Dr. Amrita's Child Care & Vaccine

  • Home
  • Dr. Amrita's Child Care & Vaccine

Dr. Amrita's Child Care & Vaccine Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Amrita's Child Care & Vaccine, Paediatrician, Room 221, BIRDEM Women and Children Hospital, Segunbagicha, .

Newborn & Child Specialist (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ)

Dr. Amrita Lal Halder
(ডা. অমৃত লাল হালদার)
MBBS, FCPS (Child Health), MD (Neonatology)

Associate Professor
BIRDEM Women and Children Hospital, Segunbagica, Dhaka

For Appointment: 01636692298

বাচ্চার মাথায় ময়লা মতো আঁশ - এগুলো কি? কেন হয়? চিকিৎসা কি?এগুলো কি?................এটার নাম ক্রেডল ক্যাপ, মেডিকেলে বল...
24/08/2026

বাচ্চার মাথায় ময়লা মতো আঁশ - এগুলো কি? কেন হয়? চিকিৎসা কি?

এগুলো কি?................
এটার নাম ক্রেডল ক্যাপ, মেডিকেলে বলে Infantile Seborrheic Dermatitis। ১ থেকে ৩ মাসের বাচ্চার মাথার তালুতে হলদে-বাদামি, তেলতেলে আঁশটে পরত। দেখতে ময়লা মনে হলেও এটা ময়লা নয়। ছোঁয়াচে নয়, এলার্জিও নয়। অনেক বাচ্চার ভুরু, কানের পেছনে, ঘাড়েও হতে পারে।

কেন হয়?..............
৩ টা কারণে হয়:
১. মায়ের হরমোনের প্রভাবে বাচ্চার মাথার ত্বকে তেল বেশি তৈরি হয়
২. সেই তেলের উপর Malassezia নামে একটি স্বাভাবিক ইস্ট বসে
৩. তেল + ইস্ট মিলে এই আঁশ তৈরি হয়

অপরিষ্কার থাকার জন্য হয় না। তেল না দিলে বা বেশি শ্যাম্পু করলে বরং শুকিয়ে আরও বাড়ে। ৬-১২ মাসে এমনিতেই সেরে যায়।

চিকিৎসা কি?
ঘরে যা করবেন-৩ ধাপ..........................
ধাপ ১ - নরম করুন: গোসলের ১৫-২০ মিনিট আগে অল্প নারকেল তেল / বেবি অয়েল / সাদা ভ্যাসলিন লাগান। সরিষার তেল নয়, সারারাত রাখবেন না।

ধাপ ২ - আলতো ব্রাশ: নরম সিলিকন ব্রাশ বা নরম টুথব্রাশ দিয়ে গোল গোল করে আলতো ঘষুন। নখ দিয়ে খোঁটাখুঁটি করবেন না।

ধাপ ৩ - ধুয়ে ফেলুন: কুসুম গরম পানি দিয়ে pH ব্যালেন্সড বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে দিন। আঁশ থাকা অবস্থায় প্রতিদিন ১ বার শ্যাম্পু করা যায়।

প্রথম ৩-৪ দিন প্রতিদিন করুন, তারপর সপ্তাহে ২-৩ বার।

কি করবেন না?.....................
❌ নখ দিয়ে জোরে টেনে তোলা
❌ বড়দের খুসকির শ্যাম্পু, স্টেরয়েড, এন্টিফাঙ্গাল শ্যাম্পু নিজে থেকে লাগানো - ২ মাসের নিচে ডাক্তারের পরামর্শ ছাড়া নয়
❌ মাথা ঘেমে থাকা অবস্থায় টুপি পরিয়ে রাখা

কখন ডাক্তার দেখাবেন?................................
আঁশের নিচে খুব লাল, রস গড়ালে, পুঁজ বা দুর্গন্ধ হলে, জ্বর, বাচ্চা খেতে না চাইলে, বা ২ সপ্তাহেও না কমলে দ্রুত শিশু বিশেষজ্ঞকে দেখান।

ভয় পাবেন না, খোঁটাখুঁটি করবেন না। সঠিক যত্নেই সেরে যায়। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

👶 গা শুকনো, কিন্তু মাথা ভিজে যাচ্ছে ঘামে? আপনার বাচ্চারও কি এমন হয়?অনেক বাবা-মা ভয় পান, এটা কি অস্বাভাবিক, খারাপ কিছু?...
23/08/2026

👶 গা শুকনো, কিন্তু মাথা ভিজে যাচ্ছে ঘামে? আপনার বাচ্চারও কি এমন হয়?

