Dr. Amit Kumar Nandi

Dr. Amit Kumar Nandi Health Solutions
AMIT KUMAR NANDI
MBBS(CU),BCS(Health)
FCPS( Neurosurgery, Final part)
MS ( Neurosurgery, Course - DHAKA MEDICAL COLLEGE & HOSPITAL)

Brain Tumor, Olfactory groove maningioma
24/06/2026

Brain Tumor, Olfactory groove maningioma

দীর্ঘদিন বাইক চালানোর পর ধীরে ধীরে ঘাড় ব্যাথা ও হাতে ঝিনঝিন, হাতে শক্তি কমে যাওয়া🧠 ঘাড় ব্যাথা বা সার্ভাইক্যাল মায়েলোপ্য...
26/11/2025

দীর্ঘদিন বাইক চালানোর পর ধীরে ধীরে ঘাড় ব্যাথা ও হাতে ঝিনঝিন, হাতে শক্তি কমে যাওয়া

🧠 ঘাড় ব্যাথা বা সার্ভাইক্যাল মায়েলোপ্যাথি — ঘাড়ের হাড়ের চাপে স্নায়ুর ক্ষতি!
ঘাড়ের মেরুদণ্ডে চাপ পড়ে যখন স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়, তখনই তৈরি হয় সার্ভাইক্যাল মায়েলোপ্যাথি।
এটি ধীরে ধীরে শুরু হলেও সময়মতো চিকিৎসা না নিলে চলাফেরা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, এমনকি পশ্রাব পায়খানা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে।

⚠️ লক্ষণগুলো, যেগুলো কোনভাবেই অবহেলা করবেন না—

ঘাড়ে ব্যাথা হাতে নেমে আসা, সাথে
• হাত-পায়ে ঝিনঝিন
• হাতে, পায়ের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া
• হাঁটার সময় বারবার পড়ে যাওয়া
• আঙুল নাড়াতে কষ্ট, গ্রিপ দুর্বল
• দৈনন্দিন কাজে অসুবিধা

✅ কি করবেন?
• স্পাইন বিশেষজ্ঞ/নিউরোসার্জনের পরামর্শ নিন
• MRI বা অন্যান্য পরীক্ষা
• সঠিক সময়ে মেডিসিন , ব্যায়াম নয়তো সার্জারীতে উন্নতির সম্ভাবনা বেশি

✨ ঘাড়ের ব্যথা অবহেলা নয়—স্নায়ুর যত্ন নিন, সুস্থ থাকুন।

🔖
#সার্ভাইক্যালমায়েলোপ্যাথি #ঘাড়েরব্যথা #স্নায়ুরক্ষাপনা

✨ স্ক্যাল্প লাইপোমা: মাথার ত্বকের নিচে নরম ফোলা বা মাথার ত্বকে নরম, ধীরে-ধীরে বড় হওয়া কোনো চাকা কি অনুভব করছেন? এটা অন...
21/11/2025

✨ স্ক্যাল্প লাইপোমা: মাথার ত্বকের নিচে নরম ফোলা বা
মাথার ত্বকে নরম, ধীরে-ধীরে বড় হওয়া কোনো চাকা কি অনুভব করছেন? এটা অনেক সময় স্ক্যাল্প লাইপোমা হতে পারে।

🧠লাইপোমা কী?
লিপোমা হলো চর্বিযুক্ত নরম ফোলা, যা সাধারণত ক্ষতিকর নয় এবং ব্যথাও থাকে না। তবে এটি খুব ধীরে ধীরে বাড়ে।

🟡 লাইপোমার লক্ষণ:
মাথার ত্বকের নিচে নরম ফোলা অংশ।
চাপ দিলে নড়ে।
সাধারণত বড় হওয়ার সাথে সাথে নার্ভে চাপ দিলে ব্যাথা বা জ্বালাপোড়া শুরু হয়।
ধীরে ধীরে বড় হতে পারে।

🟡 কখন ডাক্তার দেখানো জরুরি?
দ্রুত বড় হচ্ছে
ব্যথা বা অস্বস্তি হচ্ছে
রঙ পরিবর্তন বা শক্ত হয়ে যাচ্ছে
সন্দেহ হলে নিশ্চিত হতে পরীক্ষা দরকার

🟡 চিকিৎসা:
বড় হলে বা অসুবিধা হলে অথবা দেখতে খারাপ লাগলে কসমেটিক সার্জারীর মাধ্যমে ছোট সার্জারির মাধ্যমে সহজেই তুলে ফেলা যায়।( যেহেতু মাথার চামড়ায় প্রচুর বেশি রক্ত সঞ্চালন হয়। তাই অতি সাবধানতার সাথে মেটিকুলাসলি এই সার্জারী টা করতে হয়।)

