Robi Medicare & Diagnostic Centre

Robi Medicare & Diagnostic Centre রবি মেডিকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্ট

14/04/2025

নতুন বছরে সকলে সুস্থ থাক। অসুস্থ হয়ে যাতে কাউকে হাসপাতালে না আসতে হয়। শুভ বাংলা নববর্ষ-১৪৩২

নিয়োগ বিজ্ঞপ্তি: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালে একজন এনাস্থেশিয়া কনসালটেন্ট  নিয়োগ দেওয়া ...
26/03/2024

নিয়োগ বিজ্ঞপ্তি:

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালে একজন এনাস্থেশিয়া কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা -Diploma in anesthesia (DA)
বেতন: 1,20000/- + residents +others as per as Institute Policy.
প্রয়োজনে যোগাযোগ👇

পরিচালক
রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল
গাংনী, মেহেরপুর।
মোবাইল: ০১৭৬৮৩৭৭১৯১

গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ২য় শাখার উদ্বোধনমেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হা...
02/08/2023

গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ২য় শাখার উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট), দুপুর ২ টার দিকে গাংনী উপজেলা শহরের পশু হাসপাতালের ডান পাশে চতুর্থ তলার বিশিষ্ট একটি ভবনে এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
এসময় রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম, উপ-পরিচালক ইকরামুল হক, ভোরের আলো উন্নয়ন সংস্থা'র পরিচালক ও পুষ্টিবিদ তরিকুল ইসলামের পিতা রবিউল ইসলাম, ডা: বিডি দাস পিকলু, ডা: মাহবুবুর রহমান, ডা: শোভন মল্লিক, ডা: ইসরাত জেরিন ইভা, হাসপাতালের ম্যানেজার রুবেল হোসেন, গাংনী মডেল মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন, মাইলমারী জামে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমান, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পূর্বের শাখায় শিশু বিভাগ ও ফিজিওথেরাপিসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে এবং ২য় ও নতুন ভবনে উন্নত চিকিৎসার সেবার লক্ষ্যে উন্নত মেশিন সংযুক্ত করে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে ১০ শয্যার বেডেরও ব্যবস্থা রয়েছে। নতুন নতুন উন্নত মেশিনে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকায় রোগীরা গাংনীতেই প্যাথলজি, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড, ইকোসহ অন্যান্য সুবিধা পাবেন। একই সাথে অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন, ইমারজেন্সি, আউটডোরসহ উন্নত চিকিৎসা সেবা পাবেন। এজন্য রোগীদের ভোগান্তি পোহাতে আর দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হবেনা বলে হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম জানিয়েছেন।

28/06/2023

মেহেরপুরের গাংনী রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলামের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে অবস্থানকারী সকলকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা।
ঈদ মোবারক

এখন থেকে প্রতি শনিবার নিয়মিত রোগী দেখছেনগাইনী, প্রসূতি চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জনডাঃ নূরুন-নাহার বেগম এমবিবিএস, বিসিএস (স...
20/05/2023

এখন থেকে প্রতি শনিবার নিয়মিত রোগী দেখছেন
গাইনী, প্রসূতি চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জন
ডাঃ নূরুন-নাহার বেগম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
উপ-পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
চিকিৎসা সম্বলিত যেকোনো পরামর্শ ও অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ;
রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল
গনি টাওয়ার, পশু হাসপাতালের পূর্বে, গাংনী, মেহেরপুর।
মোবাঃ 01768377191, 01915351498
সেবা নিন, সুস্থ থাকুন।

17/07/2021

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় আরও ২৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত।

মেহেরপুর প্রতিনিধি।

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু হলো। ৪৫,০৪৫ টি নমুনা সংগ্রহ করা হলেও ৪১,৯৪৭ জনের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে। গত ২৪ ঘন্টায় পরীক্ষায় শনাক্তের হার ২৮.৯৬% এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮,৫৩৬ জন, মোট সুস্থ্য ৯,১৪,৩৪৩ জন।

