Dr. Sadikul Islam

Dr. Sadikul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sadikul Islam, Doctor, Savar, Dhaka.

গ্রাজুয়েট আয়ুর্বেদীক মেডিকেল প্রাক্টিশনার
B.A.M.S ( ঢাবি), CCF( ইন্ডিয়া), CDV ( চর্ম ও যৌনরোগ),
PGT ( ক্লিনিক্যাল নিউট্রিশন এন্ড ডায়াটেটিকস)
[ চর্ম-যৌন, বাতব্যাথা, ও ন্যাচারাল মেডিসিন অভিজ্ঞ]
স্বাস্থ্য অধিদপ্তরের রেজি: A-464

30/07/2026

আমরা ওজন কমানোর কথা ভাবলে প্রথমেই মনে করি জিমে ঘাম ঝরানো বা কঠিন ডায়েটই সব কাজ করে।
কিন্তু বিজ্ঞান বলে ওজন কমানোর আসল গল্পটা একটু আলাদা।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে,
যখন শরীরের ফ্যাট অক্সিডাইজ (oxidation) হয়, তখন সেটা কার্বন ডাইঅক্সাইড (CO₂) এবং পানি (H₂O)-তে রূপান্তরিত হয়।
তার প্রায় ৮৪% ফ্যাট আমাদের নিঃশ্বাসের মাধ্যমে CO₂ হিসেবে বের হয়, আর বাকি ১৬% পানি হয়ে ঘাম, প্রস্রাব বা অন্যান্য তরল হিসেবে বের হয়।
তার মানে আপনি যে ফ্যাট পোড়ান, তার প্রায় ৮৪% শরীর ছেড়ে যায় কার্বন ডাই অক্সাইড হয়ে, ফুসফুস দিয়ে।
বাকি অংশটা যায় পানি হয়ে, ঘাম, প্রস্রাবর মাধ্যমে।
আপনি শুধু কী খান বা কতটা দৌড়ান সেটাই সব কিছু নয়,
কীভাবে শ্বাস নেন, সেটাও ওজন কমানোর খেলায় বড় ফ্যাক্টর।
যখন আপনি অগভীর, তাড়াহুড়োর শ্বাস নেন,
শরীর স্ট্রেসে থাকে, কর্টিসল বাড়ে, ফ্যাট আটকে থাকে।
আর যখন আপনি ধীরে, গভীরভাবে শ্বাস নেন,
অক্সিজেন বাড়ে, মেটাবলিজম জাগে, শরীর ফ্যাট ছাড়তে শুরু করে।
এই কারণেই অনেক মানুষ ডায়েট করে, ব্যায়াম করে, তবু পেটের মেদ কমে না।
কারণ শরীর এখনো “সারভাইভাল মোডে” আটকে আছে।
ব্রিদিং এক্সারসাইজ সেই মোড বদলায়।
তাই পরের বার যখন দৌড়াবেন, হাঁটবেন, বা শুধু বসে থাকবেন,
ধীরে শ্বাস নিন এবং ধীরে শ্বাস ছাড়ুন। মেডিটেশন এরকম ক্ষেত্রে অনেক উপকারী।

30/07/2026

রেগে না গিয়ে, আত্নবিশ্বাস না হারিয়ে যেকোনো কিছু শুনতে পারার সক্ষমতাই হলো শিক্ষা ।

মানুষের পরিপাকতন্ত্রে ১০০ মিলিয়নেরও বেশি নিউরন থাকায় একে "দ্বিতীয় মস্তিষ্ক" বলা হয়, যা মস্তিষ্কের ওপর নির্ভর না করেই স্ব...
28/07/2026

মানুষের পরিপাকতন্ত্রে ১০০ মিলিয়নেরও বেশি নিউরন থাকায় একে "দ্বিতীয় মস্তিষ্ক" বলা হয়, যা মস্তিষ্কের ওপর নির্ভর না করেই স্বাধীনভাবে চিন্তা করতে, অনুভূতি প্রকাশ করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। ইনটুইশন বা "গাট ফিলিং"-এর মাধ্যমে এই অঙ্গটি মানবদেহে বিপদের সতর্কবার্তা পাঠায়। মানবদেহের অন্যান্য অঙ্গের মধ্যে অন্ত্রই একমাত্র অঙ্গ, যার এমন স্বায়ত্তশাসিত কাজ করার ক্ষমতা রয়েছে।

21/07/2026

প্রত্যেকের শরীরেই ক্যান্সার আছে (৭০০ এর বেশি ক্যান্সার জিন শনাক্ত করা হয়েছে যাদের মিউটেশনের ফলে ক্যান্সারে রুপান্তর হয়)। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ( Immune system) এটার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ভাবে লড়াই করে৷ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি এর সাথে তাল মিলিয়ে চলতে না পারে, তবে আজ হোক বা কাল এটি আপনাকে ধরে ফেলবে৷
সুতরাং ইমিউনিটি নিয়ে ভাবুন কারন Prevention is Better than Cure.

