09/06/2026
এটা লজ্জার না, এটা চিকিৎসাযোগ্য।
Postpartum Depression আগে ছিল না? নাকি আমরা তখন বুঝতাম না?
আগে মায়েরা চুপ করে কাঁদত, এখন তারা বলছে আমি ভালো নেই।
মেয়েরা নিজের অনুভূতি বলতে শিখেছে,
Social media-তে মানুষ নিজের গল্প শেয়ার করছে,
এই তো কিছুদিন হলো এক ডাক্তার মারা গেল, এই depression এর কারনে। সে জানে এই postpartum ডিপ্রেশন কি তার পরো বের হতে কী পারলো!!🙂
এর জন্য দরকার ফ্যামিলি সাপোর্ট,অবশ্য এটার জন্য ভাগ্য লাগে। আওয়াজ বাড়ছে কিন্তু সাপোর্ট কি সত্যিই বাড়ছে?
👉এইবার বলি এই postpartum depression আসলে কী ?
WHO অনুযায়ী, postpartum depression হলো প্রসব পরবর্তী সময়ে দেখা দেওয়া একটি ডিপ্রেসিভ ডিজঅর্ডার, যেখানে দীর্ঘস্থায়ী মন খারাপ, আগ্রহ কমে যাওয়া, শক্তি হ্রাস, ঘুম ও খাওয়ার সমস্যা এবং দৈনন্দিন কার্যক্ষমতা ব্যাহত হয়।
👉এখন বলি কোনো এটা গুরুত্বপূর্ণ,
এটা অবহেলা করলে মা ও শিশুর উপর প্রভাব পড়ে,
এমনকি suicidal thought
baby harm thought চলে আসে।
সূতরাং এটা হেলাফেলার বিষয় নয়।
👉এখান থেকে বের হওয়ার উপায় কি?
Counselling(কাউসেলিং)
family support
(specifically husband support👉Talk to her.
👉 Listen without judging.
👉 Let her feel that she is important.)
এবং দরকার পড়লে মেডিসিন।
👉শেষ উপদেশ:
মাকে একা না রাখা
কথা বলতে encourage করা
বিশ্রাম এবং সাহায্য করা।