👉 লাইপোমা সাধারণত বিপজ্জনক নয়, তবে মাথায় যেকোনো ফোলাকে অবহেলা করা উচিত নয়। সন্দেহ হলে ডাক্তার দেখান।

🩺 হাতের ঝিন ঝিন সমস্যা বা কার্পাল টানেল সিনড্রোম (Carpal Tunnel Syndrome) কী?কার্পাল টানেল হলো কব্জির একটি সরু নালী বা ট...
06/11/2025

🩺 হাতের ঝিন ঝিন সমস্যা বা কার্পাল টানেল সিনড্রোম (Carpal Tunnel Syndrome) কী?
কার্পাল টানেল হলো কব্জির একটি সরু নালী বা টানেল, যার ভেতর দিয়ে নার্ভ বা রগ ও কিছু টেন্ডন (tendon) যায়। যখন এই স্থানে ফোলা বা চাপ সৃষ্টি হয়, র্সেই রগে চাপে পড়ে — একে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম।

লক্ষণ (Symptoms):
হাতের আঙুলে (বিশেষ করে বুড়ো আঙুল, তর্জনী, মধ্যমা) ঝিনঝিন ভাব বা অসাড়তা
রাতে বা ঘুমের সময় হাত ঝিনঝিন করা বা ব্যথা
বস্তু ধরতে অসুবিধা বা হাত দুর্বল মনে হওয়া
দীর্ঘদিন থাকলে হাতের পেশি ক্ষয় হতে পারে

🧠 কারণ (Causes):
দীর্ঘ সময় কম্পিউটার/মোবাইল ব্যবহার বা টাইপ করা
কব্জিতে পুনরাবৃত্ত কাজ (repetitive motion)
গর্ভাবস্থা বা ডায়াবেটিস
থাইরয়েড বা রিউমাটয়েড আর্থ্রাইটিস
কব্জিতে আঘাত বা ফোলাভাব

💊 চিকিৎসা (Treatment):
বিশ্রাম ও হাতের ব্যবহার কমানো
কব্জি সাপোর্ট দেওয়া (wrist splint)
ঠান্ডা সেঁক (ice pack) ব্যবহার
ইঞ্জেকশন
গুরুতর ক্ষেত্রে সার্জারি (Carpal Tunnel Release Surgery)

🧘‍♀️ প্রতিরোধের উপায় (Prevention):
কাজের ফাঁকে হাত ও কব্জির স্ট্রেচিং
দীর্ঘক্ষণ টাইপ করার সময় বিরতি নেওয়া

🧠 ঘাড়ের হাড় ভাংগা বা সার্ভাইক্যাল স্পন্ডিলোলিসথেসিস এটা এমন একটি অবস্থা যেখানে ঘাড়ের একটি কশেরুকা বা হাড় (vertebra) তার...
24/10/2025

🧠
ঘাড়ের হাড় ভাংগা বা সার্ভাইক্যাল স্পন্ডিলোলিসথেসিস এটা এমন একটি অবস্থা যেখানে ঘাড়ের একটি কশেরুকা বা হাড় (vertebra) তার নিচের কশেরুকার তুলনায় সামনের দিকে বা পেছনের দিকে সরে যায় সাথে দুই কশেরুকা (হাড়)মাঝে ডিস্ক যেয়ে রগের উপর চাপ দেয়।

⚕️ কারণসমূহ :
বয়সজনিত অবক্ষয় (Degenerative changes)
– হাড়, ডিস্ক ও লিগামেন্ট দুর্বল হয়ে গেলে হাড় সরে যেতে পারে।
আঘাত (Injury) – ঘাড়ে আঘাত বা দুর্ঘটনার ফলে সরে যেতে পারে। (সবচেয়ে বেশি আমরা এটাই পেয়ে থাকি)

জন্মগত ত্রুটি (Congenital defect) – জন্ম থেকেই হাড়ের গঠন দুর্বল থাকলে হতে পারে।

আরথ্রাইটিস (Arthritis) – জয়েন্ট এর প্রদাহে স্ট্যাবিলিটি কমে যেতে পারে।

লক্ষণ:
ঘাড়ে ব্যথা বা শক্তভাব
কাঁধ, বাহু বা হাতে ব্যথা ছড়ানো
ঝিনঝিন বা অবশ অনুভূতি
মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা
কখনও হাত-পা দুর্বল হয়ে যাওয়া
পশ্রাব পায়খানা ধরে রাখতে না পারা

🩺 চিকিৎসা (Treatment):

নেক সাপোর্ট বা কলার ব্যবহার
এবং সার্জারি (যদি স্লিপ অনেক বেশি হয় বা নার্ভে চাপ পড়ে)
💡 সাধারণ পরামর্শ:

