Derma Vision/Evidence-Based Skincare

Derma Vision/Evidence-Based Skincare Evidence-based guidance for Healthy & Happy skin ➤ because you deserve the Right Care.....🧡💚
✳️Dr. Maliha Rahman✳️

18/07/2026

Sunscreen hisebe konta use koren?

প্রতিদিন চুল পড়ছে? তেল বা শ্যাম্পু বদলানোর আগে আসল কারণটা জানুন! 🛑💇‍♀️​চিরুনি চালালেই গোছা গোছা চুল চলে আসছে? কিংবা ঘরের...
13/07/2026

প্রতিদিন চুল পড়ছে? তেল বা শ্যাম্পু বদলানোর আগে আসল কারণটা জানুন! 🛑💇‍♀️
​চিরুনি চালালেই গোছা গোছা চুল চলে আসছে? কিংবা ঘরের মেঝেতে সারাক্ষণ চুল পড়ে থাকতে দেখে দুশ্চিন্তা হচ্ছে?
চুল পড়া শুরু হলেই আমরা সাধারণত অলৌকিক কোনো তেল বা ম্যাজিক শ্যাম্পুর খোঁজ করি। কিন্তু Dermatology science বলে, চুল পড়ার আসল কারণ লুকিয়ে থাকে আমাদের শরীরের ভেতরে এবং লাইফস্টাইলে‼️

​⭕ প্রতিদিন কতটুকু চুল পড়া স্বাভাবিক?

👉আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অনুযায়ী, একজন মানুষের প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া একদম স্বাভাবিক। এটি চুলের স্বাভাবিক জীবনচক্রের একটি অংশ। এর চেয়ে বেশি পড়লেই কেবল চিন্তার কারণ।🤷‍♀️

​⭕ চুল পড়ার প্রধান বৈজ্ঞানিক কারণগুলো কী কী?

👉​হরমোনের ভারসাম্যহীনতা: ছেলেদের ক্ষেত্রে অ্যান্ডোজেনেটিক অ্যালোপেসিয়া এবং মেয়েদের ক্ষেত্রে PCOS,থাইরয়েড বা প্রেগন্যান্সির পর হরমোনের ওঠানামার কারণে চুল পড়ে।

⭕​পুষ্টির অভাব: শরীরে আয়রন (Anemia), ভিটামিন D, ভিটামিন B12, জিঙ্ক এবং প্রোটিনের ঘাটতি থাকলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।
⭕ টাইফয়েড, ডেঙ্গু, বড় কোনো অপারেশন, অতিরিক্ত মানসিক স্ট্রেস বা হঠাৎ ক্র্যাশ ডায়েট করার ২-৩ মাস পর হুট করে প্রচুর চুল পড়তে শুরু করে।
⭕ ​ভুল হেয়ার কেয়ার: অতিরিক্ত হিট স্টাইলিং, রিবন্ডিং, এবং চুলে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা।

​✴️ Evidence-Based Solutions:
বৈজ্ঞানিকভাবে চুল পড়ার কারন বের করার জন্য এই স্টেপগুলো ফলো করুন:

📌​রক্ত পরীক্ষা করুন:
কোনো তেল কেনার আগে একজন ডাক্তারের পরামর্শে👉 Serum Ferritin (আয়রন), Thyroid profile এবং Vitamin D পরীক্ষা করে দেখুন শরীরে কোনো ঘাটতি আছে কি না।
📌​ডায়েটে নজর দিন:
চুল মূলত 'কেরাটিন' নামক প্রোটিন দিয়ে তৈরি। তাই প্রতিদিনের খাবারে ডিম, মাছ, বাদাম, ডাল এবং সবুজ শাকসবজি রাখুন।

📌​স্কাল্প পরিষ্কার রাখুন:
তেল দিয়ে দিনের পর দিন রেখে দিলে স্কাল্পে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যা চুল পড়া বাড়ায়। সপ্তাহে ২-৩ বার মাইল্ড শ্যাম্পু দিয়ে স্কাল্প পরিষ্কার রাখুন।

