Rafan's Bites

Rafan's Bites ছোট বাচ্চাদের জন্য সহজ, স্বাস্থ্যকর খাবার পেতে সঙ্গে থাকুন
(2)

অপ্রিতমের ঘটনাটা নিয়ে ভাবতে গিয়ে একটা বিষয় খুব গভীরভাবে মনে হলো—সন্তানকে ভালোবাসা আর  সঠিকভাবে গাইড করা এক জিনিস নয়।অপ্র...
20/09/2026

অপ্রিতমের ঘটনাটা নিয়ে ভাবতে গিয়ে একটা বিষয় খুব গভীরভাবে মনে হলো—সন্তানকে ভালোবাসা আর সঠিকভাবে গাইড করা এক জিনিস নয়।

অপ্রিতমের কিছু ভিডিওতে দেখলাম, এত অল্প বয়সে কিশোর গ্যাং এর সঙ্গে উঠাবসা, হেলমেট ছাড়া বাইক চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করছে। তার চলাফেরার মধ্যে একটা বয়সের তুলনায় বেশি স্বাধীনতার ছাপও দেখা যায়।

অবশ্যই এগুলোর কোনোটিই তাকে হত্যার জন্য দায়ী করে না। একজন শিশু যতই বেপরোয়া হোক, তাকে হত্যা করার কোনো justification নেই। খুনের দায় খুনিরই।

কিন্তু একজন মা হিসেবে এখান থেকে parenting-এর একটা প্রশ্ন আসেই—
আমরা কি আমাদের সন্তানদের যথেষ্ট নজরদারিতে রাখছি?
সন্তান কার সঙ্গে মিশছে?
তার বন্ধুরা কারা?
তার চেয়ে অনেক বড় ছেলেদের সঙ্গে কেন এত ঘনিষ্ঠতা?
কোথায় যাচ্ছে?
কার সঙ্গে যাচ্ছে?
কী ধরনের ভিডিও বানাচ্ছে বা দেখছে?
কী ধরনের আচরণকে স্বাভাবিক মনে করছে?
তার বয়সের তুলনায় সে কতটা স্বাধীনতা পাচ্ছে?
এসব জানাও তো parenting-এর অংশ।

অনেক সময় আমরা সন্তানের সামান্য জেদের কাছে হেরে গিয়ে বলি—
“এখন ছোট, যা চাচ্ছে দিয়ে দাও। বড় হলে বুঝবে।”
কিন্তু ভালো-মন্দ, নিরাপদ-অনিরাপদ, সীমা কোথায়—এসব বোঝানো বড় হওয়ার পর হঠাৎ শুরু করা যায় না। ছোট থেকেই শেখাতে হয়।

শিশুকে বিশ্বাস করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তার প্রতিটি চলাফেরা সম্পর্কে আমরা অন্ধ থাকব।
স্বাধীনতা দিতে হবে, কিন্তু বয়স অনুযায়ী।
বিশ্বাস করতে হবে, কিন্তু supervision বাদ দিয়ে নয়।
বন্ধুত্ব করতে দিতে হবে, কিন্তু সে কার সঙ্গে মিশছে সেটা না জেনে নয়।

অপ্রিতমের বাবা-মা আসলে কী জানতেন, কীভাবে তাকে বড় করছিলেন—এসব না জেনে তাদের “ব্যাড প্যারেন্ট” বলা উচিত নয়।
তবে অপ্রিতমের ঘটনা আমাদের প্রত্যেক বাবা-মাকে একটা প্রশ্ন করতে পারে—
আমার সন্তান এখন যে জীবনটা যাপন করছে, তার কতটুকু আমি সত্যিই জানি?
কারণ সন্তান বড় হচ্ছে—এটা শুধু বয়স বাড়া নয়।
তার সঙ্গে তার বন্ধুত্ব, অভ্যাস, ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং বাইরের পৃথিবীর প্রভাবও বাড়ছে।
আর সেই পরিবর্তনের সঙ্গে আমাদের parenting-ও বদলাতে হবে।

ঘুমাতে পারছি না।আমার বাচ্চাটা ঠিক পাশেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ওর মুখের দিকে তাকাচ্ছি, অস্বস্তি লাগছে।অপ্রিতমের ...
19/09/2026

ঘুমাতে পারছি না।
আমার বাচ্চাটা ঠিক পাশেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ওর মুখের দিকে তাকাচ্ছি, অস্বস্তি লাগছে।

অপ্রিতমের মায়ের সেই কান্নাটা বারবার কানে বাজছে—
“আমার একটাই ছেলে… আমি এখন কাকে নিয়ে বাঁচব?”
একজন মা কীভাবে এই রাতটা পার করছেন?
যে মা প্রতিদিন সন্তানের মুখ দেখে ঘুমাতেন, সেই মা আজ ঘুমানোর আগে কাকে খুঁজবেন?
যে সন্তানকে নিয়ে তাঁর কত স্বপ্ন ছিল, সেই সন্তান আর কোনোদিন দরজা খুলে “মা” বলে ডাকবে না—এই সত্যিটা একজন মা কীভাবে মেনে নেন?

