Dr. Mahbub Alam Sohag-নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Dr. Mahbub Alam Sohag-নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
Call Contact the practice

Dr. Mahbub Alam Sohag-নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন নাক কান ও গলার বিভিন্ন রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রতিরোধ ও প্রতিকার করা

কেন এন্ডোসকোপ এর মাধ্যমে এডিনয়েড অপারেশন করা জরুরি?যে সকল বাচ্চা এডিনয়েড সমস্যায় ভুগে তাদের অভিভাবক অনেক চিন্তিত থাকে...
07/08/2026

কেন এন্ডোসকোপ এর মাধ্যমে এডিনয়েড অপারেশন করা জরুরি?

যে সকল বাচ্চা এডিনয়েড সমস্যায় ভুগে তাদের অভিভাবক অনেক চিন্তিত থাকেন। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করেন। প্রায়ই দেখা যায় কিছুদিন কম থাকে আবার ওষুধ ব্যবহার বন্ধ করে দিলে একই ধরনের সমস্যা দেখা দেয়। এই ধরনের বাচ্চাদের আমরা এডিনয়েড অপারেশন করতে বলি। সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে এনডিস্কোপের মাধ্যমে অপারেশন করা।

এন্ডস্কোপ এর মাধ্যমে অপারেশন করার সুবিধা:

১. এডিনয়েড টিস্যুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেটে ফেলা সম্ভব। (যা প্রচলিত অপারেশন পদ্ধতিতে আনা সম্ভব হয় না)

২. পুনরায় হওয়ার সম্ভাবনা নেই

৩. খুব কম রক্তক্ষরণ হয়

৩. আশেপাশের অংশে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই

৪. দ্রুত অপারেশনের ক্ষত ঠিক হয়ে যায়

-------- হঠাৎ কানে ব্যথা হলে অবহেলা নয় -------কানের যে কোন ইনফেকশন সাধারণত ব্যথা দিয়েই শুরু হয়। এই ব্যথাগুলো কখনো অল্...
25/04/2026

-------- হঠাৎ কানে ব্যথা হলে অবহেলা নয় -------

কানের যে কোন ইনফেকশন সাধারণত ব্যথা দিয়েই শুরু হয়। এই ব্যথাগুলো কখনো অল্প থাকে আবার কখনো তীব্রভাবে কানের উপরে প্রভাব ফেলে। ইনফেকশনের মাত্রাটা যখন খুব বেশি হয় তখন তীব্র কানে ব্যথা হয়, কখনো দেখা যায় কানের পর্দা ছিদ্র হয়ে কান দিয়ে পানি পড়ে। এই ধরনের সমস্যার জন্য বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দায়ী। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব।

কানের সামনে এই ধরনের ছিদ্র থাকলে আমরা প্রায়ই এগুলোকে অবহেলা করি। কারো ক্ষেত্রে এগুলো তেমন কোনো সমস্যা করে না কিন্তু অনে...
31/03/2026

কানের সামনে এই ধরনের ছিদ্র থাকলে আমরা প্রায়ই এগুলোকে অবহেলা করি। কারো ক্ষেত্রে এগুলো তেমন কোনো সমস্যা করে না কিন্তু অনেকেরই বারবার সমস্যা হতে থাকে। কখনো তীব্র মাত্রাই ইনফেকশন হয়ে মুখের চামড়া নষ্ট করে ফেলে। এতে করে মুখের আকৃতি ও সৌন্দর্য নষ্ট হয়ে যায় যা দেখতে খুবই বাজে দেখায় ।অপারেশনের মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব।

ছোট বাচ্চাদের প্রায়ই দেখা যায় খেতে গেলে কান্নাকাটি শুরু করে । বিশেষ করে ভাতের সাথে তরকারির ঝাল বা মসলাযুক্ত খাবার খেলে...
27/03/2026

ছোট বাচ্চাদের প্রায়ই দেখা যায় খেতে গেলে কান্নাকাটি শুরু করে । বিশেষ করে ভাতের সাথে তরকারির ঝাল বা মসলাযুক্ত খাবার খেলে। সাধারণত মুখে বা জিহ্বায় ঘা থেকে এই ধরনের সমস্যা দেখা যায়। ঘা এর পরিমাণ কম বেশি হতে পারে। এর সাথে জ্বর ও তীব্র ব্যথা অনুভূত হয় ।সঠিক চিকিৎসায় এই ধরনের ঘা থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব

26/03/2026
তীব্র কানের ব্যাথা হওয়ার অন্যতম প্রধান কারণ কানের ইনফেকশন।এই সমস্যা বাচ্চাদের বেশি হয়। বিশেষ করে যে সকল বাচ্চা আইসক্রি...
20/02/2026

তীব্র কানের ব্যাথা হওয়ার অন্যতম প্রধান কারণ কানের ইনফেকশন।

এই সমস্যা বাচ্চাদের বেশি হয়। বিশেষ করে যে সকল বাচ্চা আইসক্রিম,ঠান্ডা পানি ও কোল্ড ড্রিংকস খায়। সমস্যার শুরুতে সামান্য গলা ব্যথা হয়, ঠান্ডা লাগে ও নাক দিয়ে পানি পড়ে। কিছুদিন যাওয়ার পর নাক ও কান বন্ধ হয়ে যায়। এর দুই-এক দিনের মধ্যেই তীব্র কানে ব্যথা হয়। রাতের বেলায় ব্যাথার পরিমাণ হঠাৎ বেড়ে যায়। অনেকেই ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য কানে গরম তেল দেই যা আরো বেশি ক্ষতি করে। প্রাথমিকভাবে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে, তবে পরিপূর্ণ চিকিৎসার জন্য অবশ্যই একজন নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে।

