Shobar Aage Mon

Shobar Aage Mon Making space for mental health everywhere.
Dialogue • Reflection • Growth

মানসিক স্বাস্থ্যের কোনো জেন্ডার নেই, কষ্টেরও নেই কোনো নির্দিষ্ট পরিচয়। পুরুষ মানেই শক্ত, আর কান্না বা দুর্বলতা মানেই অক্...
19/11/2026

মানসিক স্বাস্থ্যের কোনো জেন্ডার নেই, কষ্টেরও নেই কোনো নির্দিষ্ট পরিচয়। পুরুষ মানেই শক্ত, আর কান্না বা দুর্বলতা মানেই অক্ষমতা—এমন স্টেরিওটাইপ ভাঙার সময় এখনই।

অনুভূতি প্রকাশ করা দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। নিজের যত্ন নিন, অন্যকেও যত্ন নিতে দিন।

18/11/2026

মানুষের সামনে কথা বলতে গিয়ে কখনো কি মনে হয়েছে, “ভুল বললে সবাই কী ভাববে?” কিংবা “আমি কি ঠিকভাবে বলতে পারবো?”

অনেক সময় আমাদের কথা বলার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় নিজের ভয়, Self-Doubt আর Fear of Judgment।

The Confidence Project-এ আমরা শুধু Public Speaking Skills নয়, কথা বলার সঙ্গে জড়িয়ে থাকা এই মানসিক বাঁধাগুলো নিয়েও কাজ করি।

আমরা এমন একটি Supportive Space তৈরি করতে চাই, যেখানে ভুল করার ভয় ছাড়াই সবাই নিজের কথা প্রকাশ করতে পারে, নিজের Imperfections-কে গ্রহণ করতে শেখে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে তোলে।

Find Your Voice. Build Your Confidence.

রিলসে দেখা সব তথ্যই কি সত্যি? কখনো ভেবে দেখেছেন, সোশাল মিডিয়ার যেসব তথ্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, সেগুলো দিনশেষে আ...
17/11/2026

রিলসে দেখা সব তথ্যই কি সত্যি?

কখনো ভেবে দেখেছেন, সোশাল মিডিয়ার যেসব তথ্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, সেগুলো দিনশেষে আমাদের সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে?

এসব বিষয়ে একেবারে সায়েন্টিফিক আলাপ নিয়ে এবার আমরা থাকছি ২৮ তারিখ রাত ৯ টায়।

ওয়ার্কশপটিতে ফ্রি রেজিষ্ট্রেশন করুন কমেন্টে দেয়া রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে।

14/11/2026

যাদের মন ভেঙেছে, অসম্ভব যন্ত্রণায় একেকটা দিন পার করছেন যারা ; লেখাটা তাদের জন্য -

আপনি ভীষণ সাহসী একজন মানুষ বলেই এতো কষ্টের পরেও নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন। কি ভয়ংকর একটা সময় পার করছেন, তবুও দেখুন না দিব্যি বেঁচে আছেন নিজের জোরে। আপনার শিরদাঁড়ার তারিফ না করে পারা যায় বলুন?

জানেন জীবনটা না একটা বইয়ের মতোন। আর এই বইটা যিনি লিখেছেন, তিনি বড্ড ভালোবাসেন আপনাকে। তাই আশা হারিয়ে ফেলবেন না।

ভরসা রাখুন। সাহস করুন।

শেষটা সুন্দর হবে। ভীষণ সুন্দর....


13/11/2026



12/11/2026

Thank you IID.

Shobar Aage Mon has joined Policy Summit 2026 as a youth-led organisation partner. Thank you Youth for Policy for your s...
10/11/2026

Shobar Aage Mon has joined Policy Summit 2026 as a youth-led organisation partner.

Thank you Youth for Policy for your support.

We’re excited to announce that Shobar Aage Mon is joining 'Policy Summit 2026' as a Youth Partner!A heartfelt thank you ...
08/11/2026

We’re excited to announce that Shobar Aage Mon is joining 'Policy Summit 2026' as a Youth Partner!

A heartfelt thank you to IID for bringing us on board and creating this opportunity for meaningful youth engagement and collaboration.

Something exciting is brewing for 10–11 November!

Stay tuned as we come together to inspire conversations, build connections, and create positive change.

আমাদের সম্পর্কটা ছিল চার বছরের। প্রথম দুই বছর সবকিছু ভালোই চলছিল। কিন্তু সম্পর্কের তৃতীয় বছর থেকে ক্যাম্পাসে তার আরেকটি ...
07/11/2026

আমাদের সম্পর্কটা ছিল চার বছরের। প্রথম দুই বছর সবকিছু ভালোই চলছিল। কিন্তু সম্পর্কের তৃতীয় বছর থেকে ক্যাম্পাসে তার আরেকটি মেয়ের সঙ্গে কথা বলা শুরু হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কয়েকবার তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গেও দেখেছি। একটা সময় আমি বুঝতে পারছিলাম না, সে আসলে আমার সঙ্গে প্রতারণা করছে কি না। অনেক প্রশ্ন, কষ্ট আর অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমাদের সম্পর্কের ইতি ঘটে।

ব্রেকআপের পরের সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। বিশেষ করে রাতগুলো। অনেক রাতে আমার প্যানিক অ্যাটাক হতো। নিজেকে সামলাতে পারতাম না। কিন্তু সেই সময় আমার বন্ধুরা যেভাবে পাশে দাঁড়িয়েছিল, তা আমি কখনো ভুলব না।

