লাল ভালোবাসা

লাল ভালোবাসা "আমরা ধুনটবাসী ফাউন্ডেশন" কর্তৃক
পরিচালিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন
"লাল ভালোবাসা"

আমরা ধুনটবাসী ফাউন্ডেশন আগামী ২৯ রমজান (৩০ মার্চ), রবিবারধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়ো...
26/03/2025

আমরা ধুনটবাসী ফাউন্ডেশন
আগামী ২৯ রমজান (৩০ মার্চ), রবিবার
ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইফতার
ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করেছে।

উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকতে নিম্নোক্ত
লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন প্লিইজ।

https://forms.gle/nG72ZXreR1csYeaz5

... #লাল_ভালোবাসা_সংগঠনের_নতুন_কমিটি_ঘোষণা শিক্ষার আলোয় আলোকিত ধুনট গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত আমরা ধুনটবাসী ফাউন্ডেশন কর্...
01/02/2024

...
#লাল_ভালোবাসা_সংগঠনের_নতুন_কমিটি_ঘোষণা

শিক্ষার আলোয় আলোকিত ধুনট গড়ার প্রত্যয়ে
প্রতিষ্ঠিত আমরা ধুনটবাসী ফাউন্ডেশন কর্তৃক
পরিচালিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন
লাল ভালোবাসা।

"রক্তের অভাবে মৃত্যু নয়"
উপরোক্ত নীতি বাক্য বাস্তবায়নে সংগঠনের
সকল পর্যায়ের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা সর্বদা
তাদের মেধা, শ্রম, অর্থ ও পরামর্শ দিয়ে মানব
কল্যাণে কাজ করে যাচ্ছেন।

যেকোনো সংগঠন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য
একটি কমিটির দরকার হয়। আমাদের সংগঠনও তার
ব্যতিক্রম নয়। স্বাভাবিক নিয়মে সংগঠন প্রতিষ্ঠার পর
থেকেই নিয়মিতভাবে চৌকস কমিটি গঠনের মাধ্যমে
আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি।

ইতোপূর্বে গঠিত ধুনট উপজেলা কমিটি, ধুনট ডিগ্রি কলেজ শাখা কমিটি এবং বগুড়া শহর শাখা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় প্রয়োজন পড়ে আরেকটি কমিটি গঠনের। এই ঘোষণা তার'ই ধারাবাহিক প্রক্রিয়া।

আমরা মনেপ্রাণে বিশ্বাস করি-
কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন এবং যারা পাননি
সবাই সুচারুভাবে দায়িত্ব পালনের যোগ্য। যারা দায়িত্ব
পেয়ছেন আপনাদেরকে অভিনন্দন। আর যারা দায়িত্ব
পাননি তাদের জন্যও শুভ কামনা। আপনারা অতীতের
মতো ভবিষ্যতেও মানব কল্যাণে সংগঠনের সকল
কাজে এবং কমিটির দায়িত্বশীল ব্যক্তিদেরকে
আন্তরিকভাবে সহযোগিতা করবেন।

সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি-
আপনাদের সাংগঠনিক দক্ষতা, মেধা, শ্রম ও সময়
দিয়ে সততার সাথে মানব কল্যাণে কাজ করে যাবেন।
কখনো কোথাও কোনো কারণে (হোক সেটা ব্যক্তিগত
কিংবা পারিবারিক) এমন কিছু করবেননা যার কারণে
সমাজে আপনাকে এবং আপনার পরিবারকে ছোট
হতে হয়। মনে রাখবেন- আপনার সকল মন্দ কর্মের
দায়ভার একান্তই আপনার। সংগঠন কোনোভাবেই
এর দায় নেবেনা, কখনো নিতে পারেনা।

ইতোপূর্বে যারা সফলভাবে স্বেচ্ছায় রক্তদান সংগঠন
লাল ভালোবাসা'র বিভিন্ন পদ অলঙ্কৃত করে সফলতার
সাথে দায়িত্ব পালন করেছেন, আপনাদের জন্য সুখবর
হলো "আমরা ধুনটবাসী ফাউন্ডেশন'র নতুন দায়িত্বে
আপনাদের জন্য চেয়ার সাজানোর কাজ চলমান!

