Dr. Jesmin's Kids Care

Dr. Jesmin's Kids Care Child specialist
MBBS (Mymensingh Medical College), FCPS (Paediatrics)(Bangladesh College of Physician & Surgeon), CCD(BIRDEM)

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা ০৭/০৯/২৬Shingles/ Zosterসেদিন আমার চেম্বারে একজন রোগী আসে যার ঘাড়, বগল এবং বুকের কিছু অংশে ফুস...
07/09/2026

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা
০৭/০৯/২৬

Shingles/ Zoster

সেদিন আমার চেম্বারে একজন রোগী আসে যার ঘাড়, বগল এবং বুকের কিছু অংশে ফুস্কুড়ি র মতো কিছু জিনিস দেখা যায়। ফুস্কুড়ি গুলো ছিলো খুবই ব্যাথাযুক্ত। Varicella Zoster নামক একটি ভাইরাস আছে। Varicella মুলত Chicken pox করে এবং Zoster মুলত Shingles করে থাকে। রোগী এবং তার মায়ের অনুমতি ক্রমে ছবি নিয়েছিলাম।
রোগ টির চিকিৎসা মুলত ব্যাথার জন্য প্যারাসিটামল, Antiviral drugs এবং অন্যান্য Symptomatic চিকিৎসা।

ছবি গুলো নীচে add করা হলো।

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা ১৮/০৮/২৬ Congenital Heart Diseases(জন্মগত হৃদযন্ত্রের রোগ) আমার কাছে ছোটবেলা থেকেই আব্দুল্লাহ ...
18/08/2026

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা
১৮/০৮/২৬
Congenital Heart Diseases
(জন্মগত হৃদযন্ত্রের রোগ)
আমার কাছে ছোটবেলা থেকেই আব্দুল্লাহ নামে একটা রোগী আসে। প্রথম দিকেই আমি তার Heart পরীক্ষা করে বলেছিলাম তার Heart এ সমস্যা আছে। তারা বাচ্চাকে শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে Cardiac surgeon তাদের কে অপারেশন এর কথা বলে। কিন্তু তার বাবা মা অপারেশন এ রাজি হয়নি। তখন তার বয়স ছিলো ১-২ বছর। এখন তার বয়স ৭ বছর। কিন্তু অপারেশন না করার কারণে বাচ্চা টা প্রায়ই আমার কাছে আসে শ্বাসকষ্ট নিয়ে। আজকে ও আসছে। প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে আসে। X Ray করে দেখি Pneumonia। বাচ্চার বাবা মা এখন আফসোস করে কেন সময় মতো অপারেশন টা করায় নি। এখন বাচ্চা র অবস্থা এতো খারাপ যে এখন আর অপারেশন করা সম্ভব না।
এই ঘটনা টা উল্লেখ করার উদ্দেশ্য হলো, সময়ের সিদ্ধান্ত সময় মতো না নিতে পারলে বড় ধরনের বিপদ হতে পারে।

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা ০৯/০৮/২৬   কিছুদিন আগে একটা ৫ বছরের বাচ্চা ভর্তি হয়েছিলো হাসপাতালে। তার সমস্যা ছিলো সে প্রচুর ...
09/08/2026

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা
০৯/০৮/২৬


কিছুদিন আগে একটা ৫ বছরের বাচ্চা ভর্তি হয়েছিলো হাসপাতালে। তার সমস্যা ছিলো সে প্রচুর ক্যান্ডি খেয়েছে। ক্যান্ডি খাওয়ার ১ দিন পরে তার বমি এবং পেট ব্যথা শুরু হয়। বাচ্চা কে ভর্তি করে স্যালাইন এবং অন্যান্য ঔষধ দেই। কিন্তু ভর্তি হওয়ার পরের দিন তার সারা শরীরে র‍্যাশ উঠে এবং প্রচুর চুলকানি হয়। যথারীতি তাকে ঔষধ দেয়া হয় এবং অবস্থার কিছুটা উন্নতি হলে তারা বাসায় চলে যায়। গতকাল আবার আসে সিরিয়াস চুলকানি আর অনেক বেশি র‍্যাশ নিয়ে। বাচ্চার বমি, পেট ব্যথা ভালো হয়ে যায়। Lungs এ ও কোনো সমস্যা নেই।
যাক, তাকে emergency Hospitalize করা হয়। Oral Prednisolone, Antihistamine এবং অন্যান্য ঔষধ দেয়া হয়। বর্তমানে রোগী আগের চেয়ে কিছুটা ভালো আছে। চিকিৎসা চলছে। আশা করি দ্রুত আরোগ্য লাভ করবে ইং শা আল্লাহ।