আমি আমার সন্তানকে পাশে নিয়ে শুয়ে আছি, তবুও বুকের ভেতর একটা ভয় কাজ করছে।
আজ আমার সন্তান আমার পাশে।
কিন্তু অপ্রিতমের মা তো আর তাঁর সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারবেন না।

এই পৃথিবীতে একজন মায়ের সবচেয়ে বড় ভয়ই বোধহয়—সন্তানকে হারানো। আর আজ সেই ভয়টাই একজন মা সত্যি সত্যি বয়ে বেড়াচ্ছেন।

আল্লাহ, এই মাকে শক্তি দিন।
তাঁর বুকের এই অসহনীয় শূন্যতা সহ্য করার শক্তি দিন।
আর আমাদের এমন একটা সমাজ দিন, যেখানে সন্তানকে ঘর থেকে বের করে দেওয়ার সময় কোনো মা বুকের ভেতর এই ভয় নিয়ে দাঁড়িয়ে থাকবেন না—
“আমার সন্তান কি আবার আমার কাছে ফিরে আসবে?”

আজ অপ্রিতমের খবর নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব জায়গায় তোলপাড়।এর আগে আসিয়া, রামিসাদের ক্ষেত্রেও ঠিক এমনই ত...
19/09/2026

আজ অপ্রিতমের খবর নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব জায়গায় তোলপাড়।

এর আগে আসিয়া, রামিসাদের ক্ষেত্রেও ঠিক এমনই তোলপাড় হয়েছিল। আমরা কেঁদেছি, প্রতিবাদ করেছি, বিচার চেয়েছি। কিন্তু সময় পেরিয়ে গেলে সেই উত্তাপ অনেকটাই থেমে যায়। আর আমাদের ভুলে যাওয়া, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কিংবা অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ার যে ভয়—সেটাই আরও কিছু অপরাধীকে সাহস দেয়। এরমধ্যে আরো কত শিশু নিখোঁজ হলো, খু*ন হলো। আমরা একটা বিচারও পেলাম না।

অপ্রিতমের মাও রামিসার হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলেন। কিন্তু কে জানত, কয়েক মাসের মধ্যেই তাকেই নিজের একমাত্র সন্তানকে হারানোর শোক বয়ে বেড়াতে হবে?
একজন মা কত কষ্ট করে একটি সন্তানকে পৃথিবীতে আনেন। কত রাত জেগে বড় করেন। অসুস্থ হলে বুকের মধ্যে আগলে রাখেন। এতো আদরের সন্তানদের কিছু অমানুষেরা মূহুর্তে শেষ করে দেয়। এসব কি সহ্য করা যায়!

আজ অপ্রিতমের জন্য নিউজ হচ্ছে, পোস্ট হচ্ছে, মানুষ প্রতিবাদ করছে। কিন্তু কয়েকদিন পর যেন আমরা আবার ভুলে না যাই।
কারণ প্রতিটি হত্যাকাণ্ডের পর আমাদের সাময়িক ক্ষোভের চেয়ে বেশি প্রয়োজন—সুষ্ঠু তদন্ত, দ্রুত ও ন্যায়সংগত বিচার এবং আইনের বাস্তব প্রয়োগ।

আজ অপ্রিতমের মা কাঁদছেন।
তিনি বলছেন, “আমার তো একটাই ছেলে। আমি কেমনে আমার জীবন কাটাবো?”
কাল যেন আর কোনো মাকে এভাবে কাঁদতে না হয়।
অপ্রিতমের হত্যার সুষ্ঠু তদন্ত হোক। সত্য সামনে আসুক। যারা দায়ী, প্রমাণের ভিত্তিতে তাদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

ডেঙ্গু নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা—বিশেষ করে এই সময়টায় সবার জানা দরকার। আমার হাসবেন্ডের জ্বর শুরু হওয়ার ৩য় দিনে ডেঙ্গ...
19/09/2026