ঘাড়ের মাংসপেশি শক্ত করার ব্যায়াম করা
বসার সময় ঘাড় সোজা রেখে কাজ করা
হঠাৎ ঘাড় ঘোরানো বা ভারী জিনিস তোলা এড়িয়ে চলা
নিয়মিত হালকা ব্যায়াম করা

ভুলেও সেলুনে যেয়ে অযথা ঘাড়ে মাসাজ বা ঘাড় মটকানোর বদঅভ্যাস না করা।

🩺 প্রোল্যাপ্সড লাম্বার ইন্টারভারটেব্রাল ডিস্ক (PLID)    বা কোমড়ের হাড় ক্ষয় রোগ মেরুদণ্ডের নিচের অংশে থাকা দুটি হাড়ের মাঝ...
19/10/2025

🩺 প্রোল্যাপ্সড লাম্বার ইন্টারভারটেব্রাল ডিস্ক (PLID)
বা কোমড়ের হাড় ক্ষয় রোগ

মেরুদণ্ডের নিচের অংশে থাকা দুটি হাড়ের মাঝের নরম ডিস্ক বা কুশনের ভিতরের জেলির মতো অংশটি বাইরের আবরণ ফেটে বেরিয়ে আসে এবং পাশের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে।
এর ফলে কোমর ব্যথা ও পায়ে সায়াটিকার মতো ব্যথা হয়।

🧠 কারণ
ডিস্কের বার্ধক্যজনিত ক্ষয়
ভারী জিনিস ভুল ভঙ্গিতে তোলা
হঠাৎ বাঁকানো বা আঘাত
দীর্ঘ সময় বসে থাকা
স্থূলতা বা অতিরিক্ত ওজন
মেরুদণ্ডে অতিরিক্ত চাপ

(কোমরের নিচের দিকের দুটি ডিস্ক সবচেয়ে বেশি আক্রান্ত হয়)

✋উপসর্গ

কোমরের নিচে তীব্র ব্যথা
ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যাওয়া (সায়াটিকা)
পায়ে ঝিনঝিনি, অবশভাব বা জ্বালাপোড়া
পায়ের পেশিতে দুর্বলতা
হাঁটতে বা দাঁড়াতে কষ্ট হওয়া
ব্যথা হাঁচি, কাশি বা বসলে বেড়ে যাওয়া
জরুরি অবস্থা (Cauda Equina Syndrome):
দুই পায়ে একসাথে দুর্বলতা
প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণ হারানো
কোমর ও যৌনাঙ্গের আশেপাশে অবশভাব (saddle anesthesia)

👉 এই লক্ষণগুলো থাকলে অবিলম্বে চিকিৎসা নিতে হবে।

💊 চিকিৎসা (Treatment):

বিশ্রাম (অল্প সময়ের জন্য)
ব্যথানাশক ওষুধ
ফিজিওথেরাপি (Exercise, Posture correction)
প্রয়োজনে injection
সার্জিক্যাল চিকিৎসা (Surgical treatment)
যদি ৬–৮ সপ্তাহ পরেও উন্নতি না হয় বা স্নায়ুতে ক্ষতি বাড়তে থাকে।

সর্বশেষ মাইক্রোসার্জারী। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ছোট্ট ছিদ্র করে এখন এই সার্জারী করা হয়।

✅ প্রতিরোধ (Prevention)

দীর্ঘ সময় একভাবে বসে থাকবেন না
নিয়মিত হালকা ব্যায়াম করুন
ওজন নিয়ন্ত্রণে রাখুন

আমাদের সুস্থ রাখার একমাত্র ক্ষমতা যিনি রাখেন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আর একজন চিকিৎসক শুধু তার সুস্থতার মাধ্যম হ...
06/09/2025

আমাদের সুস্থ রাখার একমাত্র ক্ষমতা যিনি রাখেন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আর একজন চিকিৎসক শুধু তার সুস্থতার মাধ্যম হতে পারে, এর চেয়ে বেশি কিছু নয়।
এই খুদ্র জীবনে একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি হল ,সেই সুস্থতা লাভের পর রোগীর কাছ থেকে পাওয়া কৃতজ্ঞতা।
( আমারই একজন পরিচিত। উনি আমাকে নিজের সন্তানের মত করেই দেখেন।কিছুদিন পরই হয়তো দেশের বাইরে নিজের সন্তানের কাছে চলে যাবেন। হঠাৎ করেই একদিন এগুলো নিয়ে হাজির।অথচ বয়স্কজনিত রোগে নিজেরই হাটাচলা করতে কষ্ট হয়!
আমার কিছু পরামর্শে হয়তো উনি কিছুটা শারিরীক স্বস্তি পেয়েছিলেন। কিন্ত উনার সেই অসামান্য কৃতজ্ঞতা প্রকাশ......)

Address

Mawna
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Amit Kumar Nandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category