মানব কল্যাণে আপনাদের পথচলা হোক-
আরও সুন্দর, মসৃন ও সাফল্যময়।
সবার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদান্তে,

আঁখিনূর জামান বকুল
প্রধান নির্বাহী, লাল ভালোবাসা।
সভাপতি, আমরা ধুনটবাসী ফাউন্ডেশন।

মোনাজ্জেমুল ইসলাম সুমন
নির্বাহী পরিচালক, লাল ভালোবাসা।
সাধারন সম্পাদক, আমরা ধুনটবাসী ফাউন্ডেশন।

আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের প্রত্যক্ষ অংশগ্রহণ, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমাদের সবার প্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লাল...
29/12/2022

আলহামদুলিল্লাহ,
আপনাদের সকলের প্রত্যক্ষ অংশগ্রহণ, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমাদের সবার প্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লাল ভালোবাসা এগিয়ে যাচ্ছে তার সুনির্দিষ্ট লক্ষ্যে।

মানবতার সেবায় সেই লক্ষ্য পূরণের গতিকে আরও তরান্বিত করতে ২০২৩ সালের জন্য এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হলো।

আমরা বিশ্বাস করি কমিটি একটি কাঠামো মাত্র। যেখানে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নির্দিষ্ট কিছু দায়িত্ব বন্টন করে দেয়া হয়। তবে দায়িত্বশীল ব্যক্তিরা চাপিয়ে দেয়া দায়িত্বের অপেক্ষায় না থেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা নিয়ে সংগঠনের সকল কার্যক্রম সম্পন্ন করে থাকেন।

"লাল ভালোবাসা" ধুনট উপজেলা শাখার
জন্য এক বছর মেয়াদি ঘোষিত কমিটিতে যারা স্থান পেয়েছেন এবং যারা পাননি, সবার জন্য শুভ কামনা রইলো। আপনাদের সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবো।

এগিয়ে যাবে ধুনট, এগিয়ে যাবো আমরা।
রক্তের অভাবে হারাবেনা আর একটিও প্রাণ।

সবাইকে ধন্যবাদ।

"আমরা ধুনটবাসী" সংগঠন কতৃক পরিচালিত সেচ্ছায় রক্তদান সংগঠন "লাল ভালোবাসা" ধুনট ডিগ্রি কলেজ শাখার এক বছর মেয়াদি কমিটি ঘোষণ...
01/04/2022

"আমরা ধুনটবাসী" সংগঠন কতৃক পরিচালিত সেচ্ছায় রক্তদান সংগঠন "লাল ভালোবাসা" ধুনট ডিগ্রি কলেজ শাখার এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হলো।

সবাইকে অভিনন্দন!
সবার জন্য শুভ কামনা রইলো।
মানবিক কাজে আপদের সবাইকে
আল্লাহ পাক কবুল করুন এবং কল্যাণ দান করুন।

"লাল ভালোবাসা"
রক্তের অভাবে মৃত্যু নয়।

ঢাকায় অবস্থিত ধুনটবাসী এবং তাদের স্বজনদের বিভিন্ন চিকিৎসায় অথবা অনাকাঙ্ক্ষিতভাবে দূর্ঘটনায় আক্রান্ত হলে জরুরী মুহুর্তে র...
14/03/2022

ঢাকায় অবস্থিত ধুনটবাসী এবং
তাদের স্বজনদের বিভিন্ন চিকিৎসায় অথবা অনাকাঙ্ক্ষিতভাবে দূর্ঘটনায় আক্রান্ত হলে জরুরী মুহুর্তে রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনায় ডোনার খুঁজে পাওয়া অনেক কষ্টকর।

এজন্য ঢাকায় অবস্থিত ধুনটের শিক্ষার্থীদের নিয়ে
#আমরা_ধুনটবাসী সংগঠন কতৃক পরিচালিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন #লাল_ভালোবাসা’র একটি কমিটি গঠনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