​অলৌকিক বিজ্ঞাপনে পা না দিয়ে, চুল পড়ার আসল কারণ জানুন এবং বৈজ্ঞানিক উপায়ে যত্ন নিন। চুল ও ত্বকের যে কোনো সমস্যার জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে যোগাযোগ করুন: Derma Vision/Evidence-Based Skincare পেইজে।


Dr-Maliha Rahman

শুধু ত্বকে মাখাই নয়; গ্লোয়িং স্কিনের জন্য ভিটামিন সি খাওয়াও কেন অত্যন্ত জরুরী?​স্কিনকেয়ারের কথা আসলেই আমরা শুধু সিরাম বা...
12/07/2026

শুধু ত্বকে মাখাই নয়; গ্লোয়িং স্কিনের জন্য ভিটামিন সি খাওয়াও কেন অত্যন্ত জরুরী?

​স্কিনকেয়ারের কথা আসলেই আমরা শুধু সিরাম বা ক্রিমের কথা ভাবি। কিন্তু আমরা ভুলে যাই যে, আমাদের ত্বক আমাদের শরীরেরই একটি অংশ। বাইরে থেকে হাজারো প্রোডাক্ট মাখলেও যদি শরীরের ভেতর পুষ্টির অভাব থাকে, তবে ত্বক কখনোই ভেতর থেকে উজ্জ্বল হবে না।
​ডার্মাটোলজিক্যাল সায়েন্স অনুযায়ী, সুস্থ ও দাগহীন ত্বকের জন্য প্রতিদিনের ডায়েটে ভিটামিন সি রাখা কেন অত্যন্ত জরুরী, আসুন জেনে নেওয়া যাক:

​১. ⛔কোলাজেন তৈরি:
​আমাদের ত্বককে টানটান, মসৃণ এবং তরুণ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো 'কোলাজেন' নামক প্রোটিন। কিন্তু আপনি কি জানেন? আমাদের শরীর ভিটামিন সি ছাড়া কোলাজেন তৈরি করতেই পারে না! আপনি যতই কোলাজেন সাপ্লিমেন্ট বা ক্রিম ব্যবহার করুন না কেন, শরীরে পর্যাপ্ত ভিটামিন সি না থাকলে ত্বক তার ইলাস্টিসিটি হারাবে এবং দ্রুত ঝুলে পড়বে।

​২. ⛔ভেতর থেকে সান প্রটেকশন:
​সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট (UV) রশ্মি আমাদের ত্বকে ফ্রি-র‌্যাডিক্যালস তৈরি করে কোষের মারাত্মক ক্ষতি করে, যা থেকে মেলাজমা বা মেছতা এবং কালচে দাগ হয়। ভিটামিন সি হলো একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি নিয়মিত খেলে তা শরীরের ভেতর থেকে এই ফ্রি-র‌্যাডিক্যালসের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে এবং সান ড্যামেজ প্রতিরোধ করে।

​৩. ⛔ক্ষত নিরাময় এবং ব্রণের দাগ দূর করা:
​আপনার কি ব্রণের দাগ সহজে সারতে চায় না? কিংবা ত্বকে কোনো ক্ষত হলে শুকাতে দেরি হয়? ভিটামিন সি ত্বকের নতুন কোষ তৈরি এবং ক্ষত নিরাময়ের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে ভেতর থেকে ত্বক দ্রুত হিল হয় এবং ব্রণের দাগ বা যেকোনো কালচে ছোপ দ্রুত হালকা হতে শুরু করে।

​৪. ⛔রক্ত সঞ্চালন বাড়িয়ে ন্যাচারাল গ্লো দেওয়া:
​ভিটামিন সি আমাদের শরীরে আয়রন শোষণ করতে সাহায্য করে। শরীরে আয়রনের মাত্রা ঠিক থাকলে রক্তস্বল্পতা দূর হয় এবং ত্বকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালন বাড়ে। এর ফলেই ত্বক ফ্যাকাসে ভাব কেটে গিয়ে ফিরে পায় একটি স্বাস্থ্যোজ্জ্বল, সতেজ এবং ন্যাচারাল গ্লো!

