Dermatologist Dr. Sania Rifad Islam

Dermatologist Dr. Sania Rifad Islam MBBS(RU),DDV(BMU)
CCD(BIRDEM)
Dermatologist & Dermatosurgeon
Skin,hair,nail,allergy specialist

কিছু দিন আগে এই পেশেণ্ট এর কথা বলেছিলাম।১ মাস steroid ওষুধ খেয়ে পুরো শরীর দাউদে ভরে গিয়েছিল।আজকে ৩ সপ্তাহ পর পেশেণ্ট fol...
04/06/2026

কিছু দিন আগে এই পেশেণ্ট এর কথা বলেছিলাম।১ মাস steroid ওষুধ খেয়ে পুরো শরীর দাউদে ভরে গিয়েছিল।

আজকে ৩ সপ্তাহ পর পেশেণ্ট follow up এসেছে।
পেশেন্ট প্রায় সুস্থ হয়ে গিয়েছে।
যদিও আরও কিছুদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে।




28/05/2026

ত্যাগের মহিমায়, ভালোবাসার বন্ধনে আর মানবতার আলোয় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা।
সবাইকে ঈদ মোবারক! 🌙✨

 #জন্মদাগ মানেই শুধু সাদা দাগ বা কালো দাগ — এমনটা কিন্তু নয়।কিছু জন্মদাগ ত্বকের উপর মোটা, খসখসে, আঁচিলের মতোও হতে পারে।ছ...
21/05/2026

#জন্মদাগ মানেই শুধু সাদা দাগ বা কালো দাগ — এমনটা কিন্তু নয়।
কিছু জন্মদাগ ত্বকের উপর মোটা, খসখসে, আঁচিলের মতোও হতে পারে।
ছবির রোগটি এক ধরনের জন্মদাগ । এটি সাধারণত জন্মের সময় বা ছোটবেলায় শুরু হয় এবং শিশুর বয়সের সাথে ধীরে ধীরে বড় হতে পারে।

-ডা. সানিয়া রিফাদ ইসলাম
চর্মরোগ বিশেষজ্ঞ

#জন্মদাগ



১০ বছরের ছোট বাচ্চা।পায়ে চুল্কানি ছিল।তাই এক আত্মীয় সৌদিআরব থেকে মলম এনে দিয়েছিল।রোগীর মায়ের ভাষ্যমতে,এটা সৌদির লোকাল মা...
17/05/2026

১০ বছরের ছোট বাচ্চা।পায়ে চুল্কানি ছিল।তাই এক আত্মীয় সৌদিআরব থেকে মলম এনে দিয়েছিল।রোগীর মায়ের ভাষ্যমতে,এটা সৌদির লোকাল মার্কেটে বানানো মলম।খুব ভাল কাজ করে।
বাচ্চা কে এই মলম দুই সপ্তাহ ধরে মাখানো হয়।বাচ্চার জ্বালাপোড়া করতো, তারপরেও লাগানো বন্ধ করে নি।
অবশেষে বাচ্চাটির ত্বক পুড়ে গিয়ে এভাবে বিভিন্ন জায়গায় চামড়া উঠে যায়।
বাচ্চাটা যে কি কষ্ট পাচ্ছিল।

শিশুদের ত্বক খুবই সংবেদনশীল। তাই ত্বকের যেকোনো সমস্যায় নিজে থেকে বা অন্যের পরামর্শে ওষুধ ব্যবহার না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।


#ত্বকের_যত্ন #শিশুর_ত্বক




রোগীর শরীরে প্রথমে মাত্র ২ জায়গায় দাউদ (ফাংগাল ইনফেকশন) ছিল। পরে তার গ্রামের ফার্মেসির পরামর্শে গত ১ মাস ধরে স্টেরয়েড ট্...
13/05/2026

রোগীর শরীরে প্রথমে মাত্র ২ জায়গায় দাউদ (ফাংগাল ইনফেকশন) ছিল। পরে তার গ্রামের ফার্মেসির পরামর্শে গত ১ মাস ধরে স্টেরয়েড ট্যাবলেট খেয়েছে এবং সাথে ইনজেকশনও নিয়েছেন। ফলস্বরূপ বর্তমানে মুখ থেকে পা পর্যন্ত প্রায় পুরো শরীরে দাউদ ছড়িয়ে পড়েছে।

দাউদে স্টেরয়েডজাতীয় ওষুধ ব্যবহার অত্যন্ত ক্ষতিকর।

তাই দাউদ বা যেকোনো চর্মরোগে নিজে নিজে কিংবা ফার্মেসির পরামর্শে কোন ঔষধ ব্যবহার না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

-ডা. সানিয়া রিফাদ ইসলাম
চর্মরোগ বিশেষজ্ঞ




06/05/2026

রোগীর শরীরের ভাঁজে (ফোল্ডে) এই সমস্যাটিকে অনেকেই ভুল করে দাউদ (ফাঙ্গাল ইনফেকশন) মনে করেন।
কিন্তু এটি আসলে দাউদ নয়—এটি সোরিয়াসিসের একটি ধরন ( )।

সঠিক চিকিৎসা ও যত্নে ফোল্ডের এই সমস্যাটাও নিয়ন্ত্রণে আনা সম্ভব।তাই দেরি না করে শুরু করুন সঠিক ট্রিটমেন্ট।