ডিম ধুয়ে ফ্রিজে রাখা থেকে বিরত থাকুন। ডিমের খোসার ওপর থাকা প্রাকৃতিক সুরক্ষামূলক স্তর ব্যাকটেরিয়ার প্রবেশ ঠেকাতে সাহায...
18/07/2026

ডিম ধুয়ে ফ্রিজে রাখা থেকে বিরত থাকুন। ডিমের খোসার ওপর থাকা প্রাকৃতিক সুরক্ষামূলক স্তর ব্যাকটেরিয়ার প্রবেশ ঠেকাতে সাহায্য করে। ধোয়ার ফলে এই স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ডিম দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। তাই পরিষ্কার ডিম না ধুয়েই ফ্রিজে রাখুন, আর ব্যবহারের ঠিক আগে ধুয়ে নিন।

ফার্মের মুরগীর দ্রুত ওজন বাড়ার জন্য যেই মেডিসিন(হেভি মেটাল) খাওয়ানো হয় তা মানব দেহের জন্য ক্ষতিকর। কিন্তু ভালো খবর হচ্ছে...
02/07/2026

ফার্মের মুরগীর দ্রুত ওজন বাড়ার জন্য যেই মেডিসিন(হেভি মেটাল) খাওয়ানো হয় তা মানব দেহের জন্য ক্ষতিকর।
কিন্তু ভালো খবর হচ্ছে , মুরগির লিভার ও কিডনির মাধ্যমে ৭০% মেডিসিন নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি ৩০% এর কিছু অংশ মুরগীর হার্ট, লিভার, হাড় ও চামড়ায় জমা হয়।

এজন্য আপনি যদি ফার্মের মুরগী রান্না বা খাওয়ার সময়, এই অংশ গুলো পরিহার করেন তাহলে কিন্তু ফার্মের মুরগী খেলেও খুব একটা ক্ষতি হচ্ছে না।

আপনি যদি সতর্ক না হন, তাহলে শেষ বয়সে আপনার কিডনি দুটি নষ্ট হয়ে যাবে এবং মৃত্যুর আগেই এক কষ্টের জীবন অতিবাহিত করবেন।

"সাপ কামড়ানোর পর বেশি মানুষ মারা যায় ভুল চিকিৎসা আর দেরির কারণে!"বর্ষা আর গরমের এই সময়ে মাঠে, বাগানে, ধানক্ষেতে, এমনকি ব...
01/07/2026

"সাপ কামড়ানোর পর বেশি মানুষ মারা যায় ভুল চিকিৎসা আর দেরির কারণে!"

বর্ষা আর গরমের এই সময়ে মাঠে, বাগানে, ধানক্ষেতে, এমনকি বাড়ির আশেপাশেও সাপের দেখা মিলছে বেশি। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সাপের কামড়ে মৃত্যুর খবর শুনছি।
কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো,অনেক মানুষ এখনও হাসপাতালে না গিয়ে প্রথমে ঝাড়ফুঁক, ওঝা, তাবিজ, গাছের শিকড় বা নানা কুসংস্কারের পেছনে সময় নষ্ট করেন। সেই মূল্যবান সময়টাই অনেকের জীবন কেড়ে নেয়।

সাপ কামড়ালে কী করবেন?
১/রোগীকে শান্ত রাখুন। ভয় পেলে বিষ দ্রুত ছড়িয়ে যেতে পারে।

২/যে অঙ্গে কামড়েছে, সেটি যতটা সম্ভব নাড়াচাড়া কম করুন। স্প্লিন্ট বা কাঠের সাহায্যে স্থির করে রাখা ভালো।

৩/ যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রয়োজন হলে অ্যান্টিভেনম দেওয়া যায়।

৪/ কামড়ানোর সময় বা সাপের রং মনে থাকলে চিকিৎসকের জন্য সহায়ক হতে পারে। তবে সাপ ধরতে বা মারতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না।

যা কখনোই করবেন না

১/ ক্ষতস্থান কেটে বিষ বের করার চেষ্টা করবেন না।

২/ মুখ দিয়ে বিষ চুষে বের করার চেষ্টা করবেন না।

৩/ খুব শক্ত করে দড়ি, কাপড় বা রশি বেঁধে দেবেন না। এতে হাত বা পা নষ্ট হয়ে যেতে পারে।

৪/বরফ, কেরোসিন, চুন, মাটি, গাছের রস বা কোনো ভেষজ লাগাবেন না।

৫/ ওঝা, ঝাড়ফুঁক বা কুসংস্কারের ওপর নির্ভর করে সময় নষ্ট করবেন না।

মনে রাখবেন সব সাপ বিষধর নয়। আবার বিষধর সাপ কামড়ালেও সব সময় বিষ প্রবেশ করে না। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 #এলার্জিক রাইনাইটিস (Allergic Rhinitis)এলার্জিক রাইনাইটিস হলো নাকের শ্লৈষ্মিক ঝিল্লির একটি অ্যালার্জিজনিত প্রদাহ, যা কো...
24/06/2026

