Speech therapist- Shahriar Supto

Speech therapist- Shahriar Supto Speech & Language Therapist(C.R.P) | Autism •CP• Stroke • Speech Delay •Voice
• Stammering
📍Basabo,Khilgaon,Rampura Dhaka.

আপনার বাচ্চা সব ঠিক আছে, কিন্তু কথা বলছে না?অনেক বাচ্চাই সময়মতো হাঁটে, খেলে, খায়—সবই ঠিক থাকে, কিন্তু বয়স অনুযায়ী কথা বল...
01/12/2025

আপনার বাচ্চা সব ঠিক আছে, কিন্তু কথা বলছে না?

অনেক বাচ্চাই সময়মতো হাঁটে, খেলে, খায়—সবই ঠিক
থাকে, কিন্তু বয়স অনুযায়ী কথা বলে না। এটিকে বলা হয় Speech Delay, অর্থাৎ কথা বলার বিকাশ স্বাভাবিকের তুলনায় দেরিতে হওয়া।

-স্পীচ ডিলে কি?
স্পীচ ডিলে হলো এমন অবস্থা যেখানে শিশু তার বয়স অনুযায়ী
✔️ শব্দ বলতে পারে না
✔️ বাক্য গঠন করতে পারে না
✔️ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না
✔️ যোগাযোগে দেরি করে
এগুলো—সবগুলো না হলেও যেকোনো একটি থাকলে স্পীচ ডিলে হতে পারে।

- স্পীচ ডিলে কেন হয়?

স্পীচ ডিলে হওয়ার কারণ অনেক—
-কম কথা বলা বা কম ইন্টারঅ্যাকশন
-টিভি/মোবাইল বেশি দেখা
-কানের সমস্যা (hearing loss / ear infection)
-ডেভেলপমেন্টাল ডিলে
-অটিজম বা ভাষা-সংক্রান্ত সমস্যা
-কমিউনিকেশন এনভায়রনমেন্ট দুর্বল হলে
-অনেক সময় কোনো রোগ নেই—তবুও বাচ্চা শুধু স্টিমুলেশন কম পাওয়ায় দেরি করতে পারে।

★স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কেন নেবেন?
কারণ থেরাপি শুধুই কথা শেখায় না—
⭐ বাচ্চার ভাষা বুঝার ক্ষমতা বাড়ায়
⭐ শব্দ → বাক্য → পূর্ণ বাক্য—ধাপে ধাপে শেখায়
⭐ যোগাযোগ, আই-কন্টাক্ট, টার্ন-টেকিং উন্নত করে
⭐ ভুল উচ্চারণ ঠিক করে
⭐ কানে শোনা, বোঝা ও সঠিক শব্দ ব্যবহার করতে সাহায্য করে
⭐ বাবা–মার জন্য হোম প্রোগ্রাম দেয়, যাতে বাচ্চা দ্রুত উন্নতি করে
মনে রাখবেন-
বাচ্চা দেরি করলে “অপেক্ষা করি, ঠিক হয়ে যাবে”—এই ধারণা ভুল।সময়মতো পদক্ষেপ নিলেই বাচ্চা খুব দ্রুত কথা শিখে ফেলে।

তাই আজই শুরু করুন স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা

18/11/2025
অনেক মা-বাবা বলেন—“অমুক বাচ্চা ৬ মাসে অনেক উন্নতি করেছে, আমার বাচ্চা কেনো করছে না?” বা "ওমুক সেন্টার বা স্কুলের বিজ্ঞাপন...
06/09/2025

অনেক মা-বাবা বলেন—“অমুক বাচ্চা ৬ মাসে অনেক উন্নতি করেছে, আমার বাচ্চা কেনো করছে না?” বা "ওমুক সেন্টার বা স্কুলের বিজ্ঞাপন দেখলাম ৬-১২ মাসেই নরমাল স্কুলে বাচ্চা চলে যাচ্ছে! "
মনে রাখবেন, প্রতিটি বাচ্চা আলাদা। কারও শুধু স্পীচ ডিলে থাকে, তাই দ্রুত পরিবর্তন আসে। আবার কারও সাথে মনোযোগ, সেন্সরি বা আচরণগত চ্যালেঞ্জও থাকতে পারে—তখন একটু ধীরে অগ্রগতি হয়। যেমন দুইটা গাছ একসাথে লাগালেও একটার ফুল আগে ফোটে, আরেকটার পরে। তাই অন্য কারও সাথে তুলনা না করে, নিজের সন্তানের গতি অনুযায়ী এগোতে দিন।
আর কোন স্কুল বা সেন্টারের বিজ্ঞাপনে দেখবেন খুব দ্রুত সুস্থ হয়ে নরমাল স্কুলে ভর্তি হচ্ছে,,বিষয়টা এতও সহজ না।
-থেরাপিস্ট সপ্তাহে কয়েকদিন কাজ করান, কিন্তু আসল পরিবর্তন আসে তখনই যখন মা-বাবা বাসায় নিয়মিত সময় দেন।
-খেলতে খেলতে কথা বলা, খাওয়ার সময় নাম ধরে ডাকা, গান শোনানো, ছবি বা রঙ চিনানো—এসবই আসলে থেরাপির অংশ।
- প্রতিদিন মাত্র ১০–১৫ মিনিট হলেও, এই ছোট ছোট কাজগুলোই সন্তানের ভবিষ্যতের বড় পরিবর্তন তৈরি করে।
- হোম প্ল্যান অনুযায়ী ওই টপিক বা এক্টিভিটিসগুলো বাসায় করা ও থেরাপিস্ট এর কাছে হোম প্ল্যান বুঝে নেয়া।
আজকে হয়তো অগ্রগতি চোখে পড়ছে না, কিন্তু একদিন আপনি বুঝবেন—আপনার ধৈর্য আর ভালোবাসার কারণেই সন্তান অনেক দূর এগিয়েছে।

তাই তুলনা নয়, নিয়মিত চেষ্টা—এটাই আপনার সন্তানের সবচেয়ে বড় শক্তি। 💙

05/09/2025

কেনো চিনি, ময়দা জাতীয় খাবার অটিজম বাচ্চাদের ক্ষেত্রে কম খেতে বলা হয়?

চিনি (Sugar):

বেশি চিনি খেলে বাচ্চাদের হাইপারঅ্যাকটিভিটি (অতিরিক্ত চঞ্চলতা) বেড়ে যায়।

মনোযোগ কমে যায়, ফলে থেরাপি বা শেখার সময়ে ফোকাস ধরে রাখা কঠিন হয়।

হঠাৎ চিনি খাওয়ার পর রক্তে গ্লুকোজ বেড়ে যায় → আবার দ্রুত নেমে যায় → এতে বাচ্চা খিটখিটে মেজাজে থাকতে পারে।

ময়দা জাতীয় খাবার (Gluten-containing foods):

অনেক বাচ্চার ক্ষেত্রে গ্লুটেন (ময়দায় থাকে) এবং কেসিন (দুধে থাকে) হজম করতে সমস্যা হয়।

এগুলো শরীরে গিয়ে অপিয়েট-এর মতো প্রভাব তৈরি করতে পারে, ফলে বাচ্চা ঘুম ঘুম, অলস বা আবার চঞ্চল হয়ে যায়।

হজমের সমস্যা (পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া) দেখা দিতে পারে।

👉 তাই বলা যায়, সব অটিজম বাচ্চার জন্য একেবারে "নিষেধ" নয়, তবে অনেকের ক্ষেত্রে এই খাবার কমানো বা বাদ দিলে আচরণ, মনোযোগ ও শেখার ক্ষমতায় উন্নতি দেখা যায়।

বিকল্প কি দেওয়া যায়?

🔹 চিনির পরিবর্তে:

ফল (আপেল, কলা, পেয়ারা, পেঁপে,)

খেজুর, কিশমিশ,মধু (সীমিত পরিমাণে)

🔹 ময়দার পরিবর্তে (গ্লুটেন-ফ্রি খাবার):

চালের গুঁড়া দিয়ে তৈরি রুটি/পিঠা

ভুট্টা (Corn) দিয়ে তৈরি খাবার

আলু, মিষ্টি আলু দিয়ে বানানো খাবার

ডাল বা ছোলার আটা
মনে রাখতে হবে: সব বাচ্চার শরীর একরকম নয়। কারো ক্ষেত্রে গ্লুটেন-ফ্রি/শুগার-ফ্রি ডায়েট অনেক উপকার দেয়, আবার কারো ক্ষেত্রে তেমন পরিবর্তন হয় না। তাই ডাক্তার/পুষ্টিবিদ এর পরামর্শে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে।

প্রথমে কিভাবে বুঝব বাচ্চার অটিজম আছে? 🤔👉 চোখে চোখে তাকায় না👉 নাম ধরে ডাকলে সাড়া দেয় না👉 বয়স অনুযায়ী কথা বলা শুরু করে না👉...
30/08/2025

প্রথমে কিভাবে বুঝব বাচ্চার অটিজম আছে? 🤔

👉 চোখে চোখে তাকায় না
👉 নাম ধরে ডাকলে সাড়া দেয় না
👉 বয়স অনুযায়ী কথা বলা শুরু করে না
👉 একা একা খেলে, অন্য বাচ্চাদের সাথে মিশে না
👉 একই কাজ বারবার করে (যেমন হাত ঝাঁকানো, খেলনা ঘুরানো)
👉 শব্দ/আলো/স্পর্শে অস্বাভাবিক প্রতিক্রিয়া

⚠️ যদি আপনার শিশু ১৬ মাসেও কোনো শব্দ না বলে বা ২৪ মাসেও ২ শব্দের বাক্য না বলে, তাহলে দেরি না করে একজন and language চিকিৎসক এর কাছে নিয়ে যান।

✨ অটিজম যত দ্রুত চিহ্নিত হবে, থেরাপি তত দ্রুত কাজে দেবে।
অটিজম কোনো অভিশাপ নয় — সঠিক সাপোর্টেই শিশুর উন্নতি সম্ভব। 💙


Address

Basabo
Dhaka

Opening Hours

Monday 17:00 - 23:00
Tuesday 17:00 - 23:00
Wednesday 17:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 17:00 - 23:00
Sunday 17:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speech therapist- Shahriar Supto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share