The Secret Psychology-দ্যা সিক্রেট সাইকোলজি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • The Secret Psychology-দ্যা সিক্রেট সাইকোলজি

The Secret Psychology-দ্যা সিক্রেট সাইকোলজি মানব মনের গোপন মনোবিজ্ঞান মানুষের মনের সুখ শান্তি উন্নতি আর বেঁচে থাকার প্রেরণা

ইকোসোমাটিক ব্যাধিঃ যখন মনের ব্যথায় শরীর কাঁদেমিজানুর রহমান লাবু মানুষের শরীর এবং মন কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়; তারা একে অপ...
06/06/2026

ইকোসোমাটিক ব্যাধিঃ যখন মনের ব্যথায় শরীর কাঁদে
মিজানুর রহমান লাবু
মানুষের শরীর এবং মন কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়; তারা একে অপরের সাথে এক নিবিড় ও অদৃশ্য সুতোয় বাঁধা।
আমরা যখন আঘাত পাই, শরীর রক্ত ঝরিয়ে তার জানান দেয়। কিন্তু যখন মন আঘাত পায়? মন তো কথা বলতে পারে না, সে রক্ত ঝরাতে পারে না। তখন মন তার অব্যক্ত যন্ত্রণাগুলো শরীরের ওপর চাপিয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় ‘সাইকোসোমাটিক ব্যাধি’ (Psychosomatic Disorder)।
গ্রিক শব্দ ‘সাইকো’ (মন) এবং ‘সোমা’ (দেহ) থেকে এই শব্দের উৎপত্তি। সহজ কথায়, এটি এমন এক শারীরিক অসুস্থতা যার উৎস লুকিয়ে আছে মনের গভীরে। যখন মনের ভেতরে জমে থাকা কষ্ট, উদ্বেগ বা চাপ প্রকাশের পথ পায় না, তখন শরীর তার হয়ে কাঁদতে শুরু করে।
সাইকোসোমাটিক ব্যাধির স্বরূপঃ অদৃশ্য কান্নার শারীরিক রূপ
সাইকোসোমাটিক ব্যাধি কোনো কাল্পনিক রোগ নয়। রোগীর কষ্টটা অত্যন্ত বাস্তব এবং যন্ত্রণাদায়ক। অনেক সময় দেখা যায়, একজন মানুষ তীব্র বুক ধড়ফড়ানি, শ্বাসকষ্ট বা পেটের সমস্যায় ভুগছেন। তিনি একের পর এক পরীক্ষা করাচ্ছেন, ইসিজি থেকে শুরু করে এন্ডোস্কোপি—সবই করা হচ্ছে। কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে সবকিছু ‘নরমাল’। চিকিৎসক বলছেন কোনো সমস্যা নেই, অথচ রোগী যন্ত্রণায় অস্থির। এই যে শারীরিক কোনো জৈবিক কারণ ছাড়াই অসুস্থতা বোধ করা, এটাই সাইকোসোমাটিক সমস্যার মূল লক্ষণ। এখানে শরীর আসলে একটি সংকেত দিচ্ছে যে, ভেতরের মানুষটি ভালো নেই।
মন ও শরীরের সেই গোপন পথঃ স্নায়ুতন্ত্রের ভূমিকা
প্রশ্ন জাগতে পারে, মন কীভাবে শরীরের ওপর প্রভাব ফেলে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে।
যখন আমরা দীর্ঘসময় ধরে মানসিক চাপে থাকি, তখন আমাদের অবচেতন মন শরীরকে ‘ফাইট অর ফ্লাইট’ মোডে পাঠিয়ে দেয়। এর ফলে শরীরে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো হরমোন অতিরিক্ত নিঃসৃত হতে থাকে। এই হরমোনগুলো রক্তচাপ বাড়িয়ে দেয়, হজম প্রক্রিয়া ব্যাহত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
যখন এই অবস্থা দিনের পর দিন চলতে থাকে, তখন শরীরের দুর্বল অঙ্গগুলো বিদ্রোহ শুরু করে। মন যে বিষ হজম করতে পারে না, শরীর তা রোগের আকারে উগরে দেয়।
শরীরের বিভিন্ন অঙ্গে মনের ছায়া
মনের ব্যথায় শরীর কীভাবে কাঁদে, তার কিছু বাস্তব উদাহরণ দেওয়া যাকঃ
১. হজমের সমস্যাঃ
আমাদের অন্ত্রকে বলা হয় ‘দ্বিতীয় মস্তিষ্ক’। অতিরিক্ত উদ্বেগ বা ভয় থেকে গ্যাসট্রিক, আলসার বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS) দেখা দেয়। পরীক্ষার আগে বা ইন্টারভিউয়ের আগে অনেকের পেটে মোচড় দেওয়া এই যোগসূত্রেরই একটি উদাহরণ।
২. ত্বকের রোগঃ
একজিমা বা সোরিয়াসিসের মতো রোগগুলো অনেক সময় মানসিক অস্থিরতার সাথে পাল্লা দিয়ে বাড়ে। মন যখন অস্বস্তিতে থাকে, ত্বক তখন চুলকানি বা র‍্যাশের মাধ্যমে তা প্রকাশ করে।
