09/10/2026
জীবনে এমন কিছু ঘটনা থাকে, যেগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে। তবুও হঠাৎ সেই ঘটনাগুলো মনে পড়ে যায়। মনে পড়ে, সেদিন কী বলা উচিত ছিল, কোথায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, কিংবা কী করলে ফলাফলটা অন্যরকম হতে পারত।
কিন্তু কেন এমন হয়?
১. মস্তিষ্ক অতীতের ভুল থেকে ভবিষ্যতের জন্য শিখতে চায়।
কোনো অভিজ্ঞতা থেকে কষ্ট পেলে মস্তিষ্ক সেই ঘটনার সঙ্গে জড়িত তথ্য মনে রাখতে পারে। এর মাধ্যমে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়ানোর চেষ্টা করে।
২. অনুশোচনা আমাদের অতীতকে বারবার ফিরে দেখতে বাধ্য করে।
কোনো সিদ্ধান্তের ফলাফল খারাপ হলে আমরা ভাবতে থাকি, “অন্যভাবে করলে হয়তো এমন হতো না।” কিন্তু অতীতের সিদ্ধান্তকে বর্তমানের অভিজ্ঞতা দিয়ে বিচার করলে নিজের প্রতি অতিরিক্ত কঠোর হয়ে পড়তে পারি।
৩. বারবার ভাবা মানেই সমাধান খোঁজা নয়।
একই ঘটনা নিয়ে বারবার চিন্তা করা, নিজেকে প্রশ্ন করা এবং সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে ভাবতে থাকাকে রুমিনেশন (Rumination) বলা হয়। এতে সমাধান পাওয়ার বদলে অপরাধবোধ ও মানসিক চাপ বাড়তে পারে।
৪. আমরা অনেক সময় ভুলের সঙ্গে নিজের পরিচয় মিলিয়ে ফেলি।
“আমি একটা ভুল করেছি” এই উপলব্ধি থেকে যখন “আমি সবসময়ই ভুল করি” বা “আমি ভালো কিছু করতে পারি না”-
এমন ধারণা তৈরি হয়, তখন একটি ঘটনা আমাদের আত্মমূল্যবোধকেও প্রভাবিত করতে পারে।
তাহলে কীভাবে এই চক্র থেকে বের হবেন?
পুরোনো ভুল মনে পড়লে নিজেকে জিজ্ঞেস করুন-
• এই ঘটনা থেকে আমি কী শিখেছি?
• এখন কি এমন কিছু আছে, যা সংশোধন করতে পারি?
• একই ভুল অন্য কেউ করলে, তাকেও কি আমি নিজের মতো এতটা দোষ দিতাম?
অতীত বদলানো সম্ভব নয়। কিন্তু অতীতের অভিজ্ঞতাকে কীভাবে দেখবেন এবং তা থেকে কী শিখবেন, সেই জায়গায় আপনার ভূমিকা আছে।
🤍
অ্যাপয়েন্টমেন্টের জন্য ইনবক্স করুন।