Dr. Mehjabin Sumaira Lokman

Dr. Mehjabin Sumaira Lokman Positive energy only!

We invest our life, love, patience, fortune, peace, heath and everything that we have on our kids. I don’t think a paren...
21/05/2026

We invest our life, love, patience, fortune, peace, heath and everything that we have on our kids. I don’t think a parent wants anything above the wellbeing of their child.
This girl, Ramisa was no different. I saw a post where her father was crying and saying how will he sleep for the rest of his life. Ever since all the happiness of my life is in pause.

Today was my daughter’s first bus ride to their Bashundhara campus. All her friends were in the bus, they were going for their stage rehearsal. Every single child was excited and so were we. I was so proud seeing my tiny girl walking in a bus leaving me behind! I was so happy! But at the end of this excitement and happiness I remembered Ramisa. How can I be happy when someone else’s daughter is brutally r***d and murdered? Anything but this???
Last night I was watching my daughter sleep and thinking of the uncertainty of the world! Will I be able to protect her all her life and watch her sleep peacefully in the end of the day? Will I be able to protect her so that she can live this life fully?
The trophies that Ramisa earned is not only for the talent she possessed, but also the endless care that her parents have given her over these years.

We need serious punishments for crimes like r**e, molestatation or abuse of any sort. These heinous acts must not need any trial. A criminal who is guilty undoubtedly, what’s the point of dragging him to a court? He should be stoned to death or publicly hanged till death. The punishment must be so brutal that no one dares to think about it.
Not only that, the increasing mass population who owns a smart phone and publicly comment about ideas like having s** or ra**ng a child must encounter the similar punishment.
Even the thoughts of such crimes will be erased from the world if strict and brutal measures are taken against these inhumane acts.


আমরা ৪ জন~মানুষ কেন একে অন্যের বন্ধু হয়? আমরা কখনো ভেবেছি কি যে এতো সমবয়সীদের সাথে আমরা বেড়ে উঠি, কিন্তু এদের মধ্যে কয়েক...
03/08/2025

আমরা ৪ জন~
মানুষ কেন একে অন্যের বন্ধু হয়? আমরা কখনো ভেবেছি কি যে এতো সমবয়সীদের সাথে আমরা বেড়ে উঠি, কিন্তু এদের মধ্যে কয়েকজনের সাথে আজীবনের একটা বন্ধন কেন তৈরী হয়?
আমরা ৪ জন ৪ রকমের মানুষ। কিন্তু ৪জন মিলে আমরা একজন হই। একে অন্যকে কম্পলিট করি।
সারাজীবন খুজেও আর কখনো এই বন্ডিং হবে না। এতটা পথ একসাথে হেটে চলেছি। হাজারটা ঝগড়াঝাটি, হাজারটা মিল হবার পর ১৭ বছর ধরে আমরা একসাথেই আছি, সারাক্ষন একসাথে আছি, প্রতি মুহুর্তে একসাথে আছি।
আমরা একে অপরকে এমনটা চিনি যে একে অন্যের হাজারটা দোষ-গুন আপন করে নিয়েছি।
একে অন্যের মানুষ হবার পুরো প্রসেসটা আমরা একসাথে এক্সপেরিয়েন্স করেছি এবং করছি।
আমার সব প্রশ্নের উত্তর এরা জানে। এদের সব প্রশ্নের উত্তর আমি জানি।
মনটা ভীষন খারাপ।
রাশা আমেরিকায় ফিরে যাচ্ছে। আমার এই বান্ধবীটা আমার রক্তের সাথে মিশে গেছে। রাশা থাকলে আমার কিচ্ছু চাই না। সৃষ্টিকর্তা পৃথিবীকে স্বর্গ বানান নি বিধায় আমাদের আলাদা মহাদেশে রেখেছেন।
আমাদের ৪ জনকে এই মেয়েটা একটা অদ্ভুত সুতোয় বেধে রাখে।
She is made to create beautiful things. She made our friendship and she made Azaan!
আমরা ৪জনই ভালো আছি, ভালো থাকার জন্য কষ্ট করে যাচ্ছি। তবে সত্যি বলি মাই গার্লস। আমাকে যদি আমার আগের লাগামহীন জীবনটা কেউ ফিরিয়ে দিতো, তাকে আমার সর্বস্ব দিয়ে দিতাম। তোদের সাথে কাটানো জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো।
কেন জানিস?
আমি যখন পুরো পৃথিবীর কাছে ভুল, শুধু তোদের কাছে- "নাহিনই তো"!

