17/08/2026
Nighttime Leg Muscle Cramp
মাঝরাতে ঘুম ভেঙে গেল পায়ের ব্যথায়, হাঁটুর নিচে পিছনের মাংসপেশি যাকে কাফ মাসল (calf muscle) বলা হয় , সেটা চাবানোর ফলে অসহ্য যন্ত্রণা হতে থাকল।
কেন এমন হয়?
পানিস্বল্পতা, ভিটামিনের অভাব বা লবন জাতীয় (ইলেকট্রলাইটস) পদার্থের ঘাটতি হলে এমনটি হতে পারে বলে ধারণা।
সম্প্রতি এক গবেষণায় বলা হচ্ছে ঘুমের সময় পায়ের অবস্থানের কারণে এমনটি হয়; দীর্ঘক্ষণ চিৎ হয়ে শুয়ে থাকলে পায়ের আঙুলগুলি উর্ধমুখী থাকে, এর ফলে কাফ মাসল সংকুচিত অবস্থায় থাকে। ঘুমের ভিতরে অনেক সময় এভাবে থাকায় কাফ মাসলের তীব্র সংকোচন হয় বা পা চাবাতে থাকে।
এ ছাড়া অন্যান্য কারণগুলি মধ্যে কিছু কিছু ঔষধের ( যেমন, আজমা ইনহেলার, ডাইইউরেটিক্স, স্ট্যানিন) পার্শ্বপ্রতিক্রিয়া, জ্বর, ক্লান্তি বা অবসন্নতা (fatigue) , ওজন কমতে থাকা, কম রক্ত সঞ্চালন, মেরুদণ্ডের নিচের অংশ সরু হয়ে যাওয়া, পার্কিনসন্স ডিজিসে ওমন হতে পারে।