23/09/2026
“Platelet মাত্র ৪ হাজার!” — platelet দিলেন না কেন?
প্রশ্নের উত্তরের আগে লম্বা গল্প হোক। একজন ৩১ বছরের তরুণ। জ্বরের ৩ দিন। Dengue NS1 positive। প্রথম CBC-তে platelet—
১,০৫,০০০/µL,
৩ দিন পর আবার CBC করানো হলো। Platelet মাত্র ৪,০০০/µL!
এমন রিপোর্ট দেখলে রোগীর পরিবার তো বটেই, অনেক সময় চিকিৎসকেরও প্রথম চিন্তা হয়—
“Platelet দিতে হবে না?”
কেউ platelet transfusion করতে চান।
কেউ হাসপাতালে ভর্তি করতে চান।
কেউ steroid শুরু করেন।
কেউ eltrombopag দেন।
কেউ papaya-leaf tablet/juice দেন।
কিন্তু এই রোগীর কী হলো?
কোনো bleeding নাই।
কোনো shock নাই।
কোনো respiratory distress নাই।
কোনো persistent vomiting নাই।
Oral fluid নিতে পারছিলেন।
Urine output ঠিক ছিল।
তাই platelet না দিয়ে রোগীকে বাসাতেই close observation-এ রাখা হলো। সকাল-বিকাল WhatsApp-এ clinical update.
তারপর?
Platelet ৪,০০০ → ২৩,০০০
তারপর ধীরে ধীরে recovery.
শেষ পর্যন্ত—
Platelet transfusion ছাড়াই রোগী সুস্থ।
🩸 কিন্তু ৪ হাজার platelet—এটা কি ভয়ংকর নয়?
অবশ্যই।
৪,০০০/µL অত্যন্ত কম platelet count.
এমন রিপোর্টকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না।
কিন্তু dengue-তে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, we treat the patient, not the platelet count.
Platelet count গুরুত্বপূর্ণ।
কিন্তু শুধু platelet count দিয়ে dengue-এর severity নির্ধারণ করা যায় না। একজনের platelet ৮০ হাজার, কিন্তু সে shock-এর দিকে যাচ্ছে। আরেকজনের platelet ১০ হাজার, কিন্তু haemodynamically stable, কোনো warning sign নেই, oral intake ভালো, urine output ভালো। দুই রোগীর clinical situation এক নয়।
Dengue-তে severe disease-এর মূল বিষয় হলো severe plasma leakage/shock, severe bleeding অথবা severe organ involvement; শুধু thrombocytopenia অর্থাৎ platelet কমা নয়।
🩸 এবার এই রোগীর CBC-টা একটু দেখি। এই তিনটি CBC-তে dengue-এর একটা চমৎকার physiological story আছে।
৭ সেপ্টেম্বর:
Hb — 15.6
Hct — 46%
WBC — 5,360
Neutrophil — 81%
Lymphocyte — 13%
Platelet — 105,000
NLR ≈ 6.2
অর্থাৎ শুরুতে:
Neutrophil ↑
Lymphocyte ↓
১০ সেপ্টেম্বর:
Hb — 16.8
Hct — 50%
WBC — 8,630
Neutrophil — 39%
Lymphocyte — 49%
Platelet — 4,000
NLR ≈ 0.8
একবার ভাবুন:
Neutrophil:
81% → 39%
Lymphocyte:
13% → 49%
আর platelet:
105,000 → 4,000
Dengue-এর course-এর সঙ্গে neutrophil–lymphocyte pattern-এর এমন পরিবর্তন clinical study গুলোতেও দেখা গেছে। early illness-এ NLR (neutrophil lymphocyte ratio) বেশি থাকতে পারে, পরে neutrophil proportion কমে lymphocyte proportion বাড়তে পারে।
তবে NLR কোনো standalone severity marker নয়। এটা CBC-এর overall trend বোঝার একটা supportive clue মাত্র।
🩸 এবার Hb/Hct-এর দিকে তাকান
Hb:
15.6 → 16.8 → 16.1
Hct:
46% → 50% → 49%
মাঝখানে Hb/Hct বেড়েছে।
কেন?
Dengue-এর critical phase-এ capillary permeability বেড়ে গেলে plasma intravascular space থেকে বের হয়ে যেতে পারে। RBC বেরিয়ে যাচ্ছে না, ফলে blood-এর cellular component relatively concentrated হয়ে যায়। Hemoconcentration.
