Sebika: Home Health and Caregiver Services

Sebika: Home Health and Caregiver Services Sebika.xyz হলো একটি আধুনিক টেকনোলজি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা সহজেই যাচাইকৃত ও দক্ষ সেবিকা/এটেনডেন্ট পেতে পারেন অন-ডিমান্ড ভিত্তিতে।

Sebika.xyz হলো একটি আধুনিক টেকনোলজি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা সহজেই যাচাইকৃত ও দক্ষ সেবিকা/এটেনডেন্ট পেতে পারেন অন-ডিমান্ড ভিত্তিতে। অন্যদিকে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেবিকারা প্রশিক্ষণ ও রিভিউ সিস্টেমের সুবিধা নিয়ে তাদের আয় ৩ গুণ পর্যন্ত বাড়াতে পারেন।
👉 এখানে ‘Sebika’ শব্দের অর্থ হলো স্বাস্থ্যসেবা প্রদানকারী। আর ‘xyz’ বোঝায় বিভিন্ন ধরণের প্রশিক্ষিত বা দক্ষ সেবাদাতা, যেমন—পুরুষ বা নারী কেয়ারগিভার, নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, মিডওয়াইফ, ইত্যাদি।
Sebika.xyz কাজ করছে বাংলাদেশের অনানুষ্ঠানিক গিগ-ইকোনমিকে একটি সংগঠিত ও টেক-ভিত্তিক কর্মসংস্থানে রূপ দেওয়ার লক্ষ্যে, যেখানে প্রশিক্ষিত সেবিকাদের জন্য আরও বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আমাদের স্বপ্ন হলো, বাংলাদেশের হোম কেয়ারগিভিং সার্ভিস ডেলিভারি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনা।

উপলব্ধি ১: প্রিভেন্টিভ কেয়াররোগ হলে আমরা ডাক্তার দেখাই, ওষুধ খাই, ঠিক হয়ে যাই, অথবা রোগটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু তার...
06/05/2026

উপলব্ধি ১: প্রিভেন্টিভ কেয়ার
রোগ হলে আমরা ডাক্তার দেখাই, ওষুধ খাই, ঠিক হয়ে যাই, অথবা রোগটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু তার আগেই যদি আমরা একটু সাবধান হই, এই যেমন ধরুন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, নিরাপদ পানি ও পুষ্টিকর খাবার খাই, সময়মতো টিকা নিই, নিয়ম মেনে চলি - তাহলে অনেক রোগ থেকেই দূরে থাকা সম্ভব। তখন আর কষ্ট, খরচ, দুশ্চিন্তা - কিছুই লাগে না।

সহজ কথা, "চিকিৎসা জীবন বাঁচায়, কিন্তু প্রতিরোধ জীবনকে ঝুঁকিমুক্ত রাখে।"

একজন রোগীকে চিকিৎসা করা ব্যয়বহুল (হাসপাতাল, ওষুধ, দীর্ঘমেয়াদি কেয়ার); এরকম একজন রোগীর চিকিৎসা খরচ দিয়ে অনেক মানুষকে একসাথে সচেতন করে, একসাথে সুরক্ষা দেয়া সম্ভব।

সুস্থতার মূল কথা, “রোগ হওয়ার আগেই থামান, এটাই সবচেয়ে লাভের ও নিরাপদ পথ।”

ধন্যবাদ যমুনা টেলিভিশনকে-আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ছোট্ট উদ্যোগকে গুরুত্ব দিয়ে তাদের টিভি চ্যানেলে আমাকে কথা বলার স...
13/04/2026

ধন্যবাদ যমুনা টেলিভিশনকে-আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ছোট্ট উদ্যোগকে গুরুত্ব দিয়ে তাদের টিভি চ্যানেলে আমাকে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য।

বিশেষভাবে কৃতজ্ঞ সেবিকা (হোম হেলথ কেয়ার প্ল্যাটফর্ম) এর সেবার ধরণ, চ্যালেঞ্জ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলার সুযোগ প্রদানের জন্য।

বাংলাদেশের ডেমোগ্রাফিক বাস্তবতা, জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন থেকে উদ্ভূত স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ, এবং সেই প্রেক্ষাপটে হোম হেলথ কেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কথা বলেছি জনপ্রিয় টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের সঙ্গে। শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। অচিরেই হয়তো সেটা চ্যানেলে দেখা যাবে।

নোট: Sebika.xyz একটি আধুনিক প্ল্যাটফর্ম, যেখানে অন-ডিমান্ড ভিত্তিতে যাচাইকৃত ও দক্ষ হোম কেয়ারগিভার (সেবিকা/সেবক) পাওয়া যায়।

বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://sebika.xyz/
Whatsapp: +880 1782-832200

হোম কেয়ারগিভিং সার্ভিস প্রোভাইডিং এজেন্সি (sebika) হিসেবে কাজ করতে গিয়ে কিছু কঠিন কিন্তু বাস্তব উপলব্ধি সামনে আসছে। সে...
02/02/2026

হোম কেয়ারগিভিং সার্ভিস প্রোভাইডিং এজেন্সি (sebika) হিসেবে কাজ করতে গিয়ে কিছু কঠিন কিন্তু বাস্তব উপলব্ধি সামনে আসছে। সেগুলোই ধারাবাহিকভাবে তুলে ধরছি—

উপলব্ধি–১:
বাংলাদেশে হোম কেয়ারগিভিং সেক্টরটি এখনো ভীষণ নড়বড়ে ও অনিয়ন্ত্রিত। প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রফেশনাল গ্রুমিং কিংবা ন্যূনতম স্ট্যান্ডার্ড ছাড়াই অনেক ক্ষেত্রে ছেলে–মেয়েদের “হেলথ কেয়ারগিভার” হিসেবে বাসাবাড়িতে নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে একদিকে রোগী ও পরিবারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে পুরো সেক্টরের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে।

উপলব্ধি–২:
আমাদের সমাজ এখনো কেয়ারগিভিং সেবাটিকে একটি সম্মানজনক ও প্রফেশনাল পেশা হিসেবে পুরোপুরি গ্রহণ করতে পারেনি। ফলে অনেক সময় প্রশিক্ষিত ও ট্রেইন্ড কেয়ারগিভাররা বাসাবাড়িতে কাজ করতে গিয়ে কাজের বুয়ার মতো আচরণের শিকার হন—এমনকি ভীষণ রকম শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটে। এই বাস্তবতা ভয়ংকর, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই।

আরো অনেক উপলব্ধি/অভিজ্ঞতা আছে, যেগুলো ধীরে ধীরে শেয়ার করবো।

সমস্যাকে স্বীকার না করলে সমাধানও আসে না। আর হ্যাঁ, মর্যাদাহীন সেবায় কখনোই মানবিক স্বাস্থ্যসেবা সম্ভব নয়।

https://sebika.xyz/

29/01/2026

Address

Banani
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sebika: Home Health and Caregiver Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share