অনেক বাবা-মা ভয় পান, এটা কি অস্বাভাবিক, খারাপ কিছু?

না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা একদম স্বাভাবিক।

কেন শিশুদের মাথা বেশি ঘামে?..............................

💧 ১. বাচ্চাদের মাথা শরীরের তুলনায় অনেক বড়। শরীরের তাপ বের করার প্রধান রাস্তাই হলো মাথা।
💧 ২. ওদের ঘামগ্রন্থি মাথা ও কপালেই সবচেয়ে বেশি একটিভ থাকে।
💧 ৩. দুধ খাওয়া, কান্না করা ওদের জন্য ব্যায়ামের মতো। একটু পরিশ্রমেই গরম লেগে মাথা ঘেমে যায়, বিশেষ করে ঘুমের মধ্যে।

তাহলে কখন চিন্তা করবেন?..............................

শুধু মাথা ঘামা কোনো রোগ নয়। তবে ডাক্তার দেখান যদি -
🔸 দুধ খেতে খেতে অতিরিক্ত ঘামে, হাঁপিয়ে যায়, খেতে চায় না
🔸 ওজন বাড়ছে না, বারবার জ্বর আসছে
🔸 সারাক্ষণ অস্বাভাবিক ঘাম সাথে অন্য কোনো সমস্যা থাকে

কী করবেন?...............

✅ গরমেও মাথায় টুপি বা বেশি কাপড় জড়িয়ে রাখবেন না
✅ ঘর ঠান্ডা ও আলো-বাতাস যুক্ত রাখুন, সুতি কাপড় পরান
✅ ঘাম হলে নরম কাপড়ে মুছে মাথা শুকনো রাখুন
✅ শুধু ঘামের জন্য অযথা ক্যালসিয়াম / ভিটামিন ডি খাওয়াবেন না

মনে রাখবেন, বেশিরভাগ শিশুরই ২-৩ বছর বয়সের পর এটা নিজে থেকেই কমে যায়।

ভয় নয়, সচেতন হোন। পোস্টটি শেয়ার করে অন্য বাবা-মাকেও জানতে সাহায্য করুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

জোর করে, মেরে ধরে খাওয়াচ্ছেন, নাকি জোর করে ঘৃণা শেখাচ্ছেন?আপনি ভাবছেন জোর করে খাওয়ালে ও সুস্থ হবে?না, ও শিখছে - খাবার ...
23/08/2026

জোর করে, মেরে ধরে খাওয়াচ্ছেন, নাকি জোর করে ঘৃণা শেখাচ্ছেন?

আপনি ভাবছেন জোর করে খাওয়ালে ও সুস্থ হবে?
না, ও শিখছে - খাবার মানেই ভয়, প্লেট মানেই শাস্তি।

জোর করে খাওয়ালে কী হয়?

