Tafiza's Early Years

Tafiza's Early Years Early Childhood Development content shared by a mom who is master's in Education & experienced in ECD

27/10/2026

শিশুদের লেখার সরঞ্জাম আর লিখতে দেবার কাগজ ও লেখার সাইজের পরিবর্তন আনলে লেখার প্রতি শিশুর আগ্রহ বাড়ে। আর বড় বড় ক্যানভাসে লিখতে দিলে, letter/number writing এর direction অর্থাৎ কোথা থেকে লেখাটা শুরু করে কোন পথে যেতে হবে আর কোথায় শেষ হবে তা মনে রাখাটা সহজ হয়।

বিদ্রঃ ভিডিওতে তাফিযা আর ওর ভাই তাযীম একজন লেখে আরেকজন ছবি আঁকে। তবে, দুজনকে খুব কম সময় একসাথে রাখা সম্ভব হয়। বয়সের এত পার্থক্য এরপরও ঝগড়াঝাটি লেগেই থাকে। ভাইবোনের ঝগড়াঝাটিতেই হয়তো তাদের ভালোবাসা লুকিয়ে থাকে।
゚viralシ

           ゚viralシ
27/10/2026

゚viralシ

23/10/2026
23/10/2026

Early Years (০-৮ বছর) শিশুর মায়েরা কেন এত ক্লান্ত থাকেন জানেন? কারন তারা একটি developing brain বা বাড়ন্ত মস্তিষ্ক নিয়ে কাজ করেন। মায়েদেরকে প্রতিনিয়ত এমনভাবে তথ্য প্রদান করতে হয় এবং এমন সব উদাহরণ তৈরি করতে হয় যেন শিশু তার মস্তিষ্কে সেগুলো ইনপুট হিসেবে নিতে পারে এবং প্রয়োজনমতো ব্যবহার করতে পারে।

এতকিছুর পরও শিশু তার মস্তিষ্কে যে শুধু মায়ের দেয়া তথ্য বা উদাহরণগুলোই সংগ্রহ করে তা নয় বরং তার চারপাশের পরিবেশ থেকেও সে সবসময় তথ্য/উপাত্ত সংগ্রহ করতে থাকে। সেগুলোকে সে তার শিখন প্রক্রিয়ায় মাধ্যমে তার আচরণে নিয়ে আসবে কিনা সেটা শিশুর নিজের পছন্দের উপর যেমন নির্ভর করবে তেমনি শিশুর মা/ বাবা বা তার পরিচর্যাকারীর উপরও অনেকাংশে নির্ভর করবে। এই বাড়ন্ত মস্তিষ্কের সময়টাতে তাই সচেতন থাকা খুব জরুরি। যেই আচরণ আমরা শিশুর কাছে আশা করছি সে আচরণ নিজেরা মেনে না চললে তা শিশুর মধ্যে আশা করাও অনুচিত।

এই উচিত অনুচিত ভাবতে গিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তেই শিশুর অভিভাবক বিশেষ করে শিশুর মা তার নিজের এনার্জি লেভেলকে একদম ডাউন করে ফেলেন। তাই আসুন আমরা এই early years এর শিশুর মায়েদের প্রতি যত্নশীল হই এবং তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেই।

゚viralシ

21/10/2026

পানি চাইলে এখন পানি ঢেলে দিতে পারে, পানি পড়লে মুছতেও পারে মাশাল্লাহ! মাশাল্লাহ!
゚viralシ

আপনার শিশুর সাথে কথা বলার সময় শব্দ চয়নে খুব সচেতন থাকুন। কারন, আপনার বলা কথাই তার মনের ভেতরের কণ্ঠ ( innner voice) হয়ে য...
21/10/2026

আপনার শিশুর সাথে কথা বলার সময় শব্দ চয়নে খুব সচেতন থাকুন। কারন, আপনার বলা কথাই তার মনের ভেতরের কণ্ঠ ( innner voice) হয়ে যায়। আর সারাজীবন সে সেটাই শোনে।

আপনি যদি তাকে বার বার বলেন, "হ্যা তুমি পারবে," সে সারাজীবন তার যে কোনো সমস্যায় মনোবল হারাবে না। আর যদি বলেন, "না, এটা কোরো না পারবে না, ওটা করো না, আমি করে দিচ্ছি"; সে সারাজীবনের জন্য আত্মবিশ্বাসহীনতায় ভুগবে এবং নিজের সিদ্ধান্তের জন্য আরেকজনের উপর নির্ভর করে থাকবে।

শিশু বড় হয়ে নিজে সচেতনতার সাথে আর কঠোর পরিশ্রমে সে কণ্ঠস্বরকে পরিবর্তন না করলে অথবা কোনো প্রফেশনালের সাহায্য ছাড়া এ ভেতরের কণ্ঠস্বর বা inner voice পরিবর্তন করা এতটা সহজসাধ্য নয়।


゚viralシ

তাফিযা চাচা, চাচীকে মিস করছে। তাই তাদের ছবি এঁকেছে। সর্ব ডানে চাচা, এরপর চাচী, এরপর সে নিজে। সর্ববামে অনেকগুলো অন্যকিছু ...
13/10/2026

তাফিযা চাচা, চাচীকে মিস করছে। তাই তাদের ছবি এঁকেছে। সর্ব ডানে চাচা, এরপর চাচী, এরপর সে নিজে। সর্ববামে অনেকগুলো অন্যকিছু না কিন্তু, অনেকগুলো Heart!

゚viralシ

সে বলেছিল, নিজেই capital E লিখতে পারবে, তাই লিখতে দিলাম। বাকিটা ইতিহাস......এই ইতিহাসকে সংরক্ষণ করে গেলাম 🙂             ...
13/10/2026

সে বলেছিল, নিজেই capital E লিখতে পারবে, তাই লিখতে দিলাম। বাকিটা ইতিহাস......
এই ইতিহাসকে সংরক্ষণ করে গেলাম 🙂

10/10/2026

আপনার একটু সময়, সদিচ্ছা আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনি নিজেও আপনার শিশুর মানসিক স্বাস্থ্য এর উপর ইতিবাচক প্রভাব রাখতে পারেন। কারন আর্ট শিশুর জন্য শুধু একটি কাজ নয় এটি তার স্ট্রেস রিলিফেরও একটি মাধ্যম।

゚viralシfypシ゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tafiza's Early Years posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share