Advance Dentistry with Dr.Masum Billa

Advance Dentistry with Dr.Masum Billa Dr.Masum Billa
BDS

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প ও দেশীয় পণ্য নিয়ে সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়ানোর আগে অবশ্যই তা যাচাই করা উচিত।স...
27/07/2026

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প ও দেশীয় পণ্য নিয়ে সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়ানোর আগে অবশ্যই তা যাচাই করা উচিত।
সম্প্রতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যেভাবে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা অনেকের মনে বিভ্রান্তি তৈরি করেছে। মনে রাখতে হবে, টুথপেস্ট খাবার নয়; এটি দাঁত ব্রাশ করার পর ভালোভাবে কুলকুচি করে ফেলে দেওয়ার জন্য তৈরি করা হয়।
বাংলাদেশের অনেক টুথপেস্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদন করে এবং বিভিন্ন দেশে পণ্য রপ্তানিও করে। তাই কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা দেশের সব টুথপেস্টকে নিরাপদ এবং অন্য সব দেশীয় ব্র্যান্ডকে ক্ষতিকর হিসেবে উপস্থাপন করা বৈজ্ঞানিক বা ন্যায্য নয়। কোনো পণ্যের নিরাপত্তা সম্পর্কে সিদ্ধান্ত হওয়া উচিত পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়নের ভিত্তিতে।
ভয়, গুজব বা অসম্পূর্ণ তথ্যের কারণে দেশীয় শিল্প, রপ্তানি ও অর্থনীতি অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্বাস্থ্য, ওষুধ, চিকিৎসাসেবা বা দেশীয় পণ্য সম্পর্কে যেকোনো নেতিবাচক তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার জন্য সবাইকে অনুরোধ জানাই।
সচেতন হই, তথ্য যাচাই করি, তারপরই মতামত দিই বা শেয়ার করি।

টুথপেস্ট খাবার জিনিস নয়—এটা দাঁত ব্রাশ করে ভালোভাবে কুলকুচি করে ফেলে দেওয়ার জন্য।টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে অযথা...
26/07/2026

টুথপেস্ট খাবার জিনিস নয়—এটা দাঁত ব্রাশ করে ভালোভাবে কুলকুচি করে ফেলে দেওয়ার জন্য।

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে অযথা আতঙ্কিত হওয়ারও দরকার নেই। বর্তমানে অধিকাংশ স্বনামধন্য টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিক মাইক্রোবিড ব্যবহার করা হয় না, আর ব্রাশ করার পর ভালোভাবে কুলকুচি করলে টুথপেস্ট গিলে ফেলারও কথা নয়।
তাই অযথা প্যানিক না করে, সঠিকভাবে ব্রাশ করুন, কুলকুচি করুন, ধন্যবাদ । 🙂
Dr. Masum Billa, BDS.

দেশের বাইরে অবস্থান কালে পেশেন্টর  Transient Ischaemic Attack বা Minor Stroke এর জন্য Sudden Collapse করেন। যার ফলে পেশে...
10/07/2026

দেশের বাইরে অবস্থান কালে পেশেন্টর Transient Ischaemic Attack বা Minor Stroke এর জন্য Sudden Collapse করেন। যার ফলে পেশেন্টর Upper Anterior ক্ষতিগ্রস্ত হয় এবং 3rd Degree Mobility Develop করে। দেশে ফিরে পেশেন্ট চেম্বারে আসেন এবং X-ray করে দেখি Fracture of Apical 1/3rd. সামনের দাঁত হওয়াতে পেশেন্ট খুবই উদ্বিগ্ন ছিলেন। আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট শেষে No pain With zero degree Mobility.


Dr-Masum Billa.

 .Dr. Masum Billa, BDS.Coming Soon...
04/07/2026

.
Dr. Masum Billa, BDS.
Coming Soon...

কিছুদিন আগে,  পেশেন্ট চেয়ারে বসে প্রথমেই বল্লেন, ভাই আমার ডায়াবেটিস নাই, প্রেসার নাই, ফিজিকালি একদম অকে। কিন্তু ইদানীং ম...
16/06/2026

কিছুদিন আগে,
পেশেন্ট চেয়ারে বসে প্রথমেই বল্লেন, ভাই আমার ডায়াবেটিস নাই, প্রেসার নাই, ফিজিকালি একদম অকে। কিন্তু ইদানীং মেট্রোরেল সিড়ি বেয়ে উঠলে কেমন যেনো দুই পাশের মাড়ির দাঁতে চাপা ব্যাথা করে!!!
বলে রাখি, পেশেন্টর বয়স ৫৫ বছর। গার্মেন্টস ফ্যাক্টরির ওনার। যখনি পেশেন্ট এই হিস্ট্রি দিলেন। তখন আমি বললাম বাইরে থেকে আসছেন একটু রেস্ট করেন। আপনার সব কথা শুনবো।
প্রথম যে প্রশ্ন টা করলাম।
√ব্যাথা টা কি অনেক সময় থাকে নাকি অল্প রেস্ট নিলে চলে যায়?
√বাম কাধের দিকে ব্যাথা অনুভব হয় কিনা? √ব্যাথার সময় বুক ধরফর করে কিনা?
√ শ্বাসকষ্ট হয় কিনা? ঘাম হয় কিনা? টেনশন বা পরিশ্রম করলে এমন ব্যাথা ফিল হয় কিনা? √দাঁতের ব্যাথা টা এক্সাক্টলি কেমন। সাথে ক্লিনিক্যাল এক্সামিনেশন।
সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো, পেশেন্টের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর নেগেটিভ। তবে ব্যাথার সময় সে সামান্য ঘামেন এবং রেস্ট নিলে ব্যাথা চলে যায় এই হিস্ট্রি টা দিয়েছেন।
আমার প্রথম সাসপেক্ট ছিলো Pain of non Odontogenic origin - Cardiac Toothache.
পেশেন্ট কে ব্যাপারটা বুঝিয়ে বললাম, আপনি চেম্বার থেকে বের হয়ে ডিরেক্ট Cardiologist এর কাছে যাবেন। ওনার সাথে কনসাল্ট করে পরে একটা OPG-Xray করে আমার কাছে আসবেন।
গতকাল পেশেন্ট আসছিলেন চেম্বারে সাথে এক মুখ হাসি নিয়ে আমাকে বলছেন ভাই হার্টে ৫ টা ব্লক!!! হাসির কারণ হলো, Cardiologist এর ভাষ্যমতে পেশেন্টর যে অবস্থা এই কন্ডিশনে আল্লাহ না করুক Attack হলে পেশেন্টের বেঁচে ফিরা মিরাকল। আল্লাহ আপনার জীবন বাঁচাইছেন। ডেন্টিস্ট হলেন উছিলা। পেশেন্ট থাইল্যান্ডে যাবার প্রিপারেশন নিচ্ছেন। দোয়ার দরখাস্ত।
গবেষণার দেখা গেছে, একটা Significant Amount Cardiac Patients প্রথম সমস্যা দাঁতে ব্যাথার মাধ্যমে প্রকাশ পায়। সচেতনতা বৃদ্ধি মাধ্যমে আর্লি স্টেজে ডায়াগনোসিস করা সম্ভব।
ইনশাআল্লাহ পরবর্তীতে এপিসোডে Pain of non Odontogenic origin - Cardiac Toothache নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।
সাথে থাকুন...
Dr-Masum Billa, BDS.

𝐈𝐧𝐭𝐫𝐚𝐂𝐚𝐧𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧 𝐃𝐞𝐧𝐭𝐢𝐬𝐭𝐫𝐲সাথে কথা বলবো𝐒𝐚𝐯𝐢𝐧𝐠 𝐌𝐨𝐧𝐞𝐲 𝐓𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐊𝐧𝐨𝐰𝐥𝐞𝐝𝐠𝐞 𝐒𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲নিয়ে.   ব্যাবহৃত  Intra Canal Medi...
22/05/2026

𝐈𝐧𝐭𝐫𝐚𝐂𝐚𝐧𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧 𝐃𝐞𝐧𝐭𝐢𝐬𝐭𝐫𝐲
সাথে কথা বলবো
𝐒𝐚𝐯𝐢𝐧𝐠 𝐌𝐨𝐧𝐞𝐲 𝐓𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐊𝐧𝐨𝐰𝐥𝐞𝐝𝐠𝐞 𝐒𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲
নিয়ে.
ব্যাবহৃত Intra Canal Medicament এর একটা সিনারিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, কথা বলবো Upcoming নিয়ে।
থাকবে টোটাল 10+Intra Canal Medicament।
তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও...
𝘿𝙧. 𝙈𝙖𝙨𝙪𝙢 𝘽𝙞𝙡𝙡𝙖,𝘽𝘿𝙎.

26/02/2026

এমন একটি Gadget Product যার Mechanism বুঝতে হলে আপনাকে তার আবিষ্কারের ইতিহাস জানতে হবে।আপনি যদি এর Mechanism বুঝেন তাহলে Apex locator এর প্রতিটি রিডিং কনফিডেন্ট সহকারে Identity করতে পারবেন।
তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও তে...
.
Dr-Masum Billa, BDD.

প্রশ্ন হলো, Internal Root Resorption কেন হয়???Internal Root Resorption এর কারণ হলো দুইটা, 1) Chronic Pulpitis Or Pulp In...
14/02/2026

প্রশ্ন হলো, Internal Root Resorption কেন হয়???

Internal Root Resorption এর কারণ হলো দুইটা,
1) Chronic Pulpitis Or Pulp Injury.
2) Loss of Protective Odontoblastic layer of Pre-Dentin. বিষয় টাকে যদি আমি সহজ ভাবে বলি, দেখেন Pulp Tissue তে থাকে Odontoclast , আর এই Pulp Tissue আর Pre-Dentin এর মাঝে থাকে Protective Odontoblastic layer. যেটা Odontoclastic Activity থেকে Dentin কে সুরক্ষা দেয়। এক কথায় Natural Protective layer.।
প্রধানত Trauma এবং Caries (chronic Pulpits) এই দুইটা বিষয় কে Trigger করে। তাছাড়াও Orthodontic Force, Heat Production during Cavity Preparation এবং Crack tooth এর ক্ষেত্রেও IRR দেখা যায়।
এখানে একটা বিষয় একদম ক্লিয়ার, যে Internal Root Resorption (IRR) এ Bacteria এর Direct কোন Role নাই। Caries এর মাধ্যমে Inflammation maintain kore, Root Resorption করে না । Bacteria Fuel হিসেবে কাজ করে( Only In Carries) But Main Spark হলো Host meditated clastic activity। অর্থাৎ Pulp এ থাকা Clastic Call, Odontoclastic Activity এর মাধ্যমে Dentin কে Resorb করে Highly Vascular Granulation Tissue Formation করে যার ফলে দাত দেখতে Pinkish দেখায়।
এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো এই IRR কতোখন চলবে? উত্তর হলো যতক্ষন পর্যন্ত Odontoclast এর বেচে থাকার জন্য Oxygen, Blood এবং Nutrition supply থাকবে। Asymptomatic Slow Progression. নীরবে দাতকে ভঙ্গুর করে তুলবে।
আর এর Treatment হলো Immediate Root Canal Treatment। Immediate এই কারণে IRR এর Pathogeneses বন্ধ করা। অর্থাৎ Canal টাকে De-Pulp করে ফেলা।
মনে রাখবেন,
IRR সব সময় Inflamed Vital Pulp এ হয়।
Non-Vital or Necrotic Pulp এ হয় না। দাত Non- Vital হয়ে গেলে IRR বন্ধ হয়ে যায়।
এখন আসি ম্যানেজমেন্ট প্রটোকলে...
Vital IRR Tooth ওপেন করলে Granulation Tissue এর জন্য Sometimes Profuse Bleeding দেখা যায়। Pulp Remove করার পরেও Bleeding হলে বুঝতে হবে Granulation tissue এখানো আছে।
IRR এর Treatment খুবই সোজা। আপনি যেভাবে RCT করেন সেম ভাবে শুধুমাত্র Irrigation আর Obturation এ দুইটা বিষয়ে দুইটা Extra Protocol Maintain করতে হবে। প্রথম টা হলো 3~5.25% Moderate To High Concentration এর Hypo For Dissolving High Granulation Tissue অপর টি হলো Injectable Bio-Ceramic Sealer for Sealing Internal Irregularities.
That's It😃
You Will Be Succeed In shaa Allah ❤️

-4.
Dr-Masum Billa, BDS.

15/01/2026

ডেন্টিস্ট্রিতে বহুল ব্যবহৃত একটি সলিউশন। আমরা স্কেলিং এর পরে প্রতিনিয়ত এটি ব্যবহার করি।আজকের এপিসোডে জানবো এই কিভাবে কাজ করে। তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে...

Dr-Masum Billa, BDS.

Address

রওশান কমপ্লেক্স, প্লেট এম ২৬, ১ নং বিল্ডিং রোড, মিরপুর ১৪. ( Walton Show Room, অপজিট পুলিশ স্টাফ কলেজের)
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Advance Dentistry with Dr.Masum Billa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share