১. ক্ষুধার ব্রেইন নষ্ট হয়: ও নিজের পেট ভরা আর বুঝতে পারে না।
২. খাবার দেখলেই আতঙ্ক: মুখ ঘুরিয়ে নেওয়া, প্লেট ছুঁড়ে ফেলা, বমি করা - এটা জেদ না, এটা Food Aversion।

মেরে ধরে খাওয়ালে ক্ষতিটা আরো গভীর

৩. শরীরে নয়, মনে লাগে: কান্নার মধ্যে খাবার দিলে শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। যে মা-বাবা ওর নিরাপদ আশ্রয়, তাদেরকেই ও ভয় পেতে শুরু করে।
৪. আজকের একটা চড়, কালকের রাগী বাচ্চা: যে শিশু মার খেয়ে খায়, সে শেখে জোরই সবকিছুর সমাধান।

খাবার কখনো শাস্তি দিয়ে নয়, আনন্দ দিয়ে খাওয়াতে হয়।

এই পোস্টটি #শেয়ার করুন, যাতে আর একটি শিশুকেও মেরে ধরে খাওয়ানো না হয়।

বিস্তারিত জানতে কমেন্ট করুন। ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞
🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

আপনি কি আদর করে শিশুকে এই ৩টি খাবার দিচ্ছেন? একটু থামুন!অনেক বাবা মা ভালোবেসেই ভুলটা করেন। ১ বছরের আগে মধু, লবণ আর প্রধা...
22/08/2026

আপনি কি আদর করে শিশুকে এই ৩টি খাবার দিচ্ছেন? একটু থামুন!

অনেক বাবা মা ভালোবেসেই ভুলটা করেন। ১ বছরের আগে মধু, লবণ আর প্রধান পানীয় হিসেবে গরুর দুধ - এই ৩টি আপনার সোনামণির ছোট্ট শরীরের জন্য ৩ শত্রু।

মধুতে লুকিয়ে থাকা স্পোর থেকে হতে পারে মারাত্মক বোটুলিজম, লবণ কচি কিডনিতে চাপ ফেলে আর গরুর দুধ আয়রন কমিয়ে দেয়।

তাই মিষ্টির জন্য পাকা কলা, স্বাদের জন্য এক চিমটি জিরা বা ধনেপাতা, আর পাতলা করতে বুকের দুধ বা গরম পানি - এটাই নিরাপদ।

একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে অনুরোধ, ১ বছরের আগে এই ৩টি এড়িয়ে চলুন। আপনার একটি শেয়ারে হয়তো আরেকটি শিশু নিরাপদে থাকবে।

আপনি কি এই ভুলগুলো সম্পর্কে আগে জানতেন? কমেন্টে জানান।
বিস্তারিত জানতে কমেন্ট করুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

🤗
ডাঃ অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

👶 ঠান্ডা-কাশিতে মধু-তুলসী কখন?উপকার না বিপদ?ঠান্ডা লাগলেই মধু-তুলসী? দেওয়ার আগে এই ৩টা কথা মনে রাখুন -কেন আরাম দেয়?🍯 ম...
21/08/2026

👶 ঠান্ডা-কাশিতে মধু-তুলসী কখন?উপকার না বিপদ?

ঠান্ডা লাগলেই মধু-তুলসী? দেওয়ার আগে এই ৩টা কথা মনে রাখুন -

কেন আরাম দেয়?
🍯 মধু = গলায় নরম আবরণ তৈরি করে, খুসখুসে কাশি আর রাতের কাশি কমায়। জীবাণু মারে না, শুধু আরাম দেয়।
🌿 তুলসী = কফ পাতলা করতে সাহায্য করে, শ্বাসনালীর প্রদাহ কমায়।

বয়স অনুযায়ী সঠিক নিয়ম: .......................................
০-৬ মাস: শুধু বুকের দুধ + নাক বন্ধে স্যালাইন ড্রপ। তুলসী-মধু কিছুই নয়।

৬-১২ মাস: তুলসীর ২ টা পাতার রস
২-৩ ফোঁটা কুসুম গরম পানিতে দিনে ১ বার দিতে পারেন। মধু একদম নয়।

১-৫ বছর: ওই তুলসীর পানিতেই ১/৪ চা চামচ খাঁটি মধু মেশাতে পারেন, দিনে ১-২ বার।

৩ টা ভুল করবেন না:...........................
১. ১ বছরের আগে মধু নয় - Botulism এর ঝুঁকি

২. আস্ত পাতা চিবাতে দেবেন না, গলায় আটকাতে পারে

৩. কাশির সিরাপ, এন্টিবায়োটিক নিজে থেকে নয়

কখন দ্রুত ডাক্তার দেখাবেন?......................................

