03/02/2026
একটা মানবিক উদ্যোগের গল্প শোনাই আপনাদের।
রংপুরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের এটেন্ডেন্টরা এখন দিন হিসেবে বাসার মতো পরিবেশে থেকে চিকিৎসা নিতে পারবেন।
তাও আবার নামমাত্র মূল্যে। উদ্যোগটা নিয়েছেন Dr. Rabbee Nur Sir.
বাসাটার নাম পেশেন্টস হোম, রংপুর।
****************
রংপুরে হাসপাতালে বা ক্লিনিকে ভর্তিকৃত রোগীর চিকিৎসার জন্য অনেক সময় সপ্তাহ পেরিয়ে মাস লেগে যায়।
আবার কখনও পুরো পরিবারের সদস্য রংপুরে থাকতে হয়।
ছোট বাচ্চা, বয়স্ক মা বাবা অনেককেই তখন সাথে থাকতে হয়।
এতগুলো মানুষের পক্ষে হোটেলে থাকা খাওয়া গোসল বিশ্রাম অসম্ভব।
বিশেষ করে বিশ্রাম আর খাওয়া গোসল খুবই জরুরি।
নিজে বাজার করে রান্না করে খেলে সাশ্রয়ী আবার রোগীর
পছন্দমতো খাবার তৈরি করা যায়।
বাচ্চাদের মানসিক চাপ তৈরি হয়,সেটা কমানো যায়।
ভারতে তাই প্রতিটি বড় হাসপাতালের পাশে বাসা,রুম পাওয়া যায়।
আমি বিষয়টি নিয়ে ভেবেছি অনেক।
আমার বাসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন।
মাত্র ২ --৩ মিনিটের পথ। বাসা থেকে হাসপাতাল দেখা যায়।
বিশাল বড় এরিয়া। দুই বিঘা জমির মাঝে বাসা।
চারিদেকে শত শত গাছপালা, পুকুর, পাখি
যেন কোন গ্রামের স্বচ্ছল পারিবারিক আবাস।
আবার যে কোন ক্লিনিক থেকে হেটেই আসতে পারে যে কেউ।
দিন রাত সবসময় নিরাপদ।
বাসার সাথে দোকান, কাঁচা বাজার।
আমি আমার বাসার নীচতলা কয়েকটি ব্লকে ভাগ করেছি।
আপাতত দুটি দিচ্ছি।
অন্য গুলোর কাজ চলছে।
************************************
ব্লক -- এ
একটি সম্পূর্ণ দামী টাইলস, থাই সহ দুটো বড় রুম, এটাচ বাথ,
বাইরে কমন বাথ।
ডাইনিং স্পেস, আধুনিক কিচেন,
আলাদা কেবিনেট, ওয়াল আলমারি, বারান্দা।
মোটর সাইকেল রাখার জন্য গ্যারেজ।
বাচ্চাদের খেলার স্পেস, রোদ পোহানোর ব্যবস্থা।
বিশাল ছাদ যেন ছোট একটা পার্ক,
গাছ পালা, দোলনা, কৃত্রিম ঝর্না
বসার বা আড্ডা মারার জায়গা।
সংরক্ষিত লাইব্রেরি।
পানি বিদ্যুৎ নেটওয়ার্ক ফ্রি।
রুমের ভিতরে লাইট ফ্যান, বেড, টেবিল আছে।
সহজেই একটা বড় পরিবার থাকতে পারবে।
প্রতিদিন ভাড়া মাত্র ৩০০/ টাকা
অবশ্যই রোগীর সব ডকুমেন্টস, আইডি কার্ড লাগবে।
-------------------------------------------------+++++------
ব্লক বি
ছোট গরীব পরিবারের জন্য টিনশেড ১টা রুম, এটাচ বাথরুম
ভাড়া প্রতিদিন ১০০/
বেড ও টেবিল আছে।
লাইট ফ্যান পানি নেট ফ্রি।
+++++++++++++++++++++++++++++++++++++++
ব্লক সি
সাময়িক থাকার জন্য ১টি রুম আছে, ১বা ২--৩দিন
দুতিন জনের জন্য, এটাচ বাথরুম হাই কমোড
টাইলস থাই, লাইট ফ্যান নেট সহ
বিশাল বেড, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল, আলনা আছে
প্রতিদিন ২০০/ টাকা।
এটাতে রান্নার ব্যবস্থা নেই, পুরোপুরি গেষ্ট রুম
সাথে একটা সুসজ্জিত ড্রইং রুম আছে।
****----**********++******--**************
বাসার বিশাল বড় ছাদে কাপড় ধোয়া শুকানো ও বাথরুম আছে।
**************************************************************
নিরাপত্তা ১০০%
++++++++++++++
রোগীকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, সিরিয়াল নিয়ে দেয়া, অপারেশন বিষয়ক সম্ভাব্য সকল সহযোগিতা করা হবে।
*********************************************
পুরো উপার্জিত অর্থ দান করা হয়।
****************************************
যোগাযোগ : ধাপ, রংপুর মেডিকেল কলেজ শহীদ মিনার সংলগ্ন বাসা
০১৭১১০৭৬২৫৪
বাসায় কেউ না কেউ সব সময় থাকছে।
তাই খালি হওয়া সাপেক্ষে অন্যরা পাবেন।