এদিকে মেহেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ জুলাই), রাত ১০ টা পর্যন্ত নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ছিল ১০২ টি। (পিসিআর ল্যাব ০, এন্টিজেন ১০২ এবং জিন এক্সপার্ট ০ টি)। মোট ১০২ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।
এ ২৭ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৯ জন, গাংনী উপজেলায় ৪ জন এবং মুজিবনগর উপজেলায় ৪ জন বলে মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা যায়।

ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় একনজরে 👇

★ মেহেরপুর ইছাখালি আঃ বারি (৫২)
★ ঐ,,,,,,,,,উজলপুর ওয়াজেদ আলী (৭৭)
★ ঐ,,,,,,,,,শোলমারী মাসুদ রানা (৩১)
★ ঐ,,,,,,,,,কাশ্ববপাড়া আসমা খাতুন (৪০)
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,মন্টু ভৌমিক (৭৩)
★ ঐ,,,,,,,,,,উজলপুর হেদায়েতুল্লাহ (৮৬)
★ ঐ,,,,,,,,,নতুন দরবেশপুর জাকারিয়া রায়হান (৩১)
★ ঐ,,,,,,,,,বলিয়ারপুর হাসিবুর রহমান (২৮)
★ ঐ,,,,,,,,,দফরপুর নাজিমুদ্দিন (৭০)
★ ঐ,,,,,,,,,আমঝুপী বেগম নুরে নাহেরিন (৬২)
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,মোল্লা আঃ ছাত্তার (৯০)
★ ঐ,,,,,,,,,চক্রপাড়া কল্পনা পারভীন (৫০)
★ ঐ,,,,,,,,,চাঁদবিল আদরী (৪০)
★ ঐ,,,,,,,,,১ নম্বর ওয়ার্ড নুরুল ইসলাম (৫৮)
★ ঐ,,,,,,,,,আমদহ ববিতা খাতুন (৪০)
★ ঐ,,,,,,,,,দিঘিরপাড়া স্নেহাশিষ (২৩)

★ গাংনী বাগুন্দা শহিদুল ইসলাম (৬০)
★ ঐ,,,,,আযান রওশিনা খাতুন (৩৫)
★ ঐ,,,,,নিত্যান্দপুর মিতা মন্ডল (৫০)
★ ঐ,,,,,আঃ সালাম রনি (২০)
★ ঐ,,,,,,করমদী ছালেহা খাতুন (৪৪)
★ ঐ,,,,,,করমদী রিক্তা (২৮)

★ মুজিবনগর দারিয়াপুর হোসনে আরা (৪৩)
★ ঐ,,,,,,,,,,,,গোপালপুর সাদ্দাম হোসেন (২৬)
★ ঐ,,,,,,,,,,,যতারপুর রোকেয়া খাতুন (৪০)
★ ঐ,,,,,,,,,,,গোপালপুর সাথী আক্তার মুন (২৪)
★ ঐ,,,,,,,,,তারানগর আছেরা (৪০)

মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৭৮৯ টি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২৩৭ জন, গাংনী উপজেলায় ৪৪৩ জন এবং মুজিবনগর উপজেলায় ১০৯ জন। মেহেরপুর জেলায় এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ৯২ টি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪০ জন, গাংনী উপজেলায় ৩২ জন এবং মুজিবনগর উপজেলায় ২০ জন।
মেহেরপুর জেলায় সর্বমোট সুস্থ্য হয়েছেন ২০২২ জন। (আজ সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৭৭ জন)। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১১১৫ জন, গাংনী উপজেলায় ৬৪৭ জন এবং মুজিবনগর উপজেলায় ২৬০ জন।
ট্রান্সফার্ডের সংখ্যা ১১৯ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৭৬ জন, গাংনী উপজেলায় ১৮ জন এবং মুজিবনগর উপজেলায় ২৫ জন।
সবাইকে সামাজিক দূরত্ব মেনে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রেখে, মাস্ক পরিধান করে, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহবান জানিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

11/07/2021

দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘন্টা.....