আমার এই রোগীর পরবর্তী ছবিটি চিকিৎসা শুরুর এক মাস পরের অবস্থা।


৩ মাস আগে ২২ বছর বয়সের একজন রোগী আমার কাছে ব্রণের সমস্যার জন্য আসে।গতকাল সেই রোগী আবার এসেছে।  মুখের অবস্থা অনেক খারাপ—ব...
03/05/2026

৩ মাস আগে ২২ বছর বয়সের একজন রোগী আমার কাছে ব্রণের সমস্যার জন্য আসে।
গতকাল সেই রোগী আবার এসেছে। মুখের অবস্থা অনেক খারাপ—ব্রণ আগের থেকে আরও বেড়ে গিয়েছে।
রোগী আমাকে তার ওষুধগুলো বের করে দেখালো। দেখলাম আমার প্রেসক্রিপশনের প্রায় প্রতিটা ওষুধই পরিবর্তন করে উল্টাপাল্টা মলম আর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ফার্মেসি থেকে।
রোগী বললো, “ম্যাডাম, আমি প্রেস্ক্রিপশন মিলিয়ে দেখিনি, তাই বুঝতে পারিনি যে ওষুধগুলো পরিবর্তন করে দিয়েছে।”

আমি বুঝতে পারলাম না—এই রোগীকে কি বলবো, আর যে ফার্মেসির লোক এত বড় ক্ষতি করলো তাকে কি বলবো!!

রোগীকে যত্ন নিয়ে দেখার পরে এমন ফিডব্যাক পেলে আসলেই অনেক ডিপ্রেসড লাগে।

-ডা. সানিয়া রিফাদ ইসলাম
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ


29/04/2026

বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে—যেমন: ব্রণ, ফাঙ্গাল ইনফেকশন,ব্যাকটেরিয়াল ইনফেকশন:যেমন ইমপেটাইগো, ফলিকুলাইটিস;
একজিমা,স্ক্যাবিস ইত্যাদি।
তাই এই সময়ে দরকার একটু বাড়তি যত্ন।

🔹 মুখ পরিষ্কার রাখুন:দিনে ২ বার মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

🔹 অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন:অনেকে মনে করেন বর্ষায় ময়েশ্চারাইজার দরকার নেই—এটা ভুল। হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

🔹 সানস্ক্রিন বাদ দেবেন না:মেঘলা থাকলেও UV রশ্মি থাকে। তাই সানস্ক্রিন ব্যবহার করুন।

🔹 ফাঙ্গাল ইনফেকশন থেকে সাবধান: ভেজা কাপড় পরে থাকবেন না। ত্বক শুকনো রাখুন, বিশেষ করে বগল, কুঁচকি, পায়ের আঙুলের ফাঁকে।

🔹 মেকআপ কম ব্যবহার করুন:হেভি মেকআপ পোরস বন্ধ করে ব্রণ বাড়াতে পারে। লাইট ও ওয়াটার-বেজড প্রোডাক্ট ব্যবহার করুন।

🔹 স্বাস্থ্যকর খাবার খান:কম তেল-ঝালযুক্ত খাবার, ফল, শাকসবজি খান। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

এই বর্ষায় নিজেকে রাখুন সতেজ ও সুরক্ষিত!

গরমে  #দাউদ(fungal infection) খুব কমন সমস্যা। কিন্তু একটু সচেতন থাকলেই এ থেকে সহজেই বাঁচা যায়।- শরীর পরিষ্কার রাখুন:প্রত...
23/04/2026

গরমে #দাউদ(fungal infection) খুব কমন সমস্যা। কিন্তু একটু সচেতন থাকলেই এ থেকে সহজেই বাঁচা যায়।

- শরীর পরিষ্কার রাখুন:প্রতিদিন গোসল করুন, বিশেষ করে ঘাম হওয়ার পর।

- শরীর শুকনা রাখুন:গোসলের পর ভালো করে মুছে নিন। ভেজা জায়গায় ফাঙ্গাস দ্রুত বাড়ে।

-ঢিলেঢালা ও সুতি কাপড় পরুন:টাইট বা সিন্থেটিক কাপড় এড়িয়ে চলুন—এগুলো ঘাম ধরে রাখে।

- ঘাম হলে দ্রুত কাপড় বদলান:বিশেষ করে আন্ডারগার্মেন্টস নিয়মিত পরিবর্তন করুন।

-অন্যের তোয়ালে/কাপড় ব্যবহার করবেন না:এতে সংক্রমণ ছড়ায়।

- চুলকাবেন না:চুলকালে সংক্রমণ ছড়িয়ে পরতে পারে।

-লালচে দাগ, চুলকানি বা রিং-এর মতো দাগ দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।নিজে নিজে স্টেরয়েড ক্রিম ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে।

সতর্ক থাকুন, দাউদ মুক্ত থাকুন!

-ডা. সানিয়া রিফাদ ইসলাম
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ


29/03/2026

– 7 Day Transformation ✨

Painful cracks, redness, and irritation at the corners of the lips can be frustrating—but with the right treatment, healing can be quick and effective.


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dermatologist Dr. Sania Rifad Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category