ডেঙ্গু নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা—বিশেষ করে এই সময়টায় সবার জানা দরকার।

আমার হাসবেন্ডের জ্বর শুরু হওয়ার ৩য় দিনে ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল ঢাকা মেডিকেলে, রিপোর্ট নেগেটিভ আসে।
তাই স্বাভাবিকভাবেই মনে হয়েছিল, হয়তো ডেঙ্গু নয়।
কিন্তু জ্বর না কমা, প্রচন্ড মাথা শরীর ব্যাথা পেট খারাপ এই লক্ষণগুলো দেখে ৩ দিন পর আবার প্রাইভেট হসপিটালে পরীক্ষা করালে ডেংগু পজিটিভ আসে।

এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়—
জ্বরের একেবারে শুরুর দিকে ডেঙ্গু টেস্ট নেগেটিভ এলেই ডেঙ্গু নেই—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
বিশেষ করে antibody test-এর ক্ষেত্রে, জ্বরের প্রথম কয়েক দিনে শরীরে পর্যাপ্ত antibody তৈরি না হওয়ায় ফলাফল নেগেটিভ আসতে পারে। পরে কয়েকদিন পর একই পরীক্ষা পজিটিভ হতে পারে।
তাই কারও ডেঙ্গুর মতো উপসর্গ থাকলে এবং প্রথম রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত সময়ে পুনরায় পরীক্ষা করা প্রয়োজন হতে পারে।

আর ডেঙ্গু হলে শুধু platelet count দেখেই নিশ্চিন্ত হওয়া উচিত নয়। রোগীর সামগ্রিক অবস্থা, CBC/hematocrit, পানি ও প্রস্রাবের পরিমাণ, বমি, পেটের ব্যথা, রক্তপাতসহ অন্যান্য লক্ষণও গুরুত্বপূর্ণ।

বারবার বমি, তীব্র পেটব্যথা, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা/অস্থিরতা, শ্বাসকষ্ট, খুব কম প্রস্রাব বা অস্বাভাবিক ঘুমঘুম ভাব হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
ডেঙ্গু নিয়ে অসচেতনতার সুযোগ যেন না থাকে।

BBC Bangla-এর একটি প্রতিবেদনে একজন বাবার বক্তব্য শুনছিলাম। তাঁর ছেলে কওমি মাদরাসায় কীভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছিল এব...
18/09/2026

BBC Bangla-এর একটি প্রতিবেদনে একজন বাবার বক্তব্য শুনছিলাম। তাঁর ছেলে কওমি মাদরাসায় কীভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছিল এবং সেই ঘটনার পর তার জীবন কীভাবে বদলে গেছে—শুধু শুনতেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠছিল।
এই মাসুম বাচ্চাগুলো কীভাবে এত ভয়, যন্ত্রণা আর অসহায়ত্ব সহ্য করে?

ছেলেটা তার মায়ের জন্য একটা চিঠি লিখেছিল। সেখানে লিখেছিল—সে রাতে ঘুমাতো না। হুজুরকে পাহারা দিত। ঘুমের মধ্যে হুজুরকে নড়াচড়া করতে দেখলেও ভয়ে লুকিয়ে যেত।

সেইসব অভিভাবকদের প্রতি আমার শুধু ঘৃণা যারা মনে করেন, সন্তানকে কষ্টের মধ্যে রেখে, তার শৈশব কেড়ে নিয়ে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলেই তারা নিজেরা নাকি জান্নাতের নিশ্চয়তা পেয়ে যাবেন।

সন্তান কোনো ‘উসিলা’ নয়।
সন্তান কোনো জান্নাতের টিকিট নয়।
সন্তান আল্লাহর দেওয়া আমানত।
একটা শিশুর শৈশব নষ্ট করে কেউ জান্নাত কিনতে পারে না।

Quantity of children ≠ Quality of parenting.নইলে আমার নানী এতদিনে parenting influencer হয়ে যেতেন! 🤣🤣 কারণ তিনি ১৫ টা সন্...
18/09/2026

Quantity of children ≠ Quality of parenting.