29/06/2021

মেহেরপুর জেলার স্বাস্থ্যকেন্দ্র সমূহের জরুরি ফোন নম্বর। করোনা কালীন সময়ে আপনার প্রয়োজনে।

বিশেষ প্রতিনিধি।

মেহেরপুর জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে যেভাবে বাড়ছে করোনা পজিটিভ এর সংখ্যা তাতে করে সহজেই বোঝা যায় আর কয়েকদিন পর কোন পরিস্থিতির সম্মুখীন হবেন মেহেরপুর জেলাবাসী।
মেহেরপুর সিভিল সার্জনের তথ্য অনুযায়ী গতকাল সর্বোচ্চ ৮১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। মেহেরপুর জেলার প্রতিটা গ্রামে কতজন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ভুগছেন তা শুধু মাত্র ভুক্তভোগীরা জানেন। আর ক'দিন পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাই এ সংকটময় পরিস্থিতিতে নিজ নিজ সুরক্ষায় সবাই সতর্ক থাকুন। মাস্ক পরিধান করুন, কিছুক্ষণ পর পর সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন এবং দুরত্ব বজায় রাখুন।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধকল্পে কঠোর থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার ইতিমধ্যেই দেশজুড়ে আনসার বাহিনী, পুলিশ বাহিনী ও সেনা বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসময় বাড়ির বাইরে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা প্রদানকারী কেন্দ্র সমূহ, স্বাস্থ্যসেবাই নিয়োজিত ক্লিনিক্যাল ও ননক্লিনিক্যাল স্টাফ ও যানবাহন, স্বাস্থ্যসেবা গ্রহণকারী রুগী ও রুগী বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে। পরিস্থিতি যাইহোক না কেনো আপনার প্রয়োজনে মেহেরপুর জেলার সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র সমুহের ( হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার) জরুরি মোবাইল নম্বরগুলিতে যোগাযোগ করে চিকিৎসা সম্বলিত পরামর্শ নিতে পারবেন। আপনার সুবিধার্থে নিম্নে ফোন নম্বরগুলি দেওয়া হলো 👇

#মেহেরপুর জেলার সরকারি হাসপাতাল সমূহের তালিকাঃ

(১) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেহেরপুর। ০১৭৩০৩২৪৮০০

(২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাংনী, মেহেরপুর। ০১৭৩০৩২৪৬১০

(৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুজিবনগর, মেহেরপুর। ০১৭৩০৩২৪৬১১


#মেহেরপুর জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের তালিকাঃ

(১) ডক্টর’স পয়েন্ট কনসালটেশন সেন্টার (সম্বন্নিত স্বাস্থ্যসেবা কেন্দ্র)
এস আর এস টাওয়ার, কাথুলি মোড়, গাংনী, মেহেরপুর।
০১৭২১-৫৬১২৬৩, ০১৩১১-৮৬১১১৫, ০১৩১১-৮৬১১১৩

(২) রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল
হাসপাতাল বাজার, গাংনী। ০১৭৬৮-৩৭৭১৯১ ০১৭৬৬-৪৮৭৪০৯

