Hope with Dr. Peu শিশু সার্জারী বিশেষজ্ঞ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Hope with Dr. Peu শিশু সার্জারী বিশেষজ্ঞ

Hope with Dr. Peu শিশু সার্জারী বিশেষজ্ঞ Located in Dhaka, we offer expert pediatric surgical treatment with compassionate care for young patients and their families.

Dr. Zannatul Ferdous Peu
Pediatric, Neonatal & General Surgery Specialist

MBBS (DMCH)
MS (BSMMU)
MRCS (UK)

For Appointment please call

SIBL Foundation Hospital
70 Greenroad, Dhaka
Sat-Thu 3pm - 5pm
01958339339 Dr. Zannatul Ferdous Peu is a specialized pediatric surgeon in Bangladesh providing general surgery, neonatal surgery, congenital anomaly corrections, and advanced minimally invasive procedures for infants and children. Specialties: Pediatric Surgery, Children Surgery, Neonatal Surgery, Congenital Surgery, Minimally Invasive Pediatric Procedures

🌟 জন্মগত প্রস্রাবের রাস্তার ত্রুটি নিয়ে আসা দুই বছরের ছোট্ট শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 🌟মাত্র ২ বছর বয়সী একটি শিশু...
01/09/2026

🌟 জন্মগত প্রস্রাবের রাস্তার ত্রুটি নিয়ে আসা দুই বছরের ছোট্ট শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 🌟

মাত্র ২ বছর বয়সী একটি শিশুকে আমার কাছে আনা হয়েছিল খুবই খারাপ অবস্থায় — প্রচণ্ড জ্বর, প্রস্রাবে মারাত্মক ইনফেকশন (urosepsis), এবং ইনফেকশন ছড়িয়ে পড়ায় কিডনিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল (acute kidney injury)। সাথে ছিল মারাত্মক লবণের ঘাটতি ও রক্তশূন্যতা। (Electrolyte Imbalance with Severe Anemia).

সমস্যাটা কোথায় ছিল? শিশুটির প্রস্রাবের নালীর ভেতরে জন্মগতভাবে একটি পর্দার মতো বাধা ছিল — চিকিৎসার ভাষায় যাকে বলে Posterior Urethral Valve (PUV)। এই বাধার কারণে প্রস্রাব ঠিকমতো বের হতে পারছিল না, ভেতরে জমে থাকছিল, যার কারণে প্রস্রাব চলে যাচ্ছিল মুত্রনালিকা হয়ে কিডনি তে (grade 4 vesicoureteric reflux) , আর সেখান থেকেই ইনফেকশন ও কিডনির ক্ষতি।

চিকিৎসা যেভাবে হলো: প্রথমে শিশুটিকে অপারেশনের জন্য প্রস্তুত করা যায়নি — শরীর তখন খুবই দুর্বল।ইনফেকশন ছড়িয়ে পড়েছে সারা শরীরে , রক্তশূন্যতা, রক্ত জমাট বাধার ক্ষমতা কমে যায়, শরীরের লবণের মাত্রা ভয়াবহ ভাবে কমে যায়, বাচ্চাটি থাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে । নিবিড় পরিচর্যায় এক সপ্তাহ আইসিউ তে থেকে আগে সাপোর্টিভ চিকিৎসা দিয়ে ইনফেকশন নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে কিডনির অবস্থার উন্নতি হয়।

অবস্থা স্থিতিশীল হওয়ার পর কাটাছেঁড়া ছাড়াই, প্রস্রাবের নালী দিয়ে ক্যামেরা ঢুকিয়ে (Cystoscopic Fulguration) বাধা সৃষ্টিকারী পর্দাটি পুড়িয়ে দূর করা হয়। এরপর প্রস্রাব স্বাভাবিকভাবে বের হতে শুরু করে।

আলহামদুলিল্লাহ, যে শিশুটি মৃতপ্রায় অবস্থায় এসেছিল আমার কাছে, আল্লাহ সুবাহানাওয়াতালার অশেষ কৃপায় সেই শিশুটি তার বাবা-মার কোলে হাসিমুখে বাড়ি ফিরে গেছে। তবে এই রোগের পূর্ণ চিকিৎসায় লাগে দীর্ঘদিনের ফলোআপ ও নিয়মিত ওষুধ সেবন যা তাকে দিতে পারবে সম্পূর্ণ নিরাময় ❤️

⚠️ অভিভাবকদের জন্য জরুরি বার্তা
ছেলে শিশুর ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখলে অবহেলা করবেন না: • প্রস্রাব চিকন ধারায় বা ফোঁটা ফোঁটা হওয়া • প্রস্রাব করতে কষ্ট হওয়া বা কান্নাকাটি করা • বারবার জ্বর আসা, বিশেষ করে প্রস্রাবে ইনফেকশনের সাথে • পেট ফুলে থাকা • ঘোলাটে পেশাব করা
সময়মতো চিকিৎসা করালে কিডনি বাঁচানো সম্ভব। দেরি হলে ক্ষতি স্থায়ী হয়ে যেতে পারে।

সন্দেহ হলে দ্রুত পেডিয়াট্রিক সার্জনের পরামর্শ নিন।

অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 🌐 01958339339

https://www.drpeu.com

#শিশুস্বাস্থ্য #কিডনি

আসসালামু আলাইকুম, সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা।   এর ওয়েবসাইট নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এখন থেকে আপনি আমাদের সার্ভিস ...
31/05/2026

আসসালামু আলাইকুম, সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা। এর ওয়েবসাইট নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এখন থেকে আপনি আমাদের সার্ভিস থেকে শুরু করে সাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা website এর ব্লগে নিয়মিত পোস্ট করা হবে। সাইট সংক্রান্ত আপনাদের পরামর্শ কিংবা কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন কিংবা ইনবক্স করতে পারেন।
আমাদের সংগেই থাকুন।

https://drpeu.com/index.html

Best female pediatric surgeon in Dhaka. Expert in neonatal surgery, congenital anomalies, hernia, hypospadias & all pediatric surgical conditions. SIBL Foundation Hospital. Call 01958339339.

Address

SIBL Foundation Hospital, 70, Green Road
Dhaka
1205

Opening Hours

Monday 15:00 - 17:00
Tuesday 15:00 - 17:00
Wednesday 15:00 - 17:00
Thursday 15:00 - 17:00
Saturday 15:00 - 17:00
Sunday 15:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Hope with Dr. Peu শিশু সার্জারী বিশেষজ্ঞ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category