09/09/2026
অসুস্থতায় অসহায়ত্ব? পাশে আছে ফেনী মেডিকেল সেন্টার! 💙
রোগ-বালাই বলে-কয়ে আসে না, কিন্তু অর্থাভাবে চিকিৎসা বা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে না পারাটা অত্যন্ত কষ্টের। আপনার আশপাশে কি এমন কোনো গরীব, অসহায় বা নিম্নআয়ের মানুষ আছেন, যাঁরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী টাকার অভাবে শারীরিক পরীক্ষাগুলো করাতে পারছেন না?
আপনার একটু সচেতনতাই পারে একজন অসহায় মানুষের কষ্ট লাগব করতে।
আমরা সচেতন মহল, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনার জানা মতে এমন কোনো অসহায় রোগী থাকলে তাঁকে ফেনী মেডিকেল সেন্টার-এ পাঠান। আমরা স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
📍 যোগাযোগ ও ঠিকানা:
ফেনী মেডিকেল সেন্টার
জহিরিয়া মসজিদের পশ্চিম পার্শে
লাকী হোটেলের উপরে
শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
📞 মোবাইল: ০৭১২২৭৯৮৫১