Dr. Mahzabin Akter

Dr. Mahzabin Akter MBBS, BCS (Health) -
FCPS (Obstetrics and Gynecology)

‎​⚠️ সংবেদনশীল ছবি সতর্কতা: ​নিচের ছবিটি চিকিৎসা বিজ্ঞান ও জনসচেতনতার উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে। দুর্বল চিত্তের মানুষদের...
04/06/2026

‎​⚠️ সংবেদনশীল ছবি সতর্কতা: ​নিচের ছবিটি চিকিৎসা বিজ্ঞান ও জনসচেতনতার উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে। দুর্বল চিত্তের মানুষদের এড়িয়ে যাওয়ার অনুরোধ রইলো।

‎​অপারেশন থিয়েটারে সদ্য জন্ম নেওয়া এই নিষ্পাপ শিশুটির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য পুরো ওটি শান্ত হয়ে গিয়েছিল। অনেকেই হয়তো প্রথম দেখায় একে কোনো অলৌকিক ঘটনা বা কুসংস্কারের অথবা কোনো পাপের ফল এই চোখে দেখবেন। কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমি জানি, এর পেছনে লুকিয়ে আছে এক নির্মম চিকিৎসাবিজ্ঞান—যার নাম Anencephaly (অ্যানেনসেফালি)।

‎​আজকে আপনাদের সাথে শেয়ার করব কেন এমন বাচ্চার জন্ম হয়, কেনইবা এমন পরিস্থিতিতে আমাদের সিজার করতে হয় এবং কীভাবে একটু সচেতন হলেই এই ভয়াবহ জন্মগত ত্রুটি প্রতিরোধ করা সম্ভব।
‎​
‎⛔এটি আসলে কী?

‎​সহজ ভাষায়, মায়ের গর্ভে যখন একটি শিশু বড় হতে থাকে, তখন তার মস্তিষ্ক ও মেরুদণ্ড তৈরি হওয়ার জন্য একটি নালী গঠিত হয়, যাকে বলা হয় 'Neural Tube'। গর্ভধারণের একেবারে শুরুতে (প্রথম ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে) যদি এই নালীটি সঠিকভাবে বন্ধ না হয়, তবে শিশুর মস্তিষ্ক, মাথার খুলি এবং স্ক্যাল্পের একটি বড় অংশ আর তৈরি হতে পারে না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় Anencephaly।
‎​
‎⛔এমন বাচ্চার ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি কেন করতে হলো?

‎​অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে—যে বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, তাকে কেন নরমাল ডেলিভারি না করিয়ে সিজার করতে হলো? এর পেছনে প্রধান চিকিৎসাগত কারণগুলো হলো:

‎Anencephaly baby যখন ফুল টার্ম এ সনাক্ত হয় সাথে নিম্নলিখিত জটিলতা দেখা দেয়।

‎➡️​গর্ভকালীন জটিলতা: অ্যানেনসেফালি আক্রান্ত বাচ্চার গর্ভকালীন তাদের পজিশন বা অবস্থান ঠিক না থাকেলে (যেমন: উল্টো হয়ে থাকা বা ব্রিচ প্রেজেন্টেশন, আড়াআড়ি বা ট্রানভার্স প্রেসেন্টেশন)।

‎🔜​মায়ের স্বাস্থ্য ও নিরাপত্তা: জরায়ুর মুখ বা বার্থ ক্যানাল সঠিকভাবে ডাইলেট (প্রসারিত) না হলে জোরপূর্বক নরমাল ডেলিভারি করাতে গেলে মায়ের জরায়ু ফেটে যাওয়া বা মারাত্মক রক্তক্ষরণের ঝুঁকি থাকে।

‎➡️​জরুরি পরিস্থিতি: প্রসব বেদনা দীর্ঘস্থায়ী হলে বা মায়ের জীবন সংকটাপন্ন মনে হলে, গর্ভফুলের পজিশন নিচে থাকলে, মায়ের পুর্বে অস্ত্রোপচার জনিত / সিজারিয়ান ডেলিভারির ইতিহাস থাকলে জীবন বাঁচানোর স্বার্থেই চিকিৎসকদের দ্রুত সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নিতে হয়। এখানে মূল লক্ষ্য থাকে প্রসূতি মাকে সুস্থ ও নিরাপদ রাখা।

‎​⛔ সম্ভাব্য ঝুঁকির কারণগুলো কী কী?