#এলার্জিক রাইনাইটিস (Allergic Rhinitis)

এলার্জিক রাইনাইটিস হলো নাকের শ্লৈষ্মিক ঝিল্লির একটি অ্যালার্জিজনিত প্রদাহ, যা কোনো অ্যালার্জেনের সংস্পর্শে এলে শরীরের অতিসংবেদনশীল প্রতিক্রিয়ার কারণে ঘটে। এটি সাধারণত "নাকের এলার্জি" নামে পরিচিত।

কারণঃ
সাধারণ অ্যালার্জেনসমূহ:
ঘরের ধুলাবালি ও ডাস্ট মাইট
ফুলের পরাগরেণু (Pollen)
পশুপাখির লোম বা খুশকি
ছত্রাক (Mold)
ধোঁয়া, সুগন্ধি, এয়ার ফ্রেশনার
আবহাওয়ার পরিবর্তন
কিছু রাসায়নিক পদার্থ

লক্ষণঃ
বারবার হাঁচি হওয়া
নাক দিয়ে পানি পড়া
নাক বন্ধ থাকা
নাক, চোখ বা গলা চুলকানো
চোখ লাল হওয়া ও পানি পড়া
মাথা ভারী লাগা
ঘ্রাণশক্তি কমে যাওয়া
ঘুমের সমস্যা
দীর্ঘদিন থাকলে ক্লান্তি ও মনোযোগ কমে যাওয়া
ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা
যাদের পরিবারে এলার্জির ইতিহাস আছে
হাঁপানি (Asthma) রোগী
শিশু ও তরুণ বয়সী ব্যক্তি
দূষিত পরিবেশে বসবাসকারী মানুষ

জটিলতাঃ
চিকিৎসা না করলে:
সাইনুসাইটিস
কানের সংক্রমণ
নাকের পলিপ
হাঁপানির উপসর্গ বৃদ্ধি
ঘুমের ব্যাঘাত ও কর্মক্ষমতা হ্রাস

রোগ নির্ণয়ঃ
রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা
অ্যালার্জি স্কিন টেস্ট
Serum IgE পরীক্ষা
CBC (Eosinophil count)
প্রয়োজন অনুযায়ী অন্যান্য পরীক্ষা

প্রতিরোধঃ
ঘর নিয়মিত পরিষ্কার রাখা
ধুলাবালি এড়িয়ে চলা
বালিশ ও বিছানার চাদর নিয়মিত ধোয়া
ধূমপান ও ধোঁয়া থেকে দূরে থাকা
পরিচিত অ্যালার্জেন শনাক্ত করে পরিহার করা
প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করা
আধুনিক চিকিৎসাঃ
Antihistamine
Intranasal corticosteroid spray
Leukotriene receptor antagonist
Nasal saline wash
নির্বাচিত ক্ষেত্রে Immunotherapy

আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গিঃ
আয়ুর্বেদে এলার্জিক রাইনাইটিসকে প্রধানত "প্রতিশ্যায় (Pratishyaya)" এবং কফ-প্রধান বিকৃতির সাথে সম্পর্কিত ধরা হয়। কফ ও বাত দোষের অসামঞ্জস্য, দুর্বল অগ্নি (Digestive Fire) এবং পরিবেশগত উদ্দীপকের কারণে এ সমস্যা বৃদ্ধি পেতে পারে।
আয়ুর্বেদিক পরামর্শঃ
ঠান্ডা, বরফযুক্ত ও অতিরিক্ত মিষ্টি খাবার কম খাওয়া
ধুলাবালি ও ঠান্ডা বাতাস এড়িয়ে চলা
পর্যাপ্ত উষ্ণ পানি পান করা
নিয়মিত বাষ্প গ্রহণ
সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়ুর্বেদিক ওষুধ গ্রহণ।
আধুনিক আয়ুর্বেদিক চিকিৎসায় এলার্জিক রাইনাইটিস থেকে সম্পুর্ণ সুস্থ থাকা সম্ভব৷

08/01/2026

debility

মানসিক দুর্বলতা বা দীর্ঘস্থায়ী মানসিক ক্লান্তিকে বোঝায়। এর লক্ষণের মধ্যে রয়েছে
স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া,
পড়াশোনা বা কাজে আগ্রহ হ্রাস,
সিদ্ধান্ত নিতে দেরি হওয়া,
আত্মবিশ্বাসের অভাব,
অল্পতেই বিরক্ত বা হতাশ হয়ে পড়া
এবং উদ্বেগ অনুভব করা।
এছাড়া ঘুমের সমস্যা, মাথা ভার লাগা, সারাক্ষণ ক্লান্তি অনুভব করা, সামাজিকতা এড়িয়ে চলা ও কাজের দক্ষতা কমে যাওয়াও দেখা যায়।
দীর্ঘদিন এসব লক্ষণ থাকলে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Address

Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sadikul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category