তাই dengue-তে rising Hct একটা গুরুত্বপূর্ণ warning signal, বিশেষ করে clinical deterioration বা plasma leakage এর অন্য evidence-এর সঙ্গে থাকলে।
recovery phase-এ যখন capillary leakage কমে যায়, extravascular fluid আবার intravascular compartment-এ ফিরে আসে। তখন Hct stabilize বা কমতে পারে।
এই রোগীর ক্ষেত্রেও—
Hct 50% → 49%
এবং Hb—
16.8 → 16.1
অর্থাৎ platelet recovery-এর পাশাপাশি hemoconcentration আর বাড়ছে না।
🩸 আর platelet recovery-এর গল্পটা আরও interesting
১০ সেপ্টেম্বর:
Platelet 4,000
MPV 9.0 fL
১১ সেপ্টেম্বর:
Platelet 23,000
MPV 10.5 fL
Dengue-তে platelet recovery-এর সময় নতুন/immature এবং তুলনামূলক বড় platelet circulation-এ আসতে থাকে। MPV এবং immature platelet fraction-এর মতো platelet indices platelet recovery-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।
আর খুব গুরুত্বপূর্ণ laboratory caveat আছে,
বড়/giant platelet থাকলে automated analyser-এর platelet counting-এর কিছু limitation থাকতে পারে, ফলে clinical picture-এর সঙ্গে count অমিল হলে peripheral smear/manual confirmation বিবেচনা করা যায়।
তবে এটাও মনে রাখতে হবে। স্বাভাবিক marrow recovery নিজেই খুব দ্রুত platelet rise করতে পারে।
অর্থাৎ—৪,০০০ → ২৩,০০০
দেখে অবাক হওয়ার কিছু নেই।
🩸 CBC-কে একটা ছবি হিসেবে দেখবেন না। CBC is a movie, not a photograph. একদিনের CBC অনেক কিছু বলতে পারে। কিন্তু serial CBC আরও বেশি বলে। এই রোগীর ক্ষেত্রে আমরা দেখলাম,
Early phase:
Neutrophil ↑
Lymphocyte ↓
Platelet ↓
Critical/thrombocytopenic phase:
Platelet ↓↓↓
Hct ↑
Neutrophil proportion ↓
Lymphocyte proportion ↑
Recovery phase:
Platelet ↑
Neutrophil recovering
Hct stabilizing
Clinical condition improving
এটা কোনো rigid mathematical formula নয়। প্রত্যেক রোগীর trajectory আলাদা হতে পারে। কিন্তু trend অনেক সময় single value-এর চেয়ে বেশি informative.
💉 এবার আসি platelet transfusion-এর কথায়
এখানেই সবচেয়ে বেশি ভুল হয়।
“Platelet ১০ হাজার—platelet দিতে হবে।” এটা dengue management-এর সঠিক নিয়ম নয়। Clinically significant bleeding, haemodynamic instability বা অন্য specific indication থাকলে blood-component ba whole blood transfusion প্রয়োজন হতে পারে। কিন্তু শুধু platelet count কম বলে prophylactic platelet transfusion routine ভাবে দেওয়া recommended নয়।
এমনকি clinical trial data-তেও prophylactic platelet transfusion bleeding outcome উন্নত করেনি; কিছু পরিস্থিতিতে transfusion-এর সঙ্গে adverse outcomes-এর সম্পর্ক পাওয়া গেছে।
💊 Steroid?
Platelet কমেছে—
Steroid!
না।
Dengue thrombocytopenia-কে ITP ধরে নিয়ে routine steroid দেওয়া ঠিক নয়। Dengue management-এ routine corticosteroid-এর established role নেই।
💊 Eltrombopag?
Platelet কমেছে—
Eltrombopag দিয়ে দি!
এটাও routine dengue treatment নয়।
Dengue-এর acute thrombocytopenia আর primary ITP এক জিনিস নয়।
তাই platelet কম দেখেই thrombopoietin-receptor agonist শুরু করার কোনো routine indication নেই। Eltrombopag সময় নেয় ৭ দিন platelet বাড়াতে, ডেঙ্গু জ্বরটাও ৭ দিনের সাধারণত, যে রোগে platelet কমে গিয়ে আবার automatically platelet বাড়তে শুরু করে - সেখানে এত দামি ওষুধের কোন প্রয়োজনই নেই।
🌿 Papaya leaf?
“Platelet বাড়াতে papaya leaf অর্থাৎ পেপে পাতা দিন!” এই অভ্যাসে কিছু কোম্পানি পেপে পাতার ট্যাবলেট ক্যাপসুল পর্যন্ত বাজারে ছেড়েছে। এগুলো খেয়ে কেউ কেউ GI upset নিয়ে এসেছে। platelet এমনিতেই বেড়েছে, কিন্তু নাম হয়েছে পেপে পাতা খেয়ে বেড়েছে!
