16/07/2026
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
স্যার কেমন আছেন?
আশাকরি ভালো আছেন।
স্যার আমার একটা সমস্যা আছে, যদি সমস্যাটার বিষয়ে অনুগ্রহপূর্বক কিছু পরামর্শ বা চিকিৎসার বিষয়ে দিকনির্দেশনা দিলে খুবই উপকৃত হবো,ইনশাআল্লাহ।
বিষয়টি হলো স্যার আমার বয়স এখন ২৮ বছর রানিং, আমার একটা বদঅভ্যোস ছিল যে ১৪/১৫ বছর বয়স থেকে হ-স্ত-মৈ-থুন করা,তো তখন সপ্তাহে তিন-চার বার পর্যন্ত হ-স্ত-মৈ-থুন করছিলাম, বা হ-স্ত-মৈ-থুন না করলেও সপ্তাহে দু-তিন বার সপ্ন-দোষ হয়ে যেত,এবং তাও ঘুমে কিছু না দেখেও এমনি বী-র্য-পাত হয়ে যেত,এরকম চলতে চলতে পরবর্তী নিজেকে কন্ট্রোলে নেয়ার চেষ্টা করি,তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতে করতে এখন অনেকটা কমে গেছে, কিন্তু এখন সপ্তাহ দশদিন পর পর বেশি উ-ত্তে-জিত হয়ে যায় বা সপ্তাহের ভিতরেও অনেক সময় বেশি উ-ত্তেজিত হয়ে যায়, এমতাবস্থায় আমি প-র্ণ-গ্রাফি দেখে বালিশে ঘষামাজা করে নিজেকে নিয়ন্ত্রণ করে থাকি,কিন্তু এতে দুঃখের বিষয় হলো আমি যখন প-র্ণ-গ্রাফি দেখি বা ঘষামাজা করি তখন একমিনিট বা দুই মিনিটের মধ্যে বী-র্য-পাত হয়ে যায়, আর বী-র্য টাও বেশি পাতলা মনে হয়। এমতাবস্থায় আমি বিয়ে করলেও কি এক দুই মিনিটের মধ্যে বী-র্য-পাত হয়ে যাবে? এই ভইয়ে আছি।
বিশেষ সমস্যা :
১.কোন মেয়ের সাথে কথা বললেই সাদা পিচ্চিল পানি বের হয় অতিরিক্ত। এটা কি কোন রোগের লক্ষণ?
২. বী-র্যটা বেশি পাতলা মনে হয়।
৩.কোন কিছু দেখে বী-র্য-পাত হলে বা ঘষামাজা করে বী-র্য-পাত হলে ১/২ মিনিটের মধ্যে হয়ে যায়, এটা কি বিয়ের পর ঠিক হয়ে যাবে?
অতএব স্যার আপনার কাছে বিশেষ অনুরোধ, অনুগ্রহ করে আমাকে এ বিষয়ে কি করা উচিত পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন বলে আশাবাদী।🙏🙏🙏
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাজা দান করবেন।
পরামর্শ :- ওয়াআলাইকুমুস সালাম ওয়ারহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,আমি ভালো আছি।
আপনি যে সমস্যা গুলো সম্পর্কে বললেন সেগুলো খুবই সাধারণ। হ-স্ত-মৈ-থুন ও প-র্ণ-গ্রাফি আসক্তি আপনার মানসিক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে।
এখন আপনার প্রথম কাজ হলো সকল প্রকার খারাপ নেশা থেকে পুরোপুরি বেরিয়ে এসে বিয়ের আগে নিজেকে ফিট করার প্রস্তুতি গ্রহণ করা।
সকল প্রকার ভয়, হতাশা, দুশ্চিন্তা দূর করুন নিয়মিত শরীর চর্চা শুরু করুন,পাশাপাশি কেগ্যাল ব্যায়াম করুন। স্বাস্থ্যকর জীবন - যাপন করুন , পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ধূমপান বা কোনো নেশাজাত দ্রব্যে অভস্ত্য থাকলে সেগুলো থেকে বেরিয়ে আসুন।
নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন - খেজুর,মধু, রসুন, দুধ, ডিম, কলা, কুমড়ো বীজ প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার চেষ্টা করুন।
যৌ-ন চিন্তা করা, অপ্রয়োজনে মেয়েদের সাথে কথা বলা বন্ধ করুন। নিজের মনোবল দৃঢ় করুন।
নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, উত্তম জীবনসঙ্গীনীর জন্য দু'আ করুন।
আপনার এবং আপনার পরবর্তী জীবনের জন্য দু'আ ও শুভকামনা রইল।