‎​যদিও অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কারণ শনাক্ত করা যায় না, তবে চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী নিচের বিষয়গুলো এই ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়:

‎➡️​ফলিক অ্যাসিডের ঘাটতি: এটিই এই রোগ হওয়ার সবচেয়ে অন্যতম এবং প্রধান কারণ।

‎➡️​অনিয়ন্ত্রিত ডায়াবেটিস: গর্ভধারণের শুরুতে মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা।

‎➡️​উচ্চ তাপমাত্রা: গর্ভাবস্থার শুরুতে মায়ের তীব্র জ্বর হওয়া কিংবা অতিরিক্ত গরম পানির টাব বা সাউয়ারের সংস্পর্শে আসা।

‎➡️​ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় কিছু নির্দিষ্ট ওষুধ (যেমন: কিছু anti-seizure medication) সেবন করা।

‎➡️​পূর্বের ইতিহাস: পূর্বে কোনো গর্ভধারণে যদি neural tube defect থাকার ইতিহাস থাকে।

‎​⛔কীভাবে এটি প্রতিরোধ করা যায়? (সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ)

‎​অ্যানেনসেফালির সব ঘটনা হয়তো রোধ করা সম্ভব নয়, তবে একটু সচেতন হলে এই ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব:

‎​➡️পরিকল্পিত গর্ভধারণ ও ফলিক অ্যাসিড গ্রহণ সন্তান নেওয়ার পরিকল্পনা করার অন্তত ১ মাস আগে থেকে শুরু করে গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ পর্যন্ত প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম (০.৪ মি.গ্রা.) ফলিক গ্রহণ করলে এই মারাত্মক ত্রুটির ঝুঁকি প্রায় ৮০% পর্যন্ত কমিয়ে দেয়।

‎➡️গর্ভধারণের আগে স্বাস্থ্য পরীক্ষা:

‎➡️ মা হতে যাওয়ার আগে ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে আনতে হবে

‎➡️নিয়মিত কোনো ওষুধ চললে তা গর্ভাবস্থার জন্য নিরাপদ কি না, তা চিকিৎসকের সাথে পর্যালোচনা করতে হবে।

‎➡️উচ্চ জ্বর বা উত্তাপ এড়ানো: গর্ভাবস্থার শুরুতে উচ্চ জ্বর হলে অবহেলা না করে দ্রুত প্যারাসিটামল বা চিকিৎসকের পরামর্শে জ্বর নিয়ন্ত্রণে আনতে হবে।

‎​🔍 গর্ভাবস্থায় কীভাবে এটি শনাক্ত করা যায়?

‎​নিয়মিত গর্ভকালীন পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থার প্রথম দিকেই এটি ধরা পড়ে: ​

‎➡️আল্ট্রাসাউন্ড (USG): গর্ভাবস্থার ১১ থেকে ১৪ সপ্তাহের মধ্যে করা অ্যানোমালি স্ক্যান (Anomaly Scan)-এর মাধ্যমে এই ত্রুটি শতভাগ নিশ্চিতভাবে ধরা পড়ে।

‎​শেষ কথা:
‎অ্যানেনসেফালি আক্রান্ত শিশুরা সাধারণত জন্মের কয়েক ঘণ্টা বা বড়জোর কয়েকদিনের বেশি বেঁচে থাকে না। এই কষ্টদায়ক পরিস্থিতি কোনো মা-বাবার জন্যই কাম্য নয়। তাই আসুন, অলৌকিক বা কুসংস্কারে বিশ্বাস না করে চিকিৎসাবিজ্ঞানকে জানুন, সচেতন হোন। সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় থেকেই ফলিক অ্যাসিড নিশ্চিত করুন।

