সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

সিভিল সার্জনের কার্যালয়, ফেনী The official page of Office of The Civil Surgeon,
Feni.

আজ ০১/০৯/২৬ তারিখ, সোমবার ,ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন ডা.মো. আরিফুজ্জামান মহোদয় বক্ষব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধি ক্...
01/09/2026

আজ ০১/০৯/২৬ তারিখ, সোমবার ,
ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন ডা.মো. আরিফুজ্জামান মহোদয় বক্ষব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক,ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া পরিদর্শনে যান। এ সময় বহি:বিভাগ, অন্ত:বিভাগ ও জরুরি বিভাগ সহ সার্বিক চিকিৎসা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সিভিল সার্জন মহোদয় পর্যবেক্ষণ করেন, ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নেন এবং রোগীবৃন্দ যাতে যথোপযুক্ত চিকিৎসা পান তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা ও পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ছাগলনাইয়া মহোদয়, জুনিয়র কনসালটেন্ট(বক্ষব্যাধি ক্লিনিক), আবাসিক মেডিকেল অফিসার, (বক্ষব্যাধি হাসপাতাল), মেডিকেল অফিসার(সহকারী অধ্যাপক, ইনসিটু)(ট্রমা সেন্টার); আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাগলনাইয়া মহোদয় সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আজ ৩১/০৮/২৬ তারিখ, সোমবার ,ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন ডা.মো. আরিফুজ্জামান মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাগনভূ...
31/08/2026

আজ ৩১/০৮/২৬ তারিখ, সোমবার ,
ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন ডা.মো. আরিফুজ্জামান মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাগনভূঁইয়া পরিদর্শনে যান। এ সময় বহি:বিভাগ, অন্ত:বিভাগ ও জরুরি বিভাগ সহ সার্বিক চিকিৎসা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সিভিল সার্জন মহোদয় পর্যবেক্ষণ করেন, ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নেন এবং রোগীবৃন্দ যাতে যথোপযুক্ত চিকিৎসা পান তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা ও পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,দাগনভূঁইয়া মহোদয়, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাগনভূইয়া মহোদয় সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

৩১.০৮.২৬ফেনী জেলার বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক এ সেবার মান কে গতিশীল করার লক্ষ্যে  সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন...
31/08/2026

৩১.০৮.২৬
ফেনী জেলার বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক এ সেবার মান কে গতিশীল করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকবৃন্দের সাথে নবনিযুক্ত মান্যবর সিভিল সার্জন ডা. আরিফুজ্জামান মহোদয় এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বৃন্দ, বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক এর সম্মানিত মালিক এবং প্রতিনিধি বৃন্দ।

২৫/০৮/২৬ তারিখ মঙ্গলবার , সিভিল সার্জন কার্যালয় ফেনীর সম্মেলন কক্ষে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠি...
25/08/2026

২৫/০৮/২৬ তারিখ মঙ্গলবার , সিভিল সার্জন কার্যালয় ফেনীর সম্মেলন কক্ষে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা এএসএম সোহরাব আল হোসাইন মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমূহের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় বৃন্দ ও সম্মানিত প্রতিনিধি, স্বাস্থ্য প্রকৌশল এর সম্মানিত প্রকৌশলী মহোদয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অফিসার মহোদয়, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার বৃন্দ, সকল উপজেলার মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) বৃন্দ, নার্সিং সুপারভাইজার বৃন্দ, পরিসংখ্যান বিদ বৃন্দ, এমটি ইপিআই বৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ, বেসরকারি উন্নয়ন সহোযোগি সংস্থার সম্মানিত প্রতিনিধি। সভায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনী সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম এর সার্বিক চিত্র পর্যালোচনার পর সেবার মান উন্নয়ন এর লক্ষ্যে বিশেষ করে হাম, ডেঙ্গু পরিস্থিতিতে করণীয় এবং hpv টিকা ও হামের টিকা কার্যক্রম গতিশীল করার জন্য সম্মানিত সিভিল সার্জন মহোদয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জলাতঙ্ক প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ:------------------------------------------------------২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ...
20/08/2026