৩. দীর্ঘস্থায়ী ব্যথাঃ
ঘাড় ব্যথা, পিঠ ব্যথা বা মাইগ্রেনের বড় একটা কারণ হলো মানসিক চাপ। মানুষ যখন তার মনের সব বোঝা কাঁধে নিয়ে হাঁটে, সেই অদৃশ্য বোঝা এক সময় হাড় ও পেশির ব্যথায় রূপ নেয়।
৪. হৃদযন্ত্রের সমস্যাঃ
দীর্ঘদিনের চাপা ক্ষোভ বা বিষণ্নতা হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যাকে আমরা ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ বলি, তা মূলত তীব্র মানসিক আঘাতের শারীরিক প্রতিফলন।
কেন হয় এই ব্যাধি?
সাইকোসোমাটিক ব্যাধির পেছনে সবচেয়ে বড় কারণ হলো আবেগের অবদমন। আমাদের সমাজ আমাদের শেখায় কষ্ট লুকোতে, কান্না চেপে রাখতে। আমরা যখন বলতে পারি না ‘আমি খুব একা’ বা ‘আমি খুব ভয়ে আছি’, তখন সেই না-বলা কথাগুলো শরীরের ভেতর শক্তি সঞ্চয় করে। শৈশবের কোনো ট্রমা, কর্মক্ষেত্রের নিরন্তর চাপ, বিষাক্ত সম্পর্ক কিংবা প্রিয়জন হারানোর শোক—এসবই সাইকোসোমাটিক রোগের জ্বালানি হিসেবে কাজ করে।
মন যখন কান্নার ভাষা হারিয়ে ফেলে, তখন সে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে ব্যবহার করে চিৎকার করার জন্য।
চিকিৎসা ও রোগ নির্ণয়ের সংকট
সাইকোসোমাটিক ব্যাধির চিকিৎসায় সবচেয়ে বড় বাধা হলো সামাজিক দৃষ্টিভঙ্গি। যখন কাউকে বলা হয় তার রোগের কারণ মানসিক, তিনি মনে করেন তাকে ‘পাগল’ বলা হচ্ছে। ফলে রোগী চিকিৎসকের ওপর আস্থা হারান এবং নতুন নতুন শারীরিক পরীক্ষা করাতে থাকেন। একে বলা হয় ‘ডক্টর শপিং’।
কিন্তু মনে রাখতে হবে, ব্যথানাশক বড়ি খেয়ে বা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ এখানে কাটাছেঁড়া করতে হবে মনের ক্ষতে, শরীরের অঙ্গে নয়।
মুক্তির পথঃ মন ও শরীরের সেতুবন্ধন
সাইকোসোমাটিক ব্যাধি থেকে মুক্তির জন্য প্রয়োজন এক সমন্বিত চিকিৎসা পদ্ধতিঃ
১. মনস্তাত্ত্বিক পরামর্শঃ
একজন বিশেষজ্ঞ কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট রোগীকে সাহায্য করেন তার ভেতরের অবদমিত আবেগগুলো খুঁজে বের করতে। মনের জট খুললে শরীরের ব্যথাও ধীরে ধীরে কমে আসে।
২. মাইন্ডফুলনেস ও মেডিটেশনঃ
বর্তমানে মাইন্ডফুলনেস এবং যোগব্যায়াম এই রোগের মহৌষধ হিসেবে স্বীকৃত। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে।
৩. জীবনযাত্রার পরিবর্তনঃ
পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম শরীরকে মানসিক চাপ সহ্য করার ক্ষমতা দেয়।
৪. আবেগ প্রকাশঃ
মনের কথা লিখে ফেলা বা বিশ্বস্ত কারো কাছে শেয়ার করা মনের ভার হালকা করে। চোখের জল হলো মনের ময়লা ধুয়ে ফেলার প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম; তাই কাঁদতে দ্বিধা করা উচিত নয়।
পরিশেষে বলা যায়, সাইকোসোমাটিক ব্যাধি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যন্ত্র নই, আমরা রক্ত-মাংসের আবেগপ্রবণ মানুষ। আমাদের শরীর হলো মনের এক বিশ্বস্ত আয়না।
শরীর যখন অসুস্থ হয়, তখন কেবল রক্ত পরীক্ষা বা এক্স-রে না করে, একবার নিজের মনের গভীরে উঁকি দিয়ে দেখা উচিত—সেখানে কোনো পুরনো ক্ষত জমে নেই তো? কোনো না-বলা কথা পাথর হয়ে চেপে নেই তো? শরীরের কান্নার ভাষা বুঝতে শিখলে আমরা কেবল রোগমুক্ত হব না, বরং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হতে পারব।
মনের ক্ষতে প্রলেপ দিলে শরীর এমনিতেই সজীব হয়ে ওঠে। কারণ শরীর কেবল তখনই কাঁদে, যখন মন তার ভাষা হারিয়ে ফেলে। তাই শরীরকে সুস্থ রাখতে হলে আগে মনকে ভালোবাসতে শিখতে হবে।