‎​আপনার একটি ছোট্ট সচেতনতা বাঁচাতে পারে একটি অনাগত প্রাণ। তথ্যটি শেয়ার করে আপনার পরিচিত সবাইকে জানার সুযোগ করে দিন।

‎⛔ছবিটি রোগীর অনুমতি নিয়ে তোলা হয়েছে।

‎​

চিকিৎসক হিসেবে প্রতিদিনই নানা ধরনের মানুষের সঙ্গে দেখা হয়। তাদের কেউ কেউ শুধু রোগী নন, হয়ে ওঠেন একেকটি গল্পের চরিত্র। এম...
30/05/2026

চিকিৎসক হিসেবে প্রতিদিনই নানা ধরনের মানুষের সঙ্গে দেখা হয়। তাদের কেউ কেউ শুধু রোগী নন, হয়ে ওঠেন একেকটি গল্পের চরিত্র। এমনই একটি মজার এবং শিক্ষণীয় ঘটনা শেয়ার করি।

আমার চেম্বারে এসেছিলেন বৃষ্টি (ছদ্মনাম)। সাথে তার মা এবং স্বামী।

রোগীকে দেখে বুঝলাম— খুব শান্ত স্বভাবের মেয়ে। লম্বা গড়ন, চাপা গায়ের রং, কোকড়া এলো চুল, ভদ্র আর মিতভাষী।

স্বামীটিও নিরীহ ধরনের মানুষ। চুপচাপ বসে আছেন।

তবে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণে ছিলেন রোগীর মা। কথা বলার ধরনেই বোঝা যাচ্ছিল— উনিই পরিবারের সবচেয়ে অভিজ্ঞ সদস্য!

বসতেই তিনি বললেন—

ম্যাডাম, আমার মেয়ের বাচ্চা হয় না। সবার আগে হারমোন (Hormone) টেস্ট করবেন।

আমি একটু হেসে বললাম—

আচ্ছা, হারমোন (Hormone) টেস্ট করবো।

আমার হাসি দেখে হয়তো উনি বুঝতে পারলেন শব্দটা একটু ভুল বলেছেন। এরপর বেশ নরম গলায় বললেন—

আমরা লেখাপড়া জানি না ম্যাডাম, যা শুনেছি তাই বললাম।

আসলে এখন হরমোন শব্দটা এমনভাবে পরিচিত হয়ে গেছে যে, অনেকেই মনে করেন যেকোনো সমস্যার শুরু আর শেষ— এই টেস্টেই!

যাই হোক, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হলো।

রিপোর্ট হাতে নিয়ে দেখি— সমস্যাটা আসলে মেয়ের না, স্বামীর।

বীর্যে কোনো শুক্রাণু নেই।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়— Azoospermia।

আমি ধীরে ধীরে কাউন্সেলিং শুরু করলাম—

দেখুন, আপনার স্বামীর একটি সমস্যা ধরা পড়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। আরও কিছু চিকিৎসা ও পরামর্শের জন্য ঢাকায় যেতে হবে।

আমার কথা শেষ হওয়ার আগেই রোগীর মা তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন—

তারমানে আমার মেয়ের কোনো সমস্যা নাই, তাই তো?

মুখে তখন চাপা স্বস্তির হাসি।

ঠিক সেই সময় এতক্ষণ চুপ থাকা আমার এসিস্ট্যান্ট বলে ফেললো—

না না, আপনার মেয়ের কোনো দোষ নাই। সব দোষ আপনার জামাইয়ের!

কথাটা শুনে রোগীর মা যেন আরও আশ্বস্ত হয়ে গেলেন।

তারপর খুব খুশি হয়ে বললেন—

ম্যাডাম, তাহলে এখন আমার মেয়ের অন্যান্য সমস্যাগুলোর চিকিৎসা দেন।

আর আমি তখন মনে মনে ভাবছি—

বেচারা জামাই! আজ বাসায় গিয়ে না জানি কী অপেক্ষা করছে! 😄

আসুন, এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি-

পুরুষ বন্ধ্যাত্ব অথবা নারী বন্ধ্যাত্ব কোনো দোষারোপের খেলা নয়। এটি সমাধানে প্রয়োজন স্বামী-স্ত্রীর সম্মিলিত প্রচেষ্টা। অনেক ক্ষেত্রে সমস্যাটি পুরুষের, অনেক ক্ষেত্রে নারীর, আবার কখনো দুজনেরই কিছু কারণ থাকতে পারে।

