Nirban

Website

Nirban ‘Nirban’, an all-in-one platform for psychological aid for people of every background.

We aim to spread awareness about the rising mental health crisis in Bangladesh, let alone the world. Additionally, providing ample support to overcome life's challenges through professional practitioners, we ensure 100% confidentiality and safety.

Mental health deserves care before it becomes a crisis.We don’t wait until something is seriously wrong to take care of ...
10/10/2026

Mental health deserves care before it becomes a crisis.

We don’t wait until something is seriously wrong to take care of our physical health. We rest when we’re tired, pay attention when something doesn’t feel right, and seek help when we need it.

Our mental health deserves the same care.

Every now and then, pause and ask yourself:

How have I really been doing?
Have I been resting enough?
Have I been carrying something quietly?
Have I been feeling like myself lately?

You don’t have to wait until everything feels overwhelming to take care of yourself. Taking a break, getting enough sleep, talking to someone you trust, doing something you enjoy, or asking for help can all be part of caring for your mental wellbeing.

And while you check in with yourself, check in with the people you care about too.

Ask the friend who has been quieter than usual. Ask the person who is always there for everyone else. Ask the one who keeps saying, “I’m fine.”

You don’t need the perfect words. Sometimes, a simple “How have you actually been lately?” can remind someone that they don’t have to carry everything alone.

This World Mental Health Day, remember:

You don’t have to be at your lowest to deserve care.

Check in. Take care. Listen. Reach out.

Mental health deserves care before the crisis, not only during it.

সেপ্টেম্বর — Su***de Awareness Monthসাহায্যের প্রয়োজন এমন একজন মানুষকে দেখে সবসময় বোঝা যায় না যে তার সাহায্য প্রয়োজন।হয়ত...
13/09/2026

সেপ্টেম্বর — Su***de Awareness Month

সাহায্যের প্রয়োজন এমন একজন মানুষকে দেখে সবসময় বোঝা যায় না যে তার সাহায্য প্রয়োজন।

হয়তো সেই মানুষটি আপনার খুব কাছের কোনো বন্ধু—যে হঠাৎ আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছে। বারবার বলছে, “আমি ঠিক আছি।” কিন্তু আপনি বুঝতে পারছেন, সে যেন আগের মতো নেই।

হয়তো আপনার কোনো সহপাঠী বা পরিচিত মানুষটি ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যে বিষয়গুলো একসময় তার ভালো লাগত, সেগুলোতেও এখন আর আগ্রহ নেই।

অথবা হয়তো কেউ নিজের ভেতরেই ভাবছে—

“আমি সবার জন্য বোঝা।”
“কিছুই আর ভালো লাগছে না।”
“এভাবে আর কতদিন?”

এই কথাগুলোকে সবসময় হালকাভাবে নেবেন না।

কারণ su***de prevention শুধু সংকটের মুহূর্তে কী করতে হবে, তা জানার বিষয় নয়। এটি শুরু হয় আরও অনেক আগে—
একটু খেয়াল করা থেকে,
মন দিয়ে শোনা থেকে,
জাজ না করে পাশে থাকা থেকে,
এবং সাহায্য চাইতে যেন কেউ লজ্জা না পায়, এমন একটি পরিবেশ তৈরি করা থেকে।

আপনি হয়তো psychologist নন। কিন্তু কারও জীবনে আপনি এমন একজন মানুষ হতে পারেন, যার কাছে সে নিজের কষ্টের কথা বলতে নিরাপদ বোধ করে।

🫂 কথা শুনুন — সঙ্গে সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করবেন না।
💬 হতাশার কথাকে গুরুত্ব দিন — “এগুলো কিছু না” বলে এড়িয়ে যাবেন না।
👀 পরিবর্তনগুলো খেয়াল করুন — আচরণ, যোগাযোগ বা আগ্রহে হঠাৎ পরিবর্তন হলে।
🤝 প্রয়োজনে professional help নিতে উৎসাহিত করুন।
❤️ যোগাযোগটা ধরে রাখুন — একবার কথা বলেই থেমে যাবেন না।

এই সেপ্টেম্বর, শুধু সচেতনতা তৈরি করেই থেমে না যাই।

চলুন, আমাদের আশেপাশে এমন একটি পরিবেশ তৈরি করি—
যেখানে সাহায্য চাইতে লজ্জা লাগবে না,
কষ্টের কথা বলতে ভয় লাগবে না,
আর কেউ যেন মনে না করে যে তাকে একাই সবকিছু সামলাতে হবে।

Sometimes, you don’t need advice. You just need a safe space to talk, be heard, and feel understood. 💚Nirban’s Active Li...
05/09/2026

Sometimes, you don’t need advice. You just need a safe space to talk, be heard, and feel understood. 💚

Nirban’s Active Listening Service offers a safe, confidential, and non-judgmental space where you can freely share what’s on your mind—with someone who listens with empathy and attention.