23/05/2026

এই নিষ্ঠুর পৃথিবীতে যে ২/১ জনের নিখুঁত ভালবাসা আগলে রাখে তাদের কোন শব্দ নেই ।

নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা।"আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন!""আপনার হাসিতে জাদু আছে!""এমন সুন্দরীক...
17/01/2026

নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা।
"আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন!"
"আপনার হাসিতে জাদু আছে!"
"এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কীভাবে!"

খেয়াল করলে দেখবেন কিছু মানুষ এই কথাগুলোই বিবাহিত মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে৷ এগুলো শুনতে ভালো লাগলেও এর পিছনে থাকে অন্য উদ্দেশ্য। আপনাকে বোঝানো হয়, আপনি অনেক বেশি স্পেশাল — যেটা আপনার স্বামী বোঝে না, কিন্তু তৃতীয় ব্যাক্তিটি বোঝে!

এভাবেই তৈরি হয় প্রতারণার ফাঁদ। সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়েনে বাইরের এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয়। স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারে অশান্তি আনে, আর শেষমেশ একটি সাজানো সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

সত্যি কথা হলো, যারা এভাবে প্রশংসা করে, তারা আপনাকে বিয়ে করতে চায় না, তারা দায়িত্ব নিতে চায় না — তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ, ততদিন আপনি স্পেশাল। উদ্দেশ্য হাসিলের পর তারা আর ফিরেও তাকাবে না।

এরকম মানুষদের লাইফে বিন্দুমাত্র জায়গা দেবেন না, প্রশংসা শুনে গলে যাবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় ততই ভালো। কারণ দিনের শেষে, আপনার পাশে থাকে সেই মানুষটাই যে হয়তো কবির মতো প্রশংসা করে না, কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয়, আপনার সন্তানের দায়িত্ব নেয়, সংসারের বোঝা টানে।

মনে রাখবেন, ক্ষণিকের প্রশংসার নেশা অনেক মিষ্টি হতে পারে, কিন্তু তার ফল অত্যন্ত তেতো আর ভয়ংকর।

মিষ্টি মোড়কে ভয়ংকর ফাঁদ: লাভ বোম্বিং------ইমরান হোসাইন আশু৮ বছর সংসার করার পর আমার একজন আপু আজ ডিভোর্সের পথে।কারণ, অনেক ...
05/01/2026

মিষ্টি মোড়কে ভয়ংকর ফাঁদ: লাভ বোম্বিং
------ইমরান হোসাইন আশু
৮ বছর সংসার করার পর আমার একজন আপু আজ ডিভোর্সের পথে।
কারণ, অনেক দেরিতে হলেও তিনি বুঝতে পেরেছেন—
তিনি ভালোবাসার নামে **লাভ বোম্বিং**–এর শিকার ছিলেন।
শব্দটা শুনতে যতটা রোমান্টিক, বাস্তবতা ঠিক ততটাই ভয়ংকর।
*লাভ বোম্বিং কোনো ভালোবাসা নয়—এটি এক ধরনের **মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ কৌশল**(*psychological manipulation*)যার ফলাফল হয় দীর্ঘমেয়াদি মানসিক ক্ষয়।
*লাভ বোম্বিং কীভাবে কাজ করে**
ভাবুন, আপনার জীবনে হঠাৎ একজন মানুষ এলো—
যে আপনাকে অঢেল প্রশংসা,
অতিরিক্ত যত্ন,
নিরবচ্ছিন্ন মনোযোগ
আর উপহারে ভরিয়ে দিল।
আপনার মনে হবে— “এই মানুষটাই তো আমি সারা জীবন খুঁজেছি!”
সে আপনাকে এমনভাবে বোঝাবে
যেন আপনি ছাড়া তার জীবন অসম্পূর্ণ।
খুব দ্রুত আপনাকে নিজের জগতে কেন্দ্র বানিয়ে নেবে।
এটাই লাভ বোম্বিংয়ের **প্রথম ধাপ**—
*তীব্র মুগ্ধতা তৈরি করা*
*মানসিক আসক্তি গড়ে তোলা*
# **যখন মুখোশ খুলে যায়**
কিন্তু এই মধুচন্দ্রিমা দীর্ঘস্থায়ী হয় না।
যেদিন আপনি পুরোপুরি তার ওপর
**মানসিকভাবে নির্ভরশীল** হয়ে পড়বেন,
সেদিন থেকেই আচরণ বদলাতে শুরু করবে।
* হঠাৎ যোগাযোগ কমে যাবে
* বিরক্তি দেখা দেবে
* আপনাকে দোষারোপ করা শুরু হবে
* আপনার অনুভূতিকে তুচ্ছ করা হবে
আপনি তখন নিজেকেই প্রশ্ন করবেন— “আমি কি কিছু ভুল করেছি?”
এখানেই ভাঙে আত্মবিশ্বাস।
নিজেকে দোষী মনে হতে থাকে।
আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন।
*এটা আসলে ভালোবাসা নয়—নিয়ন্ত্রণ*
লাভ বোম্বিং হলো
একটি **নিয়ন্ত্রণের খেলা** (*control technique*)।
এই মানুষগুলো জানে—
কীভাবে কাউকে দ্রুত মানসিকভাবে ভেঙে ফেলতে হয়।
একবার আপনি নির্ভরশীল হয়ে পড়লে,
তারা আপনার—
* আবেগ
* সিদ্ধান্ত
* আত্মসম্মান
* এমনকি জীবনও
নিয়ন্ত্রণ করতে চায়।
*নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন*
মনে রাখবেন—
যে ভালোবাসা
হঠাৎ বিস্ফোরণের মতো আসে,
তা হঠাৎ করেই নিঃশেষ হয়ে যেতে পারে।
*সত্যিকারের সম্পর্ক—*
* সময় নেয়
* ধীরে গড়ে ওঠে
* কথার চেয়ে কাজে প্রকাশ পায়
অতিরিক্ত প্রশংসা,
অস্বাভাবিক যত্ন,
খুব দ্রুত আবেগী প্রতিশ্রুতি—
এসবের পেছনে প্রশ্ন রাখুন।
নিজেকে জিজ্ঞেস করুন—
এই ভালোবাসা কি সত্যিই স্বাভাবিক?
নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে?
শেষ কথা
আজ সামাজিক মাধ্যম,
আজকের সম্পর্ক,
আজকের মানুষ—
সবকিছুতেই লাভ বোম্বিং আরও সূক্ষ্ম হয়ে উঠেছে।
আপনিও কি
এই মিষ্টি মোড়কের ফাঁদে পড়ছেন না তো?
ভালোবাসা মানে মোহ নয়,
ভালোবাসা মানে দখল নয়,
ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়।
ভালোবাসা মানে—
নিরাপত্তা, সম্মান আর স্বাধীনতা।
নিজের অনুভূতির দিকে নজর দিন।
মানসিক স্বাস্থ্যকে হালকা করে দেখবেন না।
কারণ
সব ক্ষত চোখে দেখা যায় না—
কিছু ক্ষত
মনেই থেকে যায়।