Happy friendship day to my girls for this life and after.
Happy friendship day to all my friends.
Friends are the family we chose and Subhanallah I am blessed with some wonderful people whom I call my friends, who love me, adore me, take care of me, make me laugh till my stomach hurts…Thank you for being my friend guys❤️

আমার ছোটবোন নৌশীন।পড়াশোনা ভালো লাগেনি তার কখনো। অদ্ভূত সুন্দর মানুষটা ভীষণ ভালো গান গায়, বেদনার কোন সুর গাইলে টপটপ করে গ...
31/07/2025

আমার ছোটবোন নৌশীন।
পড়াশোনা ভালো লাগেনি তার কখনো।
অদ্ভূত সুন্দর মানুষটা ভীষণ ভালো গান গায়, বেদনার কোন সুর গাইলে টপটপ করে গাল বেয়ে তার অশ্রু গড়িয়ে পরে, আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখি আর শুনি। কিন্তু পরিবারের বাইরে কারো সামনে গান গাইবে না আমার বোন। আমার ঠিক বিপরীত একটা মেয়ে!
সুন্দর করে ঘর গুছানো, পরিপাটি হয়ে থাকা...এগুলোতে ওস্তাদ আমার বোন।
আমাকে পড়াশোনার জন্য যতটুকু কড়াকড়ি শাসনের মধ্যে বড় হতে হয়েছে, এক্ষেত্রে ঠিক ততোটুক ছাড় পেয়েছে নৌশীন। পড়াশোনার জন্য নৌশীনকে বকা দিতে মানা করতেন বাবা, বলতেন "আমার মেয়েকে খবরদার কেউ বকা দিবা না"!
সারাক্ষণ আয়না দেখতো বলে বাবা ওর নাম দিয়েছিলেন ড্রেসিং টেবিল।
ক্লাস ওয়ান কিংবা টু তে পড়তো, একদিন পরীক্ষার হলে ঘুমিয়ে পরে সে। আমার ফুপু ওর স্কুলের টিচার ছিলেন, বকা দিয়ে উঠাতে যাবেন তখন অন্য টিচার আমার ফুপুকে মানা করে বলেন, " আপা থাক ঘুমাক, এতো সুন্দর করে ঘুমাচ্ছে। সুন্দরী মেয়ে এমনিতেই লন্ডনি জামাই পাবে!"
এরকম হাজার খানেক ঘটনা আছে আমাদের বেড়ে ওঠার গল্পে।

অনেকে বলতেন নৌশীন একবারে পরীক্ষায় পাশ করলে নিজের কান কেটে ফেলবেন। আমার ছোটবোনটি মোটামুটি ভালো রেজাল্ট নিয়ে এবং একবারেই এস.এস.সি, এইচ.এস.সি এবং বি.বি.এ পাশ করে ফেললো। সারাজীবন অনেক বকাঝকা করেছি ওকে পড়াশোনার জন্য, কিন্তু এখন বুঝি বাবাই ঠিক, আমরা একেক ভাইবোন একেক রকম মানুষ, একেক জনের একেক রকম দোষ-গুণ।

ছবিটি আমার বোনের কনভোকেশনের।
গর্বিত মা-বাবার সাথে আমলনামা আনতে যাবার মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখলাম।

আজ আমার বোনের জন্মদিন। পৃথিবীর সব সুখ শান্তি নিয়ে আমার আয়াত-আয়াশের সাথে ইমতু ভাইটার হাত ধরে কাটিয়ে দিক, এই দোয়া করি।

10/07/2025

As a parent I’m scared.
I am scared of what might I teach wrong, do wrong or hurt my children in any way.
I am scared of what kind of friends my kids will make.
I am scared of what teachings they will get in school.
I am scared because I don’t know what brings such outcomes!
We dedicate our lives only with the hope of raising good and kind human beings, productive mindsets, someone who will make positive changes to their surroundings.
Allah knows what goes wrong that such kids are raised who kill parents, defame parents, do drugs, hurt others…I don’t get it.
Allah give us hedayet as parents, teachers and adults.
Allah give our kids hedayet and Rahmat.
Allahumma ameen.