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা ২৫/০৭/২৬Birth Injury ( Fracture of femur)আজকে একটা নবজাতক দেখলাম, বয়স ৫-৬ দিন। বাবা মায়ের comp...
25/07/2026

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা
২৫/০৭/২৬
Birth Injury ( Fracture of femur)

আজকে একটা নবজাতক দেখলাম, বয়স ৫-৬ দিন। বাবা মায়ের complaint বাচ্চা তার বাম পা নাড়ায় না এবং বাম পা টা ফুলে গেছে। ধারণা করলাম কিছু একটা হয়েছে। আমাদের Orthopedic surgeon এর কাছে পাঠালাম। তিনি একটা X-ray করতে দিয়েছেন। X-Ray film এ দেখি Femur fracture. আমি এবং Orthopedic surgeon দু জন মিলেই চিকিৎসা দিলাম।
ব্যাথার জন্য paracetamol drop দিলাম।
আর বাচ্চার পায়ের কিছু করা হয়নি।
২ সপ্তাহ পরে আরেকটা X Ray করতে দেয়া হয়েছে।
কোনো রকম মালিশ করা যাবে না।
Double diaper ব্যবহার করতে বলা হয়েছে।
আমার পক্ষ থেকে, যদি কোনো সমস্যা হয় যেমন জ্বর আসে,বা বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দেয় ইত্যাদি সমস্যা দেখা দিলে যাতে যোগাযোগ করে, এই উপদেশ দিয়ে ছেড়ে দিলাম।
দেখা যাক, ২ সপ্তাহ পরে কি হয়!

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা ২৮/০৬/২৭   #মস্তিষ্কের_রক্তক্ষরণ আমার আপন চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি আজকে। গত শ...
28/06/2026

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা
২৮/০৬/২৭

#মস্তিষ্কের_রক্তক্ষরণ

আমার আপন চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি আজকে। গত শুক্রবার আমার চাচা, বয়স আনুমানিক ৬৫ বছর, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন। ফজরের নামাজের সময় লোকজন কম থাকায় শুধুমাত্র একটা কাতারে মুসুল্লি রা দাঁড়িয়েছিলেন। উনার পেছনে কোনো লোক ছিলো না। সেখানে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পড়ে যাওয়ার কারণে উনার মাথার খুলি তে আঘাত পান এবং মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হয়। পরে উনাকে জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয় এবং রাত ১:০০ টার দিকে ইমারজেন্সি অপারেশন করা হয়। উল্লেখ্য যে উনার হাইপারটেনশন, ডায়াবেটিস এবং হার্টে রিং পরানো(১০ বছর আগে) ছিলো।
উনার Decompressive Craniectomy অপারেশন করা হয় এবং যে রক্ত গুলো ভেতরে জমাট বাঁধা ছিলো সেগুলো বের করে দেয়া হয়। এখনো রোগী সম্পুর্ন আশংকামুক্ত না।

এই বিষয় টি শেয়ার করার উদ্দেশ্য হলো আমাদের পরিবারের বয়স্ক সদস্যদের আসলে কিছু বিশেষ যত্নের প্রয়োজন আছে। যেমন
১. নিয়মিত ব্লাড প্রেসার চেক করা।
২. মাঝে মাঝে ব্লাড সুগার চেক করা।
৩. একা চলাফেরা না করা।
৪. নামাযের সময় যাতে পেছনে কেউ থাকে সেটা খেয়াল করা।
৫. রাতের বেলা ঘুম থেকে উঠে সাথে সাথে বাথরুমে না যাওয়া। প্রথমে কিছুক্ষণ বসে তারপর বাথরুমে যাওয়া।
৬. খাওয়া দাওয়া নিয়মতান্ত্রিক ভাবে, পরিমিত পরিমাণ এ করা।
৭. কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তার এর পরামর্শ নেয়া।
৮. হাইপারটেনশনে, ডায়াবেটিস বা হার্টের কোনো ঔষধ মিস না করা।
৯. সম্ভব হলে সার্বক্ষনিক একজন কেয়ার টেকার নিযুক্ত করা ইত্যাদি।

