Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital

Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital Room 227, Sat to Thursday, 9am to 1pm.

বাংলাদেশে হাইড্রোসেফালাস সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা কাজে নিয়োজিত।
রুম নম্বর ২২৭, শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা।

Raising awareness and treating hydrocephalus in Bangladesh.

28/08/2026

মাদারীপুরের স্পাইনা বিফিডা শিশু রাইসা এখন জাপানে ভালো আছে।ওর মায়ের লেখাটা পোষ্ট করছি।
আসসালামু আলাইকুম ম্যাডাম ভালো আছেন রাইসা ভালো আছে! ট্রিটমেন্ট চলতেছে, আজকেও গেছিলাম ডাক্তারের কাছে তো প্রতি মাসে একবার করে ডাক্তারের কাছে যাই ' চেকআপ করে আসি আল্লাহর রহমতে ভালো আছে এখানে রাইসার জন্য অনেক সুযোগ-সুবিধা আছে আমরা দেশে থেকে যে গাড়িটা এনেছিলাম গাড়িটা এখানে লাগতাছে না কিন্তু দেশে পাঠানো যাচ্ছে না অনেক চেষ্টা করেছিলাম হয়তো আমরা যখন যাব তখন নিয়ে যেতে হবে 'আমরা পরশু দিন যাব সিটি অফিসে রাইসা কে স্কুলে ভর্তি করিয়ে দিব দ্রুত এখানে যারা একটু শারীরিকভাবে অসুস্থতা থাকে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা সরকারও দেয় তাই ঐরকম কোন কষ্ট হয় না যারা অসুস্থ আছে এখানে যাতায়াত ব্যবস্থা সব উন্নত তাই ও নিজের কাজ নিজে সবসময় একা করতে পারে !

08/08/2026

সবসময় খুশী থাকো জোহান।

আমাদের প্রানপ্রিয় ছোট্ট রুমাইসা ফিরে গেছে আল্লাহর কাছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সে পড়ে যেয়ে মাথায় আঘাত পে...
31/07/2026

আমাদের প্রানপ্রিয় ছোট্ট রুমাইসা ফিরে গেছে আল্লাহর কাছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সে পড়ে যেয়ে মাথায় আঘাত পেয়েছিল এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপারেশনের পর আর জ্ঞান ফিরেনি।
" ছেড়ে গেছে পুতুল পুতির মালা,
ছেড়ে গেছে মায়ের কোলের দাবী
ভয় তরাসে ছিল যে সবচেয়ে
সেই খুলেছে আধার ঘরের চাবি"....ছিন্ন মুকুল।
রুমাইসা আমাদের জলমাথা ও স্পাইনা বিফিডা পরিবারের আনন্দ ও অনুপ্রেরণার উৎস ছিল। সবার কাছে রুমাইসার রূহের মাগফিরাতের জন্য আর শোকাহত পরিবারের সবরের জন্য দোয়া চাইছি।

31/07/2026

আমাদের যে সব জলমাথার শিশুরা বয়স অনুযায়ী একেবারেই আগাতে পারছে না, তারা ছবি, ছুটির কাগজ সহ যোগাযোগ করুন।
হেল্প লাইন নম্বর: 01817438105

25/07/2026

তিহানের বাবা ভিডিও পাঠালো। মেনিনজাইটিসের পর ইনফেকশন হয়ে ওর জলমাথা হয় জীবনের শুরু তে। শান্টের পর তার উন্নতির শুরু। এখন প্রায় এক বছরে বাবার সঙ্গে সে বল খেলছে... স্বর্গীয় অনুভূতি। সুস্থ থাকো তিহান, পরিবারকে ভরিয়ে রাখো আনন্দে।

21/07/2026

ফাহিম পড়াশোনা শুরু করেছে। ওর ও ওর ছোট বোন ফাতেমা দুজনেই জলমাথা যোদ্ধা (Hydro Warrior)..ওর মা অসম্ভব ধৈর্য্য শীলা, প্রবাসী স্বামীর অবর্তমানে ওদের বারবার অপারেশন, থেরাপি সব ই করছেন হাসিমুখে। সালাম সব ধৈর্য শীল, কৃতজ্ঞ মা বাবাকে।

11/07/2026

কে বলবে তিন দিন আগে ওর ব্রেন সার্জারি হয়েছে?

08/07/2026

আজ আজমাইন এসেছিলো। দশ মাস বয়সে শান্ট হয়েছে, এখন ও চার বছরে পড়লো। সে এসে তার বাড়ির গরুর গল্প বললো। ও আবার স্কুলে ও যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এইভাবে পরিবারের সকলের অপত‍্য স্নেহে , প্রকৃতির মাঝে বেড়ে উঠছে আমাদের আজমাইন। সবাই ওর সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।

06/05/2026

জলমাথা আক্রান্ত আয়াত , অপারেশন হয়েছে তিন বছর আগে, আট মাসে। এখন বয়স চার। ফুটবল খেলছে তার ছোট বোনের সাথে। ওর বাড়ি সোনাগাজী, ফেনী তে। আহাদ আর সাজেদার সন্তান।

17/04/2026

Address

Rd 14A
Dhanmondi
1209

Opening Hours

Monday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801817438105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital:

Shortcuts

Share