১৯৯৮পঞ্চম শ্রেণীর ছাত্রী আমরা দুজন। বয়োঃসন্ধি ছুইছুই করছে, কেউ-বুঝে না-আমাদেরকে এই পর্বে সবেমাত্র পৌঁছেছি।দুষ্টুমিতে নাগ...
09/07/2025

১৯৯৮
পঞ্চম শ্রেণীর ছাত্রী আমরা দুজন। বয়োঃসন্ধি ছুইছুই করছে, কেউ-বুঝে না-আমাদেরকে এই পর্বে সবেমাত্র পৌঁছেছি।
দুষ্টুমিতে নাগমে আর আমি ক্লাসে সেরা। দুইদিন পরপর অমুক তমুক অভিযোগে স্কুল থেকে বাসায় নালিশ আসতো। স্কুলে নিয়মিতভাবে শাস্তিস্বরূপ ঝাড়ু দিই🙄 এমন একদিন আমাদের মনে হলো যে কেউতো আমাদের ভালবাসে না, সবাইকে ছেড়ে চলে যাবার দিন চলে এসেছে।

প্ল্যান শুরু হলো ঘর ছেড়ে পালানোর।
আমরা টাকা জমানো শুরু করলাম। পরিকল্পনা হলো বস্তিতে থাকার এবং মানুষের বাসায় কাজ করে দিন কাটানোর।
বেশ কিছুদিন টাকা জমিয়ে দুইজনের সর্বমোট ৫০০টাকা জমলো আর আমাদের মনে হলো এইবার সময় এসেছে সবাইকে ছেড়ে চলে যাবার!

বলা বাহুল্য আমার আর নাগমের বাসা ছিল ৫ মিনিট দূরত্বে।

কোন এক শুক্রবার বুয়া আমাকে নাগমের বাসায় দিয়ে গেলো। ওইদিকে নাগমেও প্রস্তুত বাসা ছেড়ে পালানোর জন্য। আমি স্কুল ব্যাগে হাল্কা-পাতলা কাপড়চোপড়, চিরুনি এই রকম টুকটাক জিনিস নিয়েছি আর একটা ফ্লাস্কে করে পানি।
বিদায়-বেলা খুব খুশি, মামনিকে দেখে মনে মনে বলছিলাম "যতো কষ্ট দিয়েছো, বাকি জীবন আমার জন্য কান্না করে কাটাবা"!
অবশেষে দুই বন্ধু কাঁধে স্কুলব্যাগ ঝুলিয়ে বের হলাম বাসা থেকে।
আম্বরখানা পয়েন্টে(আমাদের বাসা থেকে ১০মিনিট হাটার দূরত্ব!) এসে আমরা রীতিমত হোমসিক হয়ে গেলাম। এখন কে কাকে কি বলবো! কেউ কারো দিকে তাকাচ্ছি না। বুকের ভেতরে কান্না চাপা দেওয়া, মামনি আর বাবার মুখ চোখের সামনে ভাসছে। এতটাও খারাপ না উনারা। নুহাশকে আর কখনো কি দেখবো?! নুঝার চুলতো নৌশীন সুন্দর করে বাঁধতেও পারে না। দাদুতো অনেক কান্নাকাটি করবে আমাকে না দেখলে, উনি নানুবাসায় গেলেই যেই কান্না করে! এতোকিছু কেন আগে ভাবলাম না!
অন্যদিকে নাগমের নাকমুখ গোলাপি থেকে লাল হয়ে গেছে।
কেউ কোন কথাই বলছি না। একসময় লজ্জা ভেঙে বলেই ফেললাম, " নাগমে, যদি ছেলেধরা ধরে নিয়ে যায় তাহলেতো কিডনি কেটে নিয়ে যাবে, থাক কিছুদিন পরেই যাই।"
নাগমের সম্মতি জানাতে এক মিনিট দেরি হলো না, যেন এই কথাটাই সে বলতে চাচ্ছিলো।
অবশেষে বহাল তবিয়তেই দুইজন হাত ধরে বাসায় ফিরলাম!

এরপর দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে দুই বন্ধু একসাথেই আছি। হাজার ঝগড়া-ঝাটি মন মালিন্য পাড় করে এমন এক বন্ধুত্ব যা হাজারটা রক্তের সম্পর্কের ঊর্ধ্বে!
আর এমন হাজারটা গল্প জমেছে জীবনের ঝুড়িতে

2nd March 2019

Hello everyone!If interested please visit the link to see my first publication in ResearchGate.Alhamdulillah! All praise...
07/07/2025

Hello everyone!
If interested please visit the link to see my first publication in ResearchGate.
Alhamdulillah! All praise to Allah.

