16/04/2026
একটু ভেবে বলুন তো—আপনার কথায় মানুষ কাছে আসে, নাকি চুপ হয়ে যায়?
আমরা সবাই এমন কাউকে চিনি—
যার সাথে কথা বললে মন খুলে কথা বলতে ইচ্ছে করে…
আবার এমনও কেউ আছে—
যার এক কথাতেই মুড অফ, চুপ, দূরত্ব।
আপনি কোন দলে পড়েন?
একটা দৃশ্য কল্পনা করুন....
ঈদের আগে শপিং
আপনি আর আপনার সঙ্গী শাড়ি দেখছেন…
হঠাৎ সে একটা শাড়ি হাতে নিয়ে বলে—
“এইটা কেমন?”
আপনি মুখ বাঁকিয়ে বললেন—
“এইটা আবার কেমন শাড়ি?”
“তোমার রুচিটা এমন কেন!”
তার মুখটা একটু থেমে গেল।
হালকা হাসিটা মিলিয়ে গেল।
সে আর কিছু বললো না।
বাইরে শপিং চলছে,
কিন্তু ভেতরে দূরত্ব শুরু হয়ে গেছে।
🟢 এবার দৃশ্যটা একটু বদলাই—
সে একইভাবে জিজ্ঞেস করলো—
“এইটা কেমন?”
আপনি একটু হেসে বললেন—
“সুন্দর তো 😊 তোমার পছন্দ ভালোই লাগছে।
তবে ওই পাশেরটাও একবার দেখো না—আমার মনে হয় ওটা তোমাকে আরও বেশি মানাবে।
শেষ সিদ্ধান্ত কিন্তু তোমারই।”
সে আবার তাকালো, ভাবলো, হাসলো 😊
আর এবার আপনার কথাটাও গুরুত্ব পেল।
যখন কথাটা হয় Criticism,তখন
মনের ভেতরে যা ঘটে:
• আত্মসম্মানে আঘাত
• নিজেকে ছোট মনে হওয়া
• সম্পর্কে দূরত্ব তৈরি হওয়া
তখন আর আপনার কথাটা শোনা হয় না,
শুধু নেতিবাচকঅনুভূতিটাই মনে থাকে।
যখন কথাটা হয় Constructive Feedback
মনের ভেতরে যা ঘটে:
• সম্মানিত বোধ করা
• নিরাপদ অনুভব করা
• নতুনভাবে ভাবার সুযোগ পাওয়া
তখন আপনার কথাটা শুধু শোনা নয়, গ্রহণও করা হয়।
Clinical Insight বা সহজ কথায়,
মানুষ তার “Self” বা সত্তাকে খুব যত্নে রক্ষা করে।
যখন সেটি আঘাত পায়—মন বন্ধ হয়ে যায়।
আর যখন সেটি সম্মান পায়—
মন খুলে যায়, নতুন কিছু গ্রহণ করতে প্রস্তুত হয়।
তাই পরেরবার কিছু বলার আগে—এক সেকেন্ড থামুন…
নিজেকে জিজ্ঞেস করুন—
“আমি কি তাকে ছোট করছি?”
“নাকি তাকে সম্মান দিয়ে বোঝাচ্ছি?”