সবার সচেতনতার জন্য বিষয় টি শেয়ার করেছি। আসুন আমরা সচেতন হই এবং সুস্থ থাকি।

আজকের বিষয় (23/06/26)  চেম্বারে প্রায় ই Growing pain নিয়ে বাচ্চারা আসে। আবার  অন্য রোগ নিয়ে আসে, সাথে complaint করে পায়ে...
23/06/2026

আজকের বিষয় (23/06/26)


চেম্বারে প্রায় ই Growing pain নিয়ে বাচ্চারা আসে। আবার অন্য রোগ নিয়ে আসে, সাথে complaint করে পায়ে ব্যথা। সেজন্য ভাবছি আজকে Growing pain নিয়ে কিছু লিখি।

ি?
অনেক শিশুই মাঝে মাঝে পায়ে ব্যথার অভিযোগ নিয়ে আসে বিশেষ করে সন্ধ্যায় বা রাতে পায়ের ব্যথা । ব্যথা প্রায় প্রতি রাতে বা সন্ধ্যায় হয়ে থাকে। এটি শিশুদের একটি সাধারণ সমস্যা, যদিও এর সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে এটি ক্ষতিকর কোনো কিছু নয়। সাধারণত ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়।

#কারণ :
গ্রোয়িং পেইনের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও কয়েকটি বিষয় এর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়:
১.দিনের বেলায় অতিরিক্ত দৌড়ঝাঁপ বা খেলাধুলা
২. শিশুদের হাড় এবং মাংসপেশী সমানুপাতিক হারে বাড়ে না, ফলে টান লাগার কারনে
৩.পেশীর ক্লান্তি
৪.ব্যথা অনুভবের প্রতি অধিক সংবেদনশীলতা
৫.নমনীয় জয়েন্ট (Joint Hypermobility)
৬. মানসিক চাপ, যদিও বাচ্চাদের মানসিক চাপ খুব কম থাকে।

#লক্ষণ
গ্রোয়িং পেইনের সাধারণ লক্ষণগুলো হলো:
১. দুই পায়েই ব্যথা অনুভূত হওয়া
২.উরু, হাঁটুর পিছনে ব্যথা
৩. বিকেল বা রাতে ব্যথা বৃদ্ধি পাওয়া
৪. ঘুম থেকে ব্যথার কারণে জেগে ওঠা
৫. সকালে ব্যথা না থাকা এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারা
৬. ব্যথার মাঝখানে সম্পূর্ণ সুস্থ থাকা

:
(সম্ভাব্য অন্য রোগ)
Acute Rheumatic Fever বা বাতজ্বর

গ্রোয়িং পেইন বলার আগে আমাদের অবশ্যই মাথায় অন্য একটি রোগ এর কথা চিন্তা করতে হয়। সেটি হলো বাতজ্বর। বাতজ্বর শিশুদের একটি মারাত্মক রোগ যার সঠিকভাবে চিকিৎসা না হলে হার্টের ক্ষতি হতে পারে। সেজন্য Growing pain কে Growing pain বলার আগে আমাকে অবশ্যই রোগী র ব্যাথার ধরণ সম্পর্কে সম্পুর্ণ ইতিহাস জানতে হবে।

গ্রোয়িং পেইন (Growing Pain) ও রিউম্যাটিক জ্বর (Rheumatic Fever)-এর পার্থক্য

১. Growing pain এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি; এটি সাধারণত ক্ষতিকর নয়।
কিন্তু Acute Rheumatic Fever গ্রুপ-A বিটা-হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাস (Streptococcus) নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের কারণে হয়ে থাকে।

২.Growing pain সাধারণত ৩–১২ বছর বয়স এর বাচ্চাদের হয়ে থাকে, অন্যদিকে বাতজ্বর সাধারণত ৫–১৫ বছর বয়স এর বাচ্চাদের হয়ে থাকে।

৩.ব্যথার স্থান:
Growing pain এ সাধারণত উভয় পায়ের পেশীতে (উরু, হাঁটুর পিছনে) ব্যথা হয়, অন্যদিকে Acute Rheumatic Fever বা বাতজ্বর সাধারণত বড় বড় জয়েন্টে (হাঁটু, গোড়ালি, কনুই, কব্জি) হয়ে থাকে। জয়েন্টে ফোলা থাকতে পারে।