জলাতঙ্ক প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ:
------------------------------------------------------
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনীর জন্য কিছু সংখ্যক এন্টি স্নেক ভেনম ( সাপে কাটা চিকিৎসায় ব্যবহারের ওষুধ), জলাতঙ্কের ভ্যাকসিন ( র‍্যাবিস ভ্যাকসিন), র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিন প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক, ফেনী, মিজ মনিরা হক মহোদয়।
সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন সম্মানিত সিভিল সার্জন, ফেনী ( ভারপ্রাপ্ত), ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এবং সম্মানিত তত্ত্বাবধায়ক ( ভারপ্রাপ্ত), ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনী, ডা. মোহাম্মদ মোবারক হোসেন মহোদয়।
জেলা স্বাস্থ্য বিভাগ, এর পক্ষ থেকে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আজ ১৯/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী ...
19/08/2026

আজ ১৯/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত মনিটরিং ও সুপার ভিশন এর অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন যার মধ্যে ছিলো ১ টি বেসরকারি হাসপাতাল (ডা. হায়দার ক্লিনিক ও হাসপাতাল প্রাইভেট লিমিটেড) ও ৩ টি ডায়াগনস্টিক সেন্টার (গ্লোরি ডায়গনস্টিক সেন্টার, ফেনী মেডিকেল সেন্টার, ইউনাইটেড মেডিকেল সেন্টার) । উক্ত পরিদর্শন টিমে নেতৃত্ব দেন সম্মানিত সিভিল সার্জন, ফেনী ডা. এএসএম সোহরাব আল হোসাইন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বৃন্দ ডা. এ কে এম ফাহাদ মহোদয়, ডা. আমির খসরু তারেক মহোদয়।
উক্ত ভিজিটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদন্ড অনুযায়ী সেবার মান বজায় আছে কিনা তা যাচাই বাছাই করা হয়, এবং সেবার মান কে আরো উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। এই সময় ইউনাইটেড মেডিকেল সেন্টারে অবস্থিত ফার্মাসি তে ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স নবায়নকৃত না থাকায় এবং অনুমোদিত ফার্মাসিস্ট না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত কিছু অসংগতি দ্রুত শুধরে নেয়ার জন্য সীমিত সময় বেধে দিয়ে নির্দেশ দেয়া হয়।

ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয় এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।

আজ ১৮/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী ...
18/08/2026

আজ ১৮/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত মনিটরিং ও সুপার ভিশন এর অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের ৪টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন । উক্ত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বৃন্দ ডা. আমির খসরু তারেক মহোদয়, ডা. এ কে এম ফাহাদ মহোদয়, সিভিল কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দিন মহোদয়।
উক্ত ভিজিটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদন্ড অনুযায়ী সেবার মান বজায় আছে কিনা তা যাচাই বাছাই করা হয়, এবং সেবার মান কে আরো উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয় এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।

আজ ১৭/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী ...
17/08/2026

আজ ১৭/০৮/২৬ তারিখ, ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত মনিটরিং ও সুপার ভিশন এর অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের ২টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন যার মধ্যে ছিলো ১ টি বেসরকারি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টার। উক্ত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বৃন্দ ডা. মো. ইমাম হোসেন মহোদয়, ডা. এ কে এম ফাহাদ মহোদয়, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দিন মহোদয়।
উক্ত ভিজিটে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদন্ড অনুযায়ী সেবার মান বজায় আছে কিনা তা যাচাই বাছাই করা হয়, এবং সেবার মান কে আরো উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয় এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।

বিগত ১৫/০৮/২৬ তারিখ, শনিবার ,ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় উপজেলা স্...
16/08/2026

বিগত ১৫/০৮/২৬ তারিখ, শনিবার ,
ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইন মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনাগাজী পরিদর্শনে যান। এ সময় বহি:বিভাগ, অন্ত:বিভাগ ও জরুরি বিভাগ সহ সার্বিক চিকিৎসা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সিভিল সার্জন মহোদয় পর্যবেক্ষণ করেন, ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নেন এবং রোগীবৃন্দ যাতে যথোপযুক্ত চিকিৎসা পান তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা ও পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনাগাজী মহোদয়, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোনাগাজী মহোদয় সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আজ ১৬/০৮/২৬ তারিখ, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও ও মৎস্য অধিদপ্তর, ফেনী কর্তৃক আয়োজিত সড়ক র‍্যালি ও পরবর্...
16/08/2026

আজ ১৬/০৮/২৬ তারিখ, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও ও মৎস্য অধিদপ্তর, ফেনী কর্তৃক আয়োজিত সড়ক র‍্যালি ও পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন মান্যবর সিভিল সার্জন ফেনী, ডা. এএসএম সোহরাব আল হোসাইন মহোদয়।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল সার্জনের কার্যালয়, ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সিভিল সার্জনের কার্যালয়, ফেনী:

Shortcuts

Share