শ্বাস দ্রুত বা বুক দেবে গেলে, শোঁ শোঁ শব্দ, ৩ দিনের বেশি জ্বর, খাওয়া একদম বন্ধ, বা বয়স ২ মাসের কম হলে।

#শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

🤗
ডাঃ অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল
সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

STOP! ✋ আপনি কি আপনার বাচ্চাকে ভালোবেসেই অসুস্থ বানাচ্ছেন?"আর এক লোকমা, শেষ লোকমা" বলে জোর করে খাওয়াচ্ছেন?বিশ্বাস করুন,...
21/08/2026

STOP! ✋ আপনি কি আপনার বাচ্চাকে ভালোবেসেই অসুস্থ বানাচ্ছেন?

"আর এক লোকমা, শেষ লোকমা" বলে জোর করে খাওয়াচ্ছেন?
বিশ্বাস করুন, আপনি খাবার নয়, খাওয়ার প্রতি ঘৃণা খাওয়াচ্ছেন।

আমি প্রতিদিন চেম্বারে এই ভুলের ফল দেখি:

১. ওর পেট নয়, ব্রেইন ভরে গেছে: জোর করলে বাচ্চার স্বাভাবিক ক্ষুধার সিগন্যাল নষ্ট হয়ে যায়। সে বুঝতেই পারে না কখন তার পেট ভরেছে।

২. বমি আর খাবারের প্রতি ভয়: জোর করে খাওয়ানো বাচ্চাদের ৮০% ই পরে Food Aversion হয়। তারা খাবার দেখলেই কাঁদে, লুকায়।

৩. মোটা হচ্ছে, কিন্তু সুস্থ হচ্ছে না: জোর করে বেশি খেয়ে ওজন বাড়ছে ঠিকই, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা, হাইট আর ব্রেইন ডেভেলপমেন্ট থেমে যাচ্ছে।

তাহলে কি করবেন?

নিয়ম একটাই - 3S Rule

S - Small Portion: একবারে কম দিন। ও শেষ করতে পারলে তার আত্মবিশ্বাস বাড়বে।
S - Same Time: প্রতিদিন একই সময়ে খেতে দিন। ঘড়ি ধরে নয়, ক্ষুধা তৈরি হতে দিন।
S - Stop Forcing: ২০ মিনিটে না খেলে প্লেট সরিয়ে নিন। বকা নয়, মোবাইল নয়। পরের বেলায় ও নিজেই চাইবে।

মনে রাখবেন, সুস্থ বাচ্চা কখনো না খেয়ে থাকবে না। সে খাবারের জন্য কাঁদবে, এটাই স্বাভাবিক।

আপনি জোর করছেন কারণ আপনি ভয় পাচ্ছেন। আর আপনার এই ভয়টাই ওর শত্রু।

এই পোস্টটি #শেয়ার করে রাখুন। আজ থেকে "আর এক লোকমা" বলা বন্ধ করুন।

আপনার বাচ্চা কি খাবার নিয়ে এমন করে? কমেন্টে 'হ্যাঁ' লিখুন।

ভালো থাকুন,ভালো থাকুক আপনার সন্তান।
💞

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

বাচ্চার মাথা সবসময় গরম থাকে? এটা কি জ্বর?এই প্রশ্নটা আমার চেম্বারে প্রায় প্রতিদিনই পাই। বিশেষ করে ৩-৬ মাসের বাচ্চার বাবা...
20/08/2026

বাচ্চার মাথা সবসময় গরম থাকে? এটা কি জ্বর?

