04/04/2026
হাম-রুবেলা (MR) ক্যাম্পেইন: জরুরি তথ্য
একজন হামে আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে। বাচ্চাদের সাবধানে রাখুন।
আপনার শিশু কি টিকা পাওয়ার উপযুক্ত?
ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না, সঠিক নিয়ম জেনে আপনার শিশুকে সুরক্ষিত রাখুন।
টিকা প্রদানের মূল নির্দেশনাবলী:
১. টিকার যোগ্যতা: ৬ মাস পূর্ণ হওয়া প্রতিটি সুস্থ শিশু এই ক্যাম্পেইনে টিকা পাবে।
সতর্কতা: বিগত ২৮ দিনের মধ্যে শিশু যদি নিয়মিত শিডিউলের কোনো MR টিকা পেয়ে থাকে, তবে সে এই ক্যাম্পেইনে আর টিকা পাবে না।
২. ক্যাম্পেইন চলাকালীন বয়স: ক্যাম্পেইন চলাকালীন সময়েই যদি কোনো শিশুর বয়স ৬ মাস পূর্ণ হয়, সেও টিকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।
৩. পূর্বের ডোজ নির্বিশেষে: পূর্বে শিশু যতগুলো ডোজই পেয়ে থাকুক না কেন, ৫ বছর বয়সের মধ্যে সকল সুস্থ শিশু এই ক্যাম্পেইনে টিকা পাবে।
প্রয়োগ পথ: ২ বছরের নিচে শিশুর ডান উরুতে, ২ বছরে উপরের শিশুদের ডান বাহুতে।
৪. অসুস্থতা ও ব্যতিক্রম: হামে আক্রান্ত বা বর্তমানে অসুস্থ শিশু এবং গত ২৮ দিনের মধ্যে এম.আর টিকা নেওয়া শিশুরা এই মুহূর্তে টিকা পাবে না।
রুটিন টিকা ও ক্যাম্পেইনের সমন্বয়:
১. ক্যাম্পেইন পরবর্তী সময়ে যদি কোনো শিশুর নিয়মিত (১ম বা ২য়) ডোজ পাওনা থাকে, তবে ক্যাম্পেইনের টিকার সাথে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান রেখে রুটিন ডোজটি দিয়ে দিতে হবে।
২. যদি ২/৩ মাস পর নিয়মিত টিকার শিডিউল থাকে, তবে সেই নির্ধারিত সময়েই শিশুটি পুনরায় রুটিন ডোজ পাবে।
বিশেষ দ্রষ্টব্য:
ক্যাম্পেইনের টিকার সাথে নিয়মিত বা রুটিন ডোজ মেলানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আগে ও পরে ২৮ দিনের ব্যবধান বজায় রেখে ইপিআই (EPI) শিডিউল অনুযায়ী ভ্যাকসিনটি সম্পন্ন করতে হবে।
প্রচারে:
নামঃ মুনিরুজ্জামান।
পদবীঃ স্বাস্থ্য সহকারী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ।