04/11/2025
••ইউনানী ,আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে কিছু কথা••• ......
** বাংলাদেশের অধিকাংশ মানুষ (৫০%) ইউনানী আয়ুর্বেদিক নামটা শুনে তারা ভাবে যে, "হারবালের মাধ্যমে যৌন চিকিৎসা করা "
তারা ভাবে আর কোনো চিকিৎসা বোধহয় এখানে করা হয় না । 😴😴
•• আমি যেহেতু ইউনানী আয়ুর্বেদিক এর ছাত্র। সুতরাং, ইউনানী আয়ুর্বেদিক নিয়ে কিছু কথা বলি...
••• পুরো মানবদেহের চিকিৎসাকে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে আটটি ভাগে বিভক্ত করেছেন।
১. surgery
২.EENT (নাক, কান ,গলা )
৩.practice of medicine ( রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা)
৪.psychotherapy (মন: সমীক্ষন)
৫. Gynaecology, obstetrics, child diseases ( মহিলা ও শিশুরোগ )
6.Toxicology and medical jurisprudence ( বিষ, বিষাক্ত চিহ্নিতকরণ )
৭. Methods of gaining longevity( আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে Ever green জীবন )
৮. sexual invigoration ( যৌনরোগ সম্পর্কিত)
এই ৮ নাম্বার বিভাগটা অর্থাৎ "যৌন রোগ ও তার চিকিৎসা" ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসায় সবচেয়ে বেশি Stable, Stablished and complicated...
বাংলাদেশে স্নাতক পর্যায়ের ইউনানী আয়ুর্বেদিক ডাক্তার কম হওয়ায় এবং অধিক সংখ্যক হকার থাকায়, এই সিস্টেম সম্পর্কে মানুষ অন্ধকারে ডুবে আছে। কিছু এলোপ্যাথি চিকিৎসকের এই চিকিৎসা সম্পর্কে অপপ্রচার করায়।
••• বাংলাদেশের মানুষেরা অজান্তেই বছরের-পর-বছর ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করে আসছে । যে চিকিৎসা যে ওষুধ হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি সকল চিকিৎসকরে দিয়ে থাকেন, কিন্তু মানুষের জানে না এটা যে ইউনানী আয়ুর্বেদিক ওষুধ। এমনকি ইফতারের শুরুতে যে রুহ আফজা পান করছে , এটা যে ইউনানী আয়ুর্বেদিক প্রোডাক্ট , তা( ৬০-৭০%) মানুষ জানে না ।
* আমাকেও কেউ কেউ বলে এখান থেকে পড়াশোনা শেষ করে দাওয়াখানা দিবো কিনা, বাড়ির সামনে চেম্বার খুলব কিনা !!
আরে ভাই, দাওয়াখানা ই যদি দিব , তাহলে ৬ বছর জীবন যৌবন শেষ করে এই ডিগ্রী নিতে আসলাম কেন ???
I repeat ,, বাংলাদেশে অল্পসংখ্যক ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক থাকায়, সাধারণ মানুষ জানে না এই ডিগ্রিটা এমবিবিএস এবং বিডিএস সমমানের...
যার কারণে BAMS/DAMS (আয়ূর্বেদিক ) এবং BUMS/DUMS( ইউনানী ) ডিগ্রিধারীরা সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির সুযোগ সুবিধা পায়। বর্তমানে প্রায় সকল সরকারি বেসরকারি সকল হাসপাতালে ডাক্তার আছে।
বাংলাদেশ যতগুলো সেক্টর আছে তার মধ্যে এটাই একমাত্র সেক্টর ইউনানী আয়ূর্বেদিক যেখানে কম প্রতিযোগিতায় অনেক বেশি জব ফেসিলিটি পাওয়া যায় ... (আলহামদুলিল্লাহ )
•••••নিজেকে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে শুধু ....
ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র প্রাচীন এবং বৃহৎ, আজ আদ্যোপান্ত কিছু তুলে ধরলাম। ধীরে ধীরে প্রকৃত বিষয় সবার সামনে তুলে ধরার চেষ্টা করব ,,, insha Allah।
ডা: মো: কবির হোসেন
পরিচালক
ন্যাচারাল হেলথ কেয়ার