Dr. Shusmita Aich

Dr. Shusmita Aich MBBS (DU), PGT(Skin & VD), DOC,CCD(BIRDEM)
Fellowship in Aesthetic Dermatology (DDI)
Trained in Aesthetic Medicine & Laser (IIMARM)

চোখের নিচের এই ক্লান্তির ছাপ কি আপনারও রোজকার সঙ্গী? 🐼২৮ বছরের এই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তার চোখের নীচে কালো দাগ নিয়...
12/07/2026

চোখের নিচের এই ক্লান্তির ছাপ কি আপনারও রোজকার সঙ্গী? 🐼

২৮ বছরের এই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তার চোখের নীচে কালো দাগ নিয়ে....
প্রায় ২ মাস ধরে তার এই অবস্থা.... !!!

অনেক রোগীই আমাদের কাছে আসেন চোখের নীচে কালো দাগ(Dark Circle) নিয়ে....

🎯এই সমস্যাকে মেডিক্যালের ভাষায় বলে-
“Periorbital Hyperpigmentation”

🎯এই রোগের কারণ কী?
মূলত বেশ কিছু কারণে এটা হতে পারে....

১. পর্যাপ্ত ঘুমের অভাব ও ক্লান্তি: অতিরিক্ত রাত জাগা এবং কম ঘুমানো
২. অতিরিক্ত স্ক্রিন টাইম: মোবাইল, ল্যাপটপ বা টিভির স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ পড়ে, যা রক্তনালীকে বড় করে দেয় এবং চামড়া কালো দেখায়।
৩. ডিহাইড্রেশন বা পানির অভাব: শরীরে পানির ঘাটতি হলে চোখের নিচের চামড়া নিস্তেজ ও কুঁচকে যায়।
৪. বংশগত (Genetic) কারণ: অনেকের ক্ষেত্রে জিনগত বা পারিবারিক বৈশিষ্ট্যের কারণেও চোখের নিচে প্রাকৃতিকভাবেই পিগমেন্টেশন বেশি থাকে।

৫. অ্যালার্জি বা Atopic Dermatitis: অ্যালার্জির কারণে চোখ চুলকালে বা বারবার হাত দিয়ে ঘষলে ওই অংশের সূক্ষ্ম রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে কালো দাগ তৈরি করে।

🎯 এই রোগের বেশ কিছু সমাধান রয়েছে-

•প্রথমত দৈনিক ৭-৮ ঘণ্টা নিয়ম মেনে ঘুমানোর অভ্যাস করুন।
•চোখে কোল্ড কমপ্রেস দেওয়া: বরফ কাপড়ে পেঁচিয়ে বা ঠান্ডা চামচ চোখের ওপর ১০-১৫ মিনিট রাখুন, এটি রক্তনালীকে সংকুচিত করে ফোলাভাব ও কালো দাগ কমায়।।
•পর্যাপ্ত পানি পান: সারাদিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন, যা ত্বককে হাইড্রেটেড রাখবে।
•সানস্ক্রিন ব্যবহার: রোদে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ও সানগ্লাস ব্যবহার করুন।

•ডাক্তারের পরামর্শ অনুযায়ী মলম ব্যবহার করুন।
•কেমিক্যাল পিলিং
•লেজার
•পি আর পি থেরাপি

🌼 ধৈর্য ধারণ করে বিশেষজ্ঞ চিকিৎসক এর অধীনে এই রোগের চিকিৎসা নিতে হবে....

ভালো থাকুন,সুস্থ থাকুন।

ডাঃ সুস্মিতা আইচ
এস্থেটিক ফিজিশিয়ান

11/07/2026

চুল পড়া রোধে এবং নতুন চুল গজাতে PRP (Platelet-Rich Plasma) থেরাপি বর্তমানে একটি অত্যন্ত কার্যকরী এবং জনপ্রিয় আধুনিক চিকিৎসা।
এটি মূলত একটি নন- সার্জিক্যাল (non-surgical) প্রক্রিয়া, যেখানে কোনো কৃত্রিম ওষুধ ব্যবহার না করে রোগীর নিজের রক্তই ব্যবহার করা হয়।

Life is BeAuTiFul ❤️❤️❤️
26/06/2025

Life is BeAuTiFul ❤️❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shusmita Aich posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category