PDF | Background: Acid Violence is one of the worst form of violation of basic human rights and a major public health issue. Though the prevalence has... | Find, read and cite all the research you need on ResearchGate

২৬শে ফেব্রুয়ারি ২০১৯ এ লিখা~আজ সকাল ঢাকার আকাশের ছবি!জীবনের সবচেয়ে আনন্দের একটা দিনের কথা জানতে চাইলে আমার একটা দিনের ক...
03/07/2025

২৬শে ফেব্রুয়ারি ২০১৯ এ লিখা~

আজ সকাল ঢাকার আকাশের ছবি!

জীবনের সবচেয়ে আনন্দের একটা দিনের কথা জানতে চাইলে আমার একটা দিনের কথা সবসময় মনে পড়ে।
ক্লাস এইট/নাইনে পড়ি, রিকশা চড়ে বান্ধবী আনিকার সাথে স্কুল থেকে ফিরছি। অই বয়সে একা কোন অভিভাবক ছাড়া রিকশায় চড়ে বাসায় ফেরা অনেক বড় একটা ব্যাপার, এখনকার মত এত স্বাধীনতা ছিল না।
হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সিলেটের বৃষ্টি ঢাকার মত কিপটামি বৃষ্টি না। ঝুম ঝুম করে বৃষ্টি পড়ছে আর আমাদের কাছে নাই ছাতা আর রিকশার পলিথিন অনেক নোংরা আমরা কখনো নেইনা।
সিলেটের রক্ষণশীলতার কাছে আমি বরাবরই একটু বেয়ারা, লোকজনের সমালোচনা কিছুটা কম পাত্তা দেই। সমস্যা একটাই, বাবাকে সিলেটে মোটামুটি সবাই চিনে, রিকশা করে একা কোথাও গেলে ২ মিনিটে বাসায় খবর আসবে আর বকা খাবো।
আমি আর আনিকা রিকশার হুড ফেলে বৃষ্টিতে ভিজতে লাগলাম আর গলা ছেড়ে গান। যে দেখার দেখুক, বাসায় বকা খেলে খাবো কিন্তু এই মজা আর কখনো পাবো না।
সত্যি এই দিন আর কখনো আসেনি জীবনে। অনেক স্বাধীনতা পেয়েছি জীবনে পরবর্তীতে কিন্তু বিধাতা এইরকম একটা সুন্দর দিন আমাকে উপহার দেননি।

সেদিন আমি ধানমন্ডি থেকে মোহাম্মাদপুর ফিরছি। মেঘকালো আকাশ আর সাথে নাই ছাতা। রিকশাচালক মামা আমাকে পলিথিন এগিয়ে দিয়ে বলেন, "নেন ভিইজা যাইবেন"।
আমার এই পলিথিন জিনিসটা খুব নোংরা মনে হয়, তারচে ভিজাই ভালো। বললাম,"লাগবেনা"। ধানমন্ডি-৩২ এ আসতেই ঝুম বৃষ্টি শুরু! হঠাত মাথাটা হাল্কা হয়ে গেলো, মনে হলো একটা নেশায় আচ্ছন্ন আমি। আচমকা একটা ভালোলাগা! দিলাম হুড ফেলে!
এত ভালো লাগছিল! এতো সুন্দর আকাশের রঙ, কি বড় বড় বৃষ্টির ফোটা! জ্যাম ছাড়া ঢাকার রাস্তার মতো সুন্দর কি কিছু আছে! জীবনটা এমন রিকশা চড়ে কাটায় দিতে পারলে ভালোই হতো!
শুধু অল্প একটু কমতি ছিলো, পাশে ছিল না কেউ। যে আমার মতো বৃষ্টিতে আনন্দ পাবে, রিকশা চড়ে আনন্দে গান ধরবে। একটা বন্ধু/বান্ধবী/ভাই/বোনের অভাব বোধ করছিলাম।
আর অবাক করা ভাবে অভাব বোধ করছিলাম সেই সমালোচনা, "লোকমান ভাইয়ের মেয়েরে দেখসি রিকশার হুড ফেলে ভিজতেসে, তাও একা, সাথে কেউ নাই, শিওর মাথায় ছিট আসে"!

©️ Dr. Mehjabin Sumaira Lokman

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mehjabin Sumaira Lokman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category