ধনীরা কপালে ভর করে ধনী হয়নি। বা তারা হঠাৎ করে টাকার খনি খুঁজে পায়নি। তারা এমন একটা খেলা খেলেছে, যা আপনাকে তারা শেখায়নি।...
20/11/2025

ধনীরা কপালে ভর করে ধনী হয়নি। বা তারা হঠাৎ করে টাকার খনি খুঁজে পায়নি। তারা এমন একটা খেলা খেলেছে, যা আপনাকে তারা শেখায়নি। আর তারা সেটা আপনাকে শেখাতেও চায় না — কারণ একবার সেই খেলা শিখে ফেললে, আপনি তাদের জন্য হুমকি হয়ে উঠবেন।
এই খেলাটা শুধুই তাদের জন্য, যারা ভাঙতে চায় শিকল, পাল্টাতে চায় নিজের জীবন। ৭টি গোপন সত্য আপনি যদি মনপ্রাণ দিয়ে কাজে লাগান, তাহলে আপনিও হয়ে উঠতে পারেন একজন কোটিপতি:
১. ধনীরা কখনো টাকা নিয়ে নিজের সময় বিক্রি করে না, তারা বরং টাকা দিয়ে লোকের সময় কিনে নেয়।
আপনি যখন সকাল সন্ধ্যা চাকরি করে বেতন নেন, তখন তারা এমন একটা সিস্টেম বানায় যা ২৪/৭ ফর্মুলায় কাজ করে। তাদের ঘুমের মধ্যেও স্রোতের মতো টাকা আসতে থাকে। সময় সীমিত, কিন্তু সিস্টেম সীমাহীন — পার্থক্যটা বোঝার চেষ্টা করুন!
২. ঋণ খারাপ নয়, মূর্খতা খারাপ।
ধনীরা “ভালো ঋণ” দিয়ে সাম্রাজ্য বানায়: প্রপার্টি, যন্ত্রপাতি, বিজনেস ক্যাপিটাল ইত্যাদি। আর আপনি “খারাপ ঋণ” নিয়ে দেখান: আইফোন, নাইটক্লাব, গাড়ি এইসব হাবিজাবি। মনে রাখবেন, ঋণ যদি টাকা না আনে, সেটা একধরনের দাসত্ব।
৩. ৯:০০–৫:০০ খেতে পড়তে দেবে, কিন্তু মালিকানা আপনাকে মুক্তি দেবে।
তারা চাকরির আয় দিয়ে বিজনেস শুরু করে। আর আপনি সেই আয় দিয়ে শো-অফ করেন। একদিকে গড়ে উঠে সাম্রাজ্য, আরেকদিকে জমে ঋণ। টাকা ইনভেস্ট করতে শিখুন — যেটুকু আছে, সেটুকু দিয়েই শুরু করুন, আজই শুরু করুন।
৪. তাদের নেটওয়ার্কই তাদের সম্পদ।
তারা কখনো হতাশ, নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটায় না। প্রত্যেক বন্ধু আপনাকে কিছু না কিছু দেয়: জ্ঞান, যোগাযোগ, মূলধন ইত্যাদি। যদি আপনার আশেপাশের লোকেরা আপনাকে পজিটিভ কিছু না দিয়ে উল্টো আপনার শক্তি খেয়ে ফেলে, এখনই তাদেরকে মাইনাস করুন।
৫. নীরবতাই ধনীদের কৌশল।
তারা ঢাকঢোল বাজায় না। তারা ছায়ার মতো চলে, বজ্রের মতো আঘাত হানে। আপনি যখন সোশাল মিডিয়ায় ফেক লাইফ দেখান, তারা তখন জমি, শেয়ার আর ব্যবসা কিনে নেয়। তাই নীরবে কাজ করুন, আপনার গোপনীয়তা একদিন ঝড় তুলবে।
৬. ধনীরা আর্থিক শিক্ষায় সময় ব্যয় করে।
তারা বই পড়ে, কোর্স করে, মোটিভেশনাল ভিডিও দেখে, মাস্টারমাইন্ড সেট করে। আর আপনি? রিলস্ আর পর্ণ দেখেন। আজকের দিনে তথ্যই নতুন টাকা। হয় শিখুন, নইলে আজীবন গরীব থাকুন!
৭. তারা বিক্রি করে।
প্রতিটা মিলিয়নিয়ারই বিক্রেতা। কেউ পণ্য বিক্রি করে, কেউ ব্র্যান্ড, কেউ সার্ভিস, কেউ স্কিল। তারা প্রত্যেক মুহূর্তে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ায়। এর মাধ্যমে তারা মানুষের আগ্রহ ধরে রাখে। আপনি যদি নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে না পারেন, তাহলে কে আপনাকে গুরুত্ব দেবে?
সবশেষে বলি, ধনী হওয়া ব্যাপারটা কোনো কাকতালীয় বা ভাগ্যনির্ভর ঘটনা নয়। এটা একটা মাইন্ডসেট আর কিছু ভালো অভ্যাসের ফলাফল। ধনীরা টাকার গাছ লাগিয়ে ধনী হয় না, তবে তারা এমন একটা সিস্টেম গড়ে তোলে যা টাকার গাছের মতোই ফল দেয়। আপনি যদি ৭টি ট্রিকস্ যেগুলোর কথা আমি বললাম, আজ থেকেই অনুসরণ করেন, তাহলে ধনী হওয়াটা আপনার জন্য শুধুই সময়ের অপেক্ষা।