৪. ব্যথার ধরন:
Growing pain সন্ধ্যায় বা রাতে বেশি হয়, অন্যদিকে বাতজ্বর এর ব্যাথা দিন-রাত সব সময় থাকতে পারে।

৫. Growing pain এ সাধারণত জ্বর থাকে না কিন্তু বাতজ্বর এ জ্বর থাকে।

৬. খুবই গুরুত্বপূর্ণ, Growing pain এ সাধারণত গলা ব্যথার ইতিহাস থাকে না কিন্তু Acute Rheumatic Fever এ সাধারণত ২–৪ সপ্তাহ আগে গলা ব্যাথা বা সংক্রমণের(
Infection) ইতিহাস থাকে।

্ক_হতে_হবে?
নিচের লক্ষণগুলো থাকলে গ্রোয়িং পেইন ছাড়াও অন্য কোনো রোগের সম্ভাবনা থাকতে পারে:
১.এক পায়ে বা নির্দিষ্ট স্থানে ব্যথা
২.জ্বর
৩.জয়েন্ট ফুলে যাওয়া
৪.খুঁড়িয়ে হাঁটা
৫.ওজন কমে যাওয়া
৬.সকালে ব্যথা বা শক্তভাব থাকা
৭.দুর্বলতা বা চলাফেরায় সমস্যা

এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

#চিকিৎসা_ও_করণীয়
গ্রোয়িং পেইনের জন্য সাধারণত বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। নিম্নলিখিত ব্যবস্থা উপকারী হতে পারে:
১.ব্যথার স্থানে হালকা মালিশ
২.গরম সেঁক দেওয়া
৩.পায়ের পেশীর স্ট্রেচিং ব্যায়াম
৪.পর্যাপ্ত বিশ্রাম
৫.চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা

Growing pain (গ্রোয়িং পেইন) শিশুদের একটি সাধারণ ও স্বাভাবিক সমস্যা, যা অধিকাংশ ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে নিজে থেকেই কমে যায়। তবে ব্যথার সাথে জ্বর, ফোলা, খুঁড়িয়ে হাঁটা বা অন্যান্য অস্বাভাবিক লক্ষণ থাকলে দ্রুত শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি।

  (Over-the-Counter) Drugs for Children in BangladeshOTC (Over-the-Counter) Drug হলো এমন ওষুধ যা চিকিৎসকের প্রেসক্রিপশন ...
17/06/2026

(Over-the-Counter) Drugs for Children in Bangladesh

OTC (Over-the-Counter) Drug হলো এমন ওষুধ যা চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে কেনা যায় এবং ব্যবহার করা যায়।

#সতর্কতা :
১. শিশুকে OTC ওষুধ দেওয়ার আগে বয়স ও ওজন অনুযায়ী ডোজ নিশ্চিত হতে হবে । ২ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ ।
২. এন্টিবায়োটিক জাতীয় ঔষধ কখনো ই ডাক্তার এর পরামর্শ ছাড়া কেনা উচিৎ না। এতে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি এন্টিবায়োটিক রেজিস্টেন্ট ডেভেলাপ করতে পারে।

বাংলাদেশের প্রেক্ষাপটে নীচের ঔষধ গুলো OTC drug হিসেবে ব্যবহার করা যেতে পারে।

১. জ্বর এবং ব্যথার জন্য /For Fever & Pain
Paracetamol (Acetaminophen)
ব্র্যান্ড: Napa, Ace, Reset, Fast
জ্বর ও ব্যথায় ব্যবহৃত হয়।

২. পাতলা পায়খানা / Diarrhea
ORS (Oral Rehydration Salts)
ব্র্যান্ড: Orsaline, Neosaline, Rice Saline
Zinc
ব্র্যান্ড: Syp Xinc, Syp Zesup, Tab Baby zinc
২ মাস–৫ বছর বয়সী শিশুদের ডায়রিয়ায় ORS-এর সাথে ব্যবহার করা হয়।

