18/07/2026
রক্তনালীর অপারেশন সব সময়ের জন্যই ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। গতকালের দুটি অপারেশন ছিল এমন।
ঘটনা ১
৭০ বছর বয়সি রুগী। পরে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। পা ফুলে গিয়েছে। দেড় মাস পর রুগী যখন আসেন আমার কাছে তখন দেখি আঘাত পেয়ে পায়ের প্রধান রক্তনালী ফেটে সব রক্ত মাংস ও চামড়ার নিচে জমা হয়ে আছে (Distal SFA pseudoaneurysm)। শরীরে রক্তের পরিমাণ ছিল অনেক কম। ঝুঁকি নিয়েই তার অপারেশন টি করা হয়। অপারেশন এর পর আজ কিছুটা সুস্থ, আশা করি তিনি ভালো হয়ে যাবেন এবং নিজের পায়ে হাটবেন।
ঘটনা ২
২০ বছর বয়সি যুবক। আবেগের বশে রাগ করে কাচে ঘুষি মেরে হাত কেটে ফেলেছে। প্রচুর রক্তপাত হয়েছিল এবং কোনো আঙুল নাড়াতে পারছিলনা সে (Ulner artery, ulner nerve, flexor tendon injury)। ধীরে ধীরে রক্তনালী, টেন্ডন ও নার্ভ জোড়া দেই। অপারেশন এর পর যখন পালস দেখতে পাই এবং রুগী নিজেই সবগুলো আঙুল নাড়াতে পারে দেখি তখন স্বস্তি পাই।
সবাই সাবধানে চলাচল করবেন। আবেগের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করবেননা।
ডাঃ জীবিতেশ কুমার পাল, এমবিবিএস, বিসিএস (হেলথ), এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারি), ভাস্কুলার ডুপ্লেক্স এ প্রশিক্ষণপ্রাপ্ত
চেম্বার: চেক আপ ডায়াগনস্টিক, দিনাজপুর।