You don’t have to carry everything alone.

🌿 Book your Active Listening Session today for ৳100.

আপনার সাথে কখনও কি এমন হয়েছে যে সারাদিনে সামান্য বিশ্রাম নেওয়ার শেষে প্রচন্ড অপরাধবোধে ভুগেছেন?মুভি দেখতে বসেও মনে হয়...
31/08/2026

আপনার সাথে কখনও কি এমন হয়েছে যে সারাদিনে সামান্য বিশ্রাম নেওয়ার শেষে প্রচন্ড অপরাধবোধে ভুগেছেন?

মুভি দেখতে বসেও মনে হয়েছে, "এই সময়ে নতুন একটা স্কিল শিখতে পারতাম।"
অথবা ছুটির দিনেও মনে হয়েছে, "আমি কি বাকিদের তুলনায় পিছিয়ে পড়ছি?"

এটাই হচ্ছে Toxic Productivity—একটি মানসিক অবস্থা, যেখানে নিজের মূল্যকে আমরা শুধুমাত্র কাজ, অর্জন আর ব্যস্ত থাকার সঙ্গে জড়িয়ে ফেলি।

সমস্যাটা শুধু আমাদের নয়। আজকের সমাজে সবসময় ব্যস্ত থাকাকে সফলতার প্রতীক হিসেবে দেখা হয়। ফলে বিশ্রাম নেওয়া, নিজের জন্য সময় রাখা কিংবা কোনো শখের পেছনে সময় দেওয়াকেও অনেক সময় "অপচয়" মনে হয়।

কিন্তু আমাদের মস্তিষ্ক সারাক্ষণ চাপের মধ্যে কাজ করার জন্য তৈরি নয়। দীর্ঘদিন ধরে এই চাপ চলতে থাকলে দেখা দিতে পারে Burnout, Brain Fog, উদ্বেগ, এমনকি বিষণ্নতার মতো সমস্যাও।
মনে রাখবেন—

বিশ্রাম অলসতা নয়।
বিশ্রাম মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয়।

আজ নিজেকে একটি প্রশ্ন করুন—
শেষ কবে কোনো অপরাধবোধ ছাড়াই একটু বিশ্রাম নিয়েছিলেন?

আমরা অনেকেই মনে করি Eating Disorder মানেই ওজন কমানোর চেষ্টা, অতিরিক্ত ডায়েট করা, বা "ইচ্ছা করলে ঠিক হয়ে যাবে"—এমন কিছু...
27/08/2026

আমরা অনেকেই মনে করি Eating Disorder মানেই ওজন কমানোর চেষ্টা, অতিরিক্ত ডায়েট করা, বা "ইচ্ছা করলে ঠিক হয়ে যাবে"—এমন কিছু।

কিন্তু বাস্তবত ভিন্ন। Eating Disorder হলো একটি মানসিক স্বাস্থ্যজনিত অবস্থা, যেখানে খাবার, শরীরের ওজন এবং নিজের শরীরকে দেখার দৃষ্টিভঙ্গি একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে যায়। কারও ক্ষেত্রে এটি অতিরিক্ত খাওয়ার মাধ্যমে মানসিক চাপ সামলানোর চেষ্টা, আবার কারও ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার তীব্র ভয়ের কারণে খাবার এড়িয়ে চলা।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যেও Eating Disorder-এর ঝুঁকি উদ্বেগজনকভাবে বিদ্যমান। তাই এটিকে শুধুমাত্র "খাওয়ার অভ্যাস" বা "ইচ্ছাশক্তির অভাব" হিসেবে দেখলে সমস্যার গভীরতা বোঝা যায় না।

Eating Disorders চিকিৎসাযোগ্য। সময়মতো সঠিক সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রমাণভিত্তিক চিকিৎসা একজন মানুষকে সুস্থ জীবনে ফিরতে সাহায্য করতে পারে।

আপনি কি আগে জানতেন যে Eating Disorder একটি মানসিক স্বাস্থ্য সমস্যা?

Sometimes, you don’t need another piece of advice.You just need someone who will genuinely listen.With Nirban Active Lis...
15/08/2026

Sometimes, you don’t need another piece of advice.
You just need someone who will genuinely listen.

With Nirban Active Listening Service, you get a safe, confidential and judgment-free space to talk about whatever is on your mind — stress, loneliness, academic pressure, relationships, work, or simply a difficult day.

You don’t have to explain everything perfectly.
You don’t have to figure everything out before you talk.

Just talk. We’ll listen. 🌿

📌 Book your Active Listening Session today.
📩 Send us a message to book your session or learn more.

Nirban — Mental Wellness, with care.