19/11/2025

জীবন যুদ্ধ

19/11/2025
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা "An idle mind is the devil's workshop"।এই প্রবাদটির বিস্তারিত অর্থ ও ব্যাখ্যা নিচে দেওয়া হল...
15/11/2025

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা
"An idle mind is the devil's workshop"।
এই প্রবাদটির বিস্তারিত অর্থ ও ব্যাখ্যা নিচে দেওয়া হলো:
১. 😈 মূল অর্থ
যখন কোনো ব্যক্তির মস্তিষ্ক কর্মহীন বা অলস থাকে, অর্থাৎ যখন সে কোনো গঠনমূলক বা উপকারী কাজ নিয়ে ব্যস্ত থাকে না, তখন সেই অলস মস্তিষ্ক সহজেই খারাপ চিন্তা, কুচিন্তা, নেতিবাচক ধারণা এবং ক্ষতিকর পরিকল্পনা তৈরির কেন্দ্র বা কারখানায় পরিণত হয়। এখানে 'শয়তান' বলতে আক্ষরিক অর্থে শয়তানকে বোঝানো হয় না, বরং খারাপ প্রবৃত্তি, মন্দ ভাবনা ও ধ্বংসাত্মক মানসিকতাকে বোঝানো হয়।
২. 🧠 মস্তিষ্কের প্রকৃতি
মানুষের মস্তিষ্ক স্বভাবতই চিন্তা করতে থাকে। আপনি যখন কোনো ভালো কাজ বা গঠনমূলক কাজে একে ব্যস্ত রাখেন না, তখন এটি শূন্য থাকতে পারে না। অলস অবস্থায় এই মস্তিষ্ক উল্টোপাল্টা, নেতিবাচক এবং অশুভ বিষয় নিয়ে ভাবতে শুরু করে।
* গঠনমূলক কাজ: যখন মস্তিষ্ক লেখাপড়া, সৃজনশীলতা, পেশাগত দায়িত্ব, বা সমাজসেবার মতো ভালো কাজে ব্যস্ত থাকে, তখন খারাপ চিন্তা আসার সুযোগ পায় না।
* অলসতা: যখন ব্যক্তি অলসভাবে সময় কাটায়, তখন সে হতাশা, ঈর্ষা, পরনিন্দা, অন্যের ক্ষতি করার চিন্তা অথবা নিজের ক্ষতি করার মতো নেতিবাচক চিন্তায় ডুবে যেতে পারে। এই নেতিবাচক চিন্তাগুলোই হলো 'শয়তানের কাজ'।
৩. 📉 ব্যক্তিগত জীবনে এর প্রভাব
* উন্নতির পথে বাধা: যে ব্যক্তি অলসতা নিয়ে জীবন কাটায়, সে তার লক্ষ্য বা দায়িত্বে সফল হতে পারে না এবং জীবনের দৌড়ে পিছিয়ে থাকে।
* মানসিক অশান্তি: অলসতা মানসিক অবসাদ, বিষণ্ণতা এবং দুশ্চিন্তা বাড়ায়। খারাপ চিন্তার কারণে শান্তি নষ্ট হয়।
* অসামাজিকতা: অলস ব্যক্তি প্রায়শই নিজেকে গুটিয়ে নেয় এবং অন্যের প্রতি বিরূপ ধারণা পোষণ করে, যা সামাজিকভাবে ক্ষতিকর।
৪. ✅ প্রতিকার
এই প্রবাদের মূল শিক্ষা হলো, মস্তিষ্ককে সবসময় কোনো না কোনো উপকারী বা সৃজনশীল কাজে ব্যস্ত রাখা উচিত।
* কর্মব্যস্ততা: শারীরিক বা মানসিক পরিশ্রমের মাধ্যমে নিজেকে সক্রিয় রাখা।
* জ্ঞানার্জন: বই পড়া, নতুন কিছু শেখা, বা কৌতূহলী থাকা।
* সৃজনশীলতা: বাগান করা, ছবি আঁকা, লেখালেখি বা যেকোনো শখের কাজ করা।
> সংক্ষেপে: অলসতা শুধু সময়ের অপচয় নয়, এটি মন ও মস্তিষ্ককে খারাপ চিন্তা এবং ক্ষতিকর কাজে প্রলুব্ধ করে। তাই জীবনকে সুস্থ, সফল ও শান্তিময় রাখতে হলে সবসময় কর্মচঞ্চল থাকা আবশ্যক।