আর হরমোন টেস্ট সব সমস্যার একমাত্র সমাধান— এই ধারণাটাও ঠিক নয়। সঠিক রোগ নির্ণয় হয় রোগীর উপসর্গ, ইতিহাস এবং প্রয়োজনীয় পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।

Azoospermia সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন।

আসসালামু আলাইকুম।আজ ১০ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ সবার জীবনে ...
28/05/2026

আসসালামু আলাইকুম।

আজ ১০ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

রাত ৯টা। অপারেশন থিয়েটারের বাইরে পরিবার অপেক্ষা করছে। সবার মুখে উদ্বেগ—“অপারেশন ঠিকঠাক হবে তো?”রোগীকে ধীরে ধীরে অপারেশন ...
24/05/2026

রাত ৯টা। অপারেশন থিয়েটারের বাইরে পরিবার অপেক্ষা করছে। সবার মুখে উদ্বেগ—“অপারেশন ঠিকঠাক হবে তো?”

রোগীকে ধীরে ধীরে অপারেশন থিয়েটারে নেওয়া হলো।

সেখানে সার্জন প্রস্তুত… কিন্তু অপারেশন শুরু হওয়ার আগেই আরেকজন ডাক্তার রোগীর পাশে এসে দাঁড়ালেন।

তিনি শান্ত গলায় বললেন—
“চিন্তা করবেন না, আমি পুরো সময় আপনার সাথে আছি।”

এই মানুষটিই হলেন Anaesthesiologist (অ্যানেস্থেসিওলজিস্ট)।

অনেকেই ভাবেন অপারেশনে শুধু সার্জনই কাজ করেন। কিন্তু বাস্তবে অপারেশনের পুরো সময় রোগীকে নিরাপদ রাখা, ব্যথামুক্ত রাখা এবং শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ সিস্টেম সচল রাখার দায়িত্বে থাকেন অ্যানেস্থেসিওলজিস্ট।

১. অপারেশনের আগে
➡️রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন
➡️কোন ধরনের অ্যানেস্থেসিয়া (অজ্ঞান/নাম্ব করা) দেওয়া হবে তা ঠিক করেন
➡️রোগীকে ঝুঁকি ও প্রক্রিয়া সম্পর্কে জানান

২. অপারেশনের সময়
➡️রোগীকে অজ্ঞান বা ব্যথামুক্ত রাখেন।
➡️হার্টবিট, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাস সবসময় মনিটর করেন
➡️প্রয়োজন হলে ওষুধ বা অক্সিজেন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

৩. অপারেশনের পরে
➡️রোগীর জ্ঞান ফেরানো
➡️ব্যথা কমানোর ব্যবস্থা করা
➡️কোনো জটিলতা হলে তা সামলানো

অপারেশন শেষে যখন পরিবার শুনে—
“অপারেশন সফল হয়েছে।”

তখন অনেকেই সার্জনের নাম মনে রাখেন…
কিন্তু পর্দার আড়ালে যে আরেকজন ডাক্তার সারাক্ষণ রোগীর নিরাপত্তা নিশ্চিত করে গেছেন তা জানতে পারেন না।

তাই মনে রাখুন—
সার্জন অপারেশন করেন, আর Anaesthesiologist নিশ্চিত করেন রোগী যেন নিরাপদে সেই অপারেশন পার করে আসতে পারেন।

ছবিটি একটি গুরুত্বপূর্ণ সিজারিয়ান অপারেশনের সময় ধারণ করা হয়েছে। ছবিতে আমার পাশে উপস্থিত আছেন ডা. মো. ওলীউল্লাহ
এসোসিয়েট প্রফেসর,
ডিপার্টমেন্ট অব অ্যানেস্থেসিয়া, পেইন, প্যালিয়েটিভ অ্যান্ড ইনটেনসিভ কেয়ার ইউনিট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