"লাল ভালোবাসা" পরিবারের সাথে স্বেচ্ছাসেবী
হিসেবে কাজ করতে আগ্রহী ধুনটের নিয়মিত শিক্ষার্থী, রক্তদাতা ও স্বেচ্ছাসেবীরা কমেন্ট করে নিজেদের নাম, ব্লাড গ্রুপ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, গ্রাম ও ইউনিয়নের নাম জানাবেন প্লিইজ।

♥লাল ভালোবাসা♥
"রক্তের অভাবে মৃত্যু নয়"

বগুড়ায় অবস্থিত ধুনটবাসী এবং তাদের স্বজনদের বিভিন্ন চিকিৎসায় অথবা অনাকাঙ্ক্ষিতভাবে দূর্ঘটনায় আক্রান্ত হলে জরুরী মুহুর্তে ...
28/12/2021

বগুড়ায় অবস্থিত ধুনটবাসী এবং
তাদের স্বজনদের বিভিন্ন চিকিৎসায় অথবা অনাকাঙ্ক্ষিতভাবে দূর্ঘটনায় আক্রান্ত হলে জরুরী মুহুর্তে রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনায় ডোনার খুঁজে পেতে মাঝে মধ্যে প্রায়ই হিমশিম খেতে হয়। আবার অনেক সময় সন্ধ্যার পর রক্তের প্রয়োজন হলে ধুনট থেকে ডোনার নিয়ে যাওয়া ও নিয়ে আসা খুবই কষ্টকর হয়।

এজন্য আমরা বগুড়ায় অবস্থিত ধুনটের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান সংগঠন #লাল_ভালোবাসা’র একটি কমিটি গঠনের পরিকল্পনা গ্রহন করেছি।

"লাল ভালোবাসা" পরিবারের সাথে
স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে আগ্রহী শিক্ষার্থী, রক্তদাতা ও স্বেচ্ছাসেবীরা কমেন্ট করে নিজেদের নাম, কলেজের নাম, ব্লাড গ্রুপ এবং গ্রামের নাম
জানাবেন প্লিইজ।

♥লাল ভালোবাসা♥
"রক্তের অভাবে মৃত্যু নয়"

আসসালামু আলাইকুম।স্বেচ্ছায় রক্তদান সংগঠন "লাল ভালোবাসা" ধুনট উপজেলা শাখার জন্য দুই বছর মেয়াদি গঠিত কমিটি তাদের মেয়াদকাল ...
16/12/2021

আসসালামু আলাইকুম।
স্বেচ্ছায় রক্তদান সংগঠন "লাল ভালোবাসা" ধুনট উপজেলা শাখার জন্য দুই বছর মেয়াদি গঠিত কমিটি তাদের মেয়াদকাল সফলতার সাথে শেষ করেছেন।

বিগত দিনের পারফরম্যান্স দেখে
এবং কিছু নতুন তরুনদের প্রতি আস্থা রেখে নবীন-প্রবীনের সমন্বয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ অধিবেশনের মাধ্যমে এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ...

আমরা আশা করছি - যাকে যে পদের জন্য দায়িত্ব
অর্পণ করা হয়েছে, তিনি সেখান থেকেই তার
সর্বোচ্চ সাংগঠনিক দক্ষতা দেখাবেন।

আমরা বিশ্বাস করি-
আপনারা সবাই পারস্পরিক বন্ধুত্ব, আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে, স্রষ্টার সন্তুষ্টি ও
সৃষ্টির কল্যাণে কাজ করে যাবেন।

নবগঠিত কমিটির
সাফল্য দেখার অপেক্ষায় রইলাম...
আপনাদের সকলের জন্য শুভ কামনা রইলো।

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতারসারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অংহকার...
15/12/2021

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অংহকার...

Address

Dhunat
৫৮৫০

Telephone

+8801677486369

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাল ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to লাল ভালোবাসা:

Shortcuts

Share

Category