Mamma & Ibu

Mamma & Ibu Meet our little bundle of joy — Ibu!

Sharing cute moments of baby giggles, cuddles, and smiles. 💕
Ibu র ছোট ছোট স্মৃতি ধরে রাখার ছোট্ট চেষ্টা।
ধন্যবাদ ❤️
Thank you ❤️

লাল গোলাপের দেশে ❣️
17/07/2026

লাল গোলাপের দেশে ❣️

বাচ্চা যখন ঘুমায় তখন মায়ের অবস্থা 😬😁
14/07/2026

বাচ্চা যখন ঘুমায় তখন মায়ের অবস্থা 😬😁

~ ALLAHUMMA BARIK LAHU ~আল্লাহুম্মা বারিক লাহু ইবুর কোনো এক বিকেল বিলাস 🌿💚
09/07/2026

~ ALLAHUMMA BARIK LAHU ~
আল্লাহুম্মা বারিক লাহু
ইবুর কোনো এক বিকেল বিলাস 🌿💚

ALLAHUMMA BARIK LAHU ~ আল্লাহুম্মা বারিক লাহু ~মন খারাপের মেঘ কাটাতে প্রকৃতির চেয়ে বড় কোনো দাওয়াই নেই। এক টুকরো সবুজ, এক...
07/07/2026

ALLAHUMMA BARIK LAHU
~ আল্লাহুম্মা বারিক লাহু ~
মন খারাপের মেঘ কাটাতে প্রকৃতির চেয়ে বড় কোনো দাওয়াই নেই। এক টুকরো সবুজ, এক চিমটি শান্তি।
বৃষ্টি ভেজা আকাশ🌿

29/06/2026

সবকিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সন্তানের এই ছোট্ট সময়টা আর কখনোই ফিরে আসে না...










Mamma & Ibu

বিদায়, আমাদের শৈশবের জাদুকর… 🖤একটা সময় ছিল, টেলিভিশনে ‘মনের কথা’ শুরু হলেই আমরা সব কাজ ফেলে বসে পড়তাম। ছোট্ট পর্দার ভেতর...
29/06/2026

বিদায়, আমাদের শৈশবের জাদুকর… 🖤
একটা সময় ছিল, টেলিভিশনে ‘মনের কথা’ শুরু হলেই আমরা সব কাজ ফেলে বসে পড়তাম। ছোট্ট পর্দার ভেতর পারুল, গানওয়ালা আর সেই জীবন্ত পাপেটগুলো যেন আমাদের নিজেরই কেউ। আর সেই জাদুর আড়ালে ছিলেন একজন মানুষ—শিল্পী মোস্তফা মনোয়ার।
তিনি শুধু অনুষ্ঠান বানাননি, আমাদের শৈশব গড়ে দিয়েছেন। তাঁর ছোঁয়ায় পুতুলগুলো কথা বলত, হাসাত, শেখাত—খুব সহজভাবে, খুব আপন করে। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি—নৈতিকতা, কল্পনা আর অনুভূতির প্রথম পাঠটা আমরা ওনার কাছ থেকেই পেয়েছিলাম।
আজ তিনি নেই। খবরটা শোনার পর মনে হলো, শৈশবের একটা দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। সেই নির্ভেজাল আনন্দ, সেই সরলতা—সবকিছু যেন একটু দূরে সরে গেল।
এই দেশ এমন মানুষ বারবার পায় না। শিশুদের মন বোঝার মতো, নিঃস্বার্থভাবে তাদের জন্য কাজ করার মতো মানুষ সত্যিই বিরল।
আপনি যেখানে থাকুন, ভালো থাকুন আমাদের প্রিয় শিল্পী। আপনার তৈরি সেই জাদুর জগতটা আমাদের ভেতরে বেঁচে থাকবে, যতদিন স্মৃতি থাকবে।
শ্রদ্ধা, ভালোবাসা আর অশেষ কৃতজ্ঞতা… 🌹🙏
#মোস্তফা_মনোয়ার #মনের_কথা #শৈশবের_স্মৃতি #বিদায়_কিংবদন্তি

ছবি সংগৃহীত

ALLAHUMMA BARIK LAHU 💚 A little boy sat quietly on his mother’s prayer mat, looking up at her with wide, curious eyes.He...
06/03/2026

ALLAHUMMA BARIK LAHU 💚
A little boy sat quietly on his mother’s prayer mat, looking up at her with wide, curious eyes.
He doesn’t understand the words she whispers, or why she bows and rises again and again.
But in that moment, he learns something deeper than words.
He learns that when life becomes heavy, his mother turns to Allah.
He learns that peace can live in silence.
And he learns that the safest place in the world is right beside the person who prays for him the most.
One day he will grow up and understand the meaning of those prayers.
But today, he only knows this —
his mother, her prayer, and a quiet moment that feels like love.

Ibu’s first iftar — a tiny hand reaching for dates, a heart learning gratitude before it learns the world.In the quiet g...
25/02/2026

Ibu’s first iftar — a tiny hand reaching for dates, a heart learning gratitude before it learns the world.
In the quiet glow of Ramadan, I watched my little soul taste not just food, but faith. 🌙✨
Ramadan Mubarak 💚

এই পৃথিবীতে অনেক কিছুই ভাঙে। কিন্তু একটা শিশুর ভরসা ভাঙা সবচেয়ে ভয়ংকর।রাজধানীতে একটি শিশুকে স্কুলের শিক্ষকের নির্যাতনের ...
22/01/2026

এই পৃথিবীতে অনেক কিছুই ভাঙে। কিন্তু একটা শিশুর ভরসা ভাঙা সবচেয়ে ভয়ংকর।
রাজধানীতে একটি শিশুকে স্কুলের শিক্ষকের নির্যাতনের শিকার হতে দেখে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটা শুধু একটি ভিডিও না। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান মানেই নিরাপদ এমন ভাবনাটা কতটা নড়বড়ে হয়ে গেছে।
শিক্ষক মানে ভয় নয়, শাসন মানে নির্যাতন নয়। শিশুর ভুল শোধরাতে হাত নয়, দরকার ধৈর্য আর মানবিকতা। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের সন্তানের গল্পই কেউ ভিডিও করে দেখবে।
এই ঘটনা শুধু শেয়ার করার জন্য না। প্রশ্ন তোলার জন্য। প্রতিবাদ করার জন্য। শিশুর পাশে দাঁড়ানোর জন্য।
শিশুদের জন্য নিরাপদ স্কুল চাই। শিশুদের জন্য নিরাপদ পৃথিবী চাই।
পুরো ভিডিওর লিংক কমেন্টে দিলাম।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamma & Ibu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share