Dr.Saidur Rahman Riad

Dr.Saidur Rahman Riad Doctor

✔হাম (Measles):Measles virus দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি বেশি করে শিশুদের মধ্যে দেখা যায়, তব...
30/03/2026

✔হাম (Measles):

Measles virus দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি বেশি করে শিশুদের মধ্যে দেখা যায়, তবে টিকা না নিলে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে।

✔কারণ:

হাম হয় Measles virus সংক্রমণের ফলে।
আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে বাতাসের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে অন্যদের সংক্রমিত করে।

✔সংক্রমণের সময় (Incubation period):

সাধারণত সংক্রমণের ১০–১৪ দিন পরে রোগের লক্ষণ দেখা দেয়।

✔প্রধান লক্ষণ
☞উচ্চ জ্বর
☞কাশি
☞ সর্দি / নাক দিয়ে পানি পড়া
☞চোখ লাল হওয়া (conjunctivitis)
☞মুখের ভেতরে ছোট সাদা দাগ (Koplik spots)
☞ ৩–৫ দিনের মধ্যে লালচে ফুসকুড়ি (rash)

প্রথমে মুখে শুরু হয়
পরে ঘাড়, বুক, হাত-পা হয়ে সারা শরীরে ছড়ায়

✔সম্ভাব্য জটিলতা
হাম কখন গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে, যেমনঃ
☞Pneumonia
☞Encephalitis
☞ডায়রিয়া
☞কানের সংক্রমণ
☞অপুষ্ট শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বেশি

✔চিকিৎসা:

হামের নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। সাধারণত supportive treatment দেওয়া হয়ঃ
☞জ্বর কমানোর জন্য Paracetamol
☞পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার
☞Vitamin A সাপ্লিমেন্ট

✔জটিলতা হলে হাসপাতালে চিকিৎসা

✔প্রতিরোধ:
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা।

বাংলাদেশে সাধারণত:
Measles‑Rubella vaccine (MR vaccine)
অথবা MMR vaccine
দেওয়া হয়।

টিকা সময়সূচি (বাংলাদেশ):
৯ মাসে – MR vaccine
১৫ মাসে – দ্বিতীয় ডোজ

Address

Mirpur
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Saidur Rahman Riad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category