৩. এলার্জি বা সাধারণ চুলকানি হলে (Allergy / Itching)
Cetirizine(Syp Alatrol, Syp Seasonix)
Loratadine
Fexofenadine
অ্যালার্জি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া ও চুলকানিতে ব্যবহৃত হয়।

৪. নাক বন্ধ থাকলে (Nasal Congestion)
Normal Saline Nasal Drops/Spray
১-২ ফোঁটা উভয় নাকের ছিদ্রপথে দেয়া যেতে পারে।
শিশুদের জন্য এটি নিরাপদ।

৫. ডায়াপার র‍্যাশ Diaper Rash
Zinc Oxide Cream( D-Rash cream)
ডায়াপার র‍্যাশ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়।

৬. বমি হলে / Vomiting
Ondansetron জাতীয় ঔষধ
Syp Emistat
Syp Onaseron
Syp Zofra

এগুলো বমি হলে দেয়া যেতে পারে।
বহুল প্রচলিত Syp Omidon বমির জন্য দেয়া যায় কিন্তু অনেক সময় Syp Omidon এর ডোজ বেশি হলে ডায়রিয়া হতে পারে।

৭. পেট ব্যথা হলে /Abdominal pain or Colic
ছোট্ট শিশু দের Colic বা পেট ব্যথা হলে
Simethicone জাতীয় ঔষধ
Drop Flacol,
Drop Gasnil,
Drop Simicon ব্যবহার করা যেতে পারে।

বড় শিশু দের ক্ষেত্রে
Syp Algin
Syp Colicon ব্যবহার করা যেতে পারে।

এই ঔষধ গুলো শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা র জন্য ব্যবহার করবেন। বাচ্চাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ভালো না হলে অতিসত্তর একজন শিশু বিশেষজ্ঞ এর শরণাপন্ন হবেন।

আজকের বিষয় (১৬/০৬/২৬) #শিশুর_খাবার_এ_লবন_দিবো_কি_দিবো_না?আজকাল ডাক্তারি করা অনেক চেলেঞ্জিং। আমি এটা বলবো না যে আগে চেলেঞ...
16/06/2026

আজকের বিষয় (১৬/০৬/২৬)
#শিশুর_খাবার_এ_লবন_দিবো_কি_দিবো_না?
আজকাল ডাক্তারি করা অনেক চেলেঞ্জিং। আমি এটা বলবো না যে আগে চেলেঞ্জ ছিলো না কিন্তু এখন যে চেলেঞ্জ এর কথা আমি বলছি সেটা হলো এখনকার গার্জিয়ান রা ডাক্তার এর কাছে আসার আগে অনেক কিছু অনলাইন এ দেখে পড়ে আসে। যাই হোক তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের।

আজকে যে বিষয় টি নিয়ে কথা বলবো সেটা আমি সবচেয়ে আগে আমার ভাসুর এর মেয়ের যখন বাচ্চা হলো, যখন ওর পরিপুরক খাবার দেয়ার সময় আসলো, তখন একদিন শুনলাম ওর খাবার এ লবন দেয়া হয় না। আমি একটু অবাক হলাম, জিজ্ঞেস করলাম কোথায় পেয়েছে এই তথ্য। তখন বললো ইন্টারনেট এ। যাই হোক তখন বিষয় টা সম্পর্কে বেশি জানা ছিলো না। কিন্তু আমার 6th sense বলছিলো একটা বাচ্চা যদি স্বাদ না পায়, তাহলে সে কি খাবার এর প্রতি আগ্রহী হবে?

পরে কিছু লিটারেচার রিভিউ পড়ার চেষ্টা করেছি। সেগুলো থেকে যেটা বুঝলাম, মূলত কৌটাজাত (canned) খাবার যেগুলো তে লবণ মিশানো থাকে সেগুলো তে আলাদা করে লবণ মিশানোর প্রয়োজন নেই। কিন্তু সাধারণ খাবার তৈরি করার ক্ষেত্রে অল্প বা পরিমাণ মতো লবণ দেয়া যেতে পারে। এতে খাবার মুখরোচক হবে এবং শিশু রা খেতে আগ্রহী হবে।

অনেক অভিভাবক রা ও একই কথা বলেন। তারা বলেন যে তাদের বাচ্চা কিছু খেতে চায় না এবং তারা খাবারে কোনো লবণ দেন না। কারণ হিসেবে তারা বলেন যে বাচ্চাদের কিডনি লবণ এ যে সোডিয়াম এবং ক্লোরাইড আছে সেটা excrete বা বের করতে পারে না।