​🍋 প্রতিদিনের খাদ্যতালিকায় কী রাখবেন?
​আমাদের শরীর ভিটামিন সি নিজে তৈরি করতে পারে না এবং এটি জমাও রাখতে পারে না। তাই প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।
👉​খুব সহজ সোর্স হলো: লেবু, আমলকী, পেয়ারা, কাঁচামরিচ, কমলা, মালটা এবং স্ট্রবেরি।



Dr-Maliha Rahman

গরমে নিজের ত্বকের যত্ন নিন....👩‍⚕️
11/07/2026

গরমে নিজের ত্বকের যত্ন নিন....👩‍⚕️

ব্রণ বা Acne কেন হয়? জেনে নিন এর পেছনের আসল বিজ্ঞান‼️​আমরা অনেকেই ভাবি পলিউশন, ভাজাপোড়া খাওয়া বা ঠিকমতো মুখ না ধোয়ার কার...
10/07/2026

ব্রণ বা Acne কেন হয়? জেনে নিন এর পেছনের আসল বিজ্ঞান‼️

​আমরা অনেকেই ভাবি পলিউশন, ভাজাপোড়া খাওয়া বা ঠিকমতো মুখ না ধোয়ার কারণেই কেবল ব্রণ হয়। এগুলো আংশিক দায়ী হলেও, ব্রণের মূল কারণ কিন্তু লুকিয়ে আছে আমাদের ত্বকের ভেতরের কিছু বায়োলজিক্যাল পরিবর্তনের মধ্যে।

​বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে, ব্রণ হওয়ার পেছনে মূলত ৪টি মূল কারণ কাজ করে:

​১.📘অতিরিক্ত সিবাম বা তেল উৎপাদন (Excess Sebum):
আমাদের ত্বকের নিচে 'সেবাশিয়াস গ্ল্যান্ড' বা তেল গ্রন্থি থাকে। হরমোনের পরিবর্তন (বিশেষ করে বয়ঃসন্ধিকালে, পিরিয়ডের আগে বা স্ট্রেসের কারণে) এই গ্রন্থিগুলোকে উত্তেজিত করে তোলে, ফলে ত্বক প্রয়োজনের চেয়ে অনেক বেশি তেল বা সিবাম তৈরি করে।

​২.📘 ডেড স্কিন সেল বা মরা চামড়া জমে যাওয়া (Hyperkeratinization):
আমাদের ত্বক প্রতিনিয়ত পুরনো কোষ ঝরিয়ে নতুন কোষ তৈরি করে। কিন্তু যখন এই মরা চামড়াগুলো স্বাভাবিকভাবে ঝরে না গিয়ে অতিরিক্ত তেলের সাথে মিশে যায়, তখন রোমকূপ বা Skin Pores একদম বন্ধ (Clog) হয়ে যায়। একেই আমরা ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস বলি।

​৩.📘 ব্যাকটেরিয়ার আক্রমণ (Cutibacterium acnes):
আমাদের ত্বকে স্বাভাবিকভাবেই কিছু ব্যাকটেরিয়া বাস করে। কিন্তু যখন কোনো পোরস তেল এবং মরা চামড়া দিয়ে বন্ধ হয়ে যায়, তখন সেখানে অক্সিজেনের অভাব ঘটে। এই পরিবেশটি C. acnes নামক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য একদম পারফেক্ট! তারা সেখানে দ্রুত সংখ্যায় বাড়তে থাকে।

​৪.📘Inflammation:
ব্যাকটেরিয়ার এই অতিরিক্ত বেড়ে যাওয়াকে আমাদের শরীরের ইমিউন সিস্টেম একটি 'হুমকি' হিসেবে দেখে। তখন সেই জায়গায় রক্তপ্রবাহ বেড়ে যায় এবং শ্বেত রক্তকণিকা লড়াই করতে আসে। এর ফলেই ত্বক লাল হয়ে ফুলে ওঠে, ব্যথা হয় এবং পুঁজযুক্ত ব্রণের সৃষ্টি হয়।

​👩‍⚕️⛔ #ডার্মা ভিশন টিপস:📌📌
👉​ব্রণ দূর করতে স্ক্রাব দিয়ে মুখ জোরে জোরে ঘষাঘষি করা বন্ধ করুন। এতে ইনফ্লামেশন আরও বেড়ে যায়। এর চেয়ে এমন ক্লিনজার বা উপাদান ব্যবহার করুন যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত— যেমন: Salicylic Acid, যা পোরসের ভেতরে ঢুকে জমে থাকা তেল ও মরা চামড়া পরিষ্কার করে।

📌​আপনার ত্বকের ধরন অনুযায়ী অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সঠিক সায়েন্টিফিক স্কিনকেয়ার গাইডলাইন পেতে আমাদের পেজে মেসেজ করতে পারেন।


Dr-Maliha Rahman

14/03/2026
10/03/2026

কখনো কি ভেবেছেন Pancreatitis থেকে skin এর disease হতে পারে?

