ডা. মো: ইসতিয়াক হোসাইন

ডা. মো: ইসতিয়াক হোসাইন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. মো: ইসতিয়াক হোসাইন, Doctor, জয়পুরহাট সদর, জয়পুরহাট, Dhaka.

🌟 ডা. মো: ইসতিয়াক হোসাইন।
এমবিবিএস, এফসিপিএস (শেষ পর্ব)
ফিজিক্যাল মেডিসিন & রিহাবিলিটেশন।
🩺বিশেষত্ব:
বাত,কোমর ব্যথা, অস্থি ও জয়েন্টের সমস্যা, নার্ভজনিত ব্যথা,খেলার চোট,হাটুর ব্যথা সহ শারীরিক পেইন-ম্যানেজমেন্টে অভিজ্ঞ।

📞 মোবাইল: 01792267393

পেশী বা হাড়ের মতোই আমাদের জয়েন্টও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। কিন্তু হাঁটু বা অন্য জয়েন্টে ব্যথা হলেই সেটিকে শুধু "বয...
23/07/2026

পেশী বা হাড়ের মতোই আমাদের জয়েন্টও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। কিন্তু হাঁটু বা অন্য জয়েন্টে ব্যথা হলেই সেটিকে শুধু "বয়সের সমস্যা" বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। অনেক ক্ষেত্রেই এর কারণ হতে পারে অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)।

অস্টিওআর্থ্রাইটিস হলো জয়েন্টের কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়ার একটি দীর্ঘমেয়াদি রোগ। এর ফলে ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এবং চলাফেরায় অসুবিধা দেখা দেয়। সাধারণত হাঁটু, কোমর, হাতের আঙুল ও মেরুদণ্ড বেশি আক্রান্ত হয়।

রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে:
1. হাঁটাচলা বা সিঁড়ি ওঠানামার সময় ব্যথা,
2.সকালে অল্প সময়ের জন্য জয়েন্ট শক্ত লাগা,
3. জয়েন্ট নাড়াচাড়া করলে শব্দ হওয়া এবং ধীরে ধীরে দৈনন্দিন কাজকর্মে অসুবিধা।

বয়স বাড়া, অতিরিক্ত ওজন, পূর্বের জয়েন্টের আঘাত, দীর্ঘদিন ভারী কাজ করা এবং পারিবারিক ইতিহাস থাকলে এই রোগের ঝুঁকি বেড়ে যায়।

অনেকেই মনে করেন অস্টিওআর্থ্রাইটিস হলে শেষ পর্যন্ত হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement) করতেই হবে। বাস্তবে বিষয়টি এমন নয়। অধিকাংশ রোগী সঠিক চিকিৎসা, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, জীবনযাত্রার পরিবর্তন এবং প্রয়োজনে বিভিন্ন নন-সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন ভালো থাকতে পারেন।

হাঁটুর ব্যথা বা জয়েন্টের সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে অবহেলা না করে একজন Physical Medicine & Rehabilitation (PM&R) Specialist-এর পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা শুরু করলে ব্যথা কমানো, জয়েন্টের কার্যক্ষমতা বজায় রাখা এবং জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

ডা. ইশতিয়াক
MBBS, FCPS (Final Part)
Physical Medicine & Rehabilitation (PM&R)

কাঁধে ব্যথা ও হাত উঠাতে কষ্ট? হতে পারে Adhesive Capsulitis (Frozen Shoulder)।অনেকেই মাসের পর মাস কাঁধের ব্যথা ও শক্ত হয়...
16/07/2026

কাঁধে ব্যথা ও হাত উঠাতে কষ্ট? হতে পারে Adhesive Capsulitis (Frozen Shoulder)।

অনেকেই মাসের পর মাস কাঁধের ব্যথা ও শক্ত হয়ে যাওয়া নিয়ে ভোগেন। চুল আঁচড়ানো, জামা পরা, পেছনে হাত নেওয়া কিংবা মাথার উপর হাত তোলা—এসব সাধারণ কাজও কঠিন হয়ে যায়।

বর্তমানে Hydrodilatation হলো Frozen Shoulder-এর একটি আধুনিক, কার্যকর ও মিনিমালি ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি।

✅ Hydrodilatation কী?

