01/05/2026
গত ১০ দিন ধরে Measles (হাম) Isolation ward এ ডিউটি চলছে।প্রতিদিন শতশত বাচ্চা আসে হাম নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। বাচ্চার বাবা, মায়েরা এখন অতিরিক্ত সচেতন। বাচ্চার ভর্তি না লাগলেও বারবার আমাদের রিকোয়েস্ট করতে থাকেন ভর্তি নেয়ার জন্য। আমরা ৩০/৪০ মিনিট বুঝানোর পরও মাঝে মাঝে ব্যর্থ হই।যতই বুঝানো হোক এই বাচ্চার বাসায় চিকিৎসা সম্ভব এটা ওনারা মানতেই চান না।কারণ হাম হলেই যে সব বাচ্চাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে এমনটা নয়।অথচ এই সচেতনতাটুকু যদি বাচ্চার টিকা দেয়ার সময় থাকতো তাহলে হয়তো এই অবস্থার সৃষ্টি হতো না আজকে। আক্রান্ত হওয়া বেশিরভাগ শিশুর হিস্ট্রি নিলে দেখা যায় এদের কখনো টিকা দেয়া হইনি বা যাদের দেয়া হয়েছে তাদের হয়তো সময়মতো সবগুলো দেয়া হইনি।
আমরা সচেতন হই ঠিকই কিন্তু সঠিক সময়ে হই না কখনো.......
ডা.রবি