অনেকেই মনে করেন পরিবারের বা কাছের মানুষের রক্ত দেওয়াই সবচেয়ে নিরাপদ। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা।​বিশেষ কিছু ক...
20/05/2026

অনেকেই মনে করেন পরিবারের বা কাছের মানুষের রক্ত দেওয়াই সবচেয়ে নিরাপদ। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা।

​বিশেষ কিছু ক্ষেত্রে বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে বা স্বামী/স্ত্রীর রক্ত রোগীর শরীরে দেওয়ার পর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। চিকিৎসা পরিভাষায় একে GVHD (Graft Versus Host Disease) বলা হয়।

হাম থেকে সুরক্ষার উপায়✔️ হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় সময়মতো শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করা।✔️ শিশুর বয়স ৯ মাস পূর...
14/05/2026

হাম থেকে সুরক্ষার উপায়

✔️ হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় সময়মতো শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করা।

✔️ শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে হাম-রুবেলা (এমআর) ১ম ডোজ এবং

✔️ ১৫ মাস পূর্ণ হলে ২য় ডোজ টিকা নিশ্চিত করুন

✔️ ২ বছরের কম বয়সি যে সকল শিশু হাম-রুবেলা (এমআর) টিকা এখনো গ্রহণ করেনি, তাদের জন্য অতি দ্রুত এই টিকা নিশ্চিত করুন

🔹 ইপিআই কেন্দ্র

✔️ নিয়মিত টিকাদান কার্যক্রমে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া হয়। আপনার নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র থেকে শিশুর টিকা নিন।

⚠️ মনে রাখবেন; সম্পূর্ণ সুরক্ষা পেতে আপনার শিশুকে অবশ্যই সময়মত দুই ডোজ টিকা দিতে হবে।

✔️ হামের সংক্রমণ রুখে দিতে আপনার দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি।

✔️ আপনার শিশুকে সুরক্ষিত রাখতে অনুগ্রহ করে এই কাঙ্ক্ষিত আচরণগুলো মেনে চলুন।

✔️ আপনার পরিবার ও প্রতিবেশীদের এই তথ্যগুলো জানিয়ে দিন এবং তাদেরও এসব আচরণ মেনে চলতে উৎসাহিত করুন।

#হাম
#হাম_রুবেলা
#টিকাদান
#শিশুরস্বাস্থ্য
িকা
#স্বাস্থ্যসচেতনতা
#টিকাইসুরক্ষা
#জাতীয়টিকাদান





দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬সচরাচর জিজ্ঞাসা (FAQs)🔹 হাম-রুবেলা সম্পর্কে জানুন✔️ হাম ও রুবেলা ভাইরাসজনিত ...
14/05/2026

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

সচরাচর জিজ্ঞাসা (FAQs)

🔹 হাম-রুবেলা সম্পর্কে জানুন

✔️ হাম ও রুবেলা ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়

✔️ শিশুদের জন্য হাম বিশেষভাবে ঝুঁকিপূর্ণ; এর ফলে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্বসহ নানা জটিলতা হতে পারে

✔️ হামের লক্ষণ হলো জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা দেওয়া

🔹 কেন টিকা জরুরি

✔️ টিকাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সময়মতো টিকা দিলে শিশুকে সুরক্ষা দেওয়া যায়। নিয়মিত টিকাদান সূচি অনুযায়ী শিশুর ৯ মাস পূর্ণ হলে ১ম ডোজ এবং ১৫ মাস পূর্ণ হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়

✔️ বিভিন্ন এলাকায় সংক্রমণ দেখা যাওয়ায় প্রতিরোধে সরকার টিকাদান কর্মসূচি পরিচালনা করছে

🔹 টিকাদান তথ্য

✔️ ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে

✔️ ৬ মাসের কম বয়সী শিশুরা সাধারণত মায়ের কাছ থেকে প্রাপ্ত প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা পায়, তাই তাদের এই টিকা নেওয়ার প্রয়োজন নেই

