29/11/2025
স্ট্রোক মানে হার্ট এটাক না। স্ট্রোক মানেই ব্রেইনের সমস্যা। সাধারনত মাথার রক্তনালী ব্লক হয়ে অথবা রক্তক্ষরন হয়ে হয়। শতকরা ৮৫ ভাগেরই রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হয়। স্ট্রোক হয়েছে বুঝলে সাথে সাথেই হাসপাতালে নিয়ে যেতে হবে, যতো দ্রুত চিকিৎসা শুরু হয় ততোই রিকভারির সম্ভাবনা বেড়ে যায়। এখন কিভাবে বুঝবেন কারো স্ট্রোক হয়েছে?
স্ট্রোক বুঝতে প্রধান লক্ষণগুলো এক নজরে:
1. মুখের এক পাশ হঠাৎ বেঁকে যাওয়া
2. এক হাত বা পা দুর্বল হয়ে পড়া
3. কথা জড়ানো বা কথা বলতে কষ্ট
4. হঠাৎ দৃষ্টি কমে যাওয়া বা ডাবল দেখা
৫. হাঁটতে না পারা
৬. অচেতন হয়ে যাওয়া (জরুরি সংকেত)
#স্ট্রোক