"Identity Erosion" ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা।মানুষ একটা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে, সেক্রিফাইস কম্প্রোমাইজ করতে করতে...
09/11/2025

"Identity Erosion" ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা।
মানুষ একটা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে, সেক্রিফাইস কম্প্রোমাইজ করতে করতে, অনেক সময় অজান্তেই নিজের আমিটাকে হারিয়ে ফেলে। শুরুর দিকে আপনি যেমন ছিলেন, নিজের পছন্দ-অপছন্দ, কথা বলার ভঙ্গি, পোশাক, গান, বন্ধু সবই ছিল নিজের মতো।
কিন্তু যখন আপনি এমন কারো সাথে সম্পর্কে থাকেন যে সবকিছু নিজের মতো করে চালাতে চায়, তখন আপনি ধীরে ধীরে আপনার আগের অভ্যাসগুলো বদলাতে শুরু করেন।
প্রথমে ছোট ছোট জায়গা থেকে শুরু হয়। যেমন:
ও যেটা পছন্দ করে, আমি সেটা পরবো।
ও যেটা খেতে চায়, আমি সেটাই বানাবো।
ওর না ভালো লাগলে আমি বাইরে যাব না।
এইভাবে একসময় আপনি নিজের মতো থাকা বন্ধ করে দেন। নিজেকে হারিয়ে ফেলেন কারো মনের মতো হতে গিয়ে। এটাকে প্রাথমিকভাবে হয়তো আপনি ভালোবাসা মনে করেন, কিন্তু এটার ফলে ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বটাই মুছে যেতে শুরু করে।
সাইকোলজিতে একে বলা হয় Identity Erosion, মানে নিজস্বতা ক্ষয়। এটা ঘটে যখন আপনি এত বেশি এডজাস্ট করতে করতে, এত বেশি মানিয়ে নিতে নিতে, নিজের ভেতরের মানুষটাকে মে'রে ফেলেন। শুধু সম্পর্ক, পরিবার বা অন্য কারও খুশির জন্য।
সবচেয়ে ভয়ংকর দিক হলো, একসময় আপনি ভুলে যান, আপনি আসলে কেমন মানুষ ছিলেন। আপনার পছন্দ কী ছিল, আপনি কী ভালোবাসতেন! আপনি হয়তো বেচে আছেন , কিন্তু আপনার নিজস্ব সত্ত্বাকে হারিয়ে। এই অবস্থায় মানুষ ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যায়। মাঝেমধ্যে ডিপ্রেশনে ভোগে। সম্পর্কের মধ্যে একসময় তিক্ততা তৈরি হয়।
ভালোবাসবেন অবশ্যই, কিন্তু নিজের মতো থাকার অধিকার কখনও হারাবেন না। কারণ সম্পর্ক টিকে থাকার সবচেয়ে সুন্দর উপায় হলো, দু’জনেই নিজের মতো থেকে একে অপরকে ভালোবাসা। নিজেকে হারিয়ে দিলে, সম্পর্কও একসময় তার সৌন্দর্য হারিয়ে ফেলে।