তাই রোগীকে platelet বাড়ানোর কিছু একটা দেওয়ার চেয়ে রোগীকে ঠিকভাবে observe করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
💊 Antibiotics
Dengue একটি viral fever. এখানে antibiotics এর কোনো ভূমিকা নেই। ডেঙ্গুতে WBC & neutrophil count কমতে পারে কারো কারো, এটি দেখেও infection prevention এ হুটহাট antibiotics এর কোন প্রয়োজন নেই, কিন্তু কেউ কেউ দেয় দেখেছি, রোগীরা খায় বা দু চারদিন খেয়ে তারপর আসে।
💧 আরেকটা ভুল ধারণা—
“Dengue হলেই অনেক অনেক saline শিরায় দিতে হবে।”
না।
যে রোগী oral fluid নিতে পারছেন, warning sign নেই এবং clinically stable, oral hydration-ই সাধারণত তার জন্য যথেষ্ট। IV fluid - crystalloid or colloid অর্থাৎ শিরায় স্যালাইন দরকার হলে disease phase এবং clinical status অনুযায়ী দিতে হবে। অপ্রয়োজনে অতিরিক্ত স্যালাইন শিরায় দিলে fluid overload, pulmonary edema এবং respiratory complication তৈরি করতে পারে।
🚨 তাহলে কখন ভয় পাব?
Platelet count-এর দিকে তাকিয়ে নয়—patient-এর দিকে তাকিয়ে।
বিশেষ করে খুঁজবেন:
🔴 severe abdominal pain/tenderness
🔴 persistent vomiting
🔴 mucosal bleeding
🔴 clinical fluid accumulation
🔴 lethargy/restlessness বা altered mental status
🔴 hepatomegaly
🔴 progressive Hct rise
🔴 shock
🔴 respiratory distress
🔴 severe bleeding
🔴 severe organ involvement
এসব থাকলে hospital assessment/management জরুরি।
👨⚕️ এবার আমার নিজের practice-এর একটা কথা বলি
এই dengue season-এ এখন পর্যন্ত প্রায় ৩০০ dengue রোগী দেখেছি।
প্রায় প্রত্যেক রোগীকেই WhatsApp number দিয়েছি।
“রাতে জ্বর বেড়েছে, এখন কী করব?”
“Platelet ১৫ হাজার হয়েছে!”
“বমি শুরু হয়েছে…” ইত্যাদি ইত্যাদি!
—এসব নিয়ে রোগী-পরিবার অনেক সময় অসহায় হয়ে যায়। চাইছিলাম, clinical change হলে যেন দ্রুত জানতে পারি। এই ৩০০ রোগীর মাত্র ১০ জনকে হাসপাতালে ভর্তির advice দিয়ে দেখেছি, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর বাকিরা?
Paracetamol & Orsaline সহ সর্বসাকুল্যে ২০০ টাকার প্রেসক্রিপশন হয়তো, উপদেশ দিয়েছি অর্ধপাতার। তাঁরা বাসাতেই close monitoring + appropriate supportive care-এ সুস্থ হয়েছেন - classic dengue fever. এটা আমার personal clinical experience।
আমার কাছে এই অভিজ্ঞতার সবচেয়ে বড় শিক্ষা—
Dengue রোগী মানেই hospital admission নয়।
আবার— Low platelet মানেই platelet transfusion নয়।
🧠 আসল prescription কী?
অনেক dengue রোগীর prescription খুব ছোট হতে পারে—
Observe.
Appropriate oral hydration.
Regular clinical assessment.
CBC trend.
Hct trend.
Warning signs খোঁজা।
Urine output দেখা।
অন্য কোন comorbidities আছে কিনা দেখা।
আর প্রয়োজন হলে সময়মতো hospitalize করা।
অর্থাৎ—
**কখন treatment দিতে হবে, সেটা যেমন জানা দরকার; কখন unnecessary treatment না দিতে হবে, সেটাও জানা দরকার।**
⚠️ কারণ “বেশি treatment” সবসময় “ভালো treatment” নয়।
Unnecessary platelet transfusion-এর complication আছে।
Unnecessary IV fluid-এর complication আছে।
Unnecessary steroid-এর complication আছে।
Unnecessary medicine-এর adverse effect আছে।
আর unnecessary hospitalization-এরও cost, stress এবং hospital-related risks আছে। এক রোগী শুরুতে ফাইভ স্টার হাসপাতালে ভর্তি হয়, যেখানে একদিনে লাখ টাকার উপর খরচ করে, আর না পেরে এসে দেখায়, যাকে কাছাকাছি এক হাসপাতালের কেবিনে ভর্তি রেখে প্রতিদিন একবার করে দেখে আসছি, ৩ দিনে ওই হাসপাতালের সাধারণ চিকিৎসা ও অতি অল্প খরচ শেষে রোগী বাড়ি ফিরেছে। ওনার pulmonary edema & respiratory distress ছিলো, background obesity & other comorbidities ছিলো, colloid হিসেবে Albumin infusion লেগেছিলো, edema কমে respiratory distress কমেছিলো।
Finally my opinion is,
More treatment is not Better treatment.
Appropriate treatment with observation is the Best treatment.
C. by
ডা. কাওসার
কে-৬৫