এটা ও ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে, শিশু দের কিডনি পরিমিত পরিমাণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড বের করে দিতে পারে।

বিষয় টি খুব সাধারণ কিন্তু এর ফলে বেশি র ভাগ বাচ্চা কম খাওয়ার কারণে অপূষ্টিতে ভূগে থাকে। তাই মনে হলো বিষয় টি নিয়ে কথা বলা দরকার।

আজকের বিষয় Attention Deficit Hyperactivity Disorder (ADHD)11/06/26ADHD (Attention Deficit Hyperactivity Disorder) হলো এক...
11/06/2026

আজকের বিষয়
Attention Deficit Hyperactivity Disorder (ADHD)
11/06/26

ADHD (Attention Deficit Hyperactivity Disorder) হলো একটি সাধারণ নিউরোডেভেলপমেন্টাল সমস্যা, যা শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও অনেক ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত স্থায়ী হতে পারে।

ী?
ADHD হলো মস্তিষ্কের কার্যকারিতার একটি বিকাশজনিত সমস্যা, যা ব্যক্তির মনোযোগ, আচরণ নিয়ন্ত্রণ এবং কাজের পরিকল্পনা করার ক্ষমতাকে প্রভাবিত করে। ADHD আক্রান্ত ব্যক্তিদের মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, তারা অতিরিক্ত চঞ্চল হতে পারে এবং অনেক সময় আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা অনুভব করে।

্রধান_লক্ষণ


১. মনোযোগের ঘাটতি (Inattention)
সহজেই মনোযোগ হারিয়ে ফেলা
পড়াশোনা বা কাজের সময় ভুল করা
নির্দেশনা অনুসরণে অসুবিধা
জিনিসপত্র হারিয়ে ফেলা
কাজ অসম্পূর্ণ রেখে দেওয়া
সহজেই অন্যদিকে মনোযোগ চলে যাওয়া
২. অতিচঞ্চলতা (Hyperactivity)
এক জায়গায় স্থির হয়ে বসতে না পারা
অতিরিক্ত কথা বলা
হাত-পা নাড়াচাড়া করা
অস্থিরতা অনুভব করা
সবসময় ব্যস্ত থাকতে চাওয়া
৩. আবেগপ্রবণতা (Impulsivity)
অন্যের কথা শেষ হওয়ার আগেই উত্তর দেওয়া
নিজের পালার জন্য অপেক্ষা করতে না পারা
হঠাৎ সিদ্ধান্ত নেওয়া
ঝুঁকিপূর্ণ আচরণ করা

শিশুদের ক্ষেত্রে এই সমস্যা গুলো সাধারণত ১২ বছরের আগে হয়ে থাকে।

ারণ
ADHD-এর সুনির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে কিছু ঝুঁকিপূর্ণ কারণ হলো:
√ বংশগত বা জেনেটিক প্রভাব
√ মস্তিষ্কের কিছু রাসায়নিকের ভারসাম্যহীনতা
√ গর্ভাবস্থায় ধূমপান, অ্যালকোহল বা মাদক গ্রহণ
√ অকাল জন্ম বা কম ওজন নিয়ে জন্মগ্রহণ
√ পরিবেশগত কিছু বিষাক্ত পদার্থের সংস্পর্শ

ির্ণয়
ADHD নির্ণয়ের জন্য কোনো একক রক্ত পরীক্ষা বা স্ক্যান নেই। একজন শিশু বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রোগীর আচরণ, ইতিহাস এবং বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে রোগ নির্ণয় করেন।

িকিৎসা
১. আচরণগত থেরাপি (Behavioral Therapy)
আচরণ নিয়ন্ত্রণ শেখানো
সময় ব্যবস্থাপনা উন্নত করা
অভিভাবকদের প্রশিক্ষণ প্রদান
২. ওষুধ
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ ব্যবহার করা হতে পারে, যেমন:
First line: Methylphenidate
(Amphetamine-based medications)
Second Line: Tricyclic anti depressant (Imipramine)
3rd Line: Clonidine(Clonipress)
৩. শিক্ষা ও পারিবারিক সহায়তা
নিয়মিত রুটিন তৈরি করা
ছোট ছোট ধাপে কাজ ভাগ করা
ইতিবাচক উৎসাহ প্রদান
বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা নেওয়া
৪. খাদ্য: পুষ্টিকর খাবার দিতে হবে