নইলে আমার নানী এতদিনে parenting influencer হয়ে যেতেন! 🤣🤣 কারণ তিনি ১৫ টা সন্তানের জন্ম দিয়েছিলেন।

“এখন নাকি মা-বাবা হওয়ার জন্যও পড়াশোনা করতে হবে!প্যারেন্টিং শিখতে হবে!সন্তান জন্মের পর তো মা-বাবা এমনিই সব শিখে যায়—যত্তস...
17/09/2026

“এখন নাকি মা-বাবা হওয়ার জন্যও পড়াশোনা করতে হবে!
প্যারেন্টিং শিখতে হবে!
সন্তান জন্মের পর তো মা-বাবা এমনিই সব শিখে যায়—
যত্তসব ঢং!”
এই ধরনের কথাগুলো আমরা অনেক প্যারেন্টসদের বলতে শুনি।

কিন্তু একটা কথা ভাবুন—
সন্তান জন্মের পর ভুল করে করে প্যারেন্টিং শেখার সুযোগ কি সত্যিই আমাদের আছে?
একটা ভুল কথা, একটা ভুল আচরণ, একটা ভুল শাস্তি, একটা ভুল সিদ্ধান্ত—একটা ছোট্ট শিশুর মনে এমন দাগ রেখে যেতে পারে, যেটা পরে শুধু “আমি জানতাম না” বললেই মুছে যায় না।

তাই প্যারেন্টিং সন্তান জন্মের পর শেখার বিষয় নয়।
সন্তান জন্মের আগেই শেখার বিষয়।
শিশুর কান্না কেন হয়, তার মস্তিষ্ক কীভাবে বিকশিত হয়, কোন বয়সে কী প্রত্যাশা করা স্বাভাবিক, কীভাবে সীমা শেখাতে হয়, শাসন আর নির্যাতনের পার্থক্য কোথায়, শিশুর আবেগ কীভাবে সামলাতে হয়—এসব জানা কোনো “ঢং” নয়।
বরং সন্তানকে পৃথিবীতে আনার আগে তার পৃথিবীটা কেমন হবে, সেটা নিয়ে প্রস্তুত হওয়া।
We don't need perfect parents.
We need informed parents who are willing to learn.

ভুল হবেই। আমরা মানুষ।
কিন্তু জেনে-শুনে ভুল কমানোর চেষ্টা করা—এটাই দায়িত্বশীল অভিভাবকত্ব।
সন্তানকে জন্ম দেওয়ার প্রস্তুতি যেমন নেই,
তেমনি তাকে মানুষ করার প্রস্তুতিটাও নেওয়া উচিত।

ছোট্ট শরীরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে—সেটা কি বড়রা অনুভব করতে পারছে?মাত্র ৮ দিনের নবজাতক—সরিষার তেল ব্যবহারের পর ত্বকের এই...
17/09/2026

ছোট্ট শরীরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে—সেটা কি বড়রা অনুভব করতে পারছে?

মাত্র ৮ দিনের নবজাতক—সরিষার তেল ব্যবহারের পর ত্বকের এই অবস্থা! এই শিশুটি কথা বলতে পারে না, নিজের কষ্ট বোঝাতে পারে না। শুধু কান্না করে জানান দিতে পারে—“আমার শরীরটা জ্বলছে, ব্যথা করছে, আমাকে আর কষ্ট দিও না।” 💔

নবজাতক আমাদের বিশ্বাসের উপর নির্ভরশীল।
তাই প্রচলিত কোনো প্রথার চেয়ে তার নিরাপত্তাকে বড় করে দেখতে হবে।

বিদেশে থেকেও রাফানের জন্য ভালোবাসা পাঠাতে ভোলেনি তার খালামনি। ❤️রাফান বড় হয়ে একদিন বুঝবে—দূর দেশ থেকেও একজন মানুষ তাকে ক...
16/09/2026

বিদেশে থেকেও রাফানের জন্য ভালোবাসা পাঠাতে ভোলেনি তার খালামনি। ❤️

রাফান বড় হয়ে একদিন বুঝবে—দূর দেশ থেকেও একজন মানুষ তাকে কতটা ভালোবাসত😊

মা-বাবা জেলে থাকায় সরকারি ছোটমনি নিবাসে যায়গা হলো বায়েজিদের।এতোটুকু বয়সে ভয়াবহ নির্যাতন শিকারের এই কালো অধ্যায় মুছে গিয়ে...
15/09/2026

মা-বাবা জেলে থাকায় সরকারি ছোটমনি নিবাসে যায়গা হলো বায়েজিদের।

এতোটুকু বয়সে ভয়াবহ নির্যাতন শিকারের এই কালো অধ্যায় মুছে গিয়ে ওর জিবন ফুলের মতো সুন্দর হোক🌼

Address

Dhaka
ঢাকা১২১২

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafan's Bites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share