Dr. M.R Shawon

Website

Dr. M.R Shawon Senior Medical Officer, Hope & Health Diagnostic Center. Dhaka.

Good morning. May Allah bless all✌️🙂
09/04/2026

Good morning.
May Allah bless all✌️🙂

07/03/2026

ডায়াবেটিস ও হাইপারটেনশন এর ক্ষতিকর দিকগুলো ?

ডাঃ মোঃ এম.আর শাওন।
এমবিবিএস (শসোমেক, ঢাকা) পিজিটি (ইন্টারনাল মেডিসিন)।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
এক্স মেডিকেল অফিসার, সিবি হসপিটাল, সাতক্ষীরা।
মেডিসিন, চর্ম ও যৌনরোগ অভিজ্ঞ।

চেম্বারঃ-
হোপ এন্ড হেলথ ডায়াগনস্টিক সেন্টার (Testo life) ।

আরশিনগর,আমতলা,কেরানীগঞ্জ,ঢাকা।মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর রোড।

★সাপ্তাহিক বন্ধঃ- সাপ্তাহিক বন্ধ রবি,মঙ্গল,বুধ

বাকি ৪দিন
চেম্বার টাইমঃ-
সকাল ৮টা- বিকাল ৪টা

Appointment Number:-
📞 09617600100
📞 01339-864856
📞 01339-864857
📞 01334-929875

২২ বছরের এক তরুণ।দেখতে যেন ৯ মাসের গর্ভবতী।কিন্তু তিনি গর্ভবতী নন।তার পেটের ভেতরে জমে ছিল বছরের পর বছর ধরে আটকে থাকা মল।...
02/03/2026

২২ বছরের এক তরুণ।
দেখতে যেন ৯ মাসের গর্ভবতী।
কিন্তু তিনি গর্ভবতী নন।
তার পেটের ভেতরে জমে ছিল বছরের পর বছর ধরে আটকে থাকা মল।
চীনের Tenth People's Hospital of Shanghai-এ চিকিৎসকরা তার শরীর থেকে প্রায় ২৮ পাউন্ড জমে থাকা মল বের করেন। প্রায় ৩০ ইঞ্চি ফুলে যাওয়া বৃহদান্ত্র কেটে অপসারণ করতে হয়।
সম্ভাব্য কারণ
Hirschsprung's disease।
এই রোগে অন্ত্রের একটি অংশে স্নায়ু থাকে না। ফলে সেই অংশ ঠিকমতো সংকুচিত হতে পারে না। মল এগোয় না। জমতে থাকে। ধীরে ধীরে অন্ত্র ফুলে যায়, শক্ত হয়ে যায়।

সে ছোটবেলা থেকেই কোষ্ঠকাঠিন্যে ভুগত।
ল্যাক্সেটিভ খেত।
কিছুটা আরাম পেত।
আবার একই সমস্যা।
আমাদের আশেপাশেও কি এমন কেউ নেই?
আপনি নিজে?
প্রতিদিন ঠিকমতো পায়খানা হয় না, পেট ফুলে থাকে, গ্যাস, অস্বস্তি— তবুও ভাবি, “এতে আর কী হবে!”
মনে রাখুন
দীর্ঘদিনের তীব্র কোষ্ঠকাঠিন্য কখনও স্বাভাবিক নয়।
বিশেষ করে যদি শৈশব থেকে থাকে, পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়, ওজন কমে, বমি বা ব্যথা থাকে তাহলে অবহেলা মারাত্মক হতে পারে।
এই রোগ বিরল।
কিন্তু দীর্ঘদিন মল আটকে থাকলে যেকোনো মানুষের অন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কখন সতর্ক হবেন?
• ৩–৪ দিনের বেশি নিয়মিত পায়খানা না হওয়া
• প্রচণ্ড চাপ দিলেও মল না বের হওয়া
• পেট অস্বাভাবিক ফুলে যাওয়া
• শিশুদের ক্ষেত্রে জন্মের পরপরই মল ত্যাগে দেরি
• ল্যাক্সেটিভ ছাড়া একদম না হওয়া
অপারেশনটি প্রায় তিন ঘণ্টা চলে। চিকিৎসকরা ফুলে যাওয়া অংশ অপসারণ করেন। দেরি হলে অন্ত্র ফেটে সংক্রমণ ছড়িয়ে জীবনহানিও হতে পারত।
আমরা অনেকেই কোষ্ঠকাঠিন্যকে “ছোট সমস্যা” ভাবি।