এই প্রশ্নটা আমার চেম্বারে প্রায় প্রতিদিনই পাই। বিশেষ করে ৩-৬ মাসের বাচ্চার বাবা-মায়েরা খুব চিন্তায় পড়ে যান।

আসুন, ভয়টা একটু কমাই।

আসলে কেন এমন হয়?...............…..............
বাচ্চাদের ব্রেইন এই সময় খুব দ্রুত বাড়ে, তাই মাথায় রক্ত চলাচল বেশি থাকে। আবার ওদের শরীরে গরম বের করার প্রধান রাস্তাই হলো মাথা। তাই কান্নার পর বা দুধ খাওয়ার পর হাত দিলে মাথা গরম লাগাটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক।

হাত দিয়ে জ্বর বোঝা যায় না। জ্বর মাপতে হবে থার্মোমিটার দিয়ে।

কখন নিশ্চিন্ত থাকবেন?...............................
থার্মোমিটারে জ্বর নেই
বাচ্চা হাসিখুশি, ঠিকমতো বুকের দুধ খাচ্ছে
প্রস্রাব ও ওজন ঠিক আছে

কখন ডাক্তার দেখাবেন?..................................
থার্মোমিটারে ১০০.৪°F / ৩৮°C এর বেশি জ্বর থাকলে
মাথার তালু ফুলে গেলে, একটানা কান্না করলে বা নেতিয়ে পড়লে
দুধ খাওয়া কমে গেলে, বমি বা র‍্যাশ হলে

কি করবেন?.................
১. এই গরমে মোটা টুপি বা বেশি কাপড় পরাবেন না
২. ঘর ঠান্ডা ও আলো-বাতাসযুক্ত রাখুন
৩. বারবার বুকের দুধ খাওয়ান

মনে রাখবেন, গরম মাথা মানেই অসুখ নয়। তবে মন খুঁতখুঁত করলে একবার শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়াই সবচেয়ে ভালো।

পোস্টটি শেয়ার করে অন্য বাবা-মাকেও জানার সুযোগ করে দিন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞
🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

🥥নারকেল তেল দিলেই কি বাচ্চার ঠান্ডা লাগে?অনেক মায়ের ভয় - তেল দিলেই বুঝি ঠান্ডা লাগবে!সত্যিটা হলো - না। ঠান্ডা লাগে ভাই...
20/08/2026

🥥নারকেল তেল দিলেই কি বাচ্চার ঠান্ডা লাগে?

অনেক মায়ের ভয় - তেল দিলেই বুঝি ঠান্ডা লাগবে!

সত্যিটা হলো - না। ঠান্ডা লাগে ভাইরাস থেকে, তেল থেকে নয়।

উল্টো নারকেল তেলে আছে এক বিশেষ উপাদান - লরিক এসিড।

আপনি জানেন কি?
ভালো নারকেল তেলে প্রায় ৫০% লরিক এসিড থাকে। এই একই উপাদানটি মায়ের বুকের দুধেও থাকে।

লরিক এসিড কী করে?
✅ ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর মজবুত করে
✅ জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে, ত্বককে ময়েশ্চারাইজ রাখে
✅ তাই সঠিকভাবে ব্যবহার করলে ঠান্ডা লাগায় না, বরং ত্বক ভালো থাকে

তাহলে কখন ঠান্ডা অনুভব হয়?
ভেজা গায়ে তেল দিলে, ফ্রিজের ঠান্ডা তেল দিলে, বা তেল দিয়ে ঠান্ডা বাতাসে রাখলে।

৩টি সঠিক নিয়ম:
১. তেল রুম টেম্পারেচারে রাখুন, চাইলে হালকা কুসুম গরম করে নিন
২. দিনের বেলা ম্যাসাজ করুন, রাতে মাথায় মোটা করে রেখে দেবেন না
৩. ম্যাসাজের পর ভালো করে মুছে শুকনো কাপড় পরিয়ে দিন

ভয় নয়, বিজ্ঞান জানুন। #শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

মায়ের জ্বর-সর্দি-ঠান্ডা হলেই কি বুকের দুধ বন্ধ? 🤱অনেকেই ভাবেন - মায়ের জ্বর-সর্দি হলে বুকের দুধ খেয়ে বাচ্চারও জ্বর হবে...
19/08/2026

মায়ের জ্বর-সর্দি-ঠান্ডা হলেই কি বুকের দুধ বন্ধ? 🤱

অনেকেই ভাবেন - মায়ের জ্বর-সর্দি হলে বুকের দুধ খেয়ে বাচ্চারও জ্বর হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা!