✔️ সকল ইপিআই কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে টিকা পাওয়া যাবে

✔️ আগে টিকা নেওয়া থাকলেও অতিরিক্ত ডোজ হিসেবে আবারও নেওয়া যাবে তবে লক্ষ্য রাখতে হবে পূর্ববর্তী ডোজ থেকে ২৮ দিন পর এই টিকা নিতে পারবে

✔️ জ্বরে আক্রান্ত বা গুরুতর অসুস্থ শিশু সুস্থ না হওয়া পর্যন্ত টিকা নিতে পারবে না

✔️ বিশ্বের অনেক দেশেই এই টিকা ব্যবহৃত হয় এবং এটি নিরাপদ ও কার্যকর

#হাম_রুবেলা
#টিকাদান
#শিশুরস্বাস্থ্য
#স্বাস্থ্যসচেতনতা
#হামপ্রতিরোধ
#রুবেলাপ্রতিরোধ
#টিকাইসুরক্ষা
#জাতীয়টিকাদান





মেয়েদের অকালপক্ক বয়ঃসন্ধি কী এবং কেন হয়?মেয়েদের অকালপক্ক বয়ঃসন্ধি বা Precocious Puberty হলো এমন অবস্থা যেখানে স্বাভাবিক ...
12/05/2026

মেয়েদের অকালপক্ক বয়ঃসন্ধি কী এবং কেন হয়?

মেয়েদের অকালপক্ক বয়ঃসন্ধি বা Precocious Puberty হলো এমন অবস্থা যেখানে স্বাভাবিক বয়সের আগেই বয়ঃসন্ধির লক্ষণ শুরু হয়। সাধারণভাবে মেয়েদের ক্ষেত্রে ৮ বছরের আগে স্তন বৃদ্ধি, দ্রুত উচ্চতা বাড়া, বগল বা যৌনাঙ্গে লোম গজানো, বা ১০ বছরের আগে মাসিক শুরু হলে সেটিকে অকালপক্ক বয়ঃসন্ধি ধরা হয়।

⛔কেন হয়?

এর কারণ দুইভাবে বোঝানো হয়:

১. মস্তিষ্ক থেকে হরমোন দ্রুত সক্রিয় হওয়া (Central Precocious Puberty), এটি সবচেয়ে সাধারণ। মস্তিষ্কের একটি অংশ (hypothalamus–pituitary axis) সময়ের আগেই puberty শুরু করে দেয়।

✅ সম্ভাব্য কারণ:

* বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট কারণ পাওয়া যায় না
* পারিবারিক বা জিনগত প্রভাব
* অতিরিক্ত ওজন বা স্থূলতা
* বিরল ক্ষেত্রে মস্তিষ্কের টিউমার, আঘাত, সংক্রমণ ইত্যাদি।

২. শরীরে অতিরিক্ত হরমোন তৈরি হওয়া (Peripheral Precocious Puberty), এক্ষেত্রে ডিম্বাশয়, অ্যাড্রিনাল গ্রন্থি বা অন্য উৎস থেকে অতিরিক্ত estrogen তৈরি হয়।

✅ কারণ হতে পারে:

* ডিম্বাশয়ের cyst বা টিউমার
* অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা
* কিছু বিরল হরমোনজনিত রোগ
* বাইরে থেকে hormone-containing cream/medicine ব্যবহার।

⛔কী কী লক্ষণ দেখা যায়?

✅৮ বছরের আগে:
* স্তন দ্রুত বড় হওয়া
* উচ্চতা হঠাৎ দ্রুত বাড়া
* বগল বা যৌনাঙ্গে লোম
* শরীরের গন্ধ পরিবর্তন
* ব্রণ
মানসিক পরিবর্তন বা mood swing

✅১০ বছরের আগে:
* মাসিক শুরু হওয়া

⛔কেন এটি গুরুত্বপূর্ণ?