হ্যাঁ, হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ skin manifestation, যা Pancrease এর বিভিন্ন রোগের (যেমন: Acute/Chronic pancreatitis বা Pancreatic carcinoma)তে দেখা দেয়।

এটি মূলত skin এর Hypodermis / Subcutaneous fat layer এর একটা inflammation.

🔴 কিভাবে হয়?

Pancrease থেকে নির্গত এনজাইম—বিশেষ করে Lipase —blood এর মাধ্যমে skin এর subcuteneous fat cell এ পৌঁছে যায়, যা ত্বকের নিচের fat ভেঙে Fatty acids তৈরি করে এবং calcium এর সাথে মিশে Saponification ঘটায়। এর ফলে fat cell গুলো নষ্ট হয়ে যায় (Fat necrosis)।

🔴 ​কিভাবে চিনবেন?

✅ সাধারণত পায়ে (Pretibial area তে painfull Nodules দেখা দেয়।এই nodules গুলো অনেক সময় গলে গিয়ে ফেটে যায় এবং সেখান থেকে thick, yellowish, oily discharge নির্গত হয়।

✅ ​Migratory polyarthritis: অনেক ক্ষেত্রে এই চর্মরোগের সাথে জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিস দেখা দিতে পারে (যাকে অনেক সময় Schmid's triad বলা হয়: Panniculitis, Arthritis, and Eosinophilia)

🔴 ​Histopathology:

Biopsy করলে বিশেষ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়:

✅ ​"Ghost cells": এগুলো হলো Dead Adepocyte cells, যাদের Cell outline থাকে কিন্তু ভিতরে নিউক্লিয়াস থাকে না।

✅ ​Basophilic granular material:
deposition এর কারণে এমন দেখা যায়।

🔴 ​Treatment:

​এতে সরাসরি কোনো ক্রিম কার্যকর নয়। মূল চিকিৎসা হলো pancreatic disease এর সমাধান করলে ত্বকের এই সমস্যাগুলো সাধারণত নিজে থেকেই সেরে যায়।

  অথবা  🍁🍁🍁অনেকের  মুখে এক ধরনের ব্রাউন কালারের  ছোপ ছোপ দাগ  দেখা যায়। এ  ধরনের  pigmentation দেখলেই  আমরা  চিনতে  পারি...
28/01/2026

অথবা
🍁🍁🍁

অনেকের মুখে এক ধরনের ব্রাউন কালারের ছোপ ছোপ দাগ দেখা যায়। এ ধরনের pigmentation দেখলেই আমরা চিনতে পারি। একে বলা হয় মেছতা/ melasma.

আসুন, মেছতা নিয়ে কিছু কথা জানি:

🟢কিভাবে চিনবো?
👉 Hyperpigmented .

🟢কোন কোন জায়গায় বেশি হয়?
👉 Centrofacial, malar & mandibular region এ.

🟢 Primary triggering factor কি?
👉 Sun exposure.

🟢Second most important trigger কি?
👉 Female hormone.

🟢 কি কি কারনে হয়?
👉 1. Pregnancy. ( সাধারণত ডেলিভারির কয়েক সপ্তাহ পর চলে যায়).
2. Oral contraceptive pill(ocp).

3. Hormone replacement therapy( HRT).

4. Endocrine disorders (eg:- Thyroid autoimmunity).

5. Phenytoin & Finasteride therapy.

🟪🟪So, মেছতা থেকে বাঁচতে ব্যবহার করুন।
এবং
থাকলে correction করুন। 😊

Join our group: https://www.facebook.com/share/g/1APsrSWTDt/

Address

Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Derma Vision/Evidence-Based Skincare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share