আজ যদি আপনার বা আপনার সন্তানের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকে— লজ্জা বা অবহেলা করবেন না। সঠিক চিকিৎসা নিন। প্রয়োজনে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন।

সচেতনতার জন্য শেয়ার করুন।
কারণ “স্বাভাবিক কোষ্ঠকাঠিন্য” বলে সবকিছু স্বাভাবিক নয়।

চলছে পবিত্র রমজান মাস।  তারপরেও দায়বদ্ধতা থেকে চলে আসলাম রোগী দেখতে.... আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।✌️
27/02/2026

চলছে পবিত্র রমজান মাস।
তারপরেও দায়বদ্ধতা থেকে চলে আসলাম রোগী দেখতে....
আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।✌️

27/02/2026

ইফতারের পরে খুব দ্রুত ক্লান্তি ভাব চলে আসার প্রধান কারণ হলো
শরবতে বেশি চিনি খাওয়া।
তাই আজ থেকে
No Sugar. ✌️

ইফতারে প্রচুর পরিমানে ফল ও পানি খাবেন। এতে করে সারাদিনের  ক্লান্তিভাব কেটে যাবে নিমেষেই।সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।✌️😊
21/02/2026

ইফতারে প্রচুর পরিমানে ফল ও পানি খাবেন। এতে করে সারাদিনের ক্লান্তিভাব কেটে যাবে নিমেষেই।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।✌️😊

আমার সেহেরিতে থাকে এমনই সব পুষ্টিকর খাবার।✌️আপনারা কে কি খান সেহেরিতে জানাবেন..
21/02/2026

আমার সেহেরিতে থাকে এমনই সব পুষ্টিকর খাবার।✌️
আপনারা কে কি খান সেহেরিতে জানাবেন..

কাছের ছোট ভাই ডা: হাসিব যখন আমারই কলিগ হয়ে পাশে বসে....  ভরসা বেড়ে যায় শতগুন।
21/02/2026

কাছের ছোট ভাই ডা: হাসিব যখন আমারই কলিগ হয়ে পাশে বসে.... ভরসা বেড়ে যায় শতগুন।

আপনার প্রতিদিনের কাজকর্মের ফোকাস বাড়ানোর জন্য নিয়মিত ব্লাক কফি খেতে পারেন। কারণ কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত ...
14/02/2026

আপনার প্রতিদিনের কাজকর্মের ফোকাস বাড়ানোর জন্য নিয়মিত ব্লাক কফি খেতে পারেন। কারণ কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত করে।

সবাইকে শুভ সকাল। 😊

14/02/2026

আপনার পাশের মানুষটি স্ট্রোক করেছে কিনা কিভাবে বুজবেন ,
চলেন জেনে নেওয়া যাক।

F – Face (মুখ)
হঠাৎ কি মুখের এক পাশ বেঁকে গেছে?
হাসতে বললে কি একপাশ নামছে না?

💪 A – Arm (হাত)
দুই হাত সামনে তুলতে বললে কি এক হাত নিচে পড়ে যাচ্ছে?
হাত বা পা হঠাৎ অবশ/দুর্বল লাগছে?

🗣️ S – Speech (কথা)
কথা কি জড়িয়ে যাচ্ছে?
সঠিকভাবে কথা বলতে পারছে না?

⏳ T – Time (সময়)

এই লক্ষণগুলোর যেকোনো একটা থাকলে সময় নষ্ট না করে সাথে সাথে হাসপাতালে নিতে হবে।

Address

Bosila Road, Arsinagar, (Amtola), Keraniganj
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when Dr. M.R Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category