এটি একটি ইমেজ-গাইডেড (সাধারণত Ultrasound-guided) প্রক্রিয়া, যেখানে কাঁধের শক্ত হয়ে যাওয়া জয়েন্ট ক্যাপসুলের ভিতরে নির্দিষ্ট পরিমাণ Sterile Saline, Local Anaesthetic এবং প্রয়োজনে Corticosteroid প্রয়োগ করে ক্যাপসুলকে ধীরে ধীরে প্রসারিত করা হয়।
এর ফলে ক্যাপসুলের টান কমে, ব্যথা হ্রাস পায় এবং কাঁধের নড়াচড়া দ্রুত উন্নত হতে শুরু করে।

Hydrodilatation-এর সুবিধা:

ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে।
কাঁধের Movement ও Range of Motion বাড়ায়।
অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন এড়ানো যায়।
দ্রুত Rehabilitation ও Physiotherapy শুরু করা যায়।
Day-care procedure—হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না

তবে সবার জন্য এই পদ্ধতি উপযুক্ত নয়। রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় মূল্যায়নের মাধ্যমে চিকিৎসক সিদ্ধান্ত নেন কার ক্ষেত্রে Hydrodilatation সবচেয়ে উপকারী হবে।

আমি বর্তমানে জয়পুরহাটে নিয়মিত Hydrodilatation Procedure করে থাকি। Frozen Shoulder-এর সঠিক মূল্যায়ন, আধুনিক চিকিৎসা এবং পরবর্তী Rehabilitation-এর মাধ্যমে রোগীদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

Dr. Md. Istiyak hossain
MBBS, FCPS (Final Part)Physical Medicine & Rehabilitation

13/07/2026

মোটা দাগে যে সকল রোগের কারণে একজন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসকের যাদেরকে ফিজিয়াট্রিস্ট বলা হয় তাদের কাছে চিকিৎসার জন্য যাবেন :

১) সকল রিউমাটোলজিক্যাল ডিজিজ বা বাতের ব্যথার চিকিৎসা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এসএলই সহ সকল বাতের রোগ।

২) গিড়ায় গিড়ায় ব্যাথা, গিড়া ফুলে যাওয়া রাতে বা সকালে আঙ্গুল মুটি করতে কষ্ট হওয়া, গিড়া স্টিফ বা শক্ত হয়ে যাওয়া, এবং বেলা বাড়লে ধীরে ধীরে আরাম বোধ করা (রিউমাটয়েড আর্থ্রাইটিস)।

৩) পিঠ, কোমড়ে ব্যাথা, সকালে ও শেষ রাতে দীর্ঘদিন ধরে কোমড় জ্যাম হয়ে থাকা, নুইতে কষ্ট হওয়া এবং বেলা বাড়লে, ধীরে ধীরে আরাম বোধ করা ( AS / SpA)।

৪) ঘাড়, কোমর, পিঠ ও মেরুদণ্ডে ব্যথা।

৫) পি.এল.আই.ডি বা ডিস্ক প্রলাপ্স অর্থাৎ ঘাড় বা কোমরের ব্যথা হাত বা পায়ে দিকে শিরশির করে যাওয়া বিশেষ করে সামনে ঝুকে ভারি কাজ করলে বা হাতে ওজন নিলে সমস্যা গুলো বেশি হওয়া ( Sciatica due to PLID )

৬) কোমড় ব্যাথা, ব্যাথা পায়ের দিকে ছড়িয়ে পড়া, মাঝে মাঝে হাঁটতে গেলে পা ভার বা ওজন হয়ে যাওয়া এবং এর ফলে বসতে ইচ্ছে করা এবং পরে আবার হাঁটতে শক্তি পাওয়া, পায়ে শিনশিন করা, বিদ্যুতের মত ঝিলিক মারা, হাঁটতে না পারা (LCS due to PLID)

৭) হাঁটুতে ব্যথা ও এ ব্যথার কারনে নামাজ পড়তে বা হাটু ভাজ করা কাজ করতে অসুবিধা হওয়া।

৮) হিপ জয়েন্ট বা হাঁটুতে ব্যাথা, হাঁটু ফুলে যাওয়া, নিচে বসতে গেলে দাঁড়াতে কষ্ট এবং দাঁড়াতে গেলে বসতে কষ্ট হওয়া। হাঁটুর ক্ষয় হয়ে যাওয়া।

৯) হাত, কাঁধ ও কনুই ব্যথা। হাতের কবজি বা হাতের কনুইয়ের বাইরে বা ভিতরের পাশে ব্যথা যেটি ওজন তুলতে বা কাপড় নিংড়াতে কষ্ট হওয়া বা বৃদ্ধি পাওয়া ( Tennis Elbow or Golfer Elbow)

