Doctorium

Doctorium Mohiuddin Ahmed
MBBS final year | Medical Content Creator | Educational content-not a substitute for professional medical advice

02/11/2026

cholesterol is not the enemy part 2

02/11/2026

constipation

01/11/2026

prostate cancer

অনেকেই মনে করেন, ডায়াবেটিস হলে ভাত, রুটি কিংবা ফল খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। ডায়া...
30/10/2026

অনেকেই মনে করেন, ডায়াবেটিস হলে ভাত, রুটি কিংবা ফল খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে খাবার বন্ধ করা নয়, বরং সঠিক খাবার সঠিক পরিমাণে খাওয়া জরুরি।

একটা বিষয় মনে রাখা জরুরি: ডায়াবেটিস রোগীর খাবারের পরিমাণ তাঁর ওজন, শারীরিক পরিশ্রম, রক্তের গ্লুকোজ, ওষুধ এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। তাই নিচের তালিকাটি একটি সাধারণ নমুনা

ডায়াবেটিক রোগীর খাবারের তালিকা

সকাল ৮ টায়

* রুটি — ২ পিচ (লাল আটা)
* সবজি ইচ্ছামতো (নিচে)
* ডাল / ডিম (১)
* ফল ইচ্ছামতো (নিচে)

সকাল ১১ টায়

* ডায়াবেটিক বিস্কুট — ২ পিচ
* দুধ (চিনি ছাড়া) এক গ্লাস, চা (চিনি ছাড়া) ১ কাপ
* ফল যে কোন একটি — কমলা/মাল্টা/আপেল/কলা (অর্ধেক)/পাকা পেঁপে
* ৬০ গ্রাম/নাসপাতি/বড়ই ৮ পিচ/আনারস ৬টি/কাঁঠাল ৪ কোয়া

দুপুর ১.০০ টায়

* ভাত — ১ কাপ (লাল চালের)
* মাছ / মাংস — ২ পিচ
* ডাল — ১ কাপ
* সবজি ইচ্ছামতো (নিচে)
* কুমড়া (৯০ গ্রাম)/বেগুন/লাউ/বরবটি ৬টি/কচু ২ টুকরা/করলা

বিকাল ৪ টায়

* ডায়াবেটিক বিস্কুট — ২ পিচ
* চা (চিনি ছাড়া) এক গ্রাম, চা (চিনি ছাড়া)
* ফল যে কোন একটি — কমলা/মাল্টা/আপেল/কলা (অর্ধেক)/পাকা পেঁপে/লেবু/নাসপাতি/বড়ই ৮ পিচ
* আনারস ৬টি/কাঁঠাল ৪ কোয়া/আম অর্ধেক

রাত ৮ টায়

* রুটি — ৩ পিচ
* মাছ / মাংস — ২ পিচ
* ডাল — ১ কাপ
* ফল ইচ্ছামতো — তরমুজ, বেল, কামরাঙা, জয়নাগ/জামরুল, কচি ডাবের পানি।
* সবজি ইচ্ছামতো—কচু, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দল, পটল, চাল কুমড়া, ডাঁটা, লাউ, সাজনা, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি, শশা, টমেটো ও সকল প্রকার শাক।

রাফির বয়স মাত্র ৯ বছর। ছোটবেলা থেকেই মোবাইলে গেম খেলতে পছন্দ করত সে। প্রথমদিকে বাবা-মা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। ভে...
29/10/2026

রাফির বয়স মাত্র ৯ বছর। ছোটবেলা থেকেই মোবাইলে গেম খেলতে পছন্দ করত সে। প্রথমদিকে বাবা-মা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। ভেবেছিলেন, ছোট বাচ্চা একটু গেম খেললে ক্ষতি কী! আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকল আমাদের জ্বালাবে না,কাজকর্ম শান্তিতে করা যাবে।

কিন্তু ধীরে ধীরে মোবাইলটাই হয়ে উঠল রাফির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল, খাওয়ার সময় মোবাইল, এমনকি রাতে ঘুমানোর আগেও মোবাইল!

একদিন রাফির মা তার হাত থেকে মোবাইলটা নিয়ে বললেন, “অনেকক্ষণ তো খেলেছিস, এবার পড়তে বস।”

কিন্তু রাফি যা করল, তা দেখে মা অবাক হয়ে গেলেন। সে চিৎকার শুরু করল, কান্নাকাটি করল, রাগে বই ছুড়ে ফেলল। এমনকি নিজের মায়ের সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করল।

প্রথমে বাবা-মা ভাবলেন, বয়সের কারণে হয়তো একটু জেদ করছে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল।

রাফি এখন আর আগের মতো পড়াশোনা করে না। রাতে দেরি করে গেম খেলে, সকালে ঘুম থেকে উঠতে চায় না। বন্ধুরা খেলতে ডাকলেও সে বাইরে যেতে চায় না। মোবাইল না পেলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, কোনো কিছুতেই মন বসে না।

একসময় বাবা-মা তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলেন।

চিকিৎসক রাফির আচরণ, গেমিংয়ের ওপর নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন জীবনে এর প্রভাব মূল্যায়ন করে জানালেন,সে Gaming Disorder এ আক্রান্ত হয়েছে।

এটি এমন একটি সমস্যা, যেখানে গেম খেলার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে এবং পড়াশোনা, ঘুম, পরিবার ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে শুধু মোবাইল কেড়ে নিলে রাগ করা মানেই এই রোগ নয়; সঠিকভাবে মূল্যায়ন করা জরুরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাফির বাবা-মা শুধু তাকে বকাঝকা না করে তার সঙ্গে সময় কাটাতে শুরু করলেন। মোবাইল ব্যবহারের নির্দিষ্ট সময় ঠিক করলেন, খেলাধুলায় উৎসাহ দিলেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিলেন।

আমাদের মনে রাখতে হবে, শিশুর হাতে মোবাইল তুলে দেওয়া সহজ, কিন্তু সেই মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করতে শেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সন্তানকে শুধু মোবাইল থেকে দূরে রাখলেই হবে না, তার সঙ্গে সময় কাটাতে হবে, তার কথা শুনতে হবে, খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কাজে আগ্রহী করে তুলতে হবে।

কারণ অনেক সময় আমরা সন্তানের জেদ দেখতে পাই, কিন্তু সেই আচরণের পেছনে কী সমস্যা তৈরি হচ্ছে, তা বুঝতে পারি না।

আপনার সন্তানকে সময় দিন। কারণ সন্তানের শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনোদন যেন মোবাইল না হয়ে তার পরিবার হয়।

মহিউদ্দিন আহমেদ
mbbs(fy)

29/10/2026

কিডনিতে পাথর! সবাধান কি?

28/10/2026

cholesterol is not the enemy

27/10/2026

নিজের অজান্তে চিনি খাচ্ছেন?

27/10/2026

৩০ দিন চিনি না খেলে যে উপকারগুলো পাবেন

26/10/2026

ECG-Echo নরমাল হলেই হার্টে কোনো ব্লক নাই?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctorium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share