04/06/2026
ওপেন হার্ট সার্জারি হলো এমন অপারেশন যেখানে বুকের হাড় খুলে হৃদপিণ্ডে বা তার প্রধান রক্তনালীতে সরাসরি অস্ত্রোপচার করা হয়। এসব ক্ষেত্রে প্রায়ই হার্ট-লাং মেশিন ব্যবহার করা হয়।
প্রধান উদাহরণগুলো হলো:
১. করোনারি আর্টারি বাইপাস গ্রাফট (CABG)। হার্টের ধমনীতে ব্লক হলে নতুন পথ (বাইপাস) তৈরি করা হয়।
২. হার্টের ভালভ প্রতিস্থাপন বা মেরামত। যেমন- এওরর্টিক বা মাইট্রাল ভালভের সমস্যায়।
৩. এট্রিয়াল সেপটাল ডিফেক্ট (ASD) মেরামত। হৃদপিণ্ডের উপরের দুটি প্রকোষ্ঠের মাঝের ছিদ্র বন্ধ করা হয়।
৪. ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট (VSD) মেরামত। নিচের দুটি প্রকোষ্ঠের মাঝের ছিদ্র বন্ধ করা হয়।
৫৷ টেট্রালজি অব ফেলোট (TOF) সংশোধন। একটি জটিল জন্মগত হৃদরোগের অপারেশন।
৬. এওরর্টিক অ্যানিউরিজম মেরামত। মহাধমনীর ফোলা বা দুর্বল অংশ মেরামত করা হয়।