১০) কাঁধের শোলডার জয়েন্ট আটকে যাওয়া, হাত তুলতে অসমর্থ হওয়া বা পিঠ চুলকাতে, মানি ব্যাগ তুলতে বা মহিলাদের চুলের খোপা বাঁধতে কষ্ট হওয়া, রাতে ব্যাথা বেড়ে যাওয়া (ফ্রোজেন শোলডার / Frozen Shoulder)।

১১) পায়ের গোড়ালি ব্যথা বা ফুলে গিয়ে ব্যথার সৃষ্টি করা।

১২) পায়ের গোড়ালীতে ব্যাথা। সকাল বেলা পা বাড়াতে প্রথম দিকে ভীষণ কষ্ট এবং পরে হাঁটতে অল্প আরাম বোধ করা, গোড়ালীর পিছনে ব্যাথা ও ফুলে যাওয়া।

১৩) মাংসপেশীতে চিবানী, কামড়ানো, শির শির করা ও রগে ব্যথা।

১৪) হাত বা পেয়ের মাংশপেশী টেনে ধরে শক্ত হয়ে যাওয়া। বিশেষ করে রাত্রে এ সমস্যা বেশি হওয়া।

১৫) হাতের নার্ভ বা স্নায়ু আটকে যাওয়ার কারনে রাতের বেলা হাত ঝিন ঝিন বা অবশ/ভার বা ওজন হয়ে যাওয়া (CTS), এমনি ভাবে পায়ের পাতা ঝিন ঝিন বা অবশ লাগা (TTS)।

১৬) হাঁটু, ঘাড় ও কোমড় বা মেরুদণ্ডের ক্ষয়জনিত সমস্যা। হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যাওয়া ও মেরুদণ্ডের হাড় ভেঙ্গে বা চুপসে যাওয়া (হাড় ফোপড়া রোগ)। বার বার হাড় ভেঙ্গে যাওয়া বা অল্প আঘাতেই হাড় ভেঙ্গে যাওয়া।

১৭) ফাইব্রোমায়েলজিয়া বা অনেক পুরোনো ব্যথা সমস্যার চিকিৎসা।

১৮) দীর্ঘমেয়াদী ও আঘাতজনিত ব্যথা।

১৯) খেলাধুলাজনিত আঘাতের কারণে যে কোন ইনজুরী (লিগামেন্ট, টেনডন, মাংসপেশী, মিনিসকাস বিশেষ করে হাটুতে এই ইঞ্জুরি বেশি হয়)। সঠিক কারন নির্ণয়, প্রয়োজনে পিআরপি চিকিৎসার মাধ্যমে ইঞ্জুরি সারিয়ে তোলা।

২০) স্পোর্টস ইনজুরি এন্ড অর্থোপেডিক মেডিসিন রিহ্যাবিলিটেশন চিকিৎসা।

২১) অর্থোপেডিক প্লাস্টার এর পরে জয়েন্ট নাড়াতে কষ্ট হওয়া শক্ত বা স্টিফ হয়ে যাতে না যায় এজন্য প্রি- অপারেটিভ ও পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন এর মাধ্যমে সমস্যাগুলোর সমাধান।

২২) শরীরের কোন অংশে দুর্বল লাগা, মুখের একদিক বেকে যাওয়া, মুখের খাবার একদিকে আটকে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়ার চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন।

২৩) নিউরো রিহ্যাবিলিটেশন ( স্ট্রোক, বেলস পালসি, পারকিনসন্স ডিজিজ, স্পাইনাল কর্ড ইঞ্জুরি, ব্রেইন ইঞ্জুরি বা যে কোন নিউরোলজিক্যাল কারণে প্যারালাইসিস হওয়া এবং শক্তি কমে যাওয়া
চিকিৎসা ও প্রপার রিহ্যাবিলিটেশন)

২৪) রিউমাটোলজিক্যাল ডিজিজ এর রিহ্যাবিলিটেশন চিকিৎসা।

২৫) শিশুদের বাত, জন্মগত পা বাঁকা, অটিজম, সেরেব্রাল পলসির চিকিৎসা।

২৬) ঘাড় ব্যথা ও ব্যথা হাতের দিকে, বা পিঠে বা বুকের সামনের অংশে ছড়িয়ে যাওয়া।

২৭) ইন্টারভেনশনাল ব্যথার চিকিৎসা যেমন জয়েন্টে ইনজেকশন,জয়েন্ট বা গিরা থেকে পানি বের করা, PRP ইনজেকশন, Ultrasound Guided ইনজেকশন, Epidural ইনজেকশন, Hydrodilatation, নার্ভের Hydrodisection, Musculoskeletal ultrasound দিয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা ইত্যাদি করে থাকেন।

২৮) ইত্যাদি......