ডাক্তার রোগ ধরতে টেস্ট কেন দেয়? প্রশ্নটা সবার।প্রতিটি রোগ হওয়ার অনেক কারণ থাকে। কিন্তু ঠিক কি কারনে হয়েছে তা বুঝে ওঠা...
10/02/2026

ডাক্তার রোগ ধরতে টেস্ট কেন দেয়? প্রশ্নটা সবার।

প্রতিটি রোগ হওয়ার অনেক কারণ থাকে। কিন্তু ঠিক কি কারনে হয়েছে তা বুঝে ওঠা কঠিন। প্রতিটি রোগের ধরন, প্রকৃতি ও বিস্তার আলাদা। এইসব কারণ খুঁজতে তাই প্রায়ই ডাক্তারদের টেস্ট করার প্রয়োজন হয়। শুধু এই কারণে নয়। যে ওষুধ দেওয়া হবে তা রোগের জন্য সঠিক কিনা, ঔষধের মাত্রা ঠিক আছে কিনা, যে ওষুধ দেওয়া হচ্ছে তা শরীরে ঠিকমতো কাজ করছে কিনা কিংবা ওষুধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া করে কিনা। এই জন্যও টেস্ট প্রয়োজন হয়। টেস্ট করানো সঠিক চিকিৎসার একটি অংশ। তাই রোগ নির্ণয়ে উপযুক্ত টেস্ট অবশ্যই করানো দরকার।

জিহ্বার নিচে সিস্ট হলে করণীয় কি?যখন এই ধরনের সিস্ট জিহ্বার নিচে দেখা যায় দেরি না করে আজই ডাক্তার দেখান। শরীরের লালা গ্...
06/02/2026

জিহ্বার নিচে সিস্ট হলে করণীয় কি?

যখন এই ধরনের সিস্ট জিহ্বার নিচে দেখা যায় দেরি না করে আজই ডাক্তার দেখান। শরীরের লালা গ্রন্থির লালা বের হওয়ার মুখ বন্ধ হয়ে এই ধরনের সমস্যা তৈরি করে। অনেকেই সুচ দিয়ে ভেতরের পানি বের করে দেয় এতে দেখা যায় কয়েক দিন পর আবার একই সমস্যা। তাই এই প্রক্রিয়া না করাই ভালো।অপারেশনের মাধ্যমে সিস্ট বের করে দিলে এই রোগ সম্পূর্ণ ভালো হয়।





মুখে বা ঠোঁটে ঘা মানে কি ক্যান্সার?মুখের ভেতর ঘা হয় না এমন লোক খুঁজে পাওয়া যায় না ।কখনো এই ঘা এর সাথে ব্যথা হয় কখনো ...
03/02/2026

মুখে বা ঠোঁটে ঘা মানে কি ক্যান্সার?

মুখের ভেতর ঘা হয় না এমন লোক খুঁজে পাওয়া যায় না ।কখনো এই ঘা এর সাথে ব্যথা হয় কখনো হয় না। কখনো আবার রক্ত পড়ে, জ্বর আসে, মুখ হা করতে কষ্ট হয় । যেটাই হোক ঘরে বসে না থেকে চিকিৎসা শুরু করতে হবে। সব ঘা-ই ক্যান্সার নয় । সঠিক চিকিৎসা নিলে সব ঘা থেকেই নিরাময় সম্ভব।

“আধুনিক প্রযুক্তিতে এডিনয়েড অপারেশন”এডিনয়েড অপারেশন এর নাম আমরা প্রায়ই শুনি, কিন্তু কোন পদ্ধতিতে করতেছি তা কি জানি?চি...
30/01/2026

“আধুনিক প্রযুক্তিতে এডিনয়েড অপারেশন”

এডিনয়েড অপারেশন এর নাম আমরা প্রায়ই শুনি, কিন্তু কোন পদ্ধতিতে করতেছি তা কি জানি?

চিকিৎসা বিজ্ঞানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে অপারেশন পদ্ধতি। তেমনি এডিনয়েড অপারেশনে এসেছে সর্বাধুনিক প্রযুক্তি। এই পদ্ধতিটি সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করা হয়। এন্ডস্কোপ মেশিনের মাধ্যমে এডিনয়েড অংশ দেখে অন্য আরেকটি মেশিনের মাধ্যমে নির্দিষ্ট অংশ বের করে আনা হয়। সম্পূর্ণ বৈজ্ঞানিক এই পদ্ধতিতে রক্তক্ষরণ খুবই কম হয় এবং সম্পূর্ণ এডিনয়েড বের করে আনা সম্ভব হয়। এতে পুনরায় এডিনয়েড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

১- প্রথম ছবিতে এডেনয়েড থাকায় নাকের পেছনের ছিদ্র দেখা যাচ্ছে না।
২- দ্বিতীয় ছবিতে অপারেশনের পর নাকের পেছনের ছিদ্র সম্পূর্ণ দেখা যাচ্ছে।

( তথ্যটি দ্রুত শেয়ার করে সবাইকে জানার ও সচেতন হওয়ার সুযোগ করে দিন)

Address

Dhaka
1207

Telephone

+8801722166335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahbub Alam Sohag-নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mahbub Alam Sohag-নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন:

Shortcuts

Share

Category