তারা আমাকে কোনোভাবেই একা থাকতে দিতে চাইত না। সবসময় চেষ্টা করত আমাকে ব্যস্ত রাখতে, আমার সঙ্গে গল্প করতে, সময় কাটাতে। এমনকি যাতে আমি বাসায় একা বসে এসব নিয়ে ভাবার সুযোগ না পাই, সেজন্যও তারা অনেক চেষ্টা করত। আমার খারাপ লাগলে গ্রুপ কল দিত, রাত জেগে কথা বলত।

আর একটা মজার ঘটনা ছিল, তার দেওয়া সব উপহার আমার বন্ধুরা একদিন ভার্সিটির বাথরুমে ফ্লাশ করে দেয়! শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও তাকে পাঠিয়ে দেয়। তাদের এই পাগলামিগুলো তখন আমাকে অনেক হাসিয়েছে, অনেক হালকা অনুভব করিয়েছে।

আমি জানি না, তাদের কাছ থেকে এতটা ভালোবাসা ও যত্ন পাওয়ার যোগ্য আমি কি না। কিন্তু তারা আমার খারাপ সময়ে যেভাবে পাশে ছিল, তা কোনোদিন ভুলব না। আমি সারাজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব।

একটা সম্পর্ক শেষ হয়ে গেলেও জীবনে কিছু মানুষ থেকে যায়, যারা আপনাকে আবার হাসতে শেখায়। আমার বন্ধুরা আমার জীবনে ঠিক সেই মানুষগুলো।

[গল্পটি যিনি পাঠিয়েছেন, তিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক]

“আসলে আমি এমন একজনকে খুঁজে পেয়েছি, যে আমার খুব খেয়াল রাখে। তার পুরো পৃথিবীজুড়ে এখন শুধু আমি। আমি আর তোমার সাথে এভাবে টেন...
06/11/2026

“আসলে আমি এমন একজনকে খুঁজে পেয়েছি, যে আমার খুব খেয়াল রাখে। তার পুরো পৃথিবীজুড়ে এখন শুধু আমি। আমি আর তোমার সাথে এভাবে টেনেটুনে সম্পর্ক নিয়ে যেতে পারব না... আমি নতুন করে শুরু করতে চাই।”

​ফোনের ওপাশ থেকে দীর্ঘ চার বছরের সম্পর্কটা নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়ে খুব শান্ত গলায় কথাগুলো বলল সে। কথাটা বলেই একটু থামল। হয়তো ওপাশে আমার বুকভাঙা কান্নার আওয়াজ শোনার অপেক্ষায় ছিল। কিন্তু আমার হাত-পা তখন বরফের মতো জমে গেছে, বুক চিরে কোনো শব্দ বের হচ্ছিল না। যে মানুষটা একটু আগেও আমার পুরোটা জুড়ে ছিল, সে গোপনে অন্য কারও সাথে ঘর বাঁধার গল্প বুনে ফেলেছে! ভেবেই মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল, মেরুদণ্ড বেয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল।
​পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকার মতো জোর পাচ্ছিলাম না। বারান্দার গ্রিলটা শক্ত করে আঁকড়ে ধরলাম। আমাকে কিছু একটা উত্তর দিতে হবে, গলা আটকে আসছিল, তবুও নিজের সবটুকু শক্তি দিয়ে নিজেকে সামলে নিয়ে বললাম, “অভিনন্দন! অনেক শুভকামনা। আর কিছু বলার না থাকলে... আমি রাখি?”

​সে ফোনটা কেটে দিল। কিন্তু ঠিক একটু পরেই স্ক্রিনে আবারও ভেসে উঠল তার নাম। বুকের ভেতর এক অদ্ভুত, বোকা আশা জেগে উঠল, হয়তো বলবে, “ধুর! আমি তো মজা করছিলাম! তুমি সত্যিই বিশ্বাস করে ফেললে?”

​ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে পৃথিবীর সবচেয়ে নির্মম প্রশ্নটা শুনলাম, “তুমি ওর সাথে একটু কথা বলবে?”

​নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মানুষ এতটা নির্মম, এতটা নগ্নভাবে কাউকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে? অবশ গলায় শুধু বললাম, “না। রাখছি।”

​ফোনটা কাটার পর চারপাশটা কেমন নিথর হয়ে গেল। আমার শরীর বা মন কোনোটাই বুঝে উঠতে পারছিল না এই তীব্র ধাক্কায় ঠিক কীভাবে রিঅ্যাক্ট করা উচিত। কান্না আসছিল না, কেবল চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। আমাদের সম্পর্কটা ছিল খোলামেলা, চেনা মানুষের অভাব ছিল না। এই ভাঙা মন নিয়ে কাল থেকে আবার সেই পরিচিত মুখগুলোর মুখোমুখি হতে হবে ভেবেই ভেতরটা কেঁপে উঠছিল।

​সেদিন নিজের ভেতরে জমে থাকা অসংখ্য অনুভূতির মুখোমুখি হয়েছিলাম। ভয়, রাগ, ঘৃণা, দুঃখ, আর অবর্ণনীয় এক যন্ত্রণা, সব একসাথে এসে মনের ভেতর দমবন্ধ অবস্থা তৈরি করছিল।

​মুহূর্তের মধ্যে নিজেকে ভীষণ একা, ভীষণ অসহায় মনে হলো। কিন্তু একই সাথে এটুকুও বুঝে গেলাম, এখন আর কোনো অলৌকিক কিছু ঘটবে না। কেউ এসে জাদুমন্ত্রে আমার এই যন্ত্রণা কমিয়ে দিয়ে যাবে না। যে ভাঙনটা ঘটে গেছে, তার ধ্বংসস্তূপ সরিয়ে আমাকে নিজেকেই উঠে দাঁড়াতে হবে...

[গল্পটি পাঠিয়েছেন আমাদের এক শুভাকাঙ্ক্ষী এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক]

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shobar Aage Mon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share