জয়পুরহাটে আগামীকাল ইংশা আল্লাহ।
02/07/2026

জয়পুরহাটে আগামীকাল ইংশা আল্লাহ।

Free medical camp & blood grouping in 'HATIGARA DAKHIL MADRADHA,
31/05/2026

Free medical camp & blood grouping in 'HATIGARA DAKHIL MADRADHA,

25/05/2026
আসুন সতর্ক হই। অন্যদের সতর্ক করি।
25/05/2026

আসুন সতর্ক হই। অন্যদের সতর্ক করি।

সম্প্রতি একজন রোগী হাসপাতালে আসেন এই অভিযোগ নিয়ে যে তিনি হঠাৎ করে তার হাত বা কব্জি উপরের দিকে তুলতে পারছেন না। কোনো ব্যথ...
03/05/2026

সম্প্রতি একজন রোগী হাসপাতালে আসেন এই অভিযোগ নিয়ে যে তিনি হঠাৎ করে তার হাত বা কব্জি উপরের দিকে তুলতে পারছেন না।

কোনো ব্যথা নেই, তবে হাত যেন কাজ করছে না—এমন একটি অবস্থা। প্রথমে বিষয়টি একটু অস্বাভাবিক মনে হলেও বিস্তারিতভাবে তার ইতিহাস নেওয়ার পর আসল কারণটি স্পষ্ট হয়।

রোগী জানালেন, তিনি দীর্ঘ সময় ধরে জমিতে স্প্রে মেশিন দিয়ে কীটনাশক স্প্রে করছিলেন।
কাজটি তিনি একনাগাড়ে করেছেন, মাঝখানে তেমন কোনো বিরতি নেননি।

এই দীর্ঘ সময় ধরে একই ভঙ্গিতে চাপ পড়ার কারণেই তার হাতে থাকা radial nerve ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে হয়েছে radial nerve palsy—যাকে আমরা wrist drop বলি।

এই অবস্থায় রোগী হাত বা কবজি সোজা করে তুলতে পারেন না। হাত ঝুলে থাকে এবং দৈনন্দিন কাজকর্মেও সমস্যা দেখা দেয়।

অনেক সময় মানুষ বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেন না, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ স্নায়বিক সমস্যা।

আমাদের দেশে অনেকেই কৃষিকাজের সময় দীর্ঘক্ষণ স্প্রে মেশিন ব্যবহার করেন। কিন্তু খুব কম মানুষই জানেন যে, একটানা দীর্ঘ সময় একই ভঙ্গিতে কাজ করলে স্নায়ুর ওপর চাপ পড়ে এবং এমন সমস্যার সৃষ্টি হতে পারে।

তাই কিছু বিষয় আমাদের সবার খেয়াল রাখা জরুরি। জমিতে কাজ করার সময়, বিশেষ করে স্প্রে করার সময়, একটানা দীর্ঘ সময় কাজ না করে মাঝে মাঝে বিরতি নিতে হবে।

শরীরের ভঙ্গি পরিবর্তন করা দরকার, যাতে একই জায়গায় দীর্ঘক্ষণ চাপ না পড়ে।

সম্ভব হলে হালকা বা আরামদায়কভাবে বহন করা যায় এমন সরঞ্জাম ব্যবহার করা উচিত। কাজের মাঝে অল্প সময় বিশ্রাম নেওয়া অনেক বড় ঝুঁকি কমাতে সাহায্য করে।

যদি কারো হঠাৎ করে হাত দুর্বল হয়ে যায়, কবজি উঠাতে সমস্যা হয়, বা হাত ঝুলে পড়ে—তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

সঠিক সময়ে চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই উন্নতি সম্ভব।
আমাদের ছোট ছোট সচেতনতা বড় ধরনের শারীরিক সমস্যার হাত থেকে বাঁচাতে পারে।

নিজের জন্য, পরিবারের জন্য এবং আমাদের কৃষক ভাইদের সুরক্ষার জন্য—এই বিষয়গুলো জানানো এবং মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

Address

জয়পুরহাট সদর, জয়পুরহাট
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. মো: ইসতিয়াক হোসাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category