িলতা
চিকিৎসা না হলে ADHD-এর কারণে:
√ পড়াশোনায় দুর্বলতা
√ আত্মবিশ্বাস কমে যাওয়া
√ সামাজিক সম্পর্কের সমস্যা
√ উদ্বেগ ও বিষণ্নতা
√ মাদকাসক্তির ঝুঁকি বৃদ্ধি

#প্রতিরোধ
ADHD পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও ঝুঁকি কমানো যেতে পারে:
১. গর্ভাবস্থায় স্বাস্থ্যকর জীবনযাপন
২. ধূমপান ও অ্যালকোহল পরিহার
৩. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
৪. শিশুর মানসিক ও শারীরিক বিকাশের প্রতি নজর রাখা

ADHD একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ নিউরোডেভেলপমেন্টাল সমস্যা। সঠিক সময়ে শনাক্তকরণ, চিকিৎসা এবং পারিবারিক সহায়তার মাধ্যমে ADHD আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সফল জীবনযাপন করতে পারে। তাই ADHD-এর লক্ষণ দেখা গেলে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা ১০/০৬/২৬Attention Deficit Hyperactivity Disorder (ADHD)গতকাল একটি ছেলে বাচ্চা এসেছিলো আমার চেম...
10/06/2026

আমার প্রতিদিন এর অভিজ্ঞতা
১০/০৬/২৬

Attention Deficit Hyperactivity Disorder (ADHD)

গতকাল একটি ছেলে বাচ্চা এসেছিলো আমার চেম্বারে, ৪ বছর বয়স। বাচ্চার সমস্যা ছিলো বাচ্চা অতিরিক্ত চঞ্চল, ১ মাস ধরে ঠিক মতো খায় না, জোড় করে খাওয়াতে হয়, তার মতের বিরুদ্ধে গেলে বাবা মায়ের গায়ে হাত তোলে ইত্যাদি।
বাচ্চা রা স্বভাবতই কিছুটা দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। এটাই স্বাভাবিক। কিন্তু এই বাচ্চা আমার চেম্বারে আসার পর থেকে এক মিনিট ও শান্ত ভাবে বসেনি। এ দিক সেদিক ছোটাছুটি করছিলো, কোনো কথার উত্তর ঠিক মতো দিচ্ছিলো না।
আমি ওর বাবা মায়ের কাছ থেকে পূরো History নিলাম। মা যা বললেন, উনার আরও একটি মেয়ে আছে। তাকে পড়াশোনা করাতে হয় মায়ের, সেজন্য তিনি উনার ছেলে কে সময় দিতে পারেন না। বাবা ব্যস্ত। বাচ্চা ওর নানুর কাছে থাকতো। ৬ মাস আগে তিনি মারা যান। এর পর থেকে বাচ্চা সারাদিন টিভি দেখে আর মোবাইল দেখে। এবং এর পর থেকে ই মা ওর মধ্যে এই ধরনের আচরণ গত সমস্যা দেখতে পাচ্ছেন।
তো সব History এবং পরীক্ষা নিরীক্ষা করে আমার কাছে Attention Deficit Hyperactivity Disorder(ADHD) মনে হয়েছে। যদিও প্রথম বার একটা শিশু কে দেখে ই ADHD বলা ঠিক না,তাই আমি মা বাবা কে কিছু উপদেশ দিয়ে ফলো আপ এ আসতে বলি।
উপদেশ :
১. বাচ্চা কে পর্যাপ্ত সময় দিতে হবে
২. তার সাথে খেলাধুলা করতে হবে
৩. তার স্ক্রিন টাইম কমাতে হবে, মানে টিভি দেখা,মোবাইল দেখা কমাতে হবে
৪. সম্ভব হলে তাকে প্রি স্কুলে দেয়া যেতে পারে ইত্যাদি।

এই উপদেশ দিয়ে আমি তাদের পরে আবার আসতে বলি। ADHD নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত লিখবো ইন শা আল্লাহ।

Address

Siraj Khaleda Memorial Cantonment Board General Hospital
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jesmin's Kids Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category