14/09/2026
অনেক রোগী কানের অস্বস্তি বা হঠাৎ শ্রবণশক্তি কমে যাওয়ার সমস্যা নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, তাঁদের অনেকেরই কানের পাতলা পর্দাটিতে (Eardrum) ছোট-বড় ছিদ্র তৈরি হয়েছে।
কানের পর্দা শুধু শোনার জন্য নয়, বাইরের ধুলাবালি ও পানি যেন কানের ভেতরে গিয়ে ইনফেকশন তৈরি করতে না পারে—সেই ঢাল হিসেবেও কাজ করে।
কানের পর্দা ছিদ্র বা নষ্ট হওয়ার প্রধান কারণসমূহ:
অসাবধানতায় কান খোঁচানো: কোটন বাড, চাবির রেস, ক্লিপ বা কাঠি দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা।
কানে পানি ঢোকা ও ইনফেকশন: সাঁতার কাটা বা গোসলের সময় কানে পানি ঢুকে দীর্ঘদিনের প্রদাহ ও পুঁজ হওয়া।
হঠাৎ তীব্র আঘাত বা বিকট শব্দ: কানের কাছে জোরে থাপ্পড় লাগা, বোমার শব্দ কিংবা বিকট শব্দে গান শোনা।
নাক ও গলার ইনফেকশন: দীর্ঘদিনের ঠান্ডা-কাশি ও সাইনাসের ইনফেকশন ইউস্টেচিয়ান টিউবের মাধ্যমে কানে ছড়িয়ে পড়া।
যেসব লক্ষণ দেখলে দ্রুত সতর্ক হবেন:
কান দিয়ে অনবরত পানি, পুঁজ বা রক্ত আসা
হঠাৎ কানে শোনার ক্ষমতা কমে যাওয়া
কানে অনবরত সানাই বা ভোঁ-ভোঁ শব্দ হওয়া (Tinnitus)
কান ভারী হয়ে থাকা ও মাথা ঝিমঝিম করা
আমার পরামর্শ ও চিকিৎসকের ভূমিকা:
কানের পর্দায় সামান্য ছিদ্র থাকলে অনেক সময় তা ওষুধ ও নির্দিষ্ট নিয়ম (যেমন: কানে পানি না ঢোকানো) মেনে চললে নিজে থেকেই জোড়া লেগে যায়। তবে ছিদ্র বড় হলে আধুনিক মাইক্রো-সার্জারি (Tympanoplasty)-র মাধ্যমে কানের পর্দা পুনর্নির্মাণ করা সম্ভব, যা সম্পূর্ণ নিরাপদ।
ফার্মেসি থেকে কিনে ইচ্ছামতো কানের ড্রপ দেবেন না—পর্দা ছেঁড়া থাকলে ভুল ড্রপ ব্যবহারে স্থায়ী বধিরতা আসতে পারে।
কানের যেকোনো সমস্যাকে গুরুত্ব দিন, সঠিক সময়ে চিকিৎসা নিন।