02/06/2026
এইজন্য আপনার সন্তানকে আপনি অনেক বড় কিছু বানাইতে না পারলেও। কখনো এটা নিয়ে আফসোস করবেন না।কারণ আপনার সন্তানকে যদি ধার্মিক শিক্ষা দিতে পারেন। ইসলামের আলো আর মানবিকতার শক্তি দিয়ে যদি তাদের কে বড় করতে পারেন। আপনার সন্তানকে বড় BCS ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো লাগবে না। তাকে মানুষ এর মতো মানুষ রুপে তৈরি করুন।এই মা হয়তো একটা সময় গর্ব করে বলতেন সবাই কে যে, আমার সন্তানরা অনেক বড় চাকরি করে অনেক বড় ডিগ্রী ধারী হয়েছে।
ডিগ্রি দিয়ে কী হয়? বড় পদ, অঢেল টাকা আর সমাজের উঁচুতলার তকমা দিয়ে কী হয়, যদি মানুষের বুকের ভেতরটা একটা জড় বস্তু কিংবা একটা কংক্রিটের টুকরোতে পরিণত হয়?রাজধানীর মিরপুর থেকে উদ্ধার হওয়া ৭২ বছর বয়সী এক বৃদ্ধা মায়ের পচনধরা লাশের খবরটি আমাদের মুখে চুনকালি লেপ্টে দিয়েছে। খবরটি পড়ার পর নিজের অজান্তেই গা শিউরে ওঠে, চোখ ফেটে জল আসে আর মনের ভেতর এক তীব্র ক্ষোভ ও ঘৃণা জন্ম নেয়। প্রায় এক সপ্তাহ আগে মা মারা গেছেন। তার লাশটা ঘরে পড়ে পচছিল। কিন্তু এই আধুনিক যুগের ব্যস্ত, সভ্য ও তথাকথিত ‘উচ্চশিক্ষিত’ সন্তানেরা মায়ের একটিবারের জন্যও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি!পড়ালেখা ও পদের অহংকার যখন শূন্যে মিলিয়ে যায়মৃত সেই মায়ের সন্তান কারা? জানলে আপনার মাথা হেট হয়ে যাবে।একজন সন্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যুগ্ম সচিবআরেকজন সন্তান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক!আরেকজন থাকেন সুদূর কানাডায়!আর এক মেয়ে ছিলেন পাশের কক্ষেই, কিন্তু তিনিও মায়ের খবর জানতেন না!যে মা নিজের জীবনের সমস্ত সুখ, আরাম আর স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের এই পর্যায়ে নিয়ে এসেছিলেন, সেই মায়ের শেষ দিনগুলো কেটেছে চরম অবহেলা, অপরিচ্ছন্নতা আর একাকীত্বে। মৃত্যুর পরও মায়ের শরীরটা যখন বিছানায় গলে যাচ্ছিল, তখনও সন্তানরা নিজেদের এসি রুমের বিলাসী জীবন আর ফাইলের স্তূপে এতটাই ব্যস্ত ছিলেন যে, একটা ফোন করে মায়ের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার সময়ও তাদের হয়নি।
লেখা সাজিদুর রহমান সাজিদ