27/08/2026
প্রস্রাবের সাথে পুঁজ, জ্বালাপোড়া ও ঘন ঘন প্রস্রাব?
পুরুষদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণে বিভিন্ন ধরনের যৌনবাহিত সংক্রমণ (STI) ও মূত্রনালির সংক্রমণ দেখা দিতে পারে। এর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো প্রস্রাবের সঙ্গে পুঁজ বা অস্বাভাবিক স্রাব বের হওয়া।
শুরুতে প্রস্রাবের সঙ্গে পুঁজ, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা—এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে মূত্রনালিতে সংকোচন (Urethral Stricture) তৈরি হয়ে প্রস্রাবের রাস্তা সরু হয়ে যেতে পারে। ফলে চাপ দিয়ে প্রস্রাব করতে হয় এবং ধীরে ধীরে গুরুতর জটিলতা তৈরি হতে পারে।
দীর্ঘদিন অবহেলা করলে প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি হয়ে কিডনির ওপর চাপ পড়তে পারে এবং গুরুতর ক্ষেত্রে কিডনি ক্ষতি বা কিডনি ফেইলিউর পর্যন্ত হতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে পরবর্তীতে ডায়ালাইসিসের মতো চিকিৎসারও প্রয়োজন হতে পারে।
👉 প্রস্রাবের সঙ্গে পুঁজ, জ্বালাপোড়া, অস্বাভাবিক স্রাব বা প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে লজ্জা না পেয়ে দ্রুত একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
#প্রস্রাবেরসাথেপুঁজ #পুরুষদেররোগ #মূত্রনালীরোগ #প্রস্রাবেজ্বালাপোড়া