Dr. Sharif Dolan- Child Specialist/Paediatrician

Dr. Sharif Dolan- Child Specialist/Paediatrician Dr. Sharif Md. Abdullah (Dolan)
MBBS(SBMC), BCS(Health), MD(Paediatrics)
Child Specialist/Paediatrician
(1)

24/09/2026

বাচ্চার জ্বর হলে কি করবেন?

বাচ্চাদের চোখে কাজল দিবেন না 🙏বাচ্চাদের চোখে কাজল দেওয়া নিরাপদ নয়, বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে। এর কিছু সম...
22/09/2026

বাচ্চাদের চোখে কাজল দিবেন না 🙏

বাচ্চাদের চোখে কাজল দেওয়া নিরাপদ নয়, বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে। এর কিছু সম্ভাব্য ক্ষতি হলো—

* 👁️ চোখে সংক্রমণ — কাজল লাগানোর কাঠি/পেন্সিল অপরিষ্কার হলে ব্যাকটেরিয়া ছড়িয়ে কনজাংটিভাইটিস হতে পারে।

* 🦠 চোখে জ্বালা ও প্রদাহ — কাজলের উপাদান চোখের পাতার ভেতর বা চোখের পৃষ্ঠে জ্বালা, লালভাব ও পানি পড়া সৃষ্টি করতে পারে।

* ⚠️ কর্নিয়ায় আঁচড় — কাজল লাগানোর সময় অসাবধানতায় চোখের স্বচ্ছ অংশে আঘাত লাগতে পারে।

* 🧪 ক্ষতিকর ধাতুর ঝুঁকি — কিছু ঐতিহ্যবাহী/অনিয়ন্ত্রিত কাজল বা সুরমায় সীসা (lead) থাকতে পারে। শিশুর শরীরে সীসা শোষিত হলে স্নায়ুতন্ত্র ও বিকাশের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

* 👶 শিশুর চোখে হাত দেওয়ার অভ্যাস থাকলে কাজল ছড়িয়ে চোখের ভেতরে ঢুকে সমস্যা বাড়াতে পারে।

* 🚫 “চোখ বড়/সুন্দর হবে” বা “নজর লাগবে না”—এ ধরনের প্রচলিত ধারণার পক্ষে চিকিৎসাবিজ্ঞানে প্রমাণ নেই।

14/09/2026
08/09/2026

ইনফেক্টেড স্ক্যাবিস (Infected scabies)

বাচ্চাদের ফ্লু(ইনফ্লুয়েঞ্জা) ভ্যাকসিন কেনো দেওয়া উচিত??
06/09/2026

বাচ্চাদের ফ্লু(ইনফ্লুয়েঞ্জা) ভ্যাকসিন কেনো দেওয়া উচিত??

ফ্লু(ইনফ্লুয়েঞ্জা) ভ্যাকসিন বাচ্চাদের কেনো দেওয়া উচিৎ? Dr. Sharif ...

03/09/2026

প্যারাসিটামল সিরাপ/ ট্যাবলেট না সাপোজিটরি, কোনটি বেশি কার্যকরি?

29/08/2026

বাচ্চাকে মশায় কামড় দিলে সাথে সাথে কি করবেন?

27/08/2026

প্যারাসিটামল সিরাপ বা ড্রপ বাচ্চাদের কি পরিমাণে এবং কিভাবে খাওয়াবেন?

ইনশাআল্লাহ আগামীকাল বুধবার(২৬.০৮.২০২৬) সকাল ১১ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বাঞ্ছারামপ...
25/08/2026

ইনশাআল্লাহ আগামীকাল বুধবার(২৬.০৮.২০২৬) সকাল ১১ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বাঞ্ছারামপুর এ রুগী দেখবেন নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. শরীফ মো: আবদুল্লাহ দোলন

বাচ্চাটার বয়স ১৮ মাস! Measles with pneumonia(হাম এবং নিউমোনিয়া) নিয়ে DNCC হসপিটাল এ ১৪ দিন চিকিৎসার পর মাত্র ১০ দিন আ...
23/08/2026

বাচ্চাটার বয়স ১৮ মাস! Measles with pneumonia(হাম এবং নিউমোনিয়া) নিয়ে DNCC হসপিটাল এ ১৪ দিন চিকিৎসার পর মাত্র ১০ দিন আগে বাড়ি আসছে! আজকেই আবার নিউমোনিয়া 🥲(Chest X-Ray খুব ই খারাপ)
Measles বাচ্চাদের Immune amnesia হয়!

Measles-এ “Immune Amnesia” কী?

Immune amnesia হলো measles infection-এর একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি প্রভাব, যেখানে measles ভাইরাস শরীরের আগের তৈরি হওয়া immune memory-র একটি অংশ নষ্ট করে দেয়। ফলে শিশু আগে যেসব জীবাণুর বিরুদ্ধে immunity তৈরি করেছিল, সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে।

কীভাবে হয়?

Measles virus মূলত memory B cells এবং অন্যান্য immune cells-কে আক্রান্ত/ধ্বংস করতে পারে। এর ফলে:

Measles infection → immune memory কমে যায় → পুরোনো antibody/immune response কমে → অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়ে

এ কারণেই measles সেরে যাওয়ার পরও কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত অন্য সংক্রমণের বিরুদ্ধে susceptibility বাড়তে পারে।

👶 শিশুদের ক্ষেত্রে এর গুরুত্ব

Measles-এর পর শিশুর মধ্যে:

* Pneumonia
* Diarrhoeal disease
* অন্যান্য bacterial/viral infection

এর ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে malnourished বা immunocompromised শিশুদের ক্ষেত্রে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।

Address

মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sharif Dolan- Child Specialist/Paediatrician posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category