22/08/2026
যশোরের মনিরামপুরের বাসিন্দা ৭০ বছর বয়সী এই ভদ্রলোক ২০২২ সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যখন আমার কাছে আসেন, তখন উনার হার্টের একটি রক্তনালী (Right Coronary Artery) এবং ঘাড়ের দুইপাশের রক্তনালীতে ( Bilateral Internal Carotid Artery) জটিল ব্লক ধরা পড়েছিল।
সেই সময়ে অত্যন্ত সফলভাবে একই সাথে উনার হার্ট এবং ঘাড়ের দুইপাশের রক্তনালীতে স্টেন্ট/রিং (Stenting) স্থাপন করি— যা ছিল বাংলাদেশের চিকিৎসা ইতিহাসের প্রথম কোনো ঘটনা।
সফলভাবে ৩ বছরের ফলো-আপ সম্পূর্ণ হওয়ার পর ২০২৫ সালের সেপ্টেম্বর সংখ্যায় আন্তর্জাতিক মেডিকেল জার্নালে আমাদের এই জটিল চিকিৎসাসেবার কেস রিপোর্টটি প্রকাশিত হয়,( https://www.msjonline.org/index.php/ijrms/article/view/15580/9876 ) যা বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় এক নতুন মাইলফলক। আজ ৪র্থ বছরের ফলো-আপে উনি উনার ছেলেকে নিয়ে স্কয়ার হাসপাতালে আমার চেম্বারে এসেছিলেন। সম্পূর্ণ সুস্থ শরীরে যখন উনি পরম স্নেহে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেলেন, তখন মনে হলো একজন চিকিৎসকের জীবনে এর চেয়ে বড় সম্মান বা প্রাপ্তি আর কিছু হতে পারে না।