আপনি কি কখনো ভেবেছেন, একই ঘটনা নিয়ে দুজন মানুষ এত ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় কেন? 🤔ধরুন, আপনার কাছের একজন হঠাৎ চুপ হয়ে ...
13/08/2026

আপনি কি কখনো ভেবেছেন, একই ঘটনা নিয়ে দুজন মানুষ এত ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় কেন? 🤔

ধরুন, আপনার কাছের একজন হঠাৎ চুপ হয়ে গেল।

একজন ভাবতে পারেন—
"হয়তো ওর দিনটা খারাপ গেছে। একটু সময় দিই।" 💚

অন্যজন হয়তো ভাবতে শুরু করবেন—
"আমি কি কোনো ভুল করেছি? ও কি আর আমাকে আগের মতো ভালোবাসে না?" 💭

কেন এমন হয়?

এর পেছনে অনেক সময় কাজ করে আমাদের Attachment Style—ছোটবেলা থেকে পরিবার, কাছের মানুষ ও সম্পর্কের অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া এক ধরনের মানসিক ধরন। এটি প্রভাব ফেলতে পারে আমরা কীভাবে ভালোবাসি, বিশ্বাস করি, দূরত্ব সামলাই, ঝগড়ার সময় আচরণ করি কিংবা কাছের মানুষকে হারানোর ভয় অনুভব করি।

তাই সম্পর্কের ক্ষেত্রে আপনি যেভাবে প্রতিক্রিয়া দেখান, সেটাকে শুধু "আমি বেশি আবেগপ্রবণ" বা "আমি এমনই" বলে এড়িয়ে যাওয়ার দরকার নেই। এর পেছনে আপনার মস্তিষ্কের শেখা কিছু পুরোনো pattern কাজ করতে পারে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—নিজের Attachment Style জানা মানে নিজেকে কোনো একটা বাক্সে আটকে ফেলা নয়। বরং নিজের অনুভূতি, ভয় এবং সম্পর্কের আচরণগুলোকে একটু ভালোভাবে বোঝার সুযোগ।

তাহলে Attachment Style কত ধরনের? 👇

🟢 নিরাপদ (Secure)
"আমি ভালোবাসার যোগ্য।"
বিশ্বাস করেন, খোলামেলা কথা বলেন এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখেন।

🟡 উদ্বিগ্ন (Anxious)
"সে কি আমাকে ছেড়ে চলে যাবে?"
বারবার আশ্বাস চান এবং দূরত্বকে সহজেই প্রত্যাখ্যান হিসেবে দেখেন।

🔵 এড়িয়ে চলা (Avoidant)
"আমার কাউকে দরকার নেই।"
আবেগের চাপ বাড়লে নিজেকে গুটিয়ে নেন এবং দূরত্ব তৈরি করেন।

🔴 দ্বিধাগ্রস্ত (Fearful-Avoidant)
"আমি কাছে আসতে চাই... আবার ভয়ও পাই।"
ভালোবাসা চান, কিন্তু একই সঙ্গে প্রত্যাখ্যানের ভয়েও ভোগেন।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয়—Attachment Style চিরস্থায়ী নয়। এটি আপনার ব্যক্তিত্বের চূড়ান্ত পরিচয়ও নয়। সচেতনতা, সুস্থ সম্পর্ক এবং প্রয়োজন হলে সঠিক সহায়তার মাধ্যমে আমাদের সম্পর্কের ধরন ও প্রতিক্রিয়াগুলো পরিবর্তন করা সম্ভব। 💚

তাহলে আপনার সঙ্গে কোন Attachment Style-টি সবচেয়ে বেশি মিলে যায়? 👀

Psychological First Aid (PFA): Equipping Individuals to Support Mental Wellbeing 💚Nirban was honored to collaborate with...
01/08/2026

Psychological First Aid (PFA): Equipping Individuals to Support Mental Wellbeing 💚

Nirban was honored to collaborate with the Sheikh Fazilatunnesa Mujib Hall Union, University of Dhaka, for a Psychological First Aid (PFA) Training Workshop held at the Auditorium of Shahid Athlete Sultana Kamal Hostel, University of Dhaka.

We extend our heartfelt gratitude to Jobeda Khatun, Assistant Professor, Department of Clinical Psychology, University of Dhaka, for facilitating such an insightful, engaging, and practical workshop. Her expertise and interactive approach provided participants with valuable skills to offer psychological support during times of crisis and distress.

We were especially honored by the presence of Dr. Fatema-Tuj-Zohra, Warden of Shahid Athlete Sultana Kamal Hostel, whose support and encouragement reflected the University's commitment to promoting mental health and student wellbeing.

The workshop was also attended by Al Mamun, CEO of Nirban, reaffirming our organization's commitment to collaborating with educational institutions and communities to make evidence-based mental health knowledge more accessible.

Our sincere appreciation goes to the Sheikh Fazilatunnesa Mujib Hall Union for organizing this meaningful initiative and for partnering with us to foster a more compassionate, informed, and psychologically resilient community.

Together, we continue working toward a future where mental health support is accessible to everyone.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nirban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share