আসল সত্যিটা জানুন:

❌ ভাইরাস দুধ দিয়ে যায় না।
✅ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশি আর হাত থেকে।

বরং মা অসুস্থ হলে, মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটা বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যায়। যা বাচ্চাকে আরও বেশি সুরক্ষা দেয়। তাই জ্বর অবস্থায় বুকের দুধ বাচ্চার জন্য টিকার মতো কাজ করে।

তাই দুধ বন্ধ করবেন না, শুধু ৩টি নিয়ম মানুন:
১। বাচ্চাকে ধরার আগে ভালো করে হাত ধুয়ে নিন
২। দুধ খাওয়ানোর সময় মাস্ক পরুন ৩।হাঁচি-কাশির সময় মুখ ঘুরিয়ে নিন

মায়ের দুধই বাচ্চার সবচেয়ে নিরাপদ ওষুধ।

সচেতন হোন, পোস্টটি #শেয়ার করে অন্য মায়েদেরও জানতে সাহায্য করুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

👃 একজন মা জানতে চেয়েছেন, বাবুর নাকে সরিষার তেল দেয়া যাবে কিনা?নাক বন্ধ হলেই নাকে সরিষার তেল? দাদি-নানিরা ভালোবেসেই দেন...
19/08/2026

👃 একজন মা জানতে চেয়েছেন, বাবুর নাকে সরিষার তেল দেয়া যাবে কিনা?

নাক বন্ধ হলেই নাকে সরিষার তেল? দাদি-নানিরা ভালোবেসেই দেন, আর হাঁচি দিয়ে নাক সাময়িক খুলেও যায়। কিন্তু বাবুর জন্য এটা খুব বিপজ্জনক।

কেন খুলেছে মনে হয়?

ঝাঁঝে জোরে হাঁচি আসে, তাই সর্দি বেরিয়ে আসে। আসলে ভেতরের নরম চামড়া আরও ফুলে যায়, পরে আরও বেশি বন্ধ হয়।

কেন দেবেন না?

❌ তেল নাক থেকে ফুসফুসে চলে গিয়ে মারাত্মক নিউমোনিয়া - lipoid pneumonia - হতে পারে
❌ নাকের ভেতর ঘা হয়ে ইনফেকশন বাড়ে
❌ তেল আর সর্দি মিলে নাক আরও ঘন হয়ে আটকে যায়, বাচ্চা দুধ খেতে পারে না

নাক আটকালে কী করবেন?

✅ 0.9% Normal Saline Nasal Drop - ১-২ ফোঁটা প্রতি নাকে, দিনে ৩-৪ বার
✅ ১৫-৪৫ ডিগ্রি কোণে কোলে নিয়ে বারবার বুকের দুধ খাওয়ান
✅ এসির সরাসরি বাতাস নয়, ঘরের আদ্রতা একটু বেশি রাখুন
✅ ২ বছরের নিচে ভিক্স, মেন্থল, কর্পূর নয়

বুক দেবে গেলে, শ্বাস দ্রুত হলে, দুধ না খেলে - কোনো তেল নয়, সরাসরি ডাক্তারের কাছে নিন।

এই ভুলটা আপনার বাড়িতেও হচ্ছে? রাগ না করে যারা বলছে তাদের পোস্টটা দেখান। Share করে রাখুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

🤗
ডা. অমৃত লাল হালদার
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা
এপয়েনমেন্ট: ০১৬৩৬৬৯২২৯৮

Address

Room 221, BIRDEM Women And Children Hospital, Segunbagicha

1000

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Amrita's Child Care & Vaccine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share