19/08/2026
৪ বছরের অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত Pregnancy!
২৬ বছর বয়সী এই রোগী দীর্ঘদিন ধরে Secondary Subfertility ও PCOS-এর কারণে গর্ভধারণে সমস্যায় ভুগছিলেন। একাধিকবার Ovulation Induction নেওয়ার পরও Pregnancy হয়নি।
আমাদের কাছে আসার পর বিস্তারিত Evaluation-এ Chronic Anovulation, উচ্চ AMH, বেশি BMI ও Insulin Resistance শনাক্ত হয়। তাই সরাসরি Fertility Treatment না দিয়ে প্রথমে PCOS ও Metabolic Optimization-এর দিকে গুরুত্ব দেওয়া হয়।
Lifestyle Modification, Weight Management ও প্রয়োজনীয় চিকিৎসার পর তাঁর AMH 9 থেকে 4 ng/mL এবং LH 12 থেকে 5 IU/L-এ আসে।
এরপর Fallopian Tubes patent নিশ্চিত করে Letrozole দিয়ে Ovulation Induction ও Serial Folliculometry শুরু করা হয়।
আর মাত্র দ্বিতীয় Cycle-এই আসে কাঙ্ক্ষিত Positive Pregnancy!
এই কেসটি মনে করিয়ে দেয় PCOS-related infertility-তে শুধু Ovulation Induction নয়, সঠিক Evaluation ও PCOS Optimization-ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।