— নারী রসবোধ-সম্পন্ন পুরুষ পছন্দ করে, দাম্ভিক পছন্দ করে না।— পুরুষ হাসিখুশি নারী পছন্দ করে, সঙ্কীর্ণমনা পছন্দ করে না।— ন...
05/11/2025

— নারী রসবোধ-সম্পন্ন পুরুষ পছন্দ করে, দাম্ভিক পছন্দ করে না।
— পুরুষ হাসিখুশি নারী পছন্দ করে, সঙ্কীর্ণমনা পছন্দ করে না।
— নারী নিজের রূপ নিয়ে অন্য নারীর সাথে অবচেতনেই প্রতিযোগিতায় লিপ্ত থাকে।
— পুরুষ অন্য পুরুষের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকে ক্ষমতার গৌরব নিয়ে।
— নারী যখন পুরুষকে কোনো প্রশ্ন করে, এর উত্তরটি আগেভাগে জেনে ফেলেই করে।
— পুরুষ নারীকে প্রশ্ন করে এটা জেনেই যে— উত্তর দেওয়া না-দেওয়া নির্ভর করছে নারীর ইচ্ছের উপর।
— নারী মনে করে— প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ।
— পুরুষ মনে করে— সে'ক্স ছাড়া জীবন অসম্পূর্ণ।
— নারী অপর নারীর পুরুষকে পছন্দ করেও চেপে রাখে।
— পুরুষ অপর পুরুষের নারীকে পছন্দ না-করে পারেই না।
— নারী গোপন কথা গোপন রাখতে পারে সর্বোচ্চ ৪৭ ঘণ্টা।
— পুরুষ এমনকি তার নারীর কাছেও আজীবন গোপন কথা গোপন রাখতে পারে।
— নারী তাকে অপেক্ষা করিয়ে রাখাকে প্রচণ্ড অপমানজনক ভাবে।
— পুরুষকে অপেক্ষা করিয়ে রাখা নারীর স্বাভাবিক একটি আর্ট।
— নারী সন্দেহপ্রবণ।
— পুরুষ আড্ডাপ্রবণ।
— নারীর পছন্দের বিষয় জেনে গেলে তাকে খুশি করা সহজ।
— এই জগতে পুরুষের প্রধান পছন্দ নারীদেহ, এতেই সে উন্মাদের মতো খুশি।
— একজন নারী একজন পুরুষের তুলনায় দ্বিগুণ দুঃখযন্ত্রণা সইতে পারে।
— নারীর সাহস পাশে না-পেলে পুরুষ সামান্য দুঃখযন্ত্রণাতেই ভেঙ্গে পড়ে।
— নারী বছরে ১২০ ঘণ্টা কাটায় আয়নায় নিজেকে দেখে।
— পুরুষ শেভ করতে-করতে ভাবে— শেভ না-করেও, আয়নার ভিতরে নারী এতোক্ষণ করেটা কী!
— নারী পরশ্রীকাতর।
— পুরুষ পরস্ত্রীকাতর।
🎇 হয়তো সব নারী পুরুষ এক হয় না কেউ কেউ আছে অন্যরকম।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Secret Psychology-দ্যা সিক্রেট সাইকোলজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Secret Psychology-দ্যা সিক্রেট সাইকোলজি:

Shortcuts

Share

Category