অকালপক্ক বয়ঃসন্ধিতে শুরুতে শিশু লম্বা দেখালেও পরে হাড়ের বৃদ্ধি দ্রুত বন্ধ হয়ে যেতে পারে, ফলে চূড়ান্ত উচ্চতা কম হতে পারে। এছাড়া মানসিক চাপ, আত্মবিশ্বাসের সমস্যা বা সামাজিক অস্বস্তিও হতে পারে।

⛔কখন ডাক্তার দেখানো উচিত?

✅যদি ৮ বছরের আগেই:
* স্তন বৃদ্ধি হয়।
* দ্রুত শারীরিক পরিবর্তন হয়।

✅যদি ১০ বছরের আগে:
* মাসিক হয়।

ডা. মাহজাবীন আক্তার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা)

#অকালপক্ক_বয়ঃসন্ধি

#শিশুস্বাস্থ্য
#কিশোরীবিকাশ
#হরমোনসমস্যা
#মেয়েদের_স্বাস্থ্য
#শিশুর_বয়ঃসন্ধি








#স্বাস্থ্যসচেতনতা
#ডাক্তারপরামর্শ
#শিশুচিকিৎসা
#কৈশোর
#নারীস্বাস্থ্য

05/05/2026
Adolescent pregnancy বা কিশোর বয়সে গর্ভধারণ কী এবং এর ফলে কী কী জটিলতা হতে পারে?কিশোর বয়সে গর্ভধারণ (Adolescent pregnanc...
29/04/2026

Adolescent pregnancy বা কিশোর বয়সে গর্ভধারণ কী এবং এর ফলে কী কী জটিলতা হতে পারে?

কিশোর বয়সে গর্ভধারণ (Adolescent pregnancy) বলতে সাধারণত ১০–১৯ বছর বয়সী মেয়েদের গর্ভধারণকে বোঝায়। এই বয়সে শরীর ও মানসিক বিকাশ পুরোপুরি সম্পন্ন না হওয়ায় গর্ভধারণ মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

⛔কেন এটি গুরুত্বপূর্ণ?

এই বয়সে মেয়েদের শরীর এখনো পূর্ণাঙ্গভাবে প্রসবের জন্য প্রস্তুত থাকে না, ফলে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। সম্ভাব্য জটিলতাসমূহ নিতে তুলে ধরা হলো।

⛔ মায়ের শারীরিক জটিলতা

➡️রক্তস্বল্পতা (Anemia)
কিশোরীদের মধ্যে রক্তস্বল্পতা বেশি দেখা যায়, যা গর্ভাবস্থায় আরও বাড়তে পারে।
➡️উচ্চ রক্তচাপ ও প্রি-এক্ল্যাম্পসিয়া (Preeclampsia)
এটি মা ও শিশুর জন্য মারাত্মক হতে পারে।
➡️কঠিন প্রসব (Obstructed labor)
পেলভিস ছোট থাকায় স্বাভাবিক প্রসব কঠিন হয়ে যেতে পারে।
➡️অতিরিক্ত রক্তক্ষরণ (Postpartum hemorrhage)
প্রসবের সময় বা পরে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।

⛔শিশুর জটিলতা

➡️কম ওজন নিয়ে জন্ম (Low birth weight)
➡️অকাল জন্ম (Preterm birth)
➡️নবজাতকের মৃত্যু ঝুঁকি বেশি

⛔মানসিক ও সামাজিক সমস্যা

➡️মানসিক চাপ, ভয়, হতাশা
➡️পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া
➡️সামাজিক বৈষম্য বা বঞ্চনা
➡️পরিবার ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি

⛔দীর্ঘমেয়াদি প্রভাব

➡️মা ও শিশুর অপুষ্টি
➡️ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি
➡️কর্মজীবন ও শিক্ষা ব্যাহত হওয়া

⛔প্রতিরোধের উপায় (সংক্ষেপে)

➡️সঠিক যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা
➡️বাল্যবিবাহ প্রতিরোধ
➡️পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা
➡️স্বাস্থ্যসেবার সহজলভ্যতা

ডা. মাহজাবীন আক্তার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা)

#গর্ভাবস্থা
#মায়েরস্বাস্থ্য
#শিশুরস্বাস্থ্য




#গর্ভকালীনডায়াবেটিস









Address

Kakrail
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahzabin Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share