(৩) গাংনী পপুলার ল্যাব
কাথুলী মোড়, গাংনী, মেহেরপুর। ০১৯১৫-৩৫১৪৯৮

(৪) সনো নাসিং হোম
হাসপাতাল রোড, মেহেরপুর। ০১৯১৯১৯২১৮৫

(৫) এ্যাপোলো নার্সিং হোম হাসপাতাল রোড, মেহেরপুর। ০১৭৪৩৯০৪৩৩৮

(৬) রাজা ক্লিনিক
কুষ্টিয়া রোড, গাংনী, মেহেরপুর। ০১৭১৯৯৭১২১৩

(৭) তাহের ক্লিনিক
কলেজ রোড, মেহেরপুর। ০১৭২৬১৮৯৫৪৬

(৮) দারুস সালাম ক্লিনিক কলেজ রোড, মেহেরপুর। ০১৭৪৩৯০৪৩৩৬

(৯) ডাঃ রমেশ ক্লিনিক মল্লিকপাড়া, মেহেরপুর। ০১৭১৬০৪৩০৩৩

(১০) দি রুরাল নার্সিং হোম আমঝুপি, মেহেরপুর।
০১৯৩৬৭৪৬৬৮২

(১১) তাহের ক্লিনিক-২ হাসপাতাল রোড, গাংনী।
০১৭২৬১৮৯৫৪৬

(১২) মেহেরপুর ক্লিনিক বাসস্ট্যান্ড পাড়া, মেহেরপুর। ০১৭২১৭৫০৩০০

(১৩) জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোম, উত্তর সরণি
আমঝুপি বাজার, মেহেরপুর। ০১৩০৯৫৫০০৭৬

(১৪) প্রগতি ক্লিনিক
ষ্টেডিয়াম পাড়া, মেহেরপুর। ০১৯১৪৬৫৮৫০৯

(১৫) আখতার ক্লিনিক
হোটেল বাজার, মেহেরপুর। ০১৭১৬১৮৩৯৫৬

(১৬) জনতা ক্লিনিক
কাথুলী রোড,
বড়বাজার, মেহেরপুর। ০১৭২৬৭৪৮০৭১

(১৭) ইম্প্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টার, চাঁদবিল,আমঝুপী, মেহেরপুর। ০১৭১১৮২৭৬৭০

(১৮) সন্ধানী সংস্থা কমিউনিটি বেজড হাসপাতাল
করমদি, গাংনী, মেহেরপুর।
০১৭১৪৫৯১৮১২

(১৯) বল্লভপুর হাসপাতাল
(চার্চ অব বাংলাদেশ)
বল্লভপুর, কেদারগঞ্জ,মেহেরপুর। ০১৭২৮৬০১৪৮৮

(২০) কুদরত-ই-খুদা ক্লিনিক কেদারগঞ্জ,
মুজিবনগর, মেহেরপুর।
০১৭১৮৩৪৮৮৭৭

(২১) স্বাস্থ্য বাংলা
(একটি গ্রামীন সেবা ক্লিনিক) বামুন্দি বাজার
গাংনী, মেহেরপুর।

(২২) মুক্তি ডায়াগনস্টিক সেন্টার
মহিলা কলেজ রোড, গাংনী। ০১৭৫৫-৮১৬৫১২

(২৩) আল-ফালাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
বামুন্দী, মেহেরপুর।
০১৭১২-৪৪৮২১৪

(২৪) সিটি নার্সিং হোম
ওয়াপদা রোড, বড় বাজার, মেহেরপুর।
০১৭১৮৯২৫৪৭০

(২৫) আল শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
বামুন্দী, গাংনী, মেহেরপুর।
০১৭৩২-৯৬৮১৩৪

(২৬) মোল্লা ডায়াগনস্টিক সেন্টার
গাংনী, মেহেরপুর। ০১৭৯৮-০১০৭০৭

(২৭) লাইফ কেয়ার ডি-ল্যাব এন্ড হসপিটাল, মেহেরপুর। ০১৭০৯-৬০০৯২৯

সেবা নিন, সুস্থ্য থাকুন।
আপনার পরিবারকে নিরাপদে রাখুন।

পবিত্র ঈদুল ফিতরের দিন গাংনী পপুলার ল্যাব এর কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পরদিন শনিবার যথারীতি ডাঃ নূরুন-নাহার বেগম রুগী দ...
13/05/2021

পবিত্র ঈদুল ফিতরের দিন গাংনী পপুলার ল্যাব এর কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পরদিন শনিবার যথারীতি ডাঃ নূরুন-নাহার বেগম রুগী দেখবেন।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদের দিন শুক্রবার (১৪ মে), মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে অবস্থিত গ...

Address

Kathuli Moor, Meherpur
Gangni
7110

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 08:30 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:30 - 19:30
Sunday 08:30 - 17:00

Telephone

+8801915351498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robi Medicare & Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Robi Medicare & Diagnostic Centre:

Shortcuts

Share