03/03/2026
একটা বিষয় হল, এখন সবাই নিজেকে মনোবিজ্ঞানী ভাবে। সবাই কথা বলে মানুষের "ডিপ্রেশন" নাকি ঠিক করে দেয়!!
আমি এইরকম অনেক শিক্ষিত মানুষকেও বলতে শুনেছি, আরেহ মনোবিজ্ঞানীর কাছে যাওয়ার কোন দরকার নাই৷ ওরা তো খালি কথাই বলে।
অনেক শিক্ষক ও অন্যান্য পেশার মানুষকেও প্রায়ই এটা বলতে শুনি, আরেহ আমিই তো কথা বলে মানুষকে ঠিক করে দেই!!
ইকরাও নাকি অনেক নারীদেরকে ডিপ্রেশন থেকে বের হবার জন্য কাজ করতেন। কিন্তু তিনি নিজেই গভীর হতাশা ও বিষন্নতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যার পরিনতিতে হয়ত তিনি নিজেকে হত্যা করেছেন।
দেখুন, কথা বলা আর কাউন্সেলিং দুইটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।
এবং অন্যের দু:খ কস্টের বোঝা যখন কেউ নিজের মধ্যে নেয় এবং সেগুলো থেকে বের হবার জন্য যথাযথভাবে নিজের মনের ও শরীরের যত্ন না নেয় এবং সেই ব্যক্তির নিজের যদি পর্যাপ্ত সাপোর্ট সিস্টেম না থাকে তাহলে পরিনতিতে সেই ব্যক্তির দীর্ঘস্থায়ী মানসিক ক্ষতি হবার ঝুঁকি ও সম্ভাবনা অনেক অনেক বেশী।
আর সেই ব্যক্তির যদি নিজেরই কোন অমিমাংসিত মানসিক ক্ষত থেকে থাকে তাহলে অন্যের মানসিক দু:খ, কস্টের কথা শুনতে শুনতে তার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি আরো অনেক বেশী।
এখন বলতে পারেন তাহলে মনোবিজ্ঞানীরা কিভাবে কি করে? মনোবিজ্ঞানীদের নিজেদেরকেও ভাল রাখার জন্য সুপারভিশন ও প্রয়োজনে কাউন্সেলিং নিতে হয় নিয়মিত।
সাধারন স্বান্তনা দিয়ে, ইতিবাচক কথা বলে, সাহস দিয়ে মানুষকে একটা সাময়িক ভাল লাগা দেয়া আর বৈজ্ঞানিকভাবে তার ভেতরের গভীর ক্ষত সারিয়ে তোলা দুইটা ভিন্ন বিষয়।
আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল,ক্লিনিক্যাল ডিপ্রেশন একটা মানসিক রোগ। এটার জন্য একটা পরিকল্পিত চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন। যেখানে প্রয়োজনে ঔষধ ও পাশাপশি কাউন্সেলিং দুটোই চালিয়ে যেতে হতে পারে।
সুতরাং, যারা মনোবিজ্ঞানী নন তারা অন্যদের যে মানসিক সহায়তা দিয়ে থাকেন সেটা কাউন্সেলিং বা ঔষধের বিকল্প নয়। নন প্রফেশনালরা যে মানসিক সহায়তা করে থাকে সেটাকে "প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা" বলা যেতে পারে। কিন্তু সেটা প্রফেশনাল সাহায্যের বিকল্প নয়।
সুতরাং, যারা মনোবিজ্ঞানী নন তারা দয়া করে এতটা ওভার কনফিডেন্ট হবেন না এটা ভেবে যে আপনি নিজেই অন্যের বিষন্নতা, হতাশা কথা বলেই বা সাহস দিয়েই ঠিক করে ফেলতেছেন!! এটা আপনার ও ঐ মানুষটার জন্য সমান ক্ষতিকর হতে পারে।
"মনোবিজ্ঞানী" শব্দটা শুনতে যথেষ্ট আকর্ষণীয় হলেও এটা কিন্তু যথেষ্ট দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের একটা বিষয়।
তাই দয়া করে এটা ভাববেন না যে, আপনি একজন ভাল শ্রোতা, অন্যের মধ্যে অনুপ্রেরণা উদ্রেককারী, সাহস প্রদানকারী ও কথা বলে অন্যকে ভাল দেবার অসাধারণ ক্ষমতা আছে বলেই আপনি মনোবিজ্ঞানীদের বিকল্প।
দয়া করে নিজেকে মনোবিশারদ বা মনোবিজ্ঞানীদের বিকল্প ভেবে নিজের ও অন্যের ক্ষতি করবেন না।
মনোবিজ্ঞান বা কাউন্সেলিংটা কোন শখের জিনিস না যে আপনার শখ হল আর সেই শখ পূরন করার জন্যে গিয়ে একটু কথা বলে কাউন্সেলিং করে ফেললেন!!!
কাউন্সেলিং একটা পেশা ও বৈজ্ঞানিক পদ্ধতি। একজন মনোবিজ্ঞানীকে অনেক অনেক প্রশিক্ষন, অভিজ্ঞতা ও চর্চার মধ্যে দিয়ে যেতে হয়।
এবং এটাকে এতটা সহজও ভাবার কোন কারন নেই যে, পথে ঘাটে যে কেউ এটা করতে পারবে এবং কথা বলে সবকিছু ঠিক করে ফেলবে!!!
এটাকে একটা পেশা হিসেবে মূল্যায়ন করতে শিখুন এবং নিজে যদি এই পেশার মানুষ না হয়ে থাকেন তাহলে এই পেশাটার অপব্যবহার করা থেকে বিরত থাকুন।
আপনি যে পেশার মানুষ সেই পেশাটাকেই ভালভাবে চর্চা করুন এবং নিজের পেশার বাউন্ডারি মেনে নিয়ে যার যেটা পেশা তাকেই সেইটা পালন করতে দিন৷
এতে সবারই মঙ্গল।
📝 Sharmin Akter Shetu
📌 Psychologist
゚viralシfypシ゚viralシalシ