CRD We care patients in rehabilitation of physical problems caused by illness, injuries & disabilities.

01/05/2026
16/12/2025

“যুদ্ধজয়ের বীরত্ব গৌরবে দীপ্ত বিজয় উচ্ছ্বাসে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা”

16/09/2024

বিশ্বনবী হযরত মুহাম্মদ(স.) জীবন আদর্শে আলোকিত হোক আমাদের সকলের জীবন
সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা
🤲🤲🤲
আমিন

বিশ্ব হাত ধোয়া দিবসআজ বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২০০৯ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে। ...
15/10/2022

বিশ্ব হাত ধোয়া দিবস
আজ বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২০০৯ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি পালনের মূল্য উদ্দেশ্য- রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।
ইউনিসেফ বলছে, বিশ্বব্যাপী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি শিশু মারা যায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে তাদের একটি বড় অংশকে মৃত্যু থেকে রক্ষা করা সম্ভব।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, হাত ধোয়ার মতো অভ্যাস গড়ে তুলতে পারলে শিশুদের আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, কৃমির মতো রোগের সংক্রমণের আশঙ্কা কমবে।

Pregnancy and Infant Loss Remembrance Day
15/10/2022

Pregnancy and Infant Loss Remembrance Day

বিশ্ব ডাক দিবসএক সময় চিঠি ছিল মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। দু’যুগ আগেও মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকত একটি চিঠির প্...
09/10/2022

বিশ্ব ডাক দিবস
এক সময় চিঠি ছিল মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। দু’যুগ আগেও মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকত একটি চিঠির প্রত্যাশায়। বিশেষ করে প্রবাসীদের পরিবারে এটি ব্যাপক ভাবে প্রচলিত হয়েছে। সে দিন আর নেই।
তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে স্মার্টফোন আর হরেক রকম সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে ঔ কাগজের চিঠি প্রায় হারিয়ে গেছে। ডাক বিভাগও নিরন্তর লড়াই করছে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে অস্তিত্ব রক্ষার। এ পরিস্থিতিতেই ৯ অক্টোবর শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। জাতিসংঘ প্রতিবছর প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে ।
১৯৬৯ সালে জাপানে টোকিওতে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে’বিশ্ব ডাক দিবস’’ রাখা হয়। এর পর থেকে বিশ্ব ডাক দিবস হিসেবেই দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ১৯৭৩ সালে ইউনিভার্সাল ডাক ইউনিয়ন সদস্য হয়। এর পর থেকে দেশেও প্রতিবছর দিবসটি পালন করা হয়।

National Hydrogen and Fuel Cell Day was created to help raise awareness of a clean energy technology.
08/10/2022

National Hydrogen and Fuel Cell Day was created to help raise awareness of a clean energy technology.

আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়।জানা গ...
05/10/2022

আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়।
জানা গেছে, ১৯৬৬ সাল থেকে প্যারিসে শিক্ষকের মর্যাদা সংক্রান্ত আন্তঃসরকার সম্মেলনে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে একটি যৌথ সুপারিশমালা প্রণয়ন করে। উক্ত সুপারিশমালায় শিক্ষকতা পেশাকে সম্মানজনক অবস্থানে নেয়াসহ শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতি, দায়িত্ব ও অধিকার, চাকরির নিরাপত্তা, শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া, পেশাগত স্বাধীনতা, কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন, শিক্ষা সংক্রান্ত নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ, কার্যকর শিক্ষাদান ও শিখনের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দিয়ে আসছিল।
আন্তর্জাতিক এ সংগঠনটি পর্যায়ক্রমে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো কর্তৃক প্রণীত দলিলটি যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা করার অর্থবহ উদ্যোগ গ্রহণের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কোর তৎকালীন মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা হয়।
প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত আইএলও ইউনেস্কো যৌথ বিশেষজ্ঞ কমিটির সভায় উচ্চ শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের জন্য একটি সুপারিশমালা গৃহীত হয়। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
বিশ্বের ১৬৭ টি দেশের এ দিবসটি পালিত হয়ে থাকে। এ দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রেখে আসছে। এ সংগঠনটি বিশ্বের ৩ কোটি ২০ লাখ সদস্যের প্রতিনিধিত্ব করে।

বিশ্ব প্রাণী দিবস : ‘নীরব বন্ধু’  নিধনে হুমকিতে জীববৈচিত্র্য শামুক এবং ঝিনুক মানুষের নীরব বন্ধু। এই শান্ত ধীরগতি স্বভাবে...
04/10/2022

বিশ্ব প্রাণী দিবস : ‘নীরব বন্ধু’ নিধনে হুমকিতে জীববৈচিত্র্য
শামুক এবং ঝিনুক মানুষের নীরব বন্ধু। এই শান্ত ধীরগতি স্বভাবের প্রাণী উন্মুক্ত জলাশয়ের নোংরা পানির পোকামাকড় আহার করে পানি বিশুদ্ধকরণ করে। পাশাপাশি শামুক এবং ঝিনুক কৃষি জমির উর্বরতা শক্তি বাড়াতে ব্যাপক ভূমিকা রাখে। এরা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে জলজ প্রাণী হিসেবে গণ্য। কিন্তু থামছে না শামুক-ঝিনুক নিধন। তবে শুধু এদেরই নয়, অবাধে নিধন হচ্ছে আরো অনেক উপকারী প্রাণী; যারা আমাদের পরিবেশ রক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। জলাশয়ের মাছ, মাটি ও পানিতে দেখা দিয়েছে বিরূপ প্রভাব। এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে তাদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে দিবসটি বিশ্বে পালিত হয়। তবে বর্তমানে এটি বৈশ্বিক অনুষ্ঠানে পরিণত হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত বিবরণীতে, বন্যপ্রাণীদের অপরিহার্য মূল্য এবং বিভিন্ন অবদানের কথা পুনর্ব্যক্ত করা হয়। এতে পরিবেশগত, জিনতাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, শিক্ষাবিষয়ক, সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং নান্দনিক বিষয়ের সঙ্গে যুগসই উন্নয়ন এবং মানবকল্যাণের দিকে গুরুত্ব আরোপ করা হয়।
বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা গড়ে তোলা এবং সিআইটিইএসের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকার করে বলা হয়, আর্ন্তজাতিক বাণিজ্য যাতে বন্য প্রজাতিদের টিকে থাকতে হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে হবে।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড এক প্রতিবেদনে জানায়, ১৯৭০ সাল থেকে বিশ্বে এ পর্যন্ত বন্যপ্রাণীর সংখ্যা কমেছে দুই-তৃতীয়াংশ। এভাবে বাংলাদেশের ভূখন্ড থেকে হারিয়ে গেছে ৩১ প্রজাতির প্রাণী। এছাড়াও বাংলাদেশের অন্তত ২১৯ প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন। এই তালিকার মধ্যে আছে উভচর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণি।
সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামে এক জার্মান লেখক ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে দিবসটি পালন করেন। পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে প্রাণীদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষার্থে প্রতি বছর পালিত হয় দিবসটি। সারা বিশ্বে দিবসটি পালন করে যুক্তরাজ্যভিত্তিক ‘ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন’। এছাড়া দেশে দেশে প্রাণি কল্যাণমূলক সংস্থাও দিবসটি পালন করে থাকে।

Address

Hospital